21/09/2021
Language: Bangali
Book keynotes by Hrb.
নিজের জন্য একটা Thinking Schedule তৈরি করুন। কখন কত সময় আপনি চিন্তা করবেন সেটার একটা রুটিন করে ফেলুন। এর পর চিন্তা করার জন্য ভাল স্থান নির্বাচন করুন। কোথায় কোথায় আপনার ভালো আইডিয়া আসে সেগুলো বের করুন। চিন্তা গুলো খাতায় খুব সুন্দর করে গুছিয়ে লিখে ফেলুন।
তাদের সাথে বন্ধুত্ন করুন যারা সেরা চিন্তা গুলো করতে পছন্দ করে। আর তাদের অনুসরণ করুন যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিন্তা গুলো করেছেন।
আইডিয়া নিয়ে বসে থাকবেন না। এটা টিমের মধ্যে শেয়ার করতে ভয় পাবেন না। আইডিয়া implement করার গুরুত্ব সবচেয়ে বেশি।
সেরা চিন্তাবিদ মানুষ সব সময়ই নতুন কিছু শিখতে পছন্দ করেন এবং নতুন মানুষদের সম্পর্কে জানতে পছন্দ করেন। আপনার খুব ভাল চিন্তা করতে খুব ভাল করে অন্যের কথা শোনার চেষ্টা করতে হবে। অন্যেরা কীভাবে চিন্তা করে সেটা বোঝার সামর্থ্য বৃদ্ধি করতে হবে।
Big Picture Thinking : ছোট্ট ছোট্ট ডট কে যুক্ত করে বড় কিছু তৈরি করতে হবে। ছোট্ট ছোট্ট চিন্তা একসাথে করে বড় চিন্তা তৈরি করতে হবে। কোন কিছু পরিপূর্ণ ভাবে বুঝতে এটা আপনাকে সাহায্য করবে। সবকিছুর বড় ছবিটা বুঝতে হবে যা অন্যরা দেখছে না। অন্যের ভুলগুলো থেকে শিখতে হবে যেন আপনি সেগুলো আর না করেন।
Engaged in Focus Thinking :
এমন কাজগুলো বেশি করুন যে গুলো আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দেয়।
আপনি কোন কাজে বেশি ভাল সেগুলো খুজে বের করতে হবে।
চিন্তা করার জন্য isolated থাকতে হবে কিন্তু মাঝে মাঝে সকলের মাঝেও যেতে হবে যেন সকলের সমস্যা গুলো বুঝতে পারেন এবং সমাধান দিতে পারেন।
এমন অনেক কাজ বাদ দিয়ে দিন যেগুলো আপনাকে রিটার্ন দেয় না এবং খুব অল্প সংখ্যক জিনিসের উপর কাজ করুন।
Creative Thinking :
চিন্তা করার সময় সৃজনশীল হতে হবে। অনেক আইডিয়া তৈরি করে সেগুলো গুছিয়ে কাজে লাগাতে হবে। ভালো চিন্তার জন্য প্রয়োজন ভালো কল্পনা শক্তি।
অনেক ধরনের অলটারনেটিভ ট্রাই করে দেখতে হবে কোনটা সবচেয়ে ভালো কাজ করে।
কাজ করার সময় Creative পরিবেশ তৈরি করে নিতে হবে।
কিছু কিছু রুল ভাঙতে হবে। নতুন জায়গায় যেতে হবে। Get out of your box
Realistic Thinking:
বাস্তব চিন্তা করতে হবে। এটা আপনি না করতে পারলে অন্য কাওকে দিয়ে করুন। সকল সত্যকে মেনে নিতে শিখুন। কোন কিছুর ভালো এবং খারাপ সব দিক বিবেচনা করে দেখুন। সবচেয়ে খারাপ কী হতে পারে সেটাও খেয়াল রাখুন।
Strategic Thinking :
Plan your life & live your plan.
কোথায় পৌছাতে চান? আর কোথায় আছেন? কীভাবে পৌঁছাতে পারবেন? এসব চিন্তা করতে হবে। অনেক প্রশ্ন করতে শিখতে হবে। বড় কাজকে ছোট্ট ছোট্ট টুকরো করতে চিন্তা করতে হবে। কেন কাজটা করা দরকার সেটার কারন বুঝতে হবে আগে। কোন কাজের আসল Objectives কী সেটা না ভেবে আগানো যাবে না। কোন কিছু করার আগে সে বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করতে হবে। কাজ করার আগেই দেখতে হবে আপনার কাছে কী কী resources আছে যা কাজটি করতে আপনাকে সাহায্য করবে। এর পর প্লান করুন কীভাবে কাজটি করবেন। টিমের কোন কাজ কে করবে, কখন করবে, কোথায় করবে সেটা খুব গুরত্বপূর্ণ। তাই সব কিছু সঠিক ভাবে নির্বাচন করুন। এই ভাবে সব কাজের শুরুটা করতে হবে তাহলেই Strategic Thinking অনুশীলন হবে।
Possibility Thinking:
জীবনের যে কোন পরিস্থিতিতে নতুন সম্ভাবনা খুজে বের করতে হবে। হতাশার মাঝেও নতুন সফলতা সন্ধান করতে হবে। যেখানে সবাই অন্ধকার দেখছে সেখানেও আলো খুঁজে বের করতে হবে।
Reflective Thinking :
See as it is. যা যেমন তা তেমনই ভাবে দেখতে পারতে হবে। চিন্তার মধ্যে এমন কোন চশমা পড়ানো যাবে না যা বাস্তবতা বুঝতে সমস্যা সৃষ্টি করে।
Don't do popular thinking :
সবাই যেভাবে ভাবে সেভাবে চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। Try new things & new ways. যে কাজ আপনি অন্ধের মতো করেন সেগুলোকে প্রশ্ন করুন। নতুন ভাবে করার কী কোন ভালো উপায় আছে কী না সেটা যাচাই করুন। এমন কিছু করুন যাতে আপনি comfortable না।
Shared Thinking :
Innovative কিছু করতে অন্যের চিন্তা আপনাকে অনেক সাহায্য করবে। তাই অন্যের চিন্তাকে সম্মান করুন এবং ছোট্ট বড় যেই বলুক একবার ভেবে দেখুন তার মতো করে। পৃথিবীর সেরা মানুষদের চিন্তা তাদের লিখা পড়ুন এবং নিজের চিন্তার সাথে সেগুলো যুক্ত করুন। নিজের টিমের চিন্তাকেও এক সুতোয় গেঁথে ফেলুন।
Unselfish Thinking :
এটা জীবনের কোয়ালিটি উন্নয়নে অনেক সাহায্য করবে। কীভাবে অন্যের জীবনে মূল্য সৃষ্টি করতে পারেন সেই চিন্তা করুন। নিজের থেকে বড় কিছু তখনই তৈরি করতে পারবেন যখন অন্যের জন্য চিন্তা করতে শুরু করবেন।
Learn -Earn- Return. Make others win first.
Bottom line thinking :
কোন কাজের শেষ রেজাল্ট চিন্তা করতে হবে। কাজ করতে গিয়ে ভুলে গেলে চলবে না কী করতে চেয়েছিলেন। নিজেকে জিজ্ঞেস করুন আপনি কী তাই অর্জন করছেন যা আপনি চেয়েছিলেন? নিজের টিমকেও Bottom line thinking শেখান। কোন কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ outcome টা কী সেটা মনে করিয়েদিন টিমের সবাইকে। কোন কাজের পিছনের বড় উদ্দেশ্যটা যেন টিমের সবাই জানে।
এভাবে নিজের চিন্তাগুলোকে সফল মানুষের চিন্তায় পরিবর্তন করতে পারলে আপনিও সফল হবেন।
............
How successful people think
Book by John C. Maxwell............
Keynotes by Hrb.