Selfcare with Nafu

Selfcare with Nafu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Selfcare with Nafu, Dhaka, Mirpur.

আসসালামু আলাইকুম, আমি কোনো সেলার নই দয়া করে কেউ আমাকে প্রোডাক্ট কেনার জন্য ইনবক্স করবেন না।আমি শুধু একজন সাধারণ ক্রেতা,নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করি। আর কোনো প্রশ্ন থাকলে পোস্টে কমেন্ট করার মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দিবো ইনশাআল্লাহ।

03/06/2026

কালো বলে বিয়ে হচ্ছে না? ফর্সা হতে চান?

অনেক মেয়েই আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আত্মীয়-স্বজনের কথা, পাড়া-প্রতিবেশীর মন্তব্য, পাত্রপক্ষের অযাচিত চাহিদা সব মিলিয়ে তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, "আমি যদি আরেকটু ফর্সা হতাম!"

আমাদের সমাজে বছরের পর বছর ধরে একটা ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে "সুন্দর মানেই ফর্সা"। যেন একজন মানুষের সৌন্দর্য, যোগ্যতা, ব্যক্তিত্ব, স্বপ্ন, মেধা সবকিছুর চেয়ে গায়ের রং বেশি গুরুত্বপূর্ণ।

কিন্তু সত্যিই কি তাই?

একবার ভাবুন, যে মানুষ শুধুমাত্র আপনার গায়ের রং দেখে আপনাকে বিচার করে, সে কি কখনো আপনার প্রকৃত মূল্য বুঝতে পারবে? যে মানুষ আপনার চরিত্র, শিক্ষা, ব্যবহার, ব্যক্তিত্ব এবং মানবিকতার চেয়ে আপনার ত্বকের রঙকে বেশি গুরুত্ব দেয়, সে কি সত্যিই আপনার জীবনের সঠিক সঙ্গী হতে পারে?

দুঃখের বিষয় হলো, এই সমাজের চাপেই অনেক মেয়েরা নিজের স্বাভাবিক গায়ের রং নিয়ে লজ্জা পেতে শুরু করেন। তারা ভাবেন, কালো বা শ্যামলা হওয়া যেন কোনো অপরাধ। আর সেই কারণেই অনেকে ফর্সা হওয়ার আশায় বিভিন্ন নাইট ক্রিম, হোয়াইটেনিং ক্রিম কিংবা "৭ দিনে ফর্সা" হওয়ার প্রতিশ্রুতি দেওয়া পণ্যের পেছনে ছুটতে থাকেন।

কিন্তু বাস্তবতা হলো, মানুষের স্বাভাবিক গায়ের রং কোনো ম্যাজিক ক্রিম দিয়ে কয়েকদিনে পরিবর্তন করা সম্ভব নয়।

বরং এসব ক্রিমের অনেকগুলোতে স্টেরয়েড, হাইড্রোকুইনোন, মার্কারি বা অন্যান্য ক্ষতিকর উপাদান থাকতে পারে। শুরুতে হয়তো ত্বক কিছুটা উজ্জ্বল বা ফর্সা দেখাতে পারে, কিন্তু ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক ব্যারিয়ার নষ্ট হতে শুরু করে।

ফলাফল?

ত্বক পাতলা হয়ে যেতে পারে, ব্রণ বাড়তে পারে, জ্বালাপোড়া ও লালচে ভাব দেখা দিতে পারে, সূর্যের আলোতে ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি দীর্ঘমেয়াদে এমন দাগ ও ক্ষতি এমনকি ক্যান্সার ও হতে পারে যা সহজে আর ঠিক করা যায় না।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, সমাজের তৈরি করা একটি সৌন্দর্যের মানদণ্ড পূরণ করতে গিয়ে অনেকেই নিজের সুস্থ ত্বক নষ্ট করে ফেলেন।

মনে রাখবেন, সুন্দর ত্বক আর ফর্সা ত্বক এক জিনিস নয়।

সুন্দর ত্বক মানে সুস্থ ত্বক। যত্নে রাখা ত্বক। পরিষ্কার ত্বক। আত্মবিশ্বাসে ভরা ত্বক।

আপনার গায়ের রং আপনার পরিচয় নয়।

আপনার পরিচয় হলো আপনার চরিত্র, আপনার শিক্ষা, আপনার স্বপ্ন, আপনার ব্যক্তিত্ব এবং আপনার আত্মসম্মান।

পৃথিবীর অসংখ্য সফল, সম্মানিত এবং আত্মবিশ্বাসী নারী আছেন যাদের গায়ের রং শ্যামলা বা কালো। তাদের সাফল্য কখনো তাদের ত্বকের রঙের উপর নির্ভর করেনি। কারণ মানুষকে বড় করে তার রং নয়, তার যোগ্যতা।

যে ফুলের রং সাদা নয়, সে কি ফুল হওয়া বন্ধ করে দেয়?

যে আকাশ রাতের বেলায় কালো হয়, সে কি সুন্দর থাকা বন্ধ করে দেয়?

তাহলে আপনি কেন নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ করবেন?

আজ থেকে ফর্সা হওয়ার যুদ্ধ বন্ধ করুন। নিজের বিরুদ্ধে লড়াই বন্ধ করুন। নিজেকে বদলানোর নয়, নিজেকে ভালোবাসার চেষ্টা করুন।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন "আমি যেমন, ঠিক তেমনভাবেই সুন্দর। আমার মূল্য আমার গায়ের রঙে নয়, আমার ব্যক্তিত্বে। আমার আত্মসম্মান কোনো ফর্সা হওয়ার ক্রিমের উপর নির্ভর করে না।"

কারণ একজন আত্মবিশ্বাসী নারী সবসময়ই সুন্দর।

তার গায়ের রং যাই হোক না কেন।

03/06/2026

এই সিরাম টা আমি ১মাস আগে কিনেছি, এখন পর্যন্ত ওপেন করিনি ইউজ করিনি। কারন আমার অনেক ভয় লাগে যদি স্কিনে রিয়েক্ট করে সেই ভয়!! অথচ আমি ৪% ৫% নিয়াসিনামাইড ইউজ করেছি তাও ভয়ে এটা এড করতে পারছি না।

আর কিছু মানুষ আজকে প্রোডাক্ট পায়, কালকেই ওনাদের সব দাগ, স্পট, পিগমেন্টেশন সবকিছু দূর করে ফেলে।আবার তাদের স্কিন নাকি সেনসিটিভ, একনি প্রন! তাদের স্কিনে সব সমস্যা থাকার পরেও তাদের কোনো ক্ষতি হয় না, আমার আপনার মতো সাধারণ মানুষ যারা কিনা নিজের কষ্টের টাকায় কিনে ইউজ করবে তাদের স্কিনকেই ১২টা বাজাবে!

জাস্ট ভেবে পাই না তারা কিভাবে মানুষকে এভাবে বোকা বানানোর চেষ্টা করে! আর বাঙালী ও কত বোকা! একজন মানুষ টাকা নিয়ে প্রোডাক্ট প্রোমোট করে, আর আমরা ভাবি এই প্রোডাক্টটা আমার স্কিনের সব সমস্যা সমাধান করে ফেলবে! তাই বেসিক স্কিনকেয়ার ছাড়া লাফ মেরে কিনে ফেলি, তারপর স্কিন ব্যারিয়ার ড্যামেজ করে বসে থাকি।

আমি নিজেও স্কিনে নতুন কিছু ইউজ করতে প্রচন্ড রকম ভয় পাই, তাই সবাইকে স্কিনকেয়ার মিনিমাল রাখার পরামর্শ দিয়ে থাকি।

03/06/2026

Skin1004 VS Beauty of joseon! আপনি কোনটা কিনবেন?

এই ২টা সান্সক্রিন একে অপরের প্রতিদ্বন্দ্বী এমনই টাই সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রেজেন্ট করা হচ্ছে। তার কারন হিসেবে ধরা হয় ২টা সান্সক্রিন এর দাম সেইম, পরিমানেও ২টা ৫০মিলি করে থাকে। আর দুইটিই কোরিয়ান জনপ্রিয় ব্র‍্যান্ড।

কয়েকদিন আগে এমন একটা মিম দেখেছিলাম যেখানে বুঝানো হয়েছে "যার মাথায় গোবর আছে সেই এখনো Beauty of joseon নিয়ে পড়ে আছে, আর যার মাথায় ব্রেন দিয়ে ভরা সে ইউজ করছে Skin1004 " তবে আমার কাছে মনে হয়েছে এরকম কোনো তুলনা আসলে এই দুইটি সান্সক্রিন নিয়ে করা উচিত না, তার কারন ২টা আসলেই ভিন্ন স্কিন টাইপের জন্য সুইটেবল!

প্রথমেই বলবো ২টার টেক্সচার নিয়ে, ২টা সান্সক্রিন ই লাইটওয়েট টেক্সচার খুব তাড়াতাড়ি স্কিনের সাথে এবজর্ব হয়ে যায় তবে Skin1004 তুলনামূলক একটু বেশি লাইটওয়েট, তবে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে Beauty of joseon স্কিনের সাথে আগে মিশে গেছে আর skin1004 সামান্য একটু দেরি করে।আবারও বলছি ২টা সান্সক্রিনই অনেক তাড়াতাড়ি এবজর্ব হয়।

এবার যদি এটার ফিনিশিং এ আসি তাহলে Beauty of joseon কিছুটা সেমি ম্যাট ফিনিশ টাইপের ফিনিশিং দেয়। মানে অলমোস্ট ম্যাট রাখে বাট ড্রাই করে না স্কিনকে। অন্যদিকে Skin1004 সান্সক্রিনটা ডিউয়ি ফিনিশ দেয়, কিছুটা ওয়েলি লাগে তাই গরমে অবশ্যই পাউডার দিয়ে সেট করতে হয়। ২টার একটাও হোয়াইট কাস্ট দেয় না, খুব সুন্দর ভাবে স্কিনের সাথে মিশে যায়।

তাহলে এখন আপনি কোনটা ইউজ করবেন? আপনার স্কিন যদি নরমাল টু ড্রাই স্কিন হয়, অথবা কম্বিনেশন স্কিন আপনি ডিউয়ি ফিনিশ পছন্দ করেন তাহলে আপনি Skin1004 টা নিবেন, অন্যদিকে আপনার স্কিন ওয়েলি এবং সেনসিটিভ এলার্জি আছে সেক্ষেত্রে আপনি নিতে পারেন Beauty of joseon সান্সক্রিনটা। তবে ২টার ১টাও ওয়াটারপ্রুফ না, তাই যাদের স্কিন অনেক ঘামে তাদেরকে আমি একটাও সাজেস্ট করবো না।

আমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে? আমি শীত থেকে Skin1004 সান্সক্রিন টা ইউজ করে আসছি, শীতে খুবই ভালো লেগেছে স্কিনটা হাইড্রেট থাকতো, বাট গরমে এটা ইউজ করলে স্কিনটা ঘামতে থাকে, আবার পাউডার দিয়ে সেট করে নিলে ভালো লাগে। তবে Beauty of joseon একমাস আগে কিনেছিলাম এটা আসলেই একটা ভালো সান্সক্রিন। ব্লেন্ড করতে কোনো কষ্ট নাই স্কিনে দিবেন সাথে মিশে যাবে স্কিন ওয়েলি লাগে না, মানে পাউডার দিয়ে সেটা করার ঝামেলা নেই। এটাই বেশি ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি।

লেখা কপি করা নিষেধ চাইলে শেয়ার করতে পারেন। আর এরকম সব স্কিনকেয়ার রিভিউ ও টিপস পেতে ফলো করুন Selfcare with Nafu

বি:দ্র: আমি কোনো এক্সপার্ট নই, নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে থাকি। আমার মতামত ও অভিজ্ঞতার সাথে অন্য কারো অভিজ্ঞতা নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।

03/06/2026

Sunscreen ব্যবহার না করাই কি কখনো ভালো হতে পারে?

স্কিন কেয়ারে Sunscreen-কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি বলা হয়। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকাল বার্ধক্য, কালো দাগ, মেছতা এবং বিভিন্ন ধরনের ক্ষতির জন্য দায়ী। তবে এর মানে এই নয় যে সব পরিস্থিতিতে Sunscreen ব্যবহার করতেই হবে বা Sunscreen ছাড়া ত্বক কখনো ভালো হতে পারে না।

কিছু কিছু পরিস্থিতিতে সাময়িকভাবে Sunscreen এড়িয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, বিশেষ করে যখন ত্বক অত্যন্ত Inflamed, Irritated বা Compromised অবস্থায় থাকে। অনেকের ত্বকে এমন সময় আসে যখন পুরো মুখজুড়ে লালচেভাব, জ্বালাপোড়া, ব্যথাযুক্ত ব্রণ, Skin Barrier Damage বা অতিরিক্ত Sensitivity দেখা দেয়। তখন অনেক Sunscreen লাগানোর পর আরও জ্বালা, চুলকানি বা অস্বস্তি অনুভূত হতে পারে।

যদি কেউ এমন অবস্থায় বাসার ভেতরেই থাকেন, সরাসরি রোদের সংস্পর্শে না আসেন এবং দিনের বেশিরভাগ সময় ঘরের মধ্যে কাটান, তাহলে কিছুদিনের জন্য ত্বককে শান্ত হওয়ার সুযোগ দিতে Sunscreen ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন। তবে এটি সবার জন্য প্রযোজ্য নয় এবং পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

বর্তমানে অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে যে Sunscreen ছাড়া সব Skincare নাকি বৃথা। বাস্তবে বিষয়টি এতটা সাদা-কালো নয়। অবশ্যই Sunscreen ত্বককে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যদি কোনো Product ব্যবহার করার ফলে ত্বকের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাহলে প্রথমে ত্বকের Barrier Repair এবং Inflammation কমানোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

যখন ত্বক অতিরিক্ত Sensitized হয়ে যায়, তখন Skin Barrier সুস্থ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। এ সময় জেন্টল Face Wash, Barrier Repairing Moisturizer এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ত্বককে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে Sunscreen ব্যবহার না করলে সূর্য থেকে সুরক্ষার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি। যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে ছাতা ব্যবহার করা, মাস্ক পরা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে থাকা ত্বককে কিছুটা সুরক্ষা দিতে পারে। যদিও এগুলো Sunscreen-এর সম্পূর্ণ বিকল্প নয়, তবুও সংবেদনশীল বা ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য সাময়িকভাবে সহায়ক হতে পারে।

একটি বিষয় মনে রাখা জরুরি, Sunscreen বন্ধ রাখার সিদ্ধান্ত স্থায়ী হওয়া উচিত নয়। ত্বক কিছুটা শান্ত হয়ে গেলে এবং Barrier Recovery শুরু হলে ধীরে ধীরে এমন একটি Sunscreen খুঁজে নেওয়া ভালো, যা ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তি তৈরি করে না।

সবশেষে বলা যায়, Sunscreen অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি Skincare Product হলেও সব ত্বক সব সময় একই রকম থাকে না। ত্বকে তীব্র Inflammation, Redness, Irritation বা Barrier Damage থাকলে এবং আপনি যদি ঘরের ভেতরে অবস্থান করেন, তাহলে কিছু সময়ের জন্য ত্বককে শান্ত হওয়ার সুযোগ দেওয়াও একটি যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। তবে দীর্ঘমেয়াদে ত্বকের সুরক্ষার জন্য উপযুক্ত Sunscreen খুঁজে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে ভালো।

লেখা কপি করা নিষেধ চাইলে শেয়ার করতে পারেন। আর এরকম সব স্কিনকেয়ার রিভিউ ও টিপস পেতে ফলো করুন Selfcare with Nafu।

বি:দ্র: আমি কোনো এক্সপার্ট নই, নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে থাকি। আমার মতামত ও অভিজ্ঞতার সাথে অন্য কারো অভিজ্ঞতা নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।

03/06/2026

বর্তমানে বাসায় এই সান্সক্রিন গুলো আছে, এগুলো ছাড়াও আরো বহু সান্সক্রিন ইউজ করেছি, অনেক গুলো আমি কম প্রাইসে সেল করে দিয়েছিলাম তাই ওইগুলোর প্যাকেট নেই।(যদি জানতাম এক সময় পেইজ খুলে বসবো তাহলে নিশ্চয়ই সেল করতাম না!) এখন এগুলো নিয়ে একটা ভিডিও বানালে কেমন হয়? সাথে অন্যগুলোর যদি পিকচার এড করে দিই!!

03/06/2026

অনেক শখ করে এই সান্সক্রিনটা কিনছিলাম। ভাবছিলাম রিভিউ দিবো, ছবি তুলবো, সবাইকে বলবো—"দেখেন, এইটাই আমার নতুন প্রিয় সান্সক্রিন!"

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস...

বেডা হজ্জে যাওয়ার সময় আবেগে পড়ে সান্সক্রিনটা তার হাতে তুলে দিয়ে বললাম, "সৌদিতে অনেক গরম। নিয়মিত ২ আঙুল পরিমাণ সান্সক্রিন এপ্লাই আর রিএপ্লাই করবা।"

সে নাকি আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছে! সে সবসময় মোবাইল চালাইতে চালাইতেও আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনে!

পরে জানতে পারলাম, তার ধারণা হয়েছে ১ গালে ২ আঙুল করে, মোট ৪ আঙুল সান্সক্রিন একবারে লাগাতে হবে!

যাক, ভাবলাম অন্তত UV রশ্মি তার ১০ হাতের মধ্যে ঘেঁষতে পারবে না।

কিন্তু কাহিনি এখানেই শেষ না...

গতকাল ফোন দিয়ে জানালো, "সান্সক্রিনটা খুঁজে পাওয়া যাচ্ছে না।"

মানে কী? একটা মানুষ হারাইলে বুঝতাম, কিন্তু আমার সান্সক্রিন?!

এখন আমি বসে বসে ভাবতেছি— সান্সক্রিনটা কি মক্কার কোনো হোটেলে নতুন জীবন শুরু করছে? নাকি কোনো হাজী সাহেব এটা পেয়ে প্রতিদিন ৪ আঙুল করে মাখতেছেন?

সবচেয়ে বড় কষ্ট হলো, সান্সক্রিনটার একটা সুন্দর ছবিও তুলি নাই। না পারলাম রিভিউ দিতে, না পারলাম "হিট প্যান" পোস্ট করতে।

কলিজাটা এমনভাবে ফাইট্টা যাইতেছে, মনে হচ্ছে হারাইছে সান্সক্রিন না, আমার নিজের সন্তান। 😭

03/06/2026

Lily এর কম্প্যাক্ট পাউডার আর ব্লাশটা কেনার পর থেকে এতো বার ইউজ করেছি যে কি বলবো!! রিভিউ শেয়ার করবো খুব শীঘ্রই!! কিন্তু বাংলাদেশী ব্রান্ডগুলোর কাছে আমার একটা রিকুয়েষ্ট "এতো ফ্রেগন্যান্স দিয়ে প্রোডাক্ট বানাবেন না, ফ্রেগন্যান্স ছাড়া কি কিছু লঞ্চ করা যায় না নাকি!!" 🙂

03/06/2026

আমার ইউজ করা কিছু মশ্চারাইজারকে রেটিং করেছি গ & শর্ট রিভিউ দেওয়ার ট্রাই করেছি। গতকাল আফরিন আপু জানিয়েছেন কথা বুঝা যাচ্ছে না ২x এ দেওয়ায় তাই আবার এডিট করলাম! আমি ভালো এডিটিং ভিডিওগ্রাফি করা এগুলোতে এক্সপার্ট না, তাও একটু ট্রাই করলাম!

নেক্সটে সান্সক্রিন গুলো নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে! আপুরা জানাবেন এগুলো কি হেল্পফুল কিনা! এগুলো ছাড়াও আরো কিছু মশ্চারাইজার ইউজ করা হয়েছে যেগুলো এখন হাতের কাছে নেই।

02/06/2026

গর্ভাবস্থায় ত্বকের যত্ন কেমন হওয়া উচিত? কোন উপাদানগুলো এড়িয়ে চলতে হবে? ত্বকের যত্ন কি শিশুর ক্ষতি করতে পারে? সবই থাকছে আজকের পোস্টে!

♦️গর্ভাবস্থা একজন নারীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় শরীরে বিভিন্ন ধরনের হরমোনজনিত পরিবর্তন ঘটে, যার প্রভাব ত্বকেও দেখা যায়। কারও ত্বক আগের তুলনায় বেশি তৈলাক্ত হয়ে যায়, কারও ব্রণ বেড়ে যায়, আবার কারও মুখে কালচে দাগ বা মেছতা দেখা দেয়। অনেকের ত্বক শুষ্ক ও সংবেদনশীলও হয়ে যেতে পারে। তাই গর্ভাবস্থায় ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। তবে এই সময় সব ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করা নিরাপদ নয়। তাই কোন উপাদান ব্যবহার করা যাবে এবং কোনগুলো এড়িয়ে চলতে হবে, সে বিষয়ে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ।

♦️অনেকের মনে একটি সাধারণ প্রশ্ন থাকে, গর্ভাবস্থায় ত্বকের যত্ন কি শিশুর কোনো ক্ষতি করতে পারে? সাধারণভাবে মুখ ক্লিন করার ফেইসওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন বা ত্বক হাইড্রেট রাখার পণ্য ব্যবহার করলে শিশুর কোনো ক্ষতি হয় না। তবে কিছু নির্দিষ্ট উপাদান রয়েছে, যেগুলো ত্বকের মাধ্যমে শরীরে শোষিত হতে পারে এবং গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই গর্ভাবস্থায় ত্বকের যত্ন পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই, বরং নিরাপদ উপাদানযুক্ত পণ্য বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

♦️গর্ভাবস্থায় যেসব উপাদান এড়িয়ে চলা উচিত, তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো ভিটামিন এ বা রেটিনল জাতীয় উপাদান। ত্বকের বলিরেখা, ব্রণ বা বয়সের ছাপ কমানোর জন্য অনেক পণ্যে এই ধরনের উপাদান ব্যবহার করা হয়। গবেষণার ভিত্তিতে গর্ভাবস্থায় এসব উপাদান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ত্বকের দাগ বা মেছতা দূর করার জন্য ব্যবহৃত কিছু উপাদানও গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত হয় না। একইভাবে হাই percentage যুক্ত কেমিক্যাল এক্সফলিয়েটর এই সময় এড়িয়ে চলা ভালো।

♦️অন্যদিকে কিছু উপাদান রয়েছে, যেগুলো সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ হিসেবে বিবেচিত হয়। ত্বকের মশ্চার ধরে রাখার জন্য ব্যবহৃত হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন ও সিরামাইড ত্বককে কোমল ও সুস্থ রাখতে সাহায্য করে। ত্বকের অতিরিক্ত তেল, লালচেভাব বা ব্রণের সমস্যা কমাতে নিয়াসিনামাইড উপকারী হতে পারে। এছাড়া সেন্টেলা, প্যানথেনল ও ভিটামিন সি ত্বককে শান্ত রাখতে এবং উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে। অনেক ক্ষেত্রে ব্রণের জন্য অ্যাজেলাইক অ্যাসিডও ব্যবহার করা হয়, যা সাধারণত নিরাপদ বলে ধরা হয়।

♦️গর্ভাবস্থায় সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় হরমোনের পরিবর্তনের কারণে মুখে কালচে দাগ বা মেছতা হওয়ার প্রবণতা বেড়ে যায়। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করা সম্ভব হয় এবং দাগ হওয়ার ঝুঁকিও কমে। বাইরে কম বের হলেও দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস বজায় রাখা উচিত। তবে এসময় অবশ্যই বেছে নিতে হবে ফিজিক্যাল সান্সক্রিন এবং কেমিক্যাল সান্সক্রিন এড়িয়ে চলাই ভালো।

♦️গর্ভাবস্থার জন্য একটি সাধারণ ও নিরাপদ ত্বক পরিচর্যার নিয়ম হতে পারে খুবই সহজ। সকালে একটি জেন্টল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ত্বক হাইড্রেট রাখার জন্য উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং এরপর সানস্ক্রিন লাগানো। রাতে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে। ত্বকে অতিরিক্ত সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

♦️অনেক নারী গর্ভাবস্থায় হঠাৎ করে নতুন নতুন ত্বকের সমস্যার সম্মুখীন হন। এর প্রধান কারণ হলো হরমোনের পরিবর্তন। এই পরিবর্তনের ফলে ত্বকে তেলের উৎপাদন বেড়ে যেতে পারে, ব্রণ দেখা দিতে পারে, মুখে কালচে দাগ পড়তে পারে কিংবা ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। এসব পরিবর্তন সাধারণত স্বাভাবিক এবং অধিকাংশ ক্ষেত্রেই সন্তান জন্মের পর ধীরে ধীরে কমে আসে।

♦️সবশেষে বলা যায়, গর্ভাবস্থা মানেই ত্বকের যত্ন নেওয়া বন্ধ করে দেওয়া নয়। বরং এই সময় ত্বকের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। নিরাপদ উপাদানযুক্ত পণ্য ব্যবহার, নিয়মিত সানস্ক্রিন লাগানো এবং ঝুঁকিপূর্ণ উপাদান এড়িয়ে চলার মাধ্যমে সুস্থ ত্বক বজায় রাখা সম্ভব। নিজের এবং গর্ভের শিশুর সুরক্ষার কথা বিবেচনা করে নতুন কোনো ত্বক পরিচর্যার পণ্য ব্যবহার করার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

📌লেখা কপি করা নিষেধ চাইলে শেয়ার করতে পারেন। আর এরকম সব স্কিনকেয়ার রিভিউ ও টিপস পেতে ফলো করুন Selfcare with Nafu।

⚠️বি:দ্র: আমি কোনো এক্সপার্ট নই, নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে থাকি। আমার মতামত ও অভিজ্ঞতার সাথে অন্য কারো অভিজ্ঞতা নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।

01/06/2026

বর্তমানে বাংলাদেশে স্যালিসালিক এসিড যুক্ত ক্লিনজার এতো ভাইরাল, বিশেষ করে Cosrx এর এই ক্লিনজারটি। অনেকেই অনেক ভালো উপকার পেয়েছেন এই ক্লিনজার ব্যবহার করে! স্যালিসালিক এসিড ক্লিনজারের এতো ভাইরাল হওয়া দেখে বাংলাদেশী ব্রান্ডগুলো দেশটাকেই স্যালিসালিক এসিড যুক্ত বানিয়ে ফেলেছে।

বর্তমানে বাংলাদেশের মাইল্ড হোক বা একনি ক্লিনজার হোক সব গুলোই স্যালিসালিক এসিড যুক্ত। আসলেই কি আমাদের এতো স্যালিসালিক এসিড যুক্ত ক্লিনজার ইউজের কোনো প্রয়োজন আছে?

হ্যাঁ স্যালিসালিক এসিড একনি, এবং ওয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। এটা স্কিনের পোরকে ডিপলি ক্লিন করে ওয়েল কন্ট্রোল করতে হেল্প করে। কিন্তু সবার জন্য স্যালিসালিক এসিড ভালো নাও হতে পারে।

ধরেন, আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ তাই আপনার স্কিনে বাম্পস একনি রয়েছে। তখন যদি আপনি বাম্পস দূর করার জন্য স্যালিসালিক এসিড ক্লিনজার ইউজ করতে থাকেন সেটা আপনার কোনো উপকার করতে পারবে না। বরং স্কিন ব্যারিয়ার রিপেয়ারে বাধাগ্রস্ত করবে। তাই আগে বুঝুন আপনার বাম্পস কেন হয়েছে? তার চিকিৎসা কি? না বুঝে আরেকজনের রিভিউ দেখে নিজের স্কিন ধ্বংস করবেন না।

আপনার ড্রাই এবং সেনসেটিভ স্কিন তখন তো আপনার মোটেই এইসব হার্শ ক্লিনজারের পাশ দিয়ে যাওয়াও উচিত হবে না। এরকম স্কিনের জন্য প্রয়োজন সবচেয়ে মাইল্ড জেন্টল ক্লিনজার! এসব ক্লিনজার ইউজ করলে আপনার স্কিনে র‍্যাশ, চুলকানি, রেডনেস ইত্যাদি দেখা দিতে পারে।

তাহলে কারা এই স্যালিসালিক এসিড যুক্ত ক্লিনজার ইউজ করবেন? যাদের স্কিন ওয়েলি, একনি প্রন, একটা বেসিক স্কিনকেয়ার রুটিন ফলো করছেন এখন বাম্পসের জন্য কিছু এড করতে চাচ্ছেন তারা এই ক্লিনজার টা ইউজ করতে পারেন তবে অবশ্যই সপ্তাহে ৩/৪দিনের বেশি নয়। কোনো স্যালিসালিক এসিড যুক্ত ক্লিনজারই প্রতিদিন ইউজ না করাই বেটার। তবে এই ক্লিনজার ইউজের পরদিন অবশ্যই সান্সক্রিন ইউজ করবেন না হলে উপকারের বদলে অপকার টাই বেশি হবে!

তাই কোনো প্রোডাক্ট কেনার আগে নিজের স্কিন টাইপ আর কনসার্ণ বুঝে তারপর প্রোডাক্ট এড করুন। এতে আপনার টাকা আর স্কিন ২টাই বাঁচবে!

লেখা কপি করা নিষেধ চাইলে শেয়ার করতে পারেন। আর এরকম সব স্কিনকেয়ার রিভিউ ও টিপস পেতে ফলো করুন Selfcare with Nafu।

বি:দ্র: আমি কোনো এক্সপার্ট নই, নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে থাকি। আমার মতামত ও অভিজ্ঞতার সাথে অন্য কারো অভিজ্ঞতা নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka
Mirpur