Sona pur High School, Rajnagar Sylhet, BD

Sona pur High School, Rajnagar Sylhet, BD ۞সরল, সহজ একটি বাক্যও বদলে দিতে পারে আপ

28/11/2022
এস এস সি রেজাল্ট ২০২২পাশের হার ৮৪.২১%জিপিএ A+ ৩ জনA ৫১ জনA- ৩৪জনঅভিনন্দন সবাইকে
28/11/2022

এস এস সি রেজাল্ট ২০২২

পাশের হার ৮৪.২১%
জিপিএ A+ ৩ জন
A ৫১ জন
A- ৩৪জন

অভিনন্দন সবাইকে

পাশের হার ৯৫.৪২% জিপিএ৫ : ১০জন.
31/05/2020

পাশের হার ৯৫.৪২% জিপিএ৫ : ১০জন.

06/09/2015
19/01/2015

♦সোনাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বর্তমান প্রেক্ষাপট♦পর্ব- ১

কিছু মানুষের প্রচেষ্ঠায় গবিন্দপুর গ্রামে ১৯৬৫ইং সালে সমাজ কল্যাণ সমিতি নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।এই সংগঠনের উদ্যোগে ১৯৬৬ ইং সালে সোনাপুর সরকারী(তৎকালীন বেসরকারী) প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বয়স্কদের শিক্ষা দানের উদ্দেশ্যে "নাইট স্কুল" চালু করা হয়।
নাইট স্কুলের শিক্ষক ছিলেন-
মো: ইব্রাহীম আলী মাষ্টার, মো: হামদু মিয়া (ভেড়িগাও), মৌলভী তফজ্জুল আলী।কালক্রমে এর কার্যক্রম বন্দ হয়ে যায়।
পরবর্তীতে ইব্রাহীম আলী মাষ্টার এলাকায় একটি মাধ্যমিক স্কুল গড়ার চিন্তায়, সমাজ কল্যাণ সমিতির সদস্যদের সাথে ও এলাকার কলেজ পড়ুয়া ছাত্র এবং শিক্ষানুরাগীদের সাথে আলাপ-আলোচনা করে বৈঠক ডাকলেন। বৈঠকে ইব্রাহীম আলী মাষ্টার স্কুল প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন। এই প্রস্তাবে, মাষ্টার নিজাম উদ্দিন সহ এলাকার সব মানূষ সম্মতি জ্ঞাপন করেন।
পরবর্তীতে ১৯৭২ ইং সালে সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ৮১ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাশ শুরু করা হয়।তখন প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন-মো: মখদ্দছ আলী (প্রধান শিক্ষক), মো: নিজাম উদ্দিন (সহকারী শিক্ষক), মো: আব্দুল মালিক (গ্রাম গালিম পুর), বিধান শিল প্রমুখ।
পর্যায়ক্রমে এলাকার মানুষের অকৃত্রিম দানে স্থায়ী ভাবে বিল্ডিং নির্মাণ করে "সোনাপুর উচ্চ বিদ্যালয়" নামকরণ করে কার্যক্রম শুরু করা হয়।
স্কুলের সভাপতির দায়ীত্বে যারা ছিলেন, ক্রমানুসারে তাদের নাম- ১/ মরহুম আব্দুর রইছ মখলু (ইউনিয়ন চেয়ারম্যান)
২/ মরহুম আইন উদ্দিন।
৩/ ইব্রাহীম আলী মাষ্টার।
৪/ চেরাগ মিয়া চৌধুরী।
৫/ইব্রাহীম আলী মাষ্টার।
৬/ রঙ্গেশ কুমার শীল।
৭/ রাখাল চন্দ্র দাশ (বর্তমানে সভাপতির দায়ীত্বে আছেন)
বর্তমানে স্কুলের তিনটি বিল্ডিং আছে ও দ্বিতল বিশিষ্ট বিল্ডিং এর কাজ চলছে।

পরবর্তী পোষ্ট, স্কুলের বর্তমান কার্যক্রম নিয়ে।অপেক্ষায় থাকুন সূষ্ঠ সংবাদ পাওয়ার প্রত্যাশায়।

10/01/2015
09/01/2015

Address

Mokam Bazar, Rajnagar
Moulvi Bazar
3120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sona pur High School, Rajnagar Sylhet, BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category