AL-Iqra learning academy, bhatera

AL-Iqra learning academy,  bhatera লোকেশনঃ📍
ভাটেরা পুরাতন বাজার।
(ভাটেরা গার্লস্ স্কুল এর রাস্তার পূর্ব পাশ্বে)
(1)

A beautiful chapter may end, but the memories live on forever.💙One last together with Md Murad Khan Radi Sir —  AL-Iqra ...
22/08/2026

A beautiful chapter may end, but the memories live on forever.💙
One last together with Md Murad Khan Radi Sir — AL-Iqra learning academy, bhatera...

বিদায় বেলায় অশ্রুসিক্ত ভালোবাসা: প্রিয় Md Murad Khan Radi  স্যারের বিদায়ী সংবর্ধনা 💔🇬🇧আল-ইকরা লার্নিং একাডেমি  ইতিহাসে এ...
15/08/2026

বিদায় বেলায় অশ্রুসিক্ত ভালোবাসা: প্রিয় Md Murad Khan Radi স্যারের বিদায়ী সংবর্ধনা 💔🇬🇧
আল-ইকরা লার্নিং একাডেমি ইতিহাসে একটি অত্যন্ত আবেগঘন ও একই সাথে গর্বের দিন। অত্র প্রতিষ্ঠানের একদম শুরু থেকে যিনি ছায়ার মতো পাশে ছিলেন, প্রতিটি শিক্ষার্থীকে পরম স্নেহে গড়ে তুলেছেন—আমাদের সবার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় মোরাদ খান রাদি স্যার-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। তিনি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য (UK) গমন করছেন।প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আজ পর্যন্ত আল-ইকরার প্রতিটি ইটের সাথে, প্রতিটি ক্লাসরুমের সাথে স্যারের অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। বিদায়লগ্নে ক্লাসরুম জুড়ে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্যারের সাথে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করে তাদের অশ্রুসিক্ত অনুভূতি প্রকাশ করে। পাশাপাশি একাডেমির সম্মানিত শিক্ষকরাও সহকর্মী হিসেবে স্যারের অবদান ও ভালোবাসার কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্যারের এই অবদান আল-ইকরা পরিবার চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।আজকের এই বিশেষ দিনে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাতে একাডেমির ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই দারুণ অনুষ্ঠানের আয়োজন করে। স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও নিখাদ ভালোবাসা থেকে তারা বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর উপহার স্যারের হাতে তুলে দেয়। বিদায়ের এই ক্ষণে শিক্ষার্থীদের সাথে ভালোবাসার মিছিলে শামিল ছিল এসএসসি ব্যাচ ২০২৬-এর শিক্ষার্থীরাও।প্রিয় স্যারের বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার হলেও, উনার উচ্চ শিক্ষার এই নতুন সফরের জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। স্যারের আগামী দিনের পথচলা আরও সুন্দর, সফল ও স্বাস্থ্যময় হোক—আল-ইকরা পরিবারের পক্ষ থেকে এই নিরন্তর প্রার্থনা। আমরা আপনাকে খুব মিস করব, স্যার! 🤲🌸"স্মৃতির পাতায় আপনি থাকবেন অম্লান, যুক্তরাজ্যের নতুন পথচলা সফল হোক।"

সাফল্যের আনন্দ ভাগাভাগিআলহামদুলিল্লাহ! আমাদের আল-ইকরা লার্নিং একাডেমির শিক্ষার্থী Hussain Ahmed  SSC পরীক্ষায় A+ পেয়ে উত...
12/08/2026

সাফল্যের আনন্দ ভাগাভাগি
আলহামদুলিল্লাহ!
আমাদের আল-ইকরা লার্নিং একাডেমির শিক্ষার্থী Hussain Ahmed SSC পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হওয়ায় আজ সকালে মিষ্টি নিয়ে কোচিংয়ে এসেছেন। নিজের এই আনন্দের মুহূর্তটি প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন।

একইসঙ্গে, হুসাইনের সহপাঠীরাও ভালো ফলাফলের আনন্দে কোচিংয়ে মিষ্টি নিয়ে এসেছেন এবং শিক্ষকদের মিষ্টিমুখ করিয়েছে। আরো অনেকে ব্যাস্ততার কারণে উপস্থিত হতে পারেন নি৷ ইনশাআল্লাহ আগামীতে সবার সাথে দেখা হবে।

হুসাইন সহ সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
আল্লাহ তারার ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। 🤲
আল-ইকরা লার্নিং একাডেমি
তোমাদের সাফল্যই আমাদের আনন্দ ❤️

“আলহামদুলিল্লাহ”    এস.এস.সি, দাখিল, সমমান পরীক্ষায়  শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ (১০০%)    এই সাফল্য আমাদের শিক্ষার্থী, শি...
10/08/2026

“আলহামদুলিল্লাহ”

এস.এস.সি, দাখিল, সমমান পরীক্ষায়
শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ (১০০%)

এই সাফল্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

🌟অভিনন্দন হুসাইন আহমেদ!SSC Result 2026-এ GPA-5.00 অর্জনের গৌরবময় সাফল্যে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভকামনা।তোম...
10/08/2026

🌟অভিনন্দন হুসাইন আহমেদ!

SSC Result 2026-এ GPA-5.00 অর্জনের গৌরবময় সাফল্যে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভকামনা।

তোমার আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত। বারাকাল্লাহু ফি হায়াতী, আমীন...💙

অভিনন্দন হোসাইন আহমেদ 🥰GPA- 5.00 তোমার ফলাফলে আমরা গর্বিত 🥰💝
10/08/2026

অভিনন্দন হোসাইন আহমেদ 🥰

GPA- 5.00

তোমার ফলাফলে আমরা গর্বিত 🥰💝

এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষা’২৬-এ GPA-5 প্রাপ্তসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে– “আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।”...
10/08/2026

এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষা’২৬-এ GPA-5 প্রাপ্তসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে–
“আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।”💙

শুভেচ্ছান্তে: আল-ইকরা লার্নিং একাডেমি

আলহামদুলিল্লাহ! ⚽✨সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো আল-ইকরা লার্নিং একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ।আজ জামতলা খেলার মাঠে অনুষ্ঠ...
26/07/2026

আলহামদুলিল্লাহ! ⚽✨
সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো আল-ইকরা লার্নিং একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ।
আজ জামতলা খেলার মাঠে অনুষ্ঠিত অষ্টম ও দশম শ্রেণির মধ্যকার (নবম শ্রেণি উভয় পক্ষে বিভাজিত ছিল) হাই ভোল্টেজ ম্যাচে অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অষ্টম শ্রেণি!.
🏆 উভয় দলই মাঠ কাঁপানো দারুণ এক খেলা উপহার দিয়েছে।
🌟 ম্যান অব দ্য ম্যাচ: সালমান (নবম শ্রেণি)
🔥 চ্যাম্পিয়ন টিমের গোলদাতারা:
👉 ইপন স্যার – ৪টি
👉 সুহান (দশম) – ২টি
👉 সালমান – ২টি
👉 ফনিম (ষষ্ঠ) – ১টি অন্য একজন ১ টি
📍 ভেন্যু: জামতলা খেলার মাঠ
"মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই শেষ, দিনশেষে জয় হলো বন্ধুত্বের ও বন্ধুসুলভ ক্রীড়াশৈলীর।"
এমন চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন! 🎉👏

Address

Bhatara, Kulaura
Moulvibazar

Telephone

+8801607921116

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Iqra learning academy, bhatera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AL-Iqra learning academy, bhatera:

Shortcuts

Share