বারইয়াহাট কলেজ

বারইয়াহাট কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বারইয়াহাট কলেজ, College & University, বারইয়াহাট কলেজ Baraiyahat College, Mirsarai.

📢 সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জরুরি বিজ্ঞপ্তি!কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলারক্ষা ও শিক্ষা পরিবেশ উন্নয়নে ...
20/09/2026

📢 সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জরুরি বিজ্ঞপ্তি!
কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলারক্ষা ও শিক্ষা পরিবেশ উন্নয়নে গৃহীত নতুন নির্দেশনাসমূহ।

গৌরবোজ্জ্বল  অর্জনে বারইয়াহাট কলেজ গর্বিত ও আনন্দিত! 🏆🎉​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ই...
17/09/2026

গৌরবোজ্জ্বল অর্জনে বারইয়াহাট কলেজ গর্বিত ও আনন্দিত! 🏆🎉

​অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুমিল্লায় (HSTTI, Cumilla) অনুষ্ঠিত ১০৯ তম উচ্চ মাধ্যমিক স্তরের কলেজ শিক্ষকগণের বিষয়ভিত্তিক কর্মকালীন প্রশিক্ষণ কোর্সে (পদার্থবিজ্ঞান এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন) আমাদের বারইয়াহাট কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শ্রদ্ধাভাজন প্রভাষক জনাব সাখাওয়াত হোসেন স্যার মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছেন! 🥇

​গত ০৯ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৪০ দিন ব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে সারাদেশের বিভিন্ন কলেজের মোট ৬৮ জন সম্মানিত শিক্ষক অংশগ্রহণ করেছিলেন।

দেশসেরা শিক্ষকদের মধ্যে মেধার স্বাক্ষর রেখে প্রথম হওয়া আমাদের কলেজের জন্য এক অপূরণীয় গৌরব ও আনন্দের বিষয়।

​উনার এই অসাধারণ সাফল্য কেবল উনার ব্যক্তিগত দক্ষতারই পরিচয় বহন করে না, বরং আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থার মান ও গৌরবকে জাতীয় পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

​বারইয়াহাট কলেজ পরিবার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জনাব সাখাওয়াত হোসেন স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আশা করি উনার অর্জিত এ জ্ঞান আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও বড় অবদান রাখবে।

​শুভেচ্ছান্তে,
বারইয়াহাট কলেজ গভর্নিং বডি ও শিক্ষক পরিষদ।

17/09/2026
একাদশ শ্রেণির ভর্তির ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে!যারা বারইয়াহাট কলেজ কে প্রথম চয়েস দিয়ে আবেদন করলে সবাই ১৮ তারিখ এর...
16/09/2026

একাদশ শ্রেণির ভর্তির ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে!
যারা বারইয়াহাট কলেজ কে প্রথম চয়েস দিয়ে আবেদন করলে সবাই ১৮ তারিখ এর ভিতর 340 টাকা বিকাশ বা নগদ থেকে xi admission সিস্টেম প্রবেশ করে রোল, পাসের বছর, আবেদন করার সময় মোবাইল নাম্বার টা দিয়ে কনফার্ম করে দিবে না হলে ২০ তারিখ থেকে ভতি কলেজ লিস্টে নাম আসবে না

আমাদের বারইয়াহাট কলেজ প্রাঙ্গণ এখন আরও সুবাসিত ও বর্ণিল! 🌸​কলেজ ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ আরও মনোরম করে তু...
12/09/2026

আমাদের বারইয়াহাট কলেজ প্রাঙ্গণ এখন আরও সুবাসিত ও বর্ণিল! 🌸

​কলেজ ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ আরও মনোরম করে তুলতে "টিচার এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বারইয়ারহাট কলেজ"-এর উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন ফুলবাগানে নতুন রূপ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফুল ফুটে থাকা বাগানগুলোর পাশাপাশি যোগ হয়েছে একঝাঁক নতুন ফুলগাছ! 🌿🌺
​সবুজ প্রকৃতি আর বাহারি রঙের ফুলের এই মেলা আমাদের প্রতিদিনের বিদ্যাপীঠকে করছে আরও প্রাণবন্ত। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আমাদের সুশোভিত ক্যাম্পাসের কিছু নয়নাভিরাম মুহূর্ত।
​সবাইকে নতুন ফুলগাছগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানাচ্ছি। শুভকামনা নিরন্তর! ❤️
P.C: Rj Jewel sir.

আপনারা এসেছেন, আমাদের ধন্য করেছেন।উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট,কুমিল্লা'র( বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ...
11/09/2026

আপনারা এসেছেন, আমাদের ধন্য করেছেন।

উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট,কুমিল্লা'র( বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত) প্রশিক্ষণার্থীরা গতকাল বারইয়াহাট কলেজ এ এসে আমাদের ধন্য করেছেন।

আপনাদের পদ-চিহ্ন আমাদের কলেজ মুখরিত হয়েছে, শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।

ধন্যবাদ HSTTI, Cumilla।
যেসকল স্যার, ম্যাডাম এসেছেনে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই।

বারইয়াহাট কলেজ এ শিক্ষার সার্বিক উন্নয়নে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়​আজ বারইয়াহাট কলেজের গভর্নিং বডির সম্মানিত সভা...
10/09/2026

বারইয়াহাট কলেজ এ শিক্ষার সার্বিক উন্নয়নে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

​আজ বারইয়াহাট কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব দিদারুল আলম মিয়াজি মহোদয় ও
শিক্ষক পরিষদের পক্ষ থেকে মীরসরাই-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে শিক্ষক পরিষদের সম্মানিত শিক্ষকমণ্ডলী মাননীয় এমপি মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে এলাকার শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং বারইয়াহাট কলেজের অব্যাহত অগ্রযাত্রায় তাঁর দিকনির্দেশনা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

💫সারপ্রাইজ~অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ!💻ফরম পূরণের সময়সীমা: ০৬/০৯/২০২৬ থেকে ২৭/০৯/২০২৬ পর্যন্ত।📍ফর...
08/09/2026

💫সারপ্রাইজ~অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ!
💻ফরম পূরণের সময়সীমা: ০৬/০৯/২০২৬ থেকে ২৭/০৯/২০২৬ পর্যন্ত।
📍ফরম পূরণ করতে পারবে—২০২২-২৩ নিয়মিত ২০২১-২২, ২০২০-২১, ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ অনিয়মিত ও ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা।

Address

বারইয়াহাট কলেজ Baraiyahat College
Mirsarai
4326

Website

Alerts

Be the first to know and let us send you an email when বারইয়াহাট কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share