B.T.R.I HIGH SCHOOL,SRIMANGAL

B.T.R.I HIGH SCHOOL,SRIMANGAL BTRI HIGH SCHOOL IS THE BEST.

19/02/2021

বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক (চূড়ান্ত বরখাস্তের সুপারিশকৃত) শায়েক আহমদ আজ ক্যাম্পাস ত্যাগ করেছে। তাকে ক্যাম্পাস ছাড়ার জন্য অফিস আদেশ দেয়া হয়েছিল।

এখন আমরা শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছি। আশা করছি নৈতিকভাবে স্থলনকৃত এই কুলাঙ্গারটি আর আমাদের প্রিয় ক্যাম্পাসে ফিরতে পারবে না। তার জন্য প্রিয় বিদ্যালয়ের নাম আজ প্রশ্নবিদ্ধ।

অপরাধমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন চাই।

13/12/2020

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন? চিনেছি ।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ ।
- হ্যাঁ, তাই তো । কলিমউল্লাহ । এখন পরিষ্কার মনে পড়েছে । তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না..

কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।

ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে।কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে।

(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল শহীদ বুদ্ধিজীবীদের 🖤

04/12/2020

দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল। জনাব ড: মোহাম্মদ আলীকে কী পারবেন আমাদের ঐতিহ্যবাহী স্কুলকে কলঙ্কমুক্ত করতে??? আমার সবাই অপেক্ষায় ????

সবাইকে অভিনন্দন । আগামীর পথচলা অনেক সুন্দর হোক। আমাদের স্কুল আবারও প্রথম স্হান অধিকার করেছে- আমরা গর্বিত
01/06/2020

সবাইকে অভিনন্দন । আগামীর পথচলা অনেক সুন্দর হোক। আমাদের স্কুল আবারও প্রথম স্হান অধিকার করেছে- আমরা গর্বিত

দেখা হবে আবার সুস্হ পৃথিবীতে, সুস্হভাবে ও ভালভাবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।🛌🪑🏘🏚
13/04/2020

দেখা হবে আবার সুস্হ পৃথিবীতে, সুস্হভাবে ও ভালভাবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।🛌🪑🏘🏚

06/04/2020

আমরা Covid-19 এর 3rd Stage এ প্রবেশ করে ফেলেছি। মানে community spread হতে যাচ্ছে এবার। এই ক্ষেত্রে কি হবে আর কি করতে হবে??

3rd Stage মানে কার কিভাবে, কোথা থেকে, কার থেকে Corona virus সংক্রমণ হচ্ছে তার আর খোঁজ বা পাত্তা পাওয়া সম্ভব না।

ি_কি_করতে_হবে??
আসুন দেখে নেই......

১. বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা।

২. যেকোনো বয়সের শারীরিক ভাবে দুর্বল, ডায়াবেটিসের রোগী, হাইপারটেনশনের এর রোগী, কিডনি সমস্যা, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা। কারন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

৩. একেবারে বিশেষ দরকারে সুস্থ সবল যুবক/যুবতী যদি বের হতেই হয় তবে যেকোনো জানা/অজানা লোকের সাথে কম করে ৩ মিটার দুরত্ব (১.৫ থেকে ৫মিটার) বজায় রাখতেই হবে। ভীর বা লোক জমায়েতে যাওয়ার তো প্রশ্নই আসেনা।

৪. যদি বাজার করার সময় ৩ মিটার (কম করে ১.৫মিটার) এর কম দুরত্বে কারো সাথে কথা বলার প্রয়োজন পড়ে তবে সার্জিক্যাল মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। যদি হাসপাতালে কোনো কাজ থাকে অথবা বাড়িতে সন্দেহজনক কেউ থাকে তবে N-95/N-99/P-95 মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে রাস্তা ঘাটে কোনো লোকজন না থাকলে বা ৩ মিটার দুরত্বের মধ্যে কোনো লোকজন না থাকলে মাস্ক ব্যবহার না করলেও চলবে।

৫. বাজারে থাকা কালীন/বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমন কি কানেও হাত দেয়া যাবেনা যতক্ষণ না সাবান দিয়ে ১মিনিট ভালোভাবে ঘষে হাত ধোঁয়া না হচ্ছে।

৬. হাত ধোঁয়া শেষ হলে বাজারে ব্যবহৃত জামা-কাপড় detergent গোলা পানিতে কম করে ১/২ঘন্টা ভিজিয়ে তারপর ধৌত করতে হবে এবং গোসল করতে হবে।

৭. ঘরের মধ্যে কোনো Covid-19 রোগী/সন্দেহজনক কেউ না থাকলে মাস্ক ব্যবহার এর প্রয়োজন নেই।

৮. গরম চা, গরম কফি, গরম পানি ১/২ ঘন্টা অন্তর অন্তর খেতে পারলে ভাল। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনে হলে গরম পানির সাথে লবন অথবা Viodin mouthwash মিশিয়ে গড়গড়া করতে পারেন।

৯. ভাল ভাবে ধুয়ে ভিটামিন-C যুক্ত ফল বেশী বেশী খাওয়া ভাল। ফলগুলো আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যেকোনো প্যাকেট ব্যবহার এর আগে ধুয়ে নিতে হবে।

১০. ঘরের ভিতরে ঝাড়ু দেয়া যাবেনা। বরং সরাসরি lizol জাতীয় floor cleaner দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই ধুলো উড়তে দেয়া যাবে না।

১১. বাজারে/বাইরে ব্যবহৃত জুতা ঘরের বাইরেই রাখতে হবে।

১২. বাইরের যেকোনো ব্যক্তি কেই covid-19 পজিটিভ রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে সচেতন রাখুন।(যেহেতু Stage-3 তে প্রবেশ করেছি।)

১৩. খবরের কাগজ, parcel, কাজের লোক, বাইরের যেকোনো লোক ঘরে আসতে চাইলে সরাসরি না বলুন। কোনো খরব জানতে অনলাইন নিউজপোর্টালে জানুন।

১৪. শুধুমাত্র ঘরে রান্না করা খাবার খান।

১৫. দয়া করে কোনো খাবার অপচয় বা নষ্ট করবেন না। বাসায় বাজার/তরিতরকারি যা আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করুন।

১৬. ঠান্ডা খাবার/পানীয় সম্পূর্ণ ভাবে বর্জন করুন।

১৭. ঘর থেকে একদম না বের হওয়া হল সবচেয়ে উত্তম।

১৮. অযথা গুজব ছড়াবেন না। যা আপনি নিজে দেখেন নি তা শেয়ার করে প্যানিক ছড়াবেন না। মনে রাখবেন করোনায় আক্রান্ত মানেই নিশ্চিত মৃত্যু নয়।

১৯. আমাদের যে জাতিগত সাহস এবং বীরত্বের পরিচয় আমরা যুগে যুগে দিয়েছি সেই সাহস সমমর্মিতা এবং বীরত্ব নিয়েই আমরা যাতে জেগে উঠতে পারি সেইজন্যে সবসময় পরস্পরের জন্যে প্রার্থনা করুন, দেশের জন্যে প্রার্থনা করুন এবং সারা বিশ্বের দুর্গত মানুষের জন্যে প্রার্থনা করুন।

বিঃদ্রঃ এই সময়ে ঠান্ডা,কাশি,জ্বর,গলা ব্যাথা,নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা হলে রাস্তার পাশের ফার্মেসিওয়ালা বা কোয়াকদের কাছ থেকে দেয়া কোনো ঔষধ সেবন করবেন না কারন তাদের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনেই এন্টিবায়োটিক /ব্যাথার ঔষধ থাকে যা খেলে এখন হিতে বিপরীত হতে পারে।
উপরে উল্লেখিত সমস্যাগুলো হলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

ঈশ্বর সহায় হোন।

Copied

আজ মহান স্বাধীনতা দিবস। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
26/03/2020

আজ মহান স্বাধীনতা দিবস। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

24/03/2020
13/11/2019

আসসালামু আলাইকুম/আদাব,
সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব সামছুল হক স্যারের একমাত্র পুত্র সন্তান ও BTRI SSC Batch 2004 এর ছাত্র মাহমুদুল হক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। যা আমরা অনেকেই অবগত আছি। বর্তমানে মাহমুদের শারীরিক অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায় আমি সবাইকে স্যারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আমাকে এব্যাপারে সহযোগিতা করেছে বিটিআরআই ২০০৪ ব্যাচের ছাত্র প্রিয় অনুজ "সৌরভ দাস রনি"। রনিকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

আমাদের সকলের সহযোগিতায় আশাকরি স্যার উনার সন্তানকে উপযুক্ত চিকিৎসাসেবা দিতে পারবেন। নিম্নে আমি স্যারের মোবাইল নাম্বার দিলাম। যেকেউ স্যারের সাথে কথা বলতে পারেন।

মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

যোগাযোগঃ
মোঃ সামছুল হক
মোবাইলঃ+8801711700480

বিকাশ নাম্বারঃ+8801711700480 (পার্সোনাল)

Address

BTRI, Srimanal
Moulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.T.R.I HIGH SCHOOL,SRIMANGAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category