Department of Computer Science & Engineering ,Institute Of MB Polytechnic

  • Home
  • Department of Computer Science & Engineering ,Institute Of MB Polytechnic

Department of Computer Science & Engineering ,Institute Of MB Polytechnic Place:Matarkapon,Moulvibazar

21/12/2018

□Useful information:
1. *PAN* - permanent account number.
2. *PDF* - portable document format.
3. *SIM* - Subscriber Identity Module.
4. *ATM* - Automated Teller machine.
7. *Wi-Fi* - Wireless fidelity.
8. *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.
9. *YAHOO* - Yet Another Hierarchical Officious Oracle.
10. *WINDOW* - Wide Interactive Network Development for Office work Solution.
11. *COMPUTER* - Common Oriented Machine. Particularly United and used under Technical and Educational Research.
12. *VIRUS* - Vital Information Resources Under Siege.
13. *UMTS* - Universal Mobile Telecommunicati ons System.
14. *AMOLED* - Active-matrix organic light-emitting diode.
15. *OLED* - Organic light-emitting diode.
16. *IMEI* - International Mobile Equipment Identity.
17. *ESN* - Electronic Serial Number.
18. *UPS* - Uninterruptible power supply.
19. *HDMI* - High-Definition Multimedia Interface.
20. *VPN* - Virtual private network.
21. *APN* - Access Point Name.
22. *LED* - Light emitting diode.
23. *DLNA* - Digital Living Network Alliance.
24. *RAM* - Random access memory.
25. *ROM* - Read only memory.
26. *VGA* - Video Graphics Array.
27. *QVGA* - Quarter Video Graphics Array.
28. *WVGA* - Wide video graphics array.
29. *WXGA* - Widescreen Extended Graphics Array.
30. *USB* - Universal serial Bus.
31. *WLAN* - Wireless Local Area Network.
32. *PPI* - Pixels Per Inch.
33. *LCD* - Liquid Crystal Display.
34. *HSDPA* - High speed down-link packet access.
35. *HSUPA* - High-Speed Uplink Packet Access.
36. *HSPA* - High Speed Packet Access.
37. *GPRS* - General Packet Radio Service.
38. *EDGE* - Enhanced Data Rates for Globa Evolution.
39. *NFC* - Near field communication.
40. *OTG* - On-the-go.
41. *S-LCD* - Super Liquid Crystal Display.
42. *O.S* - Operating system.
43. *SNS* - Social network service.
44. *H.S* - HOTSPOT.
45. *P.O.I* - Point of interest.
46. *GPS* - Global Positioning System.
47. *DVD* - Digital Video Disk.
48. *DTP* - Desk top publishing.
49. *DNSE* - Digital natural sound engine.
50. *OVI* - Ohio Video Intranet.
51. *CDMA* - Code Division Multiple Access.
52. *WCDMA* - Wide-band Code Division Multiple Access.
53. *GSM* - Global System for Mobile Communications.
54. *DIVX* - Digital internet video access.
55. *APK* - Authenticated public key.
56. *J2ME* - Java 2 micro edition.
57. *SIS* - Installation source.
58. *DELL* - Digital electronic link library.
59. *ACER* - Acquisition Collaboration Experimentation Reflection.
60. *RSS* - Really simple syndication.
61. *TFT* - Thin film transistor.
62. *AMR*- Adaptive Multi-Rate.
63. *MPEG* - moving pictures experts group.
64. *IVRS* - Interactive Voice Response System.
65. *HP* - Hewlett Packard.
*Do we know actual full form of some words???*
66. *News paper =*
_North East West South past and present events report._
67. *Chess =*
_Chariot, Horse, Elephant, Soldiers._
68. *Cold =*
_Chronic Obstructive Lung Disease._
69. *Joke =*
_Joy of Kids Entertainment._
70. *Aim =*
_Ambition in Mind._
71. *Date =*
_Day and Time Evolution._
72. *Eat =*
_Energy and Taste._
73. *Tea =*
_Taste and Energy Admitted._
74. *Pen =*
_Power Enriched in Nib._
75. *Smile =*
_Sweet Memories in Lips Expression._
76. *etc. =*
_End of Thinking Capacity_
77. *OK =*
_Objection Killed_
78. *Or =*
_Orl Korec (Greek Word)_
79. *Bye =*
_Be with you Everytime

09/05/2018

#ডিপ্লোমা_ইন_ইঞ্জিনিয়ারিং _শিক্ষাক্রমে_ভর্তির_বিজ্ঞপ্তি।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম ও ২য় শিফটে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অন-লাইন আবেদনের সময়সূচী।
অন-লাইনে আবেদনের সময়সীমা: ১৩/০৫/২০১৮ হতে ৩১/০৫/২০১৮ (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত)।
ফলাফল প্রকাশ এসএমএস এর মাধ্যমে: ০৭/০৬/২০১৮ তারিখ।
ভর্তির সময়সীমা-:
মূল মেধা তালিকা প্রকাশ: ০৮/০৬/২০১৮ হতে ২০/০৬/২০১৮ (রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত)।
অপেক্ষমান তালিকা প্রকাশ: ২৫/০৬/২০১৮ হতে ০৫/০৭/২০১৮ তারিখ।
ক্লাস শুরু: ১১/০৮/২০১৮ তারিখ।
ভর্তির শিক্ষাগত যোগ্যতা: ভর্তির জন্য ২০১৬,২০১৭,২০১৮ সালে পাসকৃত এস.এস.সি./ সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে গণিত বা উচ্চতর গণিত কমপক্ষে জি.পি.এ ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ এবং মেয়েদের ক্ষেত্রে গণিত বা উচ্চতর গণিত কমপক্ষে জি.পি.এ ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ প্রাপ্ত হতে হবে।
ভর্তিচ্ছু প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০/- টাকা অথবা উভয় শিফটের জন্য আবেদনকারী ৩০০/- টাকা প্রথমে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য ও ভর্তির আবেদনের লিংক সমূহ:
www.btebeadmission.gov.bd,
www.bteb.gov.bd,
www.techedu.gov.bd,
www.tmed.gov.bd,
www.nsdc.gov.bd

09/05/2018

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। আগামী ৯ থেকে ৩০ মে এ কার্যক্রম পরিচালিত হবে। ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নীতিমালায় জানা যায়, গেলো বছরের মতো এবারও অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। অনলাইনে আবেদনে সর্বনিম্ন পাঁচ এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করা যাবে। সে ক্ষেত্রে নেয়া হবে ১৫০ টাকা। টেলিটক/শিওর ক্যাশ বা রকেটের মাধ্যমে এ টাকা পরিশোধ করা যাবে। একই পদ্ধতিতে নিশ্চয়ন করতে ১৯২ টাকা পাঠাতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, একাদশে সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলকায় এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকা ধার্য করা হয়েছে। ২০১৬, ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে (কোর্সভিত্তিক তার আগে পাস করা) এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীরা চার বছর, তিন বছর, দুই বছর ও এক বছর ডিপ্লোমা কোর্সে ভর্তি আবেদন করতে পারবে।
মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভুত শিক্ষকদের বেতন-ভাতা হিসেবে শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, এবার একাদশে ভর্তি শতভাগ মেধা কোটার পাশাপাশি (মুক্তিযোদ্ধা-৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় -৫ শতাংশ, এসএসসি (ভোকেশনাল) কোটায় ১৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের অধঃস্তন দফতরসমূহ ২ শতাংশ, কারিগরি শিক্ষা অধিদফতরাধীন প্রতিষ্ঠানসমূহে মেয়েদের ২০ শতাংশ, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য সংরক্ষিত মহিলা কোটায় ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই পলিটেকনিক ইন্সটিটিউটে প্রতিটিতে চারটি করে আসন ও অন্যান্য ইন্সটিটিউিটে দুইটি নির্ধারণ থাকবে। যদি এসব কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তবে এ আসনে অন্য কাউকে ভর্তি করা যাবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, একাদশে ভর্তির জন্য অনলাইনে আগামী ৯ থেকে ৩০ মে পর্যন্ত চলবে। পহেলা জুলাই থেকে ক্লাস শুরু হবে। মাইগ্রেশনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আসন খালি থাকলে এ সময় আরও বাড়ানো হবে। আগামী ১ জুলাই ক্লাস কার্যক্রম শুরু হবে।
বলা হয়েছে, সরকারি কলেজসমূহে সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে। দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে। এ নীতিমালার কোনো ব্যত্যয় ঘটানো হলে বেসরকরি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এমপিওভুক্তি বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার পর সাত দিন অনুপস্থিতি থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

28/03/2018

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অষ্টম পর্বের রেজাল্ট পাবলিশ হবার পর অনেকের ই কনফিউশন দেখা দেয়, সে কি ধরনের পেপারস ক্যাম্পাস থেকে কালেক্ট করবে, কিভাবে কালেক্ট করবে এইসব। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে এই পোস্টে। আশা করছি, তোমাদের অনেক উপকার হবে!!
ডিপ্লোমা কোর্স শেষ হবার পর যেসব পেপারস পাওয়া যায়ঃ
১। কোর্স সমাপনী সার্টিফিকেট (Course Complete Certificate)
২। দায়মুক্ত সনদপত্র (Clearance Certificate)
৩। প্রশংসাপত্র
৪। এসএসসির মার্কশীট/ট্রান্সক্রিপ্ট
৫। বোর্ড সার্টিফিকেট/ মূল সনদপত্র ..........................................
১। # কোর্স সমাপনী সার্টিফিকেটঃ
এটা ৪ বছরের ডিপ্লোমা কোর্স শেষ হলেই নেয়া যায়। অর্থাৎ অষ্টম পর্বের রেজাল্ট পাবলিশ হবার আগেই চাইলে নেয়া যায় , আবার অষ্টম পর্বের রেজাল্টে রেফার্ড থাকলেও নেয়া যায়।
এটা নেয়ার জন্য ইন্সটিটিউটের অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হয়। আবেদনের সাথে অষ্টম পর্বের প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হয়। রেজিস্ট্রারের রুমে ৫ টাকায় আবেদন ফর্ম কিনতে পাওয়া যায়, সেই ফর্ম পূরন করে ডিপার্টমেন্ট প্রধানের স্বাক্ষর এবং লাইব্রেরীর থেকে স্বাক্ষর নিয়ে জমা দিতে হয় রেজিস্ট্রারের রুমেই। জমা দেয়ার ৩ দিন পর সংগ্রহ করা যায় সেইম জায়গা থেকেই।
২। # দায়মুক্ত সনদপত্রঃ এই সনদপত্রের মানে হল ক্যাম্পাসের কোন ডিপার্টমেন্ট এর সাথে আপনার কোন দেনা পাওনার হিসেব নেই। সব ক্লিয়ার। এই সার্টিফিকেট অবশ্যই কালেক্ট করতে হবে কারন প্রশংসা পত্র নেয়ার ক্ষেত্রে এটার ফটোকপি সংযুক্ত করতে হয়। আরো হয়তো কাজ আছে, আমার আপাতত জানা নেই।
৩। # প্রশংসাপত্রঃ ডিপ্লোমা এর ফাইনাল রেজাল্ট পাবলিশ হবার পরে প্রশংসাপত্রের জন্য আবেদন করা যায়। প্রশংসাপত্রের আবেদনের জন্য অবশ্যই রেজাল্ট পাস থাকতে হবে। কোন বিষয়ে রেফার্ড থাকলে নেয়া যাবেনা। প্রশংসাপত্রের আবেদনের জন্যও কোর্স সমাপনী সার্টিফিকেটের মত একই প্রসেসে আবেদন করতে হয়। তবে এক্ষেত্রে দায়মুক্ত সনদ ও অষ্টম পর্বের প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হয়।
৪। # এসএসসির ট্রান্সক্রীপ্টঃ পলিটেকনিকে ভর্তির সময় জমা দেয়া এসএসসির মার্কশীট উত্তোলন করার জন্য আলাদা একটি ফর্ম পাওয়া যায়। সেই ফর্ম পূরন করে মূল আইডি কার্ড এবং দায়মুক্ত সনদের ফটোকপি সহ আবেদন করতে হয়। জমা দেয়ার সাথে সাথেই মার্কশীট দিয়ে দেয়া হয় সাধারনত। আইডি কার্ড হারিয়ে গেলে জিডি করে সেই জিডির কপি সহ আবেদন করতে হয়।
৫। # বোর্ড সার্টিফিকেটঃ এটা বোর্ড থেকে ইস্যু হয়ে ক্যাম্পাসে আসতে সাধারণত ৫-৬ মাসের মত সময় লাগে। অষ্টম পর্বের রেজাল্টের ৫-৬ মাস পরে এটা উত্তোলন করা যায়। মূল সনদপত্রের আবেদনের জন্য প্রশংসাপত্রের ফটোকপি, এক কপি সত্যায়িত ছবি এবং সাময়িক সনদপত্রের মূল কপি (উত্তোলন করা হলে) সংযুক্ত করে আবেদন করতে হয় অধ্যক্ষ বরাবর। কোর্স কমপ্লিট এবং প্রশংসাপত্রের আবেদনের মতই ডিপার্টমেন্ট প্রধানের সুপারিশ নিয়ে আবেদন জমা দিতে হয়। জমা দেয়ার সাথে সাথেই দিয়ে দেয়া হয় মূল সনদপত্র।
# এছাড়াও রেজাল্টের পরপরই চাইলে বোর্ড থেকে নির্দিষ্ট পরিমান ফি জমা দিয়ে সাময়িক সনদপত্র উত্তোলন করা যায়। যেটি পরবর্তীতে মূল সনদপত্র নেয়ার সময় আবার জমা দিতে হয়।

22/06/2017

জেনে নিন পূর্ণরূপগুলো: কাজে লাগবে.
১। J.S.C - এর পূর্নরূপ — Junior School Certificate.
২। J.D.C - এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
৩। S.S.C - এর পূর্নরূপ — Secondary School Certificate.
৪। H.S.C - এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
৫। A.M - এর পূর্নরূপ — Ante meridiam.
৬। P.M - এর পূর্নরূপ — Post meridiam.
৭। B. A - এর পূর্নরূপ — Bachelor of Arts.
৮। B.B.S - এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
৯। B.S.S - এর পূর্নরূপ — Bachelor of Social Science.
১০। B.B.A - এর পূর্নরূপ — Bachelor of Business Administration
১১। M.B.A - এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১২। B.C.S - এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
১৩। M.A. - এর পূর্নরূপ — Master of Arts.
১৪। B.Sc. - এর পূর্নরূপ — Bachelor of Science.
১৫। M.Sc. - এর পূর্নরূপ — Master of Science.
১৬। B.Sc. Ag. - এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
১৭। M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
১৮। M.B.B.S. - এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
১৯। M.D. - এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
২০। M.S. - এর পূর্নরূপ — Master of Surgery.
২১। Ph.D./ D.Phil. - এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
২২। D.Litt./Lit. - এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
২৩। D.Sc. - এর পূর্নরূপ — Doctor of Science.
২৪। B.C.O.M - এর পূর্নরূপ — Bachelor of Commerce.
২৫। M.C.O.M - এর পূর্নরূপ — Master of Commerce.
২৬। B.ed - এর পূর্নরূপ — Bachelor of education.
২৭। Dr. - এর পূর্নরূপ — Doctor.
২৮। Mr. - এর পূর্নরূপ — Mister.
২৯। Mrs. - এর পূর্নরূপ — Mistress.
৩০। Miss - এর পূর্নরূপ — used before unmarried girls.
৩১। M.P. - এর পূর্নরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্নরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্নরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্নরূপ — superintendent of police
৪০। S.I - এর পূর্নরূপ — Sub Inspector Police
# ভালো লাগলে শেয়ার করতে পারেন।

03/06/2017

কম্পিউটারের সমস্যাঃ সমাধান ১-৭

1. বাসায় ওয়াই ফাই সেটাপ করতে চাই
সমাধান: আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে। আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট ও নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন। বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব। আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন।
সমস্যার ধরণ: ইন্টারনেট
2. গুগল ক্রোমের সমস্যা
সমাধান: আপনার ক্রোমে যদি কোনো থার্ড পার্টি এড অন ইন্সতল করা থাকে তাহলে তা মুছে ফেলুন। ব্রাউজারের হিস্টরি এবং কুকিস মুছেও দেখতে পারেন। এতেও কাজ না হলে ক্রোমের নতুন এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। ক্রোম সাধারণত প্রতি সপ্তাহেই নতুন নতুন ভার্সন বের করে।
সমস্যার ধরণ: ইন্টারনেট
3. সিডি ড্রাইভের সমস্যা
সমাধান: যদি সিডি ড্রাইভটি সাটা হয় তাহলে তার পোর্ট পরিবর্তন করে দেখুন। আর সিডি ড্রাইভ বেশি পুরাতন হলে তার হেড পরিস্কার করাটা জরুরি।
সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM
4. কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তের উপায়
সমাধান: কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা পেতে হলে আগে আপনাকে কেসিং খুলেতে হবে। এজন্য কেসিং এর পেছনের দুইটি স্ক্রু খুলে ভেতরে তাকান।
1. মূল যে বড় সার্কিট বোর্ডটি দেখছেন তাই মাদারবোর্ড। আর পাওয়ার সাপ্লাই থাকে কেসিং এর উপরে পেছন দিকে। পাওয়ার সাপ্লাই থেকে অনেকগুলো লাল, হলুদ, কালো বা নীল তার বের হয়ে আসে। এর কিছু সংযুক্ত মাদারবোর্ডে আর কিছু সরাসরি অন্য হার্ডওয়্যারে যেমন- সিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, হার্ডডিস্ক।
2. মাদারবোর্ডে প্রসেসর কোনটি তা বুঝতে এর কুলিং ফ্যান খুঁজে বের করুন। সাধারণত এটি মাদারবোর্ডের উপরে কিছুটা বামে থাকে। প্রসেসর ফ্যানের জন্য সরাসরি দেখা সম্ভব নয়।
3. র্যাম সাধারণ প্রসেসরের ডানপাশে থাকে। মডেলভেদে ২-৪টি স্লট,লম্বাকৃতির।
4. সাউন্ডকার্ড কোনটি বুঝতে হলে খুঁজে বের করুন স্পিকারের ইনপুট জ্যাক কোথায় লাগে সেই ডিভাইসটি।
5. একইভাবে মনিটরের ক্যাবল দিয়ে জানতে পারবেন কোনটি আপনার গ্রাফিক্স কার্ড।
6. একই উপায়ে মডেম (টেলিফোনের তার), ল্যান কার্ড (ব্রন্ডব্যান্ড ইন্টারনেটের তার) খুঁজে বের করতে পারবেন আপনি।
7. চিকন চিকন লাল, হলুদ, কাল বা নীল তারগুলো পাওয়ার ক্যাবল। সাদা বা লাল চওড়া ক্যাবলগুলো ডাটা ক্যাবল।
8. সাধারণ একটি পিসিতে কেসিং-এর পেছনে পাওয়ার কর্ড, মনিটর কর্ড,মাউস ও কী-বোর্ড, স্পিকার ইনপুট এগুলো প্রাথমিক অনুসঙ্গ যা সব পিসিতেই আছে।
বিভিন্ন ক্যাবল আলাদা রকমের হওয়াতে সবচেয়ে বড় সুবিধা এক ধরনের কানেকশন আপনি ভুল করে চাইলেও অন্যটিতে লাগাতে পারবেন না।
সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার
5. অপারেটিং সিস্টেম লোডিং টাইম
সমাধান: সম্ভবত আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত। আপনি কোন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে দেখতে পারেন।
সমস্যার ধরণ: অপারেটিং সিস্টেম
6. পিসি বারবার হ্যাং করছে
সমাধান: বিনা কারণেই যদি পিসি হ্যাং করে বা রিস্টার্ট হয় তখন খেয়াল করবেন র্যাম স্লটে ঠিকমতো বসানো আছে কিনা। এরপর যদি একাধিক র্যাম ব্যবহার করে থাকেন তাহলে খেয়াল করুন সবগুলোই একই বাসস্পিডবিশিষ্ট কিনা। সিস্টেম স্ট্যাবিলিটির জন্য একই বাসস্পিডবিশিষ্ট র্যাম ব্যবহার করা খুবই জরুরি। এছাড়া ভাইরাসের কারণেও এমনটা হতে পারে।
সমস্যার ধরণ: হার্ডডিস্ক, সিডি রম, RAM
7. কম্পিউটারের কেসিং খুলতে সাহায্য চাই
সমাধান: কম্পিউটারের কেসিং খোলার কাজটি খুব সহজ। একটু ভালো করে খেয়াল করলেই আপনি এটি করতে পারবেন। সাধারণত কেসিং-এর পেছনে এটি খোলার ২+২=৪টি স্ক্রু থাকে। কেসিং খোলার আগের পাওয়ার সাপ্লাই অফ করুন। মাদারবোর্ডের পেছন থেকে সব প্লাগ খুলে ফেলুন।
সামনে থেকে কেসিংটাকে দেখলে এর বামপাশের অংশটি খুলতে হয়। এর পেছনে স্ক্রু দুটি খুলতে ভালো চারকোণা স্ক্রু ড্রাইভার লাগবে আপনার। খোলা স্ক্রু সযত্নে রাখুন।
স্ক্রু খোলা হয়ে গেলে কেসিং-এর পাশ থেকে কভারটি আলাদা করে নিন। সাধারণত কভারটি পেছনদিকে কিছুটা স্লাইড করে খুলতে হয়।
সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

05/05/2017

আমি জানি আমি অনেক বেশি এফিশিয়েন্ট কেউ না। অনেক সহজ কাজও আমি করতে পারি না। ইঞ্জিনিয়ারিং পড়ার শখ পালছি অথচ ম্যাথে আমি বরাবরই ডিম পাড়ি। হ্যা আমি ডাক্তার ও হতে পারব না কারণ মুখস্ত করে যাওয়ার পর্যাপ্ত ধৈর্য্য আমার নেই।
আমি কি হতে পারি বা পারব তা নিয়ে প্রায়ই
ভাবি । হয়ত অন্য কোন পথেই আমার পায়ের চিহ্ন পড়বে। পড়ুক না ! নিজেকে, নিজের অন্তরের আরেক নিজেকে এই ব্যপারে ওয়াকিবহাল রাখি যে আমি আর যাই হই না কেন মানুষ প্রদত্ত 'গাধা' উপাধি হয়ত আমি নই। আল্লাহর সৃষ্টি কোন মানুষই গাধা নয়। তবুও হরহামেশাই এইটা শুনি,শুনছি কে জানে আরো হয়ত শুনব। হয়ত ভাবছেন ইশ! কি আক্ষেপই না পুরে রেখেছে মেয়েটা নিজের মধ্যে। না তা সত্যি নয়। আমি খুব ঠান্ডামাথায় কথাগুলো লিখছি। আমার কারো উপরই আক্ষেপ নেই। হ্যা নিজের উপর সামান্য আছে বইকি! সে তো সবারই থাকে।তবে একটা কথা বলা জরুরি। এককালের ঝগড়াটে,ছিঁচকাঁদুনে মেয়েটা আজ সবার সামনে কাঁদেনা। হুটহাট মন খারাপ করে না অহেতুক হাসেও না। তবে যারা আমার হাসিতে বিরক্ত হয় তাদের সামনে ননস্টপ হাসি। সেটা তাদের জ্বালানোর জন্য আর কি! তারা যখন হাসতে মানা করে আমার আরো বেশি হাসি আসে। এ ব্যাপারে আসলেই আমার হাত নেই। মুখ আছে !
তবে এক স্বর্ণা থেকে আরেক স্বর্ণা হওয়ার এই বদল একদিনে হয় নাই। একদিনে কখনোই কিছু হয় না।যারা আমার উপর আশা ছেড়ে কোনরকমে টেনে কিছু হওয়ার কথা ভাবছেন হয়ত তারাও মুখে আকর্ণ হাসি দিয়ে বলতেও পারে ওইতো স্বর্ণা!
হ্যা এটা নিছক স্বপ্নও হতে পারে। তবু আমি স্বপ্নবাজ হয়েই থাকতে চাই। আমি চাইতে যদি ক্লান্ত না হই তবে প্রদানকারী কি একবারো দিবেন না?
হ্যাহ! তাও হয় নাকি?
বিশ্বাস হারিয়ে বালিশে মুখ গুঁজে কাঁদা,বা নুন-চুন ঘষলেই মরার জন্য লাফিয়ে উঠা মেয়ে আমি নই। আমার আর কিছু থাক না থাক আল্লাহ, বাবা-মা এই ক'জন বাদে সবার সামনাসামনি হতে যেটুকু সাহস দরকার আছে! এবং থাকবেও ইনশাআল্লাহ।
আমি তাই বদলাই না। যারা আমাকে বদলাতে চায় তারাই আমার জীবন থেকে ছিঁটকে যায়। আমি আমার পথ ধরেই হাটি। নিজের উপলব্ধির জন্য অপেক্ষা করি। নিজের চিন্তায় নেয়া উদ্যোগ কখনোই ব্যর্থ হয় না। নিজের জন্য বাঁচব। "অন্যের মন রক্ষা করে চলার জন্য এ পৃথিবীতে আসি নাই" এটা আমি সদাসর্বদা মনে রাখি।
আমি আমিই। আর আমি হয়েই থাকব।

28/04/2017

বাংলাদেশের প্রথম নারীঃ
# প্রথম নারী প্রধানমন্ত্রীঃ বেগম খালেদা জিয়া
# প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীঃ ডা. দীপু মনি
# প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীঃ এডভোকেট সাহারা খাতুন
# প্রথম নারী সংসদ উপনেতাঃ সৈয়দা সাজেদা চৌধুরী
# প্রথম নারী হুইপঃ খালেদা খানম
# মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদঃ মেহেরুন্নেসা
# ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম ছাত্রীঃ লীলা নাগ
# ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীঃ ফজিলাতুন্নেসা
# ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী শিক্ষকঃ করুণাকণা গুপ্তা
# প্রথম নারী ক্রীয়াবিদঃ রাবেয়া খাতুন
# দাবায় প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ড মাষ্টারঃ রানী হামিদ
# প্রথম নারী বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা
# প্রথম নারী প্যারেড কমান্ডারঃ এলিজা শারমিন
# প্রথম নারী রেল চালকঃ সালমা খান
# প্রথম নারী ব্রিগেডিয়ারঃ সুরাইয়া রহমান
# ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষঃ ডা. হোসনে আরা তাহমিন
# সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যঃ বেগম রাজিয়া বানু
# এমনেষ্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিবঃ আইরিন খান
# বিটিভি'র প্রথম নারী মহাপরিচালকঃ বেগম ফেরদৌস আরা
# পরমাণু শক্তি কমিশনের প্রথম নারী পরিচালকঃ ড. জাকিয়া বেগম
# পরমাণু শক্তি গবেষণার প্রথম নারী মহাপরিচালকঃ ড. মাধবী ইসলাম
# জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমাত জাহান
# জাতিসংঘ সিডিও কমিটির প্রথম বাংলাদেশী চেয়ারপারসনঃ সালমা খান
# তত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টাঃ ড. নাজমা চৌধুরী
# প্রথম নারী জাতীয় অধ্যাপকঃ প্রফেসর ড. সুফিয়া আহমেদ
# প্রথম নারী নভোবিজ্ঞানীঃ ড. সুলতানা নাহার কেয়া
# বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালকঃ ড. নীলিমা ইব্রাহীম
# পিএসসি'র প্রথম নারী চেয়ারম্যানঃ জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম
# যুক্তরাজ্যের নিন্মকক্ষের প্রথম বাংলাদেশী নারী সদস্যঃ রুশানারা আলী
# মন্ত্রীসভার প্রথম নারী সদস্যঃ নূরজাহান মুরশিদ
# প্রথম নারী পুলিশ সুপার (এসপি): রওশন আরা
# প্রথম নারী কূটনৈতিকঃ তাহমিনা খান ডলি
# প্রথম নারী ভাষ্করঃ নভেরা আহমদ
# বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডীনঃ আজিজুন্নেসা
# প্রথম নারী রাষ্ট্রদূতঃ মাহমুদা হক চৌধুরী
# প্রথম নারী পাইলটঃ সৈয়দ কানিজ ফাতেমা রোকসানা
# প্রথম টেষ্টটিউব শিশু প্রবর্তনকারী চিকিৎসকঃ ডা. পারভীন ফাতেমা

24/03/2017

৬ টি ফ্যাক্ট যে কারণে
আপনার একজন ইঞ্জিনিয়ারকে
বিয়ে করা উচিৎ
১। এদের সাথে ঝগড়া করে আপনি
অপার শান্তি লাভ করবেন। এরা প্রতি
উত্তর দিবে না... কারণ এক কান
দিয়ে লেকচার ঢুকিয়ে আরেক কান
দিয়ে বের করতে এর বিশেষভাবে
পারদর্শী।
২। এরা কমপ্রোমাইজে অভ্যস্ত।
কালকে দুটো ক্লাস টেস্ট? ওকে! ক্যুইজ
আছে? ল্যাব রিপোর্ট? নো প্রবলেম।
তাই বিয়ের পর আপনি যদি
বলেন,আজকে আমার মামাতো
বোনের শ্বশুড়ের ভাগনের বড় ভাইয়ের
প্রতিবেশির ছেলের সুন্নতে খৎনার
দাওয়াত,এরা স্বানন্দে মেনে নিবে
এবং শত ক্লান্ত হলেও আপনার সাথে
বের হবে।
৩। এরা কখনোই আপনার রান্নার খুঁত
ধরবে না। বেচারাগুলো হলে-
ক্যাফেটেরিয়ায় সুস্বাদু (!) খাবার
খেয়ে অভ্যস্ত। খেতে যে পাচ্ছে এই-
ই ঢের...
৪। স্বভাবতই এরা কঠিন হিসাবের
মানুষ। কয়টা ক্লাস মিস দিলে
অ্যাটেন্ডেন্স ৭০% এর উপরে থাকবে
থেকে শুরু করে ,ফেইল ঠেকাতে আর
কত মার্কসের প্রয়োজন,এমন জটিল
জটিল হিসাবেই তারা দিন পার
করে। তাই মাসিক ইনকাম যতোই
হোক,সংসার চালাতে আপনার
কোনো সমস্যা হবে না,হিসেবটা
ঠিক থাকছেই...
৫। এরা কিঞ্চিৎ স্নেহের কাঙাল।
সারাজীবন স্যারদের কাছ থেকে
'অপদার্থ,মূর্খ,কিচ্ছু পারো না...' শুনে
অভ্যস্ত। তাই দু-একটি ভালোবাসার
কথা শুনলেই এদের অবস্থা প্রভুভক্ত
কুকুরের মতো হয়ে যায়...
৬। সর্বোপরি, ইঞ্জিনিয়াররা
সর্বংসহা। যতোই প্যারা
ঢালেন,এরা নিতে পারে। ১৬০-১৭০
ক্রেডিটের নরক যন্ত্রণা সহ্য করে
বলে,এরা সবই হাসিমুখে সহ্য করতে
পারবে...ইভেন আপনাকেও!

21/03/2017

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬ সনের ডিসেম্বর হতে ২০১৭ সনের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ৫ম, ৬ষ্ঠ ও ৮ম পর্বের ফলাফল অাগামী ২৭, ২৮ ও ২৯ মার্চ, ২০১৭ খ্রিঃ তারিখের যে কোন দিন প্রকাশিত হতে পারে।

Address

Matarkapon

3200

Alerts

Be the first to know and let us send you an email when Department of Computer Science & Engineering ,Institute Of MB Polytechnic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share