Doves' Self-Reliance

Doves' Self-Reliance � Doves’ Self Reliance
Empowering Women | Islamic Values | Lifelong Skills
Courses|Self-confidence

14/10/2025

যখন আল্লাহ কোনো বান্দাকে পরিশুদ্ধ করেন, তখন তিনি তাকে ভয়, আশা, আর অপেক্ষার তাপ—এই তিন আগুনে গলান।
যেন সে একেবারে নির্মল হয়ে বের হয়।

23/09/2025

#আজকেরলক্ষ্য

🕊️ “নিজের উপর বিশ্বাস রাখো – ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের পথ দেখায়।”

আজকের ছোট টার্গেট নির্ধারণ করো আর হাল ছেড়ো না 💪
তুমি পারবে, কারণ তুমি আত্মনির্ভর ✨

👉 তোমার আজকের লক্ষ্য কী? কমেন্টে জানাও ⬇️

18/09/2025



✨ আত্মনির্ভরতার পথে আমাদের যাত্রা শুরু!
👉 Doves’ Self Reliance এর লক্ষ্য হলো— মানুষকে সচেতন করা, উৎসাহ দেওয়া এবং ছোট ছোট পদক্ষেপে নিজেদের শক্তিশালী করে তোলা।
💬 আপনার মতে, আত্মনির্ভরতা মানে কী?

17/09/2025

পুরো লেখাটি মন দিয়ে পড়ুন, আপনি কাজ দেবেন অন্যকে..

প্রতিদিন প্রায় ৫০ টা মেসেজ পাই আপনার সাথে কাজ করতে চাই লেখা! সেলাই পারি আপু আপনার কারিগর হতে চাই! আমার টিমে তো দূর থেকে কাজ করা যাবে না বরং আপনি নিজের একটা ব্যবসা দাঁড় করান।

ট্রেইলারিং বা সেলাই মেশিনের সেলাই টা কম-বেশি অনেক মেয়েরাই পারে। একটু এ্যাডভান্স ড্রেস মেকিং , বেবি ফ্রক মেকিং , পাঞ্জাবী মেকিং শিখুন। এটা আপনার দক্ষতা , ব্যাবসা এবং কন্টেন্ট তৈরী তে সাহায্য করবে।

প্রথম পর্যায়ে কিছু কালারফুল গজ কাপড় কিনুন , সুন্দর করে নানান ডিজাইনের বেবি ফ্রক বানান। সাথে কুশিকাটার লেইস যোগ করুন। অনলাইনে সার্চ দিলে সুন্দর আর আধুনিক সব ডিজাইন আইডিয়া পাবেন।
প্রথম পর্যায়ে ফেইসবুকে একটা পেইজ খুলে রাফ ইউজের বেবি ড্রেস ২/৩ টা কম্বো করে মার্কেটিং করুন।

সব বাচ্চাদের ই বাসার ব্যবহারের জন্য সুতি গজ কাপড়ের সুন্দর ফ্রক বা নিমা ( বয়স অনুযায়ী ) ব্যবহার করে তাই এর চাহিদা আছে।
আপনি নিজের হাতের ফোন টি ব্যবহার করে সুন্দর করে ছবি তুলুন। ছবি তুলতে হাবিজাবি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন না।
ব্যাগগ্রাউন্ড যেন ক্লিন থাকে অন্য কো অবজেক্ট থাকলে ফোকাস নষ্ট হয়। কিছু না পেলে একটা সাদা কাপড় বিছিয়ে নিন। ঘাসের উপর রেখেও সুন্দর করে ছবি তুলতে পারেন মনে রাখবেন রোদ এ এর সময় এ ছবি তুললে ছবি বেশি ক্লিয়ার ও আকর্ষণীয় লাগবে।

এরপর আপনি পেইজের জন্য ড্রেস গুলো সেলাই ভিডিও করুন , ১৫০ টাকায় স্ট্যান্ড বা মিনি ট্রাইপড পাওয়া যায়। বড় গুলো ৪০০/৫০০ টাকা। মেকিং দেখিয়েও পেইজ বড় করতে পারেন।

এরপর যদি রেসপন্স পান আপনি মার্কেটে কাপড়ের দোকানে কথা বলে রাখুন যে আপনি অনলাইন সেলার, গজ কাপড় এর ছবি তুলে আপলোড করলে সেগুলো থেকে কাস্টমাইজড অর্ডার পাবেন। দোকানেই কিছু কাপড়ের বান্ডিলের ছবি তুলে সেগুলো পেইজে পোষ্ট করবেন যে , কাস্টমাইড সাইজ এবং ডিজাইন করে দিতে পারবেন।

মেয়েদের শার্ট - কুর্তি- কামিজ তৈরী করুন। নতুন পাকিস্থানী ইথনিক ডিজাইন দেখুন। গজ কাপড় দিয়ে সেই কাটিং এর কামিজ বা কুর্তি বানিয়ে একই ভাবে মার্কেটিং করুন।

আবার এলাকায় কিন্তু আপনি পরিচিত হয়ে যাবেন আশে পাশে থেকেও ড্রেস মেকিং এর অর্ডার পাবেন।
এভাবেই আবার সেগুলোর মেকিং ভিডিও করুন , ভয়েস ওভার দিন কি অর্ডার পেয়েছেন কি বানিয়েছেন এরকম স্টোরি মেকিং করুন।

অনলাইন / অফলাইন দু ভাবেই আপনি পরিচিত এবং আপনার ব্যবসার পরিচিতি বাড়বে। আল্লাহ চাইলে আপনার এতো অর্ডার আসতে পারে যে আপনি এরকম আরও ট্রেইলারিং জানা মেয়ে নিয়োগ দিলেন , আপনার ২/৪/৫ টা কারিগর থাকলো আপনি সারাদেশে ডেলিভারি দিচ্ছেন।

সারাদেশে কিভাবে ডেলিভারি দিবেন? এখন সব এলাকায় স্টিডফাস্ট / রেডেক্স/ ই-কুরিয়ার ইত্যাদি অনলাইন বেইজড কুরিয়ারের হাব আছে।
আপনি স্টিডফাস্ট /রেডেক্স কুরিয়ারের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম / মোবাইল নাম্বার/ ঠিকানা দিয়ে একটা আইডি খুলুন।
কুরিয়ারের অফিস থেকেই আপনাকে কল দিয়ে কথা বলবে কোথায় কিভাবে তারা পার্সেল নেবে জানিয়ে দেবে আসলেই সহযোগিতা করবে।

নিজে উদ্যোগী না হলে কেউ আপনাকে উদ্যোগী করবে না। সমাজের কথায় ডি-মোটিভেটেড হবেন না।

সব সময় আপ টু ডেট চিন্তা ভাবনা রাখবেন। ফেইসবুক / টিকটক/ ইউটিউবে আপনার কাজের ছবি ভিডিও শেয়ার করবেন।

আপনারা চেষ্টা করুন, এখন বরং আগের চেয়ে স্বাবলম্বী হবার পথ বেশি উন্মুক্ত............

আল্লাহ আপনাদের চলার পথের সহায় হোন।

ধন্যবাদ
বুনন নকশিকাঁথা ঘর

#উদ্যোক্তা

16/09/2025
16/09/2025

নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।🌼

Address

Mirpur 2
Mirpur
1216

Telephone

+8801798585598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doves' Self-Reliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Doves' Self-Reliance:

Shortcuts

Share