30/09/2024
Grameenphone Academy থেকে BrightSkills এর 5টি কোর্স করুন ফ্রি’তে
কর্মদক্ষ ও স্বাবলম্বী জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে Grameenphone Academy ও BrightSkills শুধুমাত্র নারীদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ!
Course link: https://brightskills.com/gp-academy
07/08/2024
বন্ধ থাকা Cipher Shadow একাডেমি বিভাগের সকল অফিশিয়াল কার্যক্রম আজ থেকে পুনরায় শুরু হবে। ক্লাসের সময় অনুযায়ী ক্লাস শুরু হবে।
শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে ক্লাস টপিক অনুযায়ী প্র্যাকটিস চালিয়ে যেতে
07/08/2024
আবার আমাদের টাকার সৌন্দর্য ফিরে আসুক৷
03/08/2024
নোটিশ
সাম্প্রতিক পরিস্থিতি এবং ইন্টারনেট সংযোগের অবস্থা বিবেচনা করে, Cipher Shadow একাডেমি বিভাগ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে, বন্ধকালীন সময়ে শিক্ষার্থীরা ক্লাস টপিক অনুযায়ী প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন এবং জরুরী প্রয়োজন কিংবা সহায়তার জন্য আমাদের হটলাইন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
হটলাইন নম্বর: +880 1861-726074
ধন্যবাদান্তে,
Cipher Shadow IT LTD
02/08/2024
আবারো ইন্টারনেট ব্ল্যাকআউট হলে আমাদের প্রস্তুত থাকা উচিত। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় যোগাযোগ করতে, আমরা Bridgefy এপ-টি ব্যবহার করতে পারি, এটি ইউক্রেন এবং রাশিয়ান যুদ্ধের সময়ও ব্যবহৃত হয়েছিল
Bridgefy একটি মেশ নেটওয়ার্ক তৈরি করে, সরাসরি ব্লুটুথ সংযোগের বাইরে যোগাযোগের পরিসর প্রসারিত করতে অন্যান্য ব্যবহারকারীদের মাধ্যমে মেসেজ রিলে করে।
Bridgefy ব্যবহার :
ইন্টারনেট সংযোগ করুন (শুধুমাত্র প্রথমবার অ্যাপটি ব্যবহারের জন্য)
একবার সেটআপ সম্পূর্ণ হলে, আপনার স্মার্টফোনে ব্লুটুথ “চালু” করুন (অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের জন্য)
অ্যাপটি সম্পূর্ণরূপে বন্ধ করুন
তারপর, ইন্টারনেট বন্ধ করে অ্যাপটি খুলুন এবং এর সেবাগুলি উপভোগ করুন।
তবে, এই অ্যাপটি সঠিকভাবে কাজ করতে আপনার বন্ধু এবং পরিবারকে অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে, কারণ অ্যাপটি ব্লুটুথ ব্যবহার করে, SMS বা ইন্টারনেট নয়।
এই অ্যাপটি কাজ করবে যদি ১০০ মিটারের মধ্যে একজন Bridgefy ব্যবহারকারী থাকে। এজন্য সবার জন্য অ্যাপটি ইনস্টল করা গুরুত্বপূর্ণ, যাতে একটি মেশ নেটওয়ার্ক তৈরি করা যায়।
অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক:
For iOS: https://apps.apple.com/us/app/bridgefy-offline-messages/id975776347
For Android: https://play.google.com/store/apps/details?id=me.bridgefy.main
এভাবে, ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়ও আপনি এবং আপনার প্রিয়জনেরা যোগাযোগ রাখতে পারবেন।
01/08/2024
Learn Ethical Hacking with our live class. Today's session covers solving debug issues with BurpSuite. Don't miss out 🌐🔍
Watch the video:
https://youtu.be/AOoMrb_qoec?si=kKLzvcBwsaiB0iTo
Information Disclosure Debug Solved by BurpSuite | Live on Ethical Hacking Learn Hacking in Bengali
Ethical Hacking is in high demand worldwide. Learn Cyber Security and Ethical Hacking and build your career in the Cyber Security field!In this live clas...
01/08/2024
প্রতিটা ইন্টারনেট প্রোভাইডার আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না কেন? সরকার বলছে স্পিড এ কোন সমস্যা নাই । আপনাদের ফোন দিলে বলেন আপনারা অসহায়। কিসের এত অসহায়ত্ব আপনাদের ,কারা আপনাদের অসহায় করে রেখেছে এটা আমাদের জানান । টাকা তো এক পয়সাও কম নিবেন না। প্রতিশ্রুতি দেওয়া পাঁচ জিবির এক জিবিও আসেনি আমার কাছে । যারা পেয়েছে তাদের স্পিড এত স্লো যে ১০০ এম বি ও ইউজ করতে পারেনি । তার আগেই মেয়াদ শেষ
আমাদের জবাব চাই ! কি কারনে নেট এরকম স্লো , কে করেছে এটা
31/07/2024
এতগুলো লাশ এবং এত ক্ষতি
পাশাপাশি ফ্রিল্যান্সিং খাতের বিশাল ক্ষয়ক্ষতির দায়ভার কে নিবে?
31/07/2024
ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, আপনার লোকেশন কেউ ই ট্র্যাক করছে না।
আজ সারাদেশে ইন্টারনেট সচল হওয়ার পর থেকে একটি গুজব চারিদিকে ছড়াচ্ছে যে ফেসবুকে কোনো পোষ্ট করলে সেই পোষ্টকারীর আইপি দেখে তার লোকেশন ট্র্যাক করে তাকে এরেষ্ট করা হচ্ছে।
যে বা যারা এটি বলছেন বা লিখছেন তাদের ধারণাটা সম্পূর্ণরুপে ভুল।
যেনে রাখার সুবিধার্থে বলি ফেসবুক বাংলাদেশ সরকার বা বাংলাদেশ পুলিশের সম্পত্তি নয়, যে ইচ্ছে করলেই যা খুশি করা সম্ভব।
সেকেন্ডলি ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠির কোনো জবাব দেয় নি। কিছুক্ষনের জন্য যদি মেনে ই নেই যে চিঠির জবাব দিয়েছে ও তথ্য দিতে রাজি হয়েছে তবুও গনহারে ইউজারের তথ্য নিয়ে এভাবে এরেষ্ট করা সম্ভব নয়।
কারন ফেসবুক কে মেইল করলে সেটার রেসপন্স এতো দ্রুত আসে না ও ফেসবুক তার ইউজার ডাটা শেয়ার এর
জন্য অনেক দেশ থেকে মামলা খেয়ে আদালতে গিয়ে অনেকবার ই সেটার জরিমানা দিয়েছে লাখ লাখ ডলার।
তাই আপনারা যারা ভাবছেন যে আপনার আইপি ট্রেস করে আপনাকে ধরবে, আমি বলবো এটা সম্পূর্নরূপে একটি গুজব ও মিথ্যা।
গুজব এর বাংলাদেশ সবাইকে শেয়ার করে জানিয়ে দেন, গুজব এ কান দিবেন না ।