Instiute of Computer & Multemedia Technology.

Instiute of Computer & Multemedia Technology. কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র

22/08/2026

আইসিটি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর:

১. ওয়েবপেজ কী?
উত্তর: ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়।

২. হোমপেজ কী?
উত্তর: ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলা হয়।

৩. ওয়েবসাইট কী?
উত্তর: একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়।

৪. ওয়েব সার্ভার কী?
উত্তর: ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েবসার্ভার বলা হয়।

৫. www কী?
উত্তর: World Wide Web কে সংক্ষেপে www বলা হয় যা সাধারণভাবে ওয়েব নামেই বেশি পরিচিত। মূলতঃ ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার প্রক্রিয়াই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত।

৬. আইপি অ্যাড্রেস কী?
উত্তর: ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে আইপি এ্যাড্রেস (IP Address) বলা হয়।

৭. ডোমেইন নেম কী?
উত্তর: আইপি এ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।

৮. টপ লেভেল ডোমেইন কী?
উত্তর: ডোমেইন নেমের ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়।

৯. ক্লায়েন্ট কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের সময় সার্ভার থেকে যে কম্পিউটার তথ্য গ্রহণ করে তাকে ক্লায়েন্ট কম্পিউটার বলা হয়।

১০. সার্চ ইঞ্জিন কী?
উত্তর: সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়।

১১. ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা।

১২. ওয়েব পোর্টাল কী?
উত্তর: ওয়েব পোর্টাল হলো বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সংগ্রহ থাকে। যেমন-www.bangladesh.gov.bd হচ্ছে একটি ওয়েব পোর্টাল যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিংক রয়েছে।

১৩. ওয়েবসাইটের কাঠামো কী?
উত্তর: যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে।

১৪. আপলোড কী?
উত্তর: নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলা হয়।

১৫. ডাউনলোড কী?
উত্তর: প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলা হয়।

১৬. ই-কমার্স ওয়েবসাইট কী?
উত্তর: যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয়-বিক্রয় এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয়।

১৭. ব্লগ ওয়েবসাইট কী?
উত্তর: যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে সাধারণত ব্লগ ওয়েবসাইট বলা হয়।

১৮. নিউজ পোর্টাল কী?
উত্তর: চলমান সংবাদ বিশ্বের যেকোনো প্রান্তে প্রচার করার জন্য তৈরি ওয়েবসাইটকে নিউজ পোর্টাল বলা হয়।

১৯. নেটওয়ার্ক কাঠামো কী?
উত্তর: যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়।

২০. URL কী?
উত্তর: কোনো ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL (Uniform/Universal Resource Locator) হলো ওয়েবসাইটের একক (Unique) ঠিকানা।Programming

২১. http কী?
উত্তর: Hyper Text Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলো HTTP। এটি হলো একটি এপ্লিকেশন লেবেল প্রোটোকল (নিয়ম-নীতি) যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

২২. স্ট্যাটিক ওয়েবসাইট কী?
উত্তর: যে সকল ওয়েবপেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েবপেজকে স্ট্যাটিক ওয়েবপেজ বলে।

২৩. ডাইনামিক ওয়েবসাইট কী?
উত্তর: যে সকল ওয়েবপেজে আপডেট তথ্য প্রদর্শন করে অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েবপেজকে ডাইনামিক ওয়েবপেজ বলে।

২৪. প্রোটোকল কী?
উত্তর: প্রোটোকল হলো কতগুলো নিয়মের সমষ্টি। যেমন- HTTP একটি প্রোটোকল যা HTML ডকুমেন্ট এক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

২৫. DNS কী?
উত্তর: DNS সার্ভার এর পূর্ণরূপ Domain Name System সার্ভার। DNS সার্ভার ডোমেইন নেইম বা ওয়েব অ্যাড্রেসকে IP অ্যাড্রেসে রূপান্তর করে।

12/06/2026
11/09/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।
অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"
কেউ কোনো উত্তর দিল না।
তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"
তবুও কেউ উত্তর দিল না।
তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"
ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।
অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।
হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।
চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:
— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’
আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'
তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"
এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!
অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"
সংগৃহীত...

Address

Mirzapur Govt. College
Mirzapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Instiute of Computer & Multemedia Technology. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share