17/08/2026
"পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিস থেকে উপকৃত হয়ে নাও। বার্ধক্যের আগে তারুণ্য, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে স্বচ্ছলতা, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন।"
(শুআবুল ঈমান: ৯৫৭৫, সহীহ আল-জামে: ১০৭৭)
আমরা প্রায়ই ভাবি, "আরেকটু পরে শুরু করব।" ভার্সিটির সেমিস্টারগুলো শেষ হোক তারপর একটু ফুরসত হলে কুরআন শিখব। ছেলেটা এখনো ছোট, বড় হয়ে যাক হাত পা ঝাড়া হয়ে সময় অবসর হলে আরবি শিখব। সন্তান আরেকটু বড় হলে দ্বীনি শিক্ষার কথা ভাবব।
কিন্তু সময় কি সত্যিই আমাদের জন্য অপেক্ষা করে? ভার্সিটির কোর্স শেষ হলে আসে ক্যারিয়ারের চিন্তা, বাবুরা বড় হতে হতে আপনার বয়সও বেড়ে যায়, জীবনের ক্লান্তি জেঁকে বসে।
একদিন অবসর ব্যস্ততায় বদলে যায়। সুস্থতা অসুস্থতায়। তারুণ্য বার্ধক্যে। আর দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছর পেছনে পড়ে থাকে।
রাসূল ﷺ আমাদের শিখিয়েছেন, সুযোগ চলে যাওয়ার আগেই তার মূল্য বুঝতে।
তাই আজ যদি আল্লাহ আপনাকে সুস্থতা দিয়ে থাকেন, সময় দিয়ে থাকেন, শেখার আগ্রহ দিয়ে থাকেন, কিংবা আপনার সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ দিয়ে থাকেন, তাহলে সেটিই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি।
হয়তো আজই সেই দিন, যেদিন আপনি বহুদিনের ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে পারেন।
নিজের জন্য শুরু করতে পারেন ❝ফারযুল আইন ও কুরআন শিক্ষা কোর্স❞ অথবা ❝আরবি ভাষা শিক্ষা কোর্স❞।
আর আপনার সন্তানের জন্য হতে পারে ❝কুরআন ও নৈতিক শিক্ষা কোর্স❞, ❝আরবি ভাষা ও নৈতিক শিক্ষা কোর্স❞, কিংবা ❝গল্পে গল্পে কুরআন হিফয ও নৈতিক শিক্ষা কোর্স❞-এর মাধ্যমে একটি সুন্দর ইসলামী জীবনের প্রথম পদক্ষেপ।
কোনো বড় স্বপ্নই একদিনে পূরণ হয় না। শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে।
হয়তো আজ আপনার পাঠানো একটি ছোট্ট মেসেজই, আপনার কিংবা আপনার সন্তানের জীবনের এমন একটি যাত্রার সূচনা হবে, যার প্রতিটি আয়াত, প্রতিটি আমল, প্রতিটি শুদ্ধ তিলাওয়াত এবং প্রতিটি নেক শিক্ষা একদিন আপনার আমলনামাকেও সমৃদ্ধ করবে, ইন শা আল্লাহ।
আপনার কিংবা আপনার সন্তানের জন্য কোন কোর্সটি সবচেয়ে উপযোগী হবে জানতে কিংবা ভর্তির আগে ❝ফ্রি অবজারভেশন এন্ড সাইকোলজি অ্যাসেসমেন্ট❞ সেশনটিতে রেজিস্ট্রেশন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর,
🔸নাম
🔸বয়স
🔸অবস্থানরত সিটির নাম
🔸 অভিভাবকের ফোন নম্বর জানিয়ে এখনই আমাদের মেসেজ করুন।
হয়তো এই ছোট্ট পদক্ষেপটিই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তগুলোর একটি।