ইনশা-আল্লাহ, এই ৮ টি স্টেপ আল্লাহ সহায় থাকলে একদিন পার হবো আমরা।
Khidmatul Ummah Smart City 313
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khidmatul Ummah Smart City 313, Educational Research Center, 558, East Kazipara, Mirpur, .
আলহামদুলিল্লাহ!
বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি আধুনিক ও শরিয়াহভিত্তিক মেডিকেল শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি—
খিদমাতুল উম্মাহ ইসলামিক মেডিকেল কলেজ
✔️ সম্পূর্ণ নারী-বান্ধব পরিবেশ
✔️ পূর্ণ পর্দা নিশ্চিত করে পড়াশোনার সুযোগ
✔️ আধুনিক মেডিকেল শিক্ষা + নৈতিকতা ও দ্বীনের সমন্বয়
✔️ ভবিষ্যৎ নারী চিকিৎসক তৈরির একটি নিরাপদ প্ল্যাটফর্ম
আমাদের লক্ষ্য: এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা হবে
👉 ঈমানদার
👉 মানবিক
👉 দক্ষ চিকিৎসক
💼 বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ:
একটি সম্ভাবনাময় ও দীর্ঘমেয়াদী শিক্ষা প্রকল্পে অংশ নিয়ে—
✔️ টেকসই বিনিয়োগের সুযোগ গ্রহণ করুন
✔️ সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করুন
✔️ ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে অংশীদার হোন
📩 বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন
🤲 “আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে হাজারো মানুষের ভবিষ্যৎ”
🌙 আলহামদুলিল্লাহ!
একটি স্বপ্ন… একটি নিরাপদ ভবিষ্যৎ…
একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে দ্বীন ও দুনিয়া একসাথে গড়ে ওঠে 🤍
খিদমাতুল উম্মাহ ইসলামিক ইউনিভার্সিটি
— ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
✔️ ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ক্লাস
✔️ নিরাপদ, সুশৃঙ্খল ও শরিয়াহভিত্তিক পরিবেশ
✔️ আধুনিক ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা
আমাদের লক্ষ্য: এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা হবে
👉 ঈমানদার
👉 সৎ
👉 দক্ষ পেশাজীবী (ইঞ্জিনিয়ার, লিডার, উম্মাহর কর্ণধার)
💼 বিনিয়োগকারীদের জন্য সুযোগ:
একটি বিকাশমান ইসলামিক শিক্ষা প্রকল্পে যুক্ত হয়ে
👉 টেকসই প্রভাব তৈরি করুন
👉 দীর্ঘমেয়াদে মূল্য সৃষ্টি করুন
📩 আজই যোগাযোগ করুন
🤲 “আপনার বিনিয়োগ হতে পারে একজন উম্মাহ নির্মাতার ভবিষ্যৎ”
আমাদের এই স্বপ্ন—একদিন অবশ্যই বাস্তবে রূপ নেবে, ইনশা আল্লাহ।
আমরা বিশ্বাস করি, আল্লাহই আমাদের সর্বোত্তম সহায়।
আপনিও চাইলে এই মহৎ উদ্যোগের অংশ হতে পারেন—একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের সাথে যুক্ত হয়ে।
বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিংকটি দেখুন।
---
Our vision will, Insha’Allah, become a reality one day.
We firmly believe that Allah is our ultimate supporter.
You are welcome to be a part of this meaningful initiative as an investor.
For more details, please check the link provided in the comments.
এই উদ্যোগের ভিত্তি দুটি পরিচয়ের দায়বদ্ধতা থেকে উদ্ভূত:
১) একজন মুসলিম হিসেবে ঈমানি দায়িত্ব
২) একজন বাংলাদেশী হিসেবে জাতীয় দায়বদ্ধতা
এই দুই সত্তার সমন্বয়েই একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।একদিন আমি দুনিয়া থেকে চলে যাবো,কিন্তু চাই—আমার এই কাজ, এই স্বপ্ন, এই আমানত মানুষের কল্যাণে বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।
06/03/2026
১. নির্বাহী সারসংক্ষেপ (Executive Summary)
খিদমাতুল উম্মাহ সিটি প্রজেক্ট একটি দীর্ঘমেয়াদি সমন্বিত আবাসিক, শিক্ষাব্যবস্থা ও নৈতিক সমাজ গঠনমূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা যারা:
ঈমানদার
পেশাগতভাবে দক্ষ
নৈতিকতায় অটল
আত্মনির্ভর
দেশপ্রেমিক
এই প্রজেক্ট একটি স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি মডেল, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক শৃঙ্খলা সমন্বিতভাবে পরিচালিত হবে।
২. প্রতিষ্ঠাতার অঙ্গীকার
এই উদ্যোগের ভিত্তি দুটি পরিচয়ের দায়বদ্ধতা থেকে উদ্ভূত:
১) একজন মুসলিম হিসেবে ঈমানি দায়িত্ব
২) একজন বাংলাদেশী হিসেবে জাতীয় দায়বদ্ধতা
এই দুই সত্তার সমন্বয়েই একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।একদিন আমি দুনিয়া থেকে চলে যাবো,কিন্তু চাই—আমার এই কাজ, এই স্বপ্ন, এই আমানত মানুষের কল্যাণে বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।
৩. ভিশন
বাংলাদেশে একটি আদর্শ মডেল কমিউনিটি প্রতিষ্ঠা করা, যেখানে ঈমান, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ একত্রে বিকশিত হবে।বাংলাদেশের বুকে একদম হুবুহু নবীর রেখে যাওয়া মদিনা তৈরী করা। সেটা হয়তো পারবো না কিন্তু একটি নমুনা বানানোর জন্য চেষ্টা করে যাবো ইনশা আল্লাহ।
৪. মিশন
আবাসিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা
নৈতিকতা-কেন্দ্রিক পেশাগত প্রশিক্ষণ
মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান
শরিয়াহ-সম্মত অর্থনৈতিক কাঠামো উন্নয়ন
টেকসই সামাজিক ও অর্থনৈতিক মডেল গঠন
06/03/2026
06/03/2026
আজকাল অনেকেই ল্যান্ড বা জমির ব্যবসা করছেন। আমরাও করবো—ইনশা আল্লাহ। কিন্তু আমাদের আর অনেকের ব্যবসার মধ্যে একটি বড় পার্থক্য থাকবে।
অনেকে জমি কিনে আবার সেই জমি বিক্রি করে ব্যবসা করেন। এতে হয়তো এককালীন লাভ হয়—জমি কিনলেন, দাম বাড়লে বিক্রি করলেন, ব্যবসা শেষ। কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না।
আমরা জমি কিনবো, কিন্তু সেই জমি শুধু বিক্রি করার জন্য নয়। আমরা সেই জমির উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, ব্যবসায়িক ইউনিট এবং সমাজের উপকারে আসবে এমন বিভিন্ন উদ্যোগ গড়ে তুলতে চাই—ইনশা আল্লাহ।
অর্থাৎ আমাদের লক্ষ্য শুধু একবার লাভ করা নয়; বরং এমন কিছু গড়ে তোলা, যেখান থেকে নিয়মিত উপকার ও আয় হতে থাকবে। এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এর থেকে লাভবান হবে ইনশা আল্লাহ।
অন্যদের লাভ হয়তো একবারের জন্য। কিন্তু যদি আল্লাহ তাআলা তাওফিক দেন, তাহলে আমাদের এই উদ্যোগ থেকে লাভ চলতে পারে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত।
আর যদি এই কাজ মানুষের উপকারে আসে, শিক্ষা ছড়ায়, কল্যাণ বয়ে আনে—তাহলে আশা করি সেই সওয়াবের ধারা আমাদের মৃত্যুর পরও চলতে থাকবে—ইনশা আল্লাহ।
আমরা চাই, এই উদ্যোগ এমন একটি কাজ হোক— যেখানে আমরা দুনিয়াতেও কিছু উপকার পাই, আর আখিরাতের জন্যও কিছু রেখে যেতে পারি। ইনশা আল্লাহ, যদি আমরা সততা, হালাল উপার্জন এবং আল্লাহভীতিকে সামনে রেখে এগিয়ে যেতে পারি—তাহলে হয়তো এই ছোট্ট উদ্যোগটিই একদিন বড় কোনো কল্যাণের কারণ হয়ে দাঁড়াতে পারে।
05/03/2026
এই যাত্রায় আমরা এমন ৩১৩ জন মানুষ খুঁজছি, যারা শুধু একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান না, বরং একটি স্বপ্ন, একটি আদর্শ এবং একটি ভবিষ্যৎ নির্মাণের অংশ হতে চান।
যদি আপনি মনে করেন এই পথচলার একজন হতে পারেন, তাহলে নিজের ভেতরে কিছু বিষয় যাচাই করে দেখুন—
১. দৃঢ় ইসলামিক মানসিকতা
জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার মানসিকতা থাকতে হবে।
২. আখিরাতের জন্য কিছু করে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা
মানুষ পৃথিবী থেকে একদিন চলে যায়, কিন্তু কিছু কাজ থাকে যা মৃত্যুর পরও মানুষের জন্য সওয়াবের উৎস হয়ে থাকে। সেই ধরনের কোনো কাজের অংশ হওয়ার আন্তরিক ইচ্ছা থাকতে হবে।
৩. বিনিয়োগের সক্ষমতা
আগামী ৫–৭ বছরের মধ্যে প্রায় ২০–২৫ লক্ষ টাকা বিনিয়োগ করার মতো সামর্থ্য থাকা প্রয়োজন।
৪. এই স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে গ্রহণ করা
এই প্রকল্প শুধু আমার ব্যক্তিগত পরিকল্পনা নয়—এটি এমন একটি উদ্যোগ হতে হবে যা প্রতিটি সদস্য নিজের স্বপ্নের প্রকল্প হিসেবে গ্রহণ করবে। আপনি হয়তো আমার চেয়েও ভালো কোনো ধারণা দিতে পারেন—সেটাও আমরা স্বাগত জানাব।
৫. “অসম্ভব” শব্দটিকে চ্যালেঞ্জ করার মানসিকতা
বড় কোনো কাজ শুরু করার আগে অনেকেই এটাকে অসম্ভব মনে করে। কিন্তু ইতিহাসের অনেক পরিবর্তনই শুরু হয়েছে কয়েকজন মানুষের দৃঢ় বিশ্বাস থেকে।