Friend Philosopher and Guide Centre

Friend Philosopher and Guide Centre Training, Guidance and Counseling
For Guardians, Teachers & Students We believe every human being is to be a FPG. Every FPG is a Lifelong Learner.
(4)

Friend Philosopher and Guide (FPG)
About FPG:
FPG Stands for Friend, Philosopher, and Guide. FPGs are the key elements for transforming our society into Inclusive Society. Commencement:
FPG started its official activities in the year 2016-2017. Prior to this, FPG founders were working in different fields. Some of them are having hands-on experiences and formal education in ‘Special Needs Education

’. By forming FPG they have concentrated and focused for inclusion of every child in ‘Quality Education’. Philosophy:
In FPG we are practicing our philosophy, “Believe in Yourself; Trust your Journey mate(s); And Unconditionally depend on the Ultimate Creator, Allah, the Almighty.”

Promise:
Our individual and organizational promise is, “For we are bound where mariner has not yet dared to go. And we all risk the ship, ourselves and all.”

‘FPG’ যা বিস্তারিত শব্দে দাড়ায় ‘Friend, Philosopher, and Guide ‘FPG’ মুলত একজন ‘শিক্ষক’ এর অপররূপ। একজন শিক্ষক ‘FPG’ হয়ে নিজের এবং অন্যের শিখনে সক্রিয় অংশগ্রহণের দ্বারা সমাজ তথা বিশ্বকে পরিবর্তনের একজন শক্তিশালী নিয়ামক। আর এ কারণে একজন শিক্ষক হলেন ‘Lifelong Learner(জীবনব্যপী শিক্ষার্থী)’। একজন ‘FPG’ অর্থাৎ ‘শিক্ষক’ শিক্ষা প্রক্রিয়ার দ্বারা প্রতিটি ব্যক্তির আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন তথা ‘একীভূত সমাজ’ গঠন করতে সক্ষম।

কার্যক্রম শুরু :
‘FPG’ ২০১৬—২০১৭—এ তার কার্যক্রম শুরু করে, যদিও ‘FPG’ র সদস্যরা ‘অটিজম ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের’ ‘শিক্ষা ও দক্ষতা’ নিয়ে পূর্বেই সাফল্যের সাথে কাজ করেছেন। পরবতীর্তে ‘বিশেষ শিক্ষা’ সম্পর্কিত তাদের জ্ঞান, দক্ষতা, ও অভিজ্ঞতার আলোকে ‘অটিজম ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের’ ‘অধিকার’ নিয়ে জাতীয় ও আন্তর্জতিক পর্যায়ে এডভোকেসি এবং ট্রেনিং, গাইডেন্স ও কাউন্সিলিং, সেমিনার এবং ওয়ার্কসপে অংশগ্রহণ ও পরিচালনার কাজ শুরু করেন। তাদের মূল মনো যোগের কেন্দ্র হলো ‘অটিজম ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুসহ অন্যান্য সকল শিশুর শিক্ষায় অন্তর্ভুক্তি’। অভিভাবক, শিক্ষকসহ সমাজের প্রতিটি সদস্যদের মাঝে ‘একীভূত শিক্ষা’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ‘একীভূত শিক্ষা’ বাস্তবায়নে সমাজের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, সাহায্য , সহযোগীতা এবং শিখন—শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করে একটি বৈষম্যহীন একীভূত সমাজ গঠনে আন্তরিকতার সাথে নিরলসভাবে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে।
‘FPG’ একান্তভাবে বিশ্বাস করে “প্রত্যেক সৃষ্টি পারস্পারিক সম্মান অক্ষুণ্ণ রেখে, সমঝোতার ভিত্তিতে, সহযোগীতা আদান—প্রদান করে, সহযাত্রী হিসেবে একীভূত সমাজ সৃষ্টির মধ্য দিয়ে টেকসই পৃথিবী গড়ে তুলতে পারবে, ইনশাআল্লাহ”।

ভিশন:
জাতীয় ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন ঘোষণা শিক্ষায় ‘গুনগত বা মানসম্পন্ন শিক্ষা’ লক্ষ্য অর্জনে সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন বিদ্যালয়গুলোতে অটিজম ও বিশেষ বৈশিষ্ট্যসম্পন শিশুদের অন্তর্ভূক্তির মাধ্যমে একীভূত বৈশিষ্ট্যসম্পন শিক্ষার বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন তথা একীভূত সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ।

মিশন:
‘সবার জন্য শিক্ষা’ প্রতিশ্রম্নতি নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দ্বারা ‘কাউকে বাদ দিয়ে নয়’ — জাতীয় ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন ঘোষণার মূলনীতিতে সক্রিয় অংশগ্রহণ।

লক্ষ্য :
অটিজম ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন শিশুদের সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষাব্যবস্থাতে অন্তর্ভুক্তি সক্রিয় অংশগ্রহণ।

উদ্দেশ্য :
✓ শিশুর শিক্ষার অধিকার সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক আইন ও নীতিমালাসমুহ সম্পর্কে সচেতন করা;
✓ অটিজম ও বিশেষ বৈশিষ্ট্যসম্পন শিশুদের সাথে অভিভাবক, শিক্ষকসহ সাধারণ জনগণের পরিচিতকরণ;
✓ ‘একীভূত শিক্ষা’— বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে অভিভাবক, শিক্ষকসহ সাধারণ জনগণের পরিচিতকরণ;
✓ ‘একীভূত শিক্ষা’— সম্পর্কে অভিভাবক, শিক্ষকসহ সাধারণ জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা প্রদানের প্রচারণা;
✓ সকল শিক্ষার্থীর উপযোগী বিদ্যালয়ের, পরিবারের এবং সমাজের অবকাঠামোতৈরি ও উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতা করা;
✓ ‘একীভূত শিক্ষা’ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণের ব্যবস্থা করা;
✓ বিদ্যালয়সমুহে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা অর্থাৎ শিশুকেন্দ্রিক শিখন—শেখানো কার্যক্রম পরিচালনাতে সহযোগীতা করা;
✓ বিদ্যালয়সমুহে শিখন—শেখানো উপকরণ ও শিখন সামগ্রী সবেরাহ ও ব্যবহার নিশ্চিতকরণেসহযোগীতা করা;
✓ সাধারণ শিক্ষাব্য বস্থাতে নমনীয় কারিকুলাম, সময়সূচি এবং মূল্যায়ন পদ্ধতি প্রণয়নে সহযোগিতা করা;
✓ বিদ্যালয়সমুহে ‘নির্দেশনা ও পরামর্শ’ ইউনিটের গুরুত্ব, চাহিদা, বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা;

31/07/2026

অনিবার্য কারণে আজকের নির্ধারিত ফ্রি সেমিনারটি স্থগিত করা হয়েছে।

সম্পূর্ণ ফ্রি গাইডটি পেতেএখনই WhatsApp করুন
27/07/2026

সম্পূর্ণ ফ্রি গাইডটি পেতেএখনই WhatsApp করুন



🧠 আপনার শিশু কি হঠাৎ করে কানে হাত দেয়, জোরে শব্দ শুনলে কেঁদে ফেলে, বা উল্টো কিছুতেই সাড়া দেয় না?এর পেছনে লুকিয়ে থাকত...
26/07/2026

🧠 আপনার শিশু কি হঠাৎ করে কানে হাত দেয়, জোরে শব্দ শুনলে কেঁদে ফেলে, বা উল্টো কিছুতেই সাড়া দেয় না?

এর পেছনে লুকিয়ে থাকতে পারে "সেন্সরি" আর "ভাষা বিকাশ"-এর গভীর একটা সম্পর্ক — যা অনেক অভিভাবকই জানেন না।

গত ২৪ জুলাই, শুক্রবার FPG Centre-এর ৫ম ফ্রি সেমিনার — "ভাষা বিকাশ ও সেন্সরি বিকাশের আন্তঃসম্পর্ক" — ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। 🌸

📚 সেশনে আমরা যা নিয়ে আলোচনা করেছি:
🔹 ভাষা ও সেন্সরি বিকাশ কীভাবে জড়িয়ে আছে — শিশুর মস্তিষ্ক দেখা, শোনা, স্পর্শ করা থেকে কীভাবে ভাষার ভিত্তি তৈরি করে
🔹 Sensory Stimulation বনাম Overstimulation — কতটুকু উদ্দীপনা দরকার, আর কখন সেটা উল্টো ক্ষতি করে ফেলে
🔹 Motivation — না বললে বোঝা যায় না এত বড় ভূমিকা — জৈবিক, সামাজিক ও বাহ্যিক প্রেষণা কীভাবে একসাথে কাজ করে শিশুকে শিখতে উদ্বুদ্ধ করে
🔹 ঘরোয়া সমাধান — বাড়তি কোনো খরচ বা উপকরণ ছাড়াই দৈনন্দিন activity দিয়ে ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর উপায়
🔹 কেন ধারাবাহিকতা সবচেয়ে জরুরি — একদিনের চেষ্টা নয়, নিয়মিত অনুশীলনই আসল পরিবর্তন আনে

👥 সেশন পরিচালনায় ছিলেন:
🔵 Opening Session speaker . Mahabbat H. Chowdhury, Sir
🟢 Main Session speaker Sultana Parvin, Apa
🟡 Case Discussion speaker Sultana, Apa

সেশন শেষে অভিভাবকরা জানিয়েছেন — "sensory overstimulation" বিষয়ে তাদের বর্তমান ধারণা পাল্টে গেছে, এখন বাসায় সন্তানের প্রতিক্রিয়া বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন।

কিন্তু শুধু জানলেই তো চলবে না — দরকার একটা সঠিক Action Plan। তাই শুরু হচ্ছে আমাদের:
🚀 "Child Language & Communication Development – Parent Transformative Programme"

এই structured প্রোগ্রামে আপনি শিখবেন —
✅ শিশুর ভাষা বিকাশের চ্যালেঞ্জ বুঝতে
✅ শিশুর communication signal চিনতে
✅ ঘরে বসেই practical activity প্রয়োগ করতে
✅ শিশুর উন্নতির জন্য ধারাবাহিক action plan তৈরি করতে
📌 Registration link: Comment box👇

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আজ থেকেই সঠিক পদক্ষেপ নিন। 💙
FPG Centre 🌱

🚨 আজ রাত ৮টায়! 🚨🧠 Child Language Development – A Parent Awareness Sessionবিষয়: ভাষা বিকাশ ও সেন্সরি বিকাশের আন্তঃসম্পর্ক...
24/07/2026

🚨 আজ রাত ৮টায়! 🚨

🧠 Child Language Development – A Parent Awareness Session

বিষয়: ভাষা বিকাশ ও সেন্সরি বিকাশের আন্তঃসম্পর্ক

আপনার শিশু কি কথা বলতে দেরি করছে?
নাকি আপনি জানতে চান কীভাবে ঘরেই শিশুর ভাষা ও যোগাযোগ দক্ষতা আরও উন্নত করা যায়?

তাহলে আজকের FREE Parent Awareness Session আপনার জন্য।

🌱 যা জানবেন—
✅ ভাষা ও সেন্সরি বিকাশের সম্পর্ক
✅ Sensory Stimulation ও Overstimulation কী?
✅ Motivation কেন শিশুর শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি
✅ অভিভাবক হিসেবে ঘরে বসে কী কী কার্যকর পদক্ষেপ নিতে পারেন

📅 তারিখ: আজ, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: রাত ৮:০০টা
💻 Platform: Live Online Session

এই সেশনে আমাদের বিশেষজ্ঞদের কাছে সরাসরি প্রশ্ন করার সুযোগও থাকবে।

📌 Session Link সেশন শুরুর আগে আমাদের WhatsApp গ্রুপে শেয়ার করা হবে।

💙 একজন সচেতন অভিভাবকই শিশুর বিকাশের সবচেয়ে বড় শক্তি।
আজই যুক্ত হোন এবং শিশুর সুন্দর ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন।

📤সরাসরি আমাদের পরামর্শ ও প্র্যাক্টিকাল গাইড পেতে আমাদের আগামী ফ্রি সেমিনারে যুক্ত হোন!

📞WhatsApp: 01730599178

FPG Centre 🌿
শিশুর বিকাশ, শিক্ষা ও প্যারেন্টিংয়ে আপনার সহযাত্রী

আপনার শিশু কি চারপাশের জগতকে ঠিকমতো অনুভব করতে পারছে? আমাদের শিশুরা প্রতিদিন নতুন নতুন জিনিস দেখছে, শুনছে ও স্পর্শ করছে।...
22/07/2026

আপনার শিশু কি চারপাশের জগতকে ঠিকমতো অনুভব করতে পারছে?

আমাদের শিশুরা প্রতিদিন নতুন নতুন জিনিস দেখছে, শুনছে ও স্পর্শ করছে। কিন্তু তারা কি এই তথ্যগুলো সঠিকভাবে বুঝতে পারছে? একেই বলে 'Sensory Processing'।

এটি কেবল ৫টি ইন্দ্রিয়ের কাজ নয়, বরং আপনার শিশুর ভাষা বিকাশ, আচরণ এবং শেখার মূল ভিত্তি হলো তার ইন্দ্রিয়গুলোর সঠিক ব্যবহার।

✅ আজ থেকেই খেয়াল করুন, আপনার শিশু কীভাবে তার পরিবেশের সাথে প্রতিক্রিয়া দেখাচ্ছে।

👉FPG Centre 🌿
শিশুর বিকাশ, শিক্ষা ও প্যারেন্টিংয়ে আপনার সহযাত্রী

📤সরাসরি আমাদের পরামর্শ ও প্র্যাক্টিকাল গাইড পেতে আমাদের আগামী ফ্রি সেমিনারে যুক্ত হোন!

📞WhatsApp: 01730-599178

🌱 জানা থেকে করা — এই যাত্রায় আপনার পাশে আছি আমরাআলহামদুলিল্লাহ, গতকাল (১৭ জুলাই) সফলভাবে সম্পন্ন হলো আমাদের ৪র্থ ফ্রি স...
18/07/2026

🌱 জানা থেকে করা — এই যাত্রায় আপনার পাশে আছি আমরা

আলহামদুলিল্লাহ, গতকাল (১৭ জুলাই) সফলভাবে সম্পন্ন হলো আমাদের ৪র্থ ফ্রি সেমিনার — "শিশুর ভাষার বিকাশ ও বিকাশজনিত চ্যালেঞ্জ" (Communicating Beyond Words) — Parents' Awareness Seminar 04।

🎯 এই সেশনে আমরা যা নিয়ে আলোচনা করেছি:
১️. শিশুর মস্তিষ্কের বিকাশ ও Golden Window
জীবনের প্রথম ৫ বছর শিশুর মস্তিষ্ক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় — এই সময়ের মধ্যেই মস্তিষ্কের প্রায় ৯০% বিকাশ ঘটে। এই সময়ে ভাষার সঠিক এক্সপোজার না পেলে নিউরাল পাথওয়ে দুর্বল থেকে যেতে পারে।
২️. আমরা কীভাবে অভিভাবকদের সাথে কাজ করি
লাইভ সেশন গাইডলাইন, সাপ্তাহিক ফ্রি প্যারেন্ট সেমিনার, কেস-ভিত্তিক (বাস্তব সমস্যা) আলোচনা পদ্ধতি, ঘরে ব্যবহারযোগ্য প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি এবং ধারাবাহিক প্যারেন্ট সাপোর্ট গ্রুপের মাধ্যমে আমরা প্রতিটি পরিবারের পাশে থাকার চেষ্টা করি।
৩️. আপনার শিশুর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা
Level 1 (Awareness & Trust) থেকে Level 2 (Core Guidance) হয়ে Level 3 (Advanced Support — ১:১ মেন্টরিং, IEP ও মনিটরিং রিভিউ, প্যারেন্ট কমিউনিটি সাপোর্ট) পর্যন্ত ধাপে ধাপে গাইডলাইন।

👥 সেশন পরিচালনায় ছিলেন:
🔵 Opening Session speaker @ Md. Mahabbat Hossain Chowdhury
🟢 Main Session speaker Tanzima Sultana Parvin Tanzima Sultana Parvin
🟡 Case Discussion speaker Nayar Sultana

এই সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রায় ১৫ জনের মতো সচেতন অভিভাবক ও অংশগ্রহণকারী, যারা আন্তরিকভাবে প্রশ্ন করেছেন এবং নিজেদের সন্তানের ভাষা বিকাশ সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা শেয়ার করেছেন।

কিন্তু একটা কথা আমরা বারবার বলি — শুধু জানা যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক Action Plan। আপনার সন্তানের ভাষা ও যোগাযোগ বিকাশের জন্য দরকার সঠিক জ্ঞান, Practical skill, Structured guidance এবং নিয়মিত প্রয়োগের অভ্যাস।

🚀 তাই শুরু হচ্ছে আমাদের:
Child Language & Communication Development – Parent Transformative Programme

এই structured programme-এ আপনি শিখবেন —
✅ শিশুর ভাষা বিকাশের চ্যালেঞ্জ বুঝতে
✅ শিশুর communication signal চিনতে
✅ ঘরে বসেই practical activity প্রয়োগ করতে
✅ শিশুর উন্নতির জন্য ধারাবাহিক action plan তৈরি করতে
📌 আজই যুক্ত হোন আমাদের WhatsApp গ্রুপে:

🔗 WhatsApp Group Link:
https://chat.whatsapp.com/GdZdkZFKLd66joaBdqGEAM
সরাসরি আমাদের কোর্সে যুক্ত হতে রেজিষ্ট্রেশন করুন।
📌 Registration Link:
https://forms.gle/XAAvk5WFn4sjsai89

🌐 আরও জানতে: www.fpgbd.com
💬 আপনার সন্তানের ক্ষেত্রে ভাষা বিকাশের কোন দিকটা সবচেয়ে বেশি challenge মনে হয়? কমেন্টে জানান — আমরা চেষ্টা করব সেই বিষয়ে গাইড করার।

আপনার সন্তানের উন্নয়নের যাত্রায় FPG Centre পাশে আছে। 💙🌿
— FPG Centre Team

15/07/2026

খেলা শুধু আনন্দ নয়, শিশুর মস্তিষ্ক বিকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম! 🌱

আপনার সন্তান যখন খেলছে, আপনি কি ভাবছেন সে শুধু সময় কাটাচ্ছে?

আসলে খেলার প্রতিটি মুহূর্তে শিশুর মস্তিষ্কে তৈরি হচ্ছে নতুন নতুন সংযোগ। 🧠

শিশুর জীবনের প্রথম কয়েক বছর তার Brain Development-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়ে শিশুর শেখার সবচেয়ে স্বাভাবিক মাধ্যম হলো — খেলা।

কারণ শিশুর কাছে খেলা মানেই শেখা।

💙 মনে রাখবেন:

শিশুর বিকাশের জন্য সবসময় দামি খেলনা প্রয়োজন হয় না।

আপনার ঘরের সাধারণ জিনিস, আপনার সময় এবং আপনার সাথে করা ছোট ছোট খেলাই শিশুর শেখার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে।

📵 মোবাইলের পরিবর্তে প্রতিদিন কিছু সময় শিশুর সাথে খেলুন, কথা বলুন এবং তার পৃথিবীকে বুঝতে চেষ্টা করুন।

কারণ—

"শিশুর প্রথম শিক্ষক হলো তার মা-বাবা, আর প্রথম স্কুল হলো তার খেলার জায়গা।" 🌱

FPG Centre 🌿
শিশুর বিকাশ, শিক্ষা ও প্যারেন্টিংয়ে আপনার সহযাত্রী

📥 সরাসরি আমাদের পরামর্শ ও প্র্যাক্টিকাল গাইড পেতে আমাদের আগামী ফ্রি সেমিনারে যুক্ত হোন!

📞WhatsApp: 01730-599178






13/07/2026

মোবাইল নয়, শিশুর সাথে খেলুন — খেলতে খেলতেই বাড়ে শিশুর ভাষা ও চিন্তার বিকাশ 🌱

বর্তমান সময়ে অনেক শিশুর দিনের বড় একটি সময় চলে যায় মোবাইল, টিভি বা ডিজিটাল স্ক্রিনে। কিন্তু শিশুর মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে মা-বাবার সাথে সরাসরি কথা বলা, খেলা করা এবং একসাথে সময় কাটানোর মাধ্যমে।

শিশুর বয়স ১–৪ বছর হলে ঘরেই কিছু সহজ Screen-Free Activity করে তার ভাষা, কল্পনা শক্তি, সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো যায়।
💙 মনে রাখবেন:

শিশুর বিকাশের জন্য সবসময় দামি খেলনা প্রয়োজন হয় না।

আপনার সময়, মনোযোগ এবং ভালোবাসার সাথে করা ছোট ছোট খেলাই শিশুর মস্তিষ্কের বড় পরিবর্তন তৈরি করতে পারে।

📵 প্রতিদিন কিছু সময় স্ক্রিন বন্ধ করে শিশুর সাথে খেলুন, কথা বলুন এবং তার পৃথিবীকে বুঝতে চেষ্টা করুন।

🌱 FPG Centre — শিশুর বিকাশ, শিক্ষা ও প্যারেন্টিংয়ে আপনার সহযাত্রী।

🌱 সচেতনতা থেকে এবার প্রয়োজন সঠিক Action Planআলহামদুলিল্লাহ, গতকাল আমরা সফলভাবে সম্পন্ন করেছি আমাদের ৩য় ফ্রি সেমিনার – “C...
11/07/2026

🌱 সচেতনতা থেকে এবার প্রয়োজন সঠিক Action Plan

আলহামদুলিল্লাহ, গতকাল আমরা সফলভাবে সম্পন্ন করেছি আমাদের ৩য় ফ্রি সেমিনার – “Child Language & Communication Development – A Parent Awareness Session”।

এই সেশনে যুক্ত হওয়া সকল সচেতন মা-বাবাকে আন্তরিক ধন্যবাদ। ❤️

আমাদের মূল লক্ষ্য ছিল শুধু তথ্য দেওয়া নয়, বরং প্রতিটি শিশুর সমস্যা অনুযায়ী case-wise practical suggestion এবং guidance প্রদান করা।

আলহামদুলিল্লাহ, অংশগ্রহণকারী অভিভাবকদের কাছ থেকে আমরা অনেক সুন্দর feedback পেয়েছি। তারা জানিয়েছেন, সেশনের মাধ্যমে তারা তাদের সন্তানের ভাষা বিকাশ নিয়ে আরও পরিষ্কার ধারণা এবং করণীয় সম্পর্কে জানতে পেরেছেন।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে এমন awareness session আয়োজন করে যাব।

কিন্তু একটি বিষয় মনে রাখা প্রয়োজন—
শুধু সমস্যা সম্পর্কে জানাই যথেষ্ট নয়।
আপনার সন্তানের সঠিক ভাষা ও যোগাযোগ বিকাশের জন্য প্রয়োজন:
✅ সঠিক জ্ঞান
✅ Practical skill
✅ Structured guidance
✅ নিয়মিত প্রয়োগের অভ্যাস

কারণ একজন সচেতন অভিভাবক যখন সঠিক পদ্ধতি জানেন, তখন ঘরের পরিবেশ থেকেই শিশুর উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন।

🚀 শুরু হচ্ছে আমাদের:
Child Language & Communication Development
Parent Transformative Programme

এই structured programme-এ আপনি শিখবেন:
✔ শিশুর ভাষা বিকাশের চ্যালেঞ্জ বুঝতে
✔ শিশুর communication signal চিনতে
✔ ঘরে বসে practical activity প্রয়োগ করতে
✔ শিশুর উন্নতির জন্য ধারাবাহিক action plan তৈরি করতে

আপনি যদি আপনার সন্তানের ভাষা ও যোগাযোগ বিকাশে আরও কার্যকরভাবে কাজ করতে চান, তাহলে আজই আমাদের programme-এ যুক্ত হন।

📌 Registration Link: Check in Comment box 👇
অথবা সরাসরি আমাদের WhatsApp 01730599178 ইনবক্সে মেসেজ করুন

আপনার সন্তানের উন্নয়নের যাত্রায় FPG Centre পাশে আছে। 💙🌿

FPG Centre Team

🧠 আপনার সন্তান কথা বলতে দেরি করলে প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত?অনেক মা-বাবা প্রথমেই চিন্তা করেন—“আমার সন্তান কি স্বাভাবিকভ...
10/07/2026

🧠 আপনার সন্তান কথা বলতে দেরি করলে প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত?

অনেক মা-বাবা প্রথমেই চিন্তা করেন—
“আমার সন্তান কি স্বাভাবিকভাবে কথা বলতে পারবে?”
“কোনো সমস্যা হচ্ছে না তো?”

কিন্তু আতঙ্কিত হওয়ার আগে প্রয়োজন সঠিক বিষয়গুলো বোঝা।

শিশুর ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় হলো—

✅ শিশুর যোগাযোগের চেষ্টা বুঝতে পারা
✅ তার ইশারা ও আচরণ লক্ষ্য করা
✅ প্রতিদিন meaningful interaction বাড়ানো
✅ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া

কারণ প্রতিটি শিশুর development journey আলাদা।
তুলনা নয়, প্রয়োজন সচেতনতা এবং সঠিক দিকনির্দেশনা।

🌱 এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানতে আজকের Free Seminar:

Child Language Development – A Parent Awareness Session

📅 আজ, শুক্রবার
⏰ রাত ৮:০০ টা
📍 Live Online Session

আপনার সন্তানের ভাষা বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

💙 FPG Centre Team 🌿

Address

House-B-105, Road # 07, New DOHS
Mohakhali
1216

Alerts

Be the first to know and let us send you an email when Friend Philosopher and Guide Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Friend Philosopher and Guide Centre:

Shortcuts

Share