Light House Bd

Light House Bd কুরআন মানুষের জীবনকে আলোকিত করে। আপন?

জীবন মৃত্যু আল্লাহর হাতে । কিন্তু আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য ? নামাজ শুদ্ধ হতে হলে পবিত্র কুরআন শুদ্ধ হওয়া ওয়া...
09/04/2021

জীবন মৃত্যু আল্লাহর হাতে ।
কিন্তু আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য ?
নামাজ শুদ্ধ হতে হলে পবিত্র কুরআন শুদ্ধ হওয়া ওয়াজিব।

সারাজীবন নামাজ আদায় করলাম কিন্তু সঠিক হলো না - আফসোস হবে শুধু !

গত রমজানে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে অনেকেই কুরআন শিখেছেন
তাদের কেউ কেউ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন ।

হতে পারে , আগামী বছর রমজান আসবে কিন্তু আমরা থাকবো না । তাই সময় থাকতেই সময়ের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ ।

আবু দাউদ শরীফে আছে -

قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقَ الْجَنَّةِ ،

যে ব্যক্তি দ্বীনের এলেম শিক্ষার জন্য কোন পথ অবলম্বন করে। আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন।

উক্ত হাদীস থেকে আমরা বুঝতে পারি যদি কুরআন হাদীসের ইলম র্অজনরত অবস্থায় আমাদের ইন্তেকাল হয়ে যায় তাহলে আশা করা যায় আল্লাহপাক রব্বুল আলামীন আমাদের মাফ করে দিবেন এবং আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন ।

তাই আসুন এবারের রমজান মাস সব থেকে উত্তম কাজে ব্যয় করি ।

অনলাইনে লাইভ ক্লাস করে একেবারে সহজ ভাবে কুরআন শুদ্ধ করে শিখে ফেলি ।।

👉বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন ।।
বা কল করুন : 01913797773

জীবন মৃত্যু আল্লাহর হাতে । কিন্তু আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য ? নামাজ শুদ্ধ হতে হলে পবিত্র কুরআন শুদ্ধ হওয়া ওয়া...
09/04/2021

জীবন মৃত্যু আল্লাহর হাতে ।
কিন্তু আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য ?
নামাজ শুদ্ধ হতে হলে পবিত্র কুরআন শুদ্ধ হওয়া ওয়াজিব।

সারাজীবন নামাজ আদায় করলাম কিন্তু সঠিক হলো না - আফসোস হবে শুধু !

গত রমজানে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে অনেকেই কুরআন শিখেছেন। তাদের কেউ কেউ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন ।

এবারের ন্যায় আগামীতে আবারো রমজান আসবে কিন্তু আমি আপনি নাও থাকতে পারি । তাই সময় থাকতেই সময়ের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ ।

আবু দাউদ শরীফে আছে -

قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقَ الْجَنَّةِ ،

যে ব্যক্তি দ্বীনের এলেম শিক্ষার জন্য কোন পথ অবলম্বন করে। আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন।

উক্ত হাদীস থেকে আমরা বুঝতে পারি যদি কুরআন হাদীসের ইলম র্অজনরত অবস্থায় আমাদের ইন্তেকাল হয়ে যায় তাহলে আশা করা যায় আল্লাহপাক রব্বুল আলামীন আমাদের মাফ করে দিবেন এবং আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন ।

তাই আসুন এবারের রমজান মাস সব থেকে উত্তম কাজে ব্যয় করি ।

অনলাইনে লাইভ ক্লাস করে একেবারে সহজ ভাবে কুরআন শুদ্ধ করে শিখে ফেলি ।।

👉 বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন ।।
বা কল করুন : 01913797773

পবিত্র কুরআন শুধু তেলাওয়াত করে খতম করার জন্য অবতীর্ণ হয়নি। বরং আল্লাহ এই কুরআন অবতীর্ণ করেছেন, যেন তা নিয়ে গবেষণা করে বা...
09/04/2021

পবিত্র কুরআন শুধু তেলাওয়াত করে খতম করার জন্য অবতীর্ণ হয়নি। বরং আল্লাহ এই কুরআন অবতীর্ণ করেছেন, যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়। আল্লাহ তায়ালা বলেন:

قال سبحانه: كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَ‌كٌ لِّيَدَّبَّرُ‌وا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ‌ أُولُو الْأَلْبَابِ ﴿٢٩﴾

এটি একটি বরকতময় কিতাব,যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। (সূরা সাদ: ২৯)

‘আবদুল্লাহ ইবনু ‘উমার হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’টি ব্যতীত অন্য কোন বি...
09/04/2021

‘আবদুল্লাহ ইবনু ‘উমার হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

দু’টি ব্যতীত অন্য কোন বিষয়ে ঈর্ষা করা যায় না।

প্রথম, সে ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের (‘ইলম) দান করেছেন, আর সে তা দিন-রাত অধ্যয়ন করে।

দ্বিতীয়, ঐ ব্যক্তি যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তা সে সকাল সন্ধ্যায় দান করে। (বুখারী, মুসলিম)

আল্লাহপাক আমাদের আমল করার তাওফিক দান করুন ।

হতাশার অন্ধাকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়, কেনো আমাদের সৃষ্টি করা হলো? কেনো পৃথিবীতে এলাম? আ...
09/04/2021

হতাশার অন্ধাকারে ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খায়, কেনো আমাদের সৃষ্টি করা হলো? কেনো পৃথিবীতে এলাম? আমরা কি প্রকৃতির খেলার পুতুল? এ প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলেন,

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ.

অর্থ: তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। তিনিই মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল। সূরা মুলক, আয়াত ২।

এ আয়াত বলছেন, আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়নি। আমাদের পাঠানোর কারণ হলো, আমরা কত সুন্দরভাবে আমাদের কাজগুলো সমাপ্ত করতে পারি তা পরীক্ষা করে দেখার জন্য। আমরা যে কাজই করি না, তা অবশ্যই সবচেয়ে সুন্দর উপায়ে, আল্লাহর বলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারলে পরীক্ষায় পাশ করব এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দেবেন।

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاهِرُ بِ...
09/04/2021

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شاق لَهُ أَجْرَانِ»

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন অধ্যয়নে পারদর্শী ব্যক্তি মর্যাদাবান লিপিকার মালায়িকাহ্’র (ফেরেশ্তাগণের) সাথী হবে।

আর যে ব্যক্তি কুরআন অধ্যয়ন করে এবং সে আটকে যায় এবং কুরআন তার জন্য কষ্টদায়ক হয়, তাহলে তার জন্য দু’টি পুরস্কার। (বুখারী, মুসলিম)

‘উকবাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা (একদিন) মসজিদের প্রাঙ্গণে বসেছিলাম। এ সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু ...
09/04/2021

‘উকবাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা (একদিন) মসজিদের প্রাঙ্গণে বসেছিলাম। এ সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ও (আমাদেরকে) বললেন, তোমাদের কেউ প্রতিদিন সকালে ‘বুত্বহান’ অথবা ‘আক্বীক’ বাজারে গিয়ে দু’টি বড় কুঁজওয়ালা উটনী কোন অপরাধ সংঘটন ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়া নিয়ে আসতে পছন্দ করবে?

এ কথা শুনে আমরা বললাম, হে আল্লাহর রসূল! আমাদের প্রত্যেকেই এ কাজ করতে পছন্দ করবে।

তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যদি তা-ই হয় তাহলে তোমাদের কেউ কোন মসজিদে গিয়ে সকালে আল্লাহর কিতাবের দু’টি আয়াত (মানুষকে) শিক্ষা দেয় না বা (নিজে) শিক্ষাগ্রহণ করে না কেন?
অথচ এ দু’টি আয়াত শিক্ষা দেয়া তার জন্য দু’টি উটনী অথবা তিনটি আয়াত শিক্ষা দেয়া তার জন্য তিনটি উটনী অথবা চারটি আয়াত শিক্ষা দেয়া তার জন্য চারটি উটনীর চেয়েও উত্তম।

সারকথা কুরআনের যে কোন সংখ্যক আয়াত, একই সংখ্যক উটনীর চেয়ে উত্তম। (মুসলিম)

কুরআন শিক্ষা করা জরুরী।প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআনের শিক...
09/04/2021

কুরআন শিক্ষা করা জরুরী।
প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কুরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে আল্লাহ তা‘আলা বলেন :

﴿ ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١ ﴾ [العلق: ١]

অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’
[সূরা আলাক : ১]।

সুতরাং, কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না।

উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবনে মাসউদ রা: বলেন,

«تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»

অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’
[মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।

Address

Mohammadia Housing Ltd
Mohammadpur

Telephone

+8801913797773

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light House Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category