Azizia Madrasah Mirsarai - আজিজিয়া মাদরাসা মিরসরাই

  • Home
  • Bangladesh
  • Mirsarai
  • Azizia Madrasah Mirsarai - আজিজিয়া মাদরাসা মিরসরাই

Azizia Madrasah Mirsarai - আজিজিয়া মাদরাসা মিরসরাই আপনার সন্তান একজন কুরআনের হাফেজ ও হাফেজা হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষায় ও শিক্ষিত হবে ইনশাআল্লাহ।

28/05/2026

╔════❖🌙❖════╗
🕌 ঈদ মোবারক 🕌
╚════❖🌙❖════╝
পবিত্র ঈদুল আযহার আনন্দঘন মুহূর্তে
🕌 মীরসরাই আজিজিয়া মাদরাসা এর পক্ষ থেকে
সম্মানিত অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষক মণ্ডলী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 🌸
✨ ঈদ আমাদের জীবনে বয়ে আনুক
ত্যাগের মহিমা, ভালোবাসা, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী, ইবাদত ও নেক আমল কবুল করুন। 🤲
🌿 সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন 🌿
💫 “ত্যাগেই রয়েছে প্রকৃত সফলতা” 💫
🌙 ঈদ মোবারক 🌙
— মীরসরাই আজিজিয়া মাদরাসা 🕌

কুরআন, হাদীস, দোয়া ও মাসআলার পরিক্ষা শেষে আজ থেকে শুরু হলো জেনারেল পরিক্ষা। সকল ছাত্রদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রই...
21/05/2026

কুরআন, হাদীস, দোয়া ও মাসআলার পরিক্ষা শেষে আজ থেকে শুরু হলো জেনারেল পরিক্ষা।
সকল ছাত্রদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে সহজভাবে সুন্দর ফলাফল অর্জনের তাওফিক দান করুন। আমিন।

18/05/2026

১৮/০৫/২৬ ইংরেজি রোজ সোমবার থেকে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরিক্ষা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকল শিক্ষার্থীকে পরিক্ষায় কাবিয়াবি দান করুন, তাদের মেহনত কবুল করুন এবং উত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন। আমিন

মীরসরাই আজিজিয়া মাদরাসায় মাসিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতমীরসরাই আজিজিয়া মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাসি...
02/05/2026

মীরসরাই আজিজিয়া মাদরাসায় মাসিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মীরসরাই আজিজিয়া মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাসিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের সম্মাননা প্রদান উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

প্রতি মাসের ন্যায় এ মাসেও পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আজিজুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ক্বারি মাওলানা রিয়াজ বিন ফিরোজ।

এ সময় মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্মানিত ওস্তাদগন আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদেরকে দ্বীনি শিক্ষায় আরও অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে।

মীরসরাইয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রহমাতাবাদ ফারুকিয়া হাফেজী মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমির ফারুকী রাহিমাহুল্লা...
24/04/2026

মীরসরাইয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রহমাতাবাদ ফারুকিয়া হাফেজী মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমির ফারুকী রাহিমাহুল্লাহ'র ইন্তেকালে আমরা গভীর শোকাহত ও মর্মাহত। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করুন আমিন।

ثقى الله ثراه وجعل الجنة مثواه

19/04/2026

১৯/০৪/২০২৬ ইংরেজি | রবিবার

আলহামদুলিল্লাহ মীরসরাই আজিজিয়া মাদরাসার ছাত্র আলমাস মুনাওয়ার হিফজ সম্পন্ন করেছেন।

পবিত্র কুরআনের এই মহামূল্যবান নিয়ামত অর্জন করতে তার সময় লেগেছে মাত্র দেড় বছর।

আলমাস এখন কুরআনের হাফেজ, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে দোয়া করি, তিনি যেন তাকে কবুল করেন, একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তোলেন এবং দীনের দাঈ হওয়ার তাওফিক দান করেন। আমীন

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মীরসরাই আজিজিয়া মাদরাসায় চালু হয়েছে কাওমী-আলিয়া সমম্বয়ে কিতাব বিভাব। আমাদের নেসাব ...
04/04/2026

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মীরসরাই আজিজিয়া মাদরাসায় চালু হয়েছে কাওমী-আলিয়া সমম্বয়ে কিতাব বিভাব। আমাদের নেসাব এমনভাবে সাজানো হয়েছে, যেখানে আপনার সন্তান একদিকে জেনারেল শিক্ষা পূর্ণভাবে সম্পন্ন করবে, অন্যদিকে কুরআন-হাদীসের সুস্পষ্ট জ্ঞান অর্জনের লক্ষ্যে আরবি মূল কিতাব পাঠ করবে।

এর পাশাপাশি রয়েছে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় সুন্দর হাতের লেখা শিক্ষা এবং ইংরেজি ও আরবি ভাষায় কথা বলার পাণ্ডিত্য অর্জনের সুব্যবস্থা।

খুব সীমিত পরিসরে ভর্তি 'চলছে' আর মাত্র ৫ জন ভর্তি নিবো। দক্ষ আলেম হিসেবে গড়ে তুলতে আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন মীরসরাই আজিজিয়া মাদরাসায়

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ، وَكُلُّ عَامٍ وَأَنْتُمْ بِخَيْرٍসকল ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের জানাই পবিত...
20/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ، وَكُلُّ عَامٍ وَأَنْتُمْ بِخَيْرٍ

সকল ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আল্লাহ তাআলা আমাদের সবার সিয়াম, কিয়াম ও নেক আমলসমূহ কবুল করুন এবং ঈদের এই আনন্দ আমাদের জীবনে শান্তি, সুখ ও বরকত বয়ে আনুক। আমীন।

মারহাবা ইয়া রমাদান! আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত পবিত্র মাহে রমাদান।পবি...
17/02/2026

মারহাবা ইয়া রমাদান!
আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত পবিত্র মাহে রমাদান।

পবিত্র রমাদান মাসে সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। এ বিভ্রান্তি দূর করার লক্ষ্যে আমরা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রণীত নির্ভরযোগ্য ও অনুমোদিত সময়সূচি অনুযায়ী ক্যালেন্ডার প্রস্তুত করেছি।
এই ক্যালেন্ডারটি শুধুমাত্র চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য।
রমাদান মাসে সাহরি ও ইফতারের সময় নির্ধারণে এটি পরিপূর্ণভাবে অনুসরণ করা যেতে পারে।
বিশেষ করে সম্মানিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আমাদের এই ক্যালেন্ডার অত্যন্ত সহায়ক ও উপকারী হবে ইনশাআল্লাহ।

🎙️ জরুরি বিজ্ঞপ্তিসম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৬/০২/২০২৬ ইং, রোজ সোমবার, বিকাল ৩টা থে...
15/02/2026

🎙️ জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৬/০২/২০২৬ ইং, রোজ সোমবার, বিকাল ৩টা থেকে যথারীতি মাদরাসার সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।
অনাবাসিক ছাত্র / ছাত্রীদের ক্লাস ১৭/০২/২০২৬ ইং, রোজ মঙ্গলবার, বাদ ফজর থেকে শুরু হবে, ইনশাআল্লাহ।
আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে তাকে যথাসময়ে মাদরাসায় পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিশেষ সমস্যা থাকলে অবশ্যই পূর্বে মোবাইলের মাধ্যমে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ছুটি গ্রহণ করতে হবে। অন্যথায়, অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী প্রতিদিন ২০০ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।

আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য মাদরাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞ।

Address

ছায়েদা কমপ্লেক্স ৩য় তলা, মীরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
Mirsarai
4323

Alerts

Be the first to know and let us send you an email when Azizia Madrasah Mirsarai - আজিজিয়া মাদরাসা মিরসরাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share