27/06/2025
স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প! ✌️
আপনার চোখের যত্নেই আমাদের এই প্রয়াস। ঈনসানে আফদাল মাদ্রাসা এর তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় বনপাড়া ডিজিটাল চক্ষু হাসপাতালের আয়োজনে সকলকে "চক্ষু চিকিৎসা'' দেওয়া হবে।
👨⚕️ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের ফ্রি চেকআপ
💊 স্বল্পমূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা
👓 ফ্রিতে চশমা সরবরাহ
🗓️ তারিখ: ২৮/০৬/২০২৫ ইং
📍 স্থান: ঈনসানে আফদাল মাদ্রাসা ( বড় ময়না, ওয়ালিয়া, লালপুর, নাটোর।
🕘 সময়: সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা।
চোখের স্বাস্থ্যই আপনার দৃষ্টির ভবিষ্যৎ। আসুন, পরিবারসহ এই সেবার সুযোগ গ্রহণ করুন।
15/12/2024
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ♥️
যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
লাখ শহীদের রক্তে লিখা, বিজয়ের এই ইতিহাস!
মুক্তির বার্তা নিয়ে বার বার,ফিরে আসুক ডিসেম্বর মাস। বিজয়ের শুভেচ্ছা 🇧🇩💗
14/12/2024
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি
গভীর শ্রদ্ধাঞ্জলি... ❤️❤️
14/12/2024
মিরপুরের স্বপ্ননগরে অনুষ্ঠিত হয়ে গেলো কোয়ান্টাম ফাউন্ডেশন এর তত্বাবধানে Stress Management & Scientific Lifestyle সেমিনার। 🌹🌹
স্বপ্ননগর স্পোর্টস ক্লাব ও স্বপ্ননগর আবাসিক এলাকা ১ এর কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সন্মানিত স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন, ড. মনিরুজ্জামান স্যার, কো অর্ডিনেটর-কোয়ান্টাম হার্ট ক্লাব এবং ইন্জিঃ প্রানজিৎ লাল, অর্গানায়ার ও সিনিয়র কাউন্সিলর- কোয়ান্টাম ফাউন্ডেশন। ❤️
উক্ত সেমিনারে খুব সুন্দরভাবে স্বপ্ননগরবাসীকে স্টেস এর নানা প্রতিকূলতা কাটিয়ে কিভাবে বৈজ্ঞানিক উপায়ে লাইফস্টাইল সাজাতে হয় তা ব্যাখা করেছেন।
সার্বিক সহযোগিতা ও শুরু হতে শেষ পর্যন্ত নানা ধরণের সাপোর্টে ছিলেন Trainingtrackbd টিম ✌️
সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে সেমিনার সম্পূর্ন হওয়ায় TrainingTrackBD - Learners community( ) সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।। 🥰🥰