11/06/2026
কারো অন্তরে যখন দুনিয়া ঢুকে পড়ে তখন সবকিছুকে সে দুনিয়ার চশমা দিয়ে দেখে, দ্বীনটাকেও। দ্বীনের মাঝেও সে সুযোগ খুঁজবে কিভাবে দুই পয়সা ধান্ধা করা যায়। সুযোগ পেলে দ্বীনটা বেচেও দিবে। দ্বীন বেচা মানে বাজারে বসে দর কষাকষির পর নির্ধারিত মূল্যে দ্বীন কারো কাছে বেচে আসা, ব্যাপারটা এমন কিছু নয়। দ্বীন বেচা মানে হলো আখিরাতের চিন্তা অন্তর থেকে মুছে যাওয়া। দ্বীন বেচা মানে নির্ঝঞ্জাট একটা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্নে প্রতিদিন ঘুম থেকে উঠা, আরো একটু দুনিয়া কীভাবে অর্জন করা যায় সেই দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রতিদিন ঘুমোতে যাওয়া। দ্বীন বেচা মানে হলো দ্বীনের কথা আসলে--"একদম সময় পাই না"। দ্বীন বেচা মানে হলো-- 'আমি খুব ব্যস্ত'।
আমাদের কত ভাই এভাবে দিন কাটাচ্ছেন। অথচ ভাইয়েরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন। তাঁরা আল্লাহর সেই আয়াত ভুলে বসে আছেন:
‘আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা হবে সংকীর্ণ আর তাকে কিয়ামাতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়।’ (সূরাঃ ২০/ ত্ব-হা: ১২৪)
10/06/2026
ভারতে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে গেছে!
আয়ুষ মালিক ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। বাপ দাদারা বনেদি ব্যবসায়ী পরিবার। ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ের বিস্তর সম্পদ। ধর্মে হিন্দু। ছোট বেলা থেকেই আয়ুষ কঠিন অনুশাসনে বড় হয়েছেন। বাড়িতে নিয়মিত সন্ধ্যা বন্দনা, গায়ত্রী মন্ত্র, সূর্য প্রণাম, গণেশ স্তোত্র, লক্ষ্মী প্রার্থনা, শিব প্রার্থনা, আরতি হয়। ঠাকুরমা-ঠাকুরদার দেখাদেখি আয়ুষ ছোটকাল থেকেই দেব-দেবীদের প্রতি সীমাহীন অনুরক্ত ছিল। দেবরায মালিক এবং কঙ্কনা মালিকের একমাত্র পুত্র আয়ূষ ছোটবেলা থেকেই মেধাবী। পাঠ মনোযোগী। দুই বোন আর আয়ুষ দেবরায দম্পতির পুরো পৃথিবী।
আয়ুষের বয়েস বাড়ে ধর্মে অনুরক্ততা বাড়ে পাল্লা দিয়ে। দেব-দেবী নিয়ে বিস্তর প্রশ্ন। রেওয়াজ রীতি নিয়ে মৌলিক জিজ্ঞাসা। কে শুরু করেছে,কিভাবে শুরু। পরম্পরা কী৷ ধর্মগ্রন্থের শুদ্ধতা কী। প্রশ্নবাণে জর্জরিত ঠাকুরদা। পাঠালেন গুরুর কাছে। মন্দিরের পুরোহিত। গয়াকাশীর সন্যাসী। দিল্লির ব্রাহ্মণ। কেউই দফারফা করতে পারে না। উত্তর শুনে দিল সন্তুষ্ট না।
বছর দুয়েক মন্দিরের অলিগলি, ঘুপচি গলি, তস্য গলি ঘুরে বাসায় থিতু হলেন। অদম্য স্পৃহা আর তৃষ্ণা নিয়ে শুরু করলেন কম্পারিটিভ রিলিজিয়ন স্টাডি।
জট খুলতে শুরু হলো। এক ঐশী সালমান ফারসায়ীয় দ্যুতি চোখের সামনে হাতছানি দিচ্ছে। রিসালাতের কোমল স্পর্শ কাছাকাছি হতে লাগলো। কুরআনের হৃদয় শীতল করা সুর মন্দিরের অপ/বিত্র মন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিলো।
পুরো সত্তা বিলীন করে লুটিয়ে পড়ে সাক্ষ্য দিলো- ❝আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ❞
দিন যায়, সময় যায় আয়ুশ ক্রমেই মোহাম্মদ আলী হয়ে উঠছেন। বিজেপি আরএসএস ইস্কনিদের যেখানে চেষ্টা ইসলামের মূলোৎপাটন করে ফেলবে। কোরবানি বন্ধ, নামাজ পড়ার জন্য রাস্তা ব্যবহার নিষিদ্ধ। একেক করে মসজিদ বন্ধ করছে। রাতের আধারে ২০০ বছরের মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে সেখানে এই অঘটন কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।
মিডিয়া কভারেজ পেলো, লাভ জিহাদের ট্যাগ দিলো, সম্পত্তিচ্যুত করার হুমকি দেওয়া হলো আয়ুষ মালিকের ঈমান গরুখাওয়া মুসলমানদের মতো নয়। বাপের বদৌলতে জন্ম পরম্পরায় মুসলমান নয়। আয়ুষ মালিকের ঈমান সীসাঢালা প্রাচীরের ন্যায় ঈমান। যার গভীরতা আসমান জমিন দূরত্বের শক্ত ভীতের উপর প্রতিষ্ঠিত।
আয়ুষ মালিক বলেছেন, আমার জীবন থাকতে আমি ইসলাম ছাড়বো না। আমাকে সম্পদ ছাড়া করলেও আমি ইসলাম ছাড়বো না। আমি রাস্তার ফকিরের জীবন বেছে নিতে প্রস্তুত শিরকের আহবানে কোটি টাকার সম্পত্তির মালিক হতে চাই না।
ইয়া আল্লাহ আপনি মোহাম্মদ আলীর জন্য যথেষ্ট হয়ে যান।
আমিন।
Abdul Hai (Hafi.)
08/06/2026
"যে তোমার কাছে কারও ব্যাপারে কথা লাগায়, সে তোমার বিরুদ্ধেও অন্য কারও কাছে কথা লাগায়"।
~ ইমাম খালীল বিন আহমাদ [রাহ.]
[ ইমাম আবু আব্দির রাহমান আস সুলামী (রাহ.), আদাবুস সুহবাহ, পৃ: ৯২]
05/06/2026
আলহামদুলিল্লাহ, আমাদের আজকের হালাকাহ ‘ইসমাইল কার্পেট মিল জামে মসজিদে’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের হালাকার বিষয় ছিল— "যুবকদের আত্মশুদ্ধি"। এই বিষয়ের উপর দীর্ঘ এক ঘণ্টা আলোচনা করেন উস্তাদ মাহবুবুর রহমান।
আজকের যুবকদের প্রতি তাঁর বিশেষ নসিহত ছিল "দাওয়াহ" নিয়ে। তিনি সবাইকে দাওয়াতি কাজ করার জন্য দারুণভাবে উদ্বুদ্ধ করেছেন।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন এবং ইখলাসের সহিত আমাদের এই পথচলা অব্যাহত রাখুন জান্নাত পর্যন্ত। আমিন।
04/06/2026
"আপনি যদি সবচাইতে তাকওয়াবান ব্যক্তিও হোন এবং সবচাইতে বড় আলিমও হোন, তারপরও আপনি হিদায়াতের মুখাপেক্ষী। মৃত্যু পর্যন্ত আপনি হিদায়াতের মুখাপেক্ষী। আর এজন্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহ আল ফাতিহাতে শিখিয়েছেন যেন আমরা প্রত্যেক রাকআতেই বলি, 'আমাদেরকে সরল-সঠিক পথের হিদায়াত দিন'"।
~ শাইখ আব্দুল আযীয বিন বায [রাহ.]
[মাজমুঊ ফাতাওয়া ওয়া মাক্বালাত: ৭/১৫৮]
03/06/2026
হালাকাহ-২
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সম্মানিত ভাইয়েরা,
আগামী ৫'ই জুন, রোজ শুক্রবার Mubashshirin Dawah Society -এর পক্ষ থেকে হালাকাহ'র আয়োজন করা হয়েছে। উক্ত হালাকায় আপনারা সবাই আমন্ত্রিত।
➡হালাকার বিষয়: "যুবকদের আত্মশুদ্ধি"
🕛সময়: বাদ মাগরিব
🏞স্থান: ইসমাইল কার্পেট মেইল জামে মসজিদ, মিরসরাই।
#লোকেশান_কমেন্টে_পেয়ে_যাবেন
আর হালাকাহ শেষে আপনাদের জন্য থাকছে প্রশ্নোত্তর পর্ব।
03/06/2026
মুবাশ্বিরীন দাওয়াহ সোসাইটির সদস্যবৃন্দের ঈদ আড্ডা, তিলাওয়াত ও নাশিদ সন্ধ্যা।
৩১-০৫-২০২৬ ইং
02/06/2026
গতকাল রাতে দুর্গাপুর ইউনিটের ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। এ সময় তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নসিহত প্রদান করা হয় এবং বই বিতরণ করা হয়।
01/06/2026
আশারায়ে মুবাশশারা (জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন) সাহাবীর নাম মনে রাখার একটা তরীকা-
"চার আইন, তিন আলিফ, দুই সিন, এক ত্ব।"
মানে চারজনের নামের শুরু (ع) হরফ দিয়ে।
তিনজন আলিফ (ا), দুইজন সিন (س), একজন ত্ব (ط)।
★চারটি আইন-
উমর (عمر)
উসমান (عثمان)
আলী (علي)
আব্দুর রহমান বিন আউফ (عبد الرحمن)
★তিনটি আলিফ-
আবু বকর (أبو بكر)
আবু উবাইদা (أبو عبيدة)
আয যুবাইর (الزبير )
★দুইটি সীন-
সা'দ (سعد)
সাঈদ (سعيد)
★একটি ত্ব-
তালহা (طلحة)
এই দশজনের বাইরেও অনেক পুরুষ ও নারী সাহাবীকে রাসূলুল্লাহ্ সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতী বলেছেন।
কিন্তু একটি হাদীসে এই দশজনের নাম একসাথে উল্লেখ হওয়ায় বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছে।
রদ্বিইয়াল্ল-হু আনহুম আজমাইন।
মাহ্দী ফয়সাল (হাফিজাহুল্লাহ)