Fursah Institute

Fursah Institute

Share

Fursah Institute is a fast-growing learning platform by women, for women.

We're committed to build a skilled, confident and value-driven generation of women for the Ummah; guided by skill development, personal growth and academic exellence.

26/04/2026

আপনাকে যদি লাইফের যেকোনো একটা ভুল শুধরানোর সুযোগ দেওয়া হতো, তাহলে অতীতের কোন ডিসিশনটা আবার ঠিক করে নিতেন?

26/04/2026

‎কোনো গন্তব্যে পৌঁছানোর সময় আপনি যদি রাস্তায় বার বার থামেন তখন কি হয়? বিলম্ব হয়, আপনি ক্লান্ত হয়ে যান, ইচ্ছা চলে যায়।

একই ভাবে জীবনের রাস্তায় আপনি যখন বার বার থামবেন, এক কদম এগিয়ে সবার এপ্রুভালের অপেক্ষা করবেন, সবাইকে বুঝানোর চেষ্টা করবেন তখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, আগানোর ইচ্ছা হারিয়ে ফেলবেন।

‎You grow when you stop needing everyone to understand you.

26/04/2026

নাহিদা বৃষ্টির সর্বশেষ আপডেট (Collected From DSE)

লাইফ আনপ্রেডিক্টেবল আমরা সবাই জানি, তারপরও ধাক্কা খেয়েই যাই। উন্নত জীবনের জন্য যে পথে পাড়ি জমানো হলো, সেখানে জীবনই হারিয়ে গেলো! 💔

সব থেকে কষ্টকর হলো আশে পাশে তাদের পরিবার নেই, লাশ টুকু অব্দি পাবে কিনা সন্দেহ। আল্লাহ তাদের সবরে জামিল দান করুন, আল্লাহ একমাত্র জানেন কি হয়েছিলো!

25/04/2026

গরমে কেমন বোধ করছেন বন্ডুরা? সব ভুলে গেছেন? ☺️

25/04/2026

কখনো কখনো দূরত্ব বজায় রাখা হচ্ছে কাউকে সম্মানের সবচেয়ে সুন্দর প্রকাশ। যখন আপনি বুঝতে পারবেন যে কাছাকাছি থাকলে কেবল সম্পর্কে তিক্ততাই বাড়বে, তখন দূরত্ব বাড়ানোই শ্রেয় এবং উত্তম সিদ্ধান্ত।

এটা নিজের এবং সামনের মানুষটার উভয়ের মানসিক শান্তির জন্যই জরুরি।
‎সব সম্পর্কের গভীরতা আসলে স্পেস দিয়ে মাপা যায় না, কিছু সম্পর্কের মর্যাদা টিকে থাকে সুন্দর সম্মানজনক দূরত্বে! 🩵

24/04/2026

একটা জরিপ করি চলেন, সকাল থেকে এখন পর্যন্ত আপনার স্ক্রীন টাইম কতো? চেক করে জানান কমেন্টে!

24/04/2026

আচ্ছা পজেটিভ থিংকিং এর অভ্যাস কিভাবে গড়ে তোলা যায়?

খুবই সিম্পল - নেগেটিভ থিংকিং বাদ দিয়ে দেয়া।

কি ভাবছেন? এটা তো জানা কথা সেটা? জানা কথাটাই মানি কতজন বলুন তো?

জীবনের সব পর্যায়ে আপনার মন পজেটিভ থিংকিং করতে চাইবে না - এটাই স্বাভাবিক।
কিন্তু তার বদলে ওভারথিংকিং করেও মাথার চুল পড়ে যাওয়া ছাড়া বিশেষ কোনো লাভ তো হবে না।

তাহলে কি করা উচিত?

-একটু সময় নেয়া।

-মনের উপর অতিরিক্ত জোর না খাটানো

আমি নিজেও যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করতে করতে কাবু হয়ে যাই - তখন মন কে বলি - যা ব্যাটা। তুই তোর মতো চিন্তা করতে থাক। আমি বাধা দিব না।
দেখা যায় ঠিকই কিছুদিন পর দুশ্চিন্তাটা পাল্টে যায় স্বাভাবিক চিন্তাধারায়।

তারপর ও যদি একটা আলটিমেট টিপস চান - তাহলে বলবো ভেবে ভেবে ব্রেইন সেল গুলো ক্ষয় করার আগে একবার নিজেকে মনে করাবেন - যে দুনিয়া নিয়ে এতো চিন্তা সে দুনিয়াটা আল্লাহর কাছে বিশাল সমুদ্রের একটা ক্ষুদ্র ফোঁটার চেয়েও তুচ্ছ। 🩵

24/04/2026

আমরা ভাবি জীবন বদলে গেলে ভালো থাকবো। পরিস্থিতি ঠিক হলে, মানুষ বদলালে, সুযোগ এলে সব সহজ হয়ে যাবে। কিন্তু আমরা যদি বসে থাকি তাহলে বদলাবে কীভাবে? জীবন তখনই চেঞ্জ হবে যখন আমরা চেঞ্জ হবো।

‎আপনি যেভাবে চিন্তা করেন, রিঅ্যাক্ট করেন, যেভাবে সিদ্ধান্ত নেন, সেটাই আপনার লাইফকে শেইপ করে। একই পরিস্থিতিতে দুজন মানুষের অভিজ্ঞতা আলাদা হয়, কারণ তাদের চিন্তাধারা ভিন্ন। এই জন্য নিজের চিন্তাধারায় পরিবর্তন আনলে সবকিছুর প্রতি পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায়।

‎লাইফ পারফেক্ট হয়না, কিন্তু আপনি যেভাবে লাইফ হ্যান্ডেল করবেন, সেটাই জীবনের এই নিরবিচ্ছিন্ন যাত্রা সহজ করে তুলবে। ❤️

23/04/2026

আজকে (২৩ এপ্রিল) কিন্তু বই দিবস ছিলো! কখনো একটা পার্সোনাল লাইব্রেরী গড়ার স্বপ্ন দেখেছেন? 📚

23/04/2026

মানুষ সাবকনসাশলি কতকিছু করে, যেমন আমি পেন্সিল কাটার সময় সাবকনসাশলি হোক বা কনসাশলি, স্পাইরাল বানিয়ে ফেলি। হ্যাবিট। আপনিও করেন? 🤌

23/04/2026

Let's talk. 🌻

বছরের ৪ টা মাস প্রায় শেষ। আপনার Goal অনুযায়ী কতটুকু আগাতে পেরেছেন? কতখানি কমপ্লিট হয়েছে?

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Mirpur