আমরা আদমজী কলেজের "লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট"

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • আমরা আদমজী কলেজের "লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট"

আমরা আদমজী কলেজের "লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট" আদমজী ক্যান্টনমেন্ট কলেজ,এইচ.এচ.সি ব্?

প্রজেক্টঃ ডিলাইট অফ রমাদান।গরীব, অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের  প্রথম ইভেন্ট আজকে সম্পূর্ণ হয়েছে।আল...
02/06/2018

প্রজেক্টঃ ডিলাইট অফ রমাদান।
গরীব, অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের প্রথম ইভেন্ট আজকে সম্পূর্ণ হয়েছে।আলহামদুলিল্লাহ্‌ আমরা অত্যন্ত সফলভাবে আমাদের আয়োজন সম্পূর্ণ করতে পেরেছি।
এই জন্য ফাউন্ডেশন এর সকল সদস্য এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ আমি। আপনাদের অক্লান্ত পরিশ্রম এর ফল আমাদের আজকের এই ইভেন্ট।
আপনাদের এমন ভালোবাসা পেলে "ব্রাইট ফাউন্ডেশন" সামনে এগিয়ে যেতে সাহস পাবে।

আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:-
আলহাজ্ব এখলাস উদ্দিন মোল্লা ভাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:-
ইমরান উদ্দিন মোল্লা।
বাপ্পি মোল্লা।
আশিক মোল্লা।

অনুস্ঠানে বক্তারা "ব্রাইট ফাউন্ডেশন" এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং সবসময় ব্রাইট পরিবারের পাশে থাকার অংগিকার ব্যক্ত করেন।

আমাদের দ্বিতীয় ইভেন্ট আগামী ০৮ জুন,২০১৮.
উক্ত ইভেন্টে আমরা ৫২জন এতীম বাচ্চাকে ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করবো।

ক্রেডিটঃ Hasan Al Rifat Khan💜

09/10/2015

যে আল্লাহর উপর ভরসা করে , তার জন্যে আল্লাহই যথেষ্ট।
-
-- ইবনে মাজাহ

18/08/2015

- পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৬ টি।
- পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫ টি।
- OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।
- সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র 'কসোভা' (ইউরোপ)।
- পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার ২৬%।
¤ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি ।
¤ পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার ২৩.১৮% ।
¤ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।
¤ জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র মালদ্বীপ।
¤ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর করাচী(পাকিস্তান )।
¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচে'বেশি মুসলমান বাস করে ভারতে (১৬%)
¤ মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যারশতকরা হার ।
- এশিয়া- ২৪%
- ইউরোপ- ১%
- আফ্রিকা- ৫৯%
- উত্তর আমেরিকা-১.৫%
- দক্ষিণ আমেরিকা-০.৫০%

09/08/2015

তোমাদের সাফল্যে আমরা গর্বিত। আজকের এ সাফল্যই হোক তোমার অগ্রগতির সঙ্গী।

09/08/2015

ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতায় ২০১৫ সালে অনুষ্ঠিত HSC পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রথম স্থান অধিকার করে অব্যাহত রেখেছে তার ঐতিহ্যবাহী তথা সাফল্যময় পথচলা ।
সেই সাথে আবারো ইতিহাসের অংশ হয়ে গেলো Adamjee Cantonment College, ইতিহাসের অংশ হল # Adamjeeans_2015ও ।
শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আদমজী পরিবারকে , রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা
আমরা গর্বিত আদমজী পরিবারের অংশ হতে পেরে ।

celebrating moment....in our dream college.
09/08/2015

celebrating moment....in our dream college.

09/08/2015

একটি গাণিতিক প্যারাডক্স
এক গ্রামে এক নাপিত ছিল। তো সমস্যা হল,
১. নাপিত সেই সব লোকের দাড়ি কামাত না, যারা
নিজেরাই নিজেদের দাড়ি কামাত।
একইভাবে, যারা নিজেদের দাড়ি নিজেরা কামাত না,
তাদের দাড়ি নাপিত কামিয়ে দিত।
এখন প্রশ্ন হল, নাপিতের দাড়ি কে কামাবে?
১. নাপিত নিজে।
২. অন্যকেউ।
এটা একটা গাণিতিক প্যারাডক্স। প্যারাডক্স হল, এমন কিছু
প্রশ্ন বা সমস্যা যাদের আদৌ কোন সমাধান নেই। অথবা
এই মুহুর্তে সমাধান দেয়া সম্ভব নয়। উপরের প্যারাডক্সটির
কোন সমাধান নেই বলেই ধরা হয়।
যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য বিষয়টি ব্যাখ্যা
করছি।
১. নাপিতের দাড়ি অন্যকেউ কামিয়ে দিতে পারবে না।
কারন, এটা আমাদের শর্তের বিপরীত কথা। শর্তে ছিল,
যারা নিজেদের দাড়ি কামাত না তাদের দাড়ি নাপিত
কামিয়ে দিত। কাজেই, অন্যকেউ যদি নাপিতের দাড়ি
কামায়, তাহলে দাড়াল, নাপিত নিজে তার দাড়ি
কামাচ্ছে না। আর কেউ যদি নিজের দাড়ি নিজে না
কামায় তাহলে তার দাড়ি কামিয়ে দেয়া নাপিতের কাজ।
জটিল মনে হচ্ছে কি?
ধরা যাক, নাপিত নিজে তার দাড়ি কামাচ্ছে ।
যারা নিজেদের দাড়ি নিজেরা কামায়, নাপিত তাদের
দাড়ি কামায় না। নাপিত যখন তার নিজের দাড়ি
কামাচেছ তখন সেটি আমাদের শর্ত ভঙ্গ করছে।
একটু সময় নিয়ে চিন্তা করলে বিষয়টি হবে ইনশাআল্লাহ। তারপরও
যদি না বুঝে থাকেন তাহলে মন্তব্যে সেটি প্রকাশ করতে পারেন।

09/08/2015

▓▓▓ BREAKING NEWS ▓▓▓
★ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ,
★ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ;
★ গড় পাশের হার ৬৯.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন;
★ মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯০.১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৫ জন;
★ কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন;
★ চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৬৩.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন;
★ কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন;
★ দিনাজপুর বোর্ডে পাশের হার ৭০.৩৬ শতাংশ।

আল্লাহ্‌ সকলের রেজাল্ট যেন ভালো হয়......আমীন।
08/08/2015

আল্লাহ্‌ সকলের রেজাল্ট যেন ভালো হয়......আমীন।

07/08/2015

এইচএসসি পরীক্ষার রেজাল্ট জেনে নাও সরাসরি মোবাইল - এ SMS এর মাধ্যমে। রেজাল্ট জানতে SMS করো HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2015 এবং পাঠিয়ে দাও ১৬২২২ নম্বরে।

06/08/2015

আপনাকে একটি বরফ এবং একটি সুতা দেয়া হল।
বরফটিকে সুতাটি দিয়ে ঝুলাতে হবে। কিন্তু
সুতা দিয়ে বরফটিকে বাঁধতে পারবেন না। কি,
ঝুলাতে পারবেন? অবাক হচ্ছেন নাকি এটা
ভেবে যে এটা কি করে সম্ভব?
হ্যাঁ, এটা আসলেই সম্ভব।
তাহলে বলি কিভাবে এটা করা সম্ভব। প্রথমে
যে সুতা দিয়ে বরফটিকে ঝুলাবেন, সেটিকে
পানিতে ভালো করে ভিজিয়ে নিন। এবার
বরফের টুকরাটিকে একটা পাত্রে নিয়ে সুতাটির
এক প্রান্তকে বরফের টুকরার মাঝ বরাবর রাখি।
এখন ধীরে ধীরে সুতা বরাবর বরফের
উপরে লবণ ছিটাতে থাকুন। ২-৩ মিনিট
অপেক্ষা করার পরে দেখবেন সুতাটি বরফ
কেটে ভিতরে ঢুকে যাবে এবং তারপরে
বরফটি আবার সুতাসহ জমে যাবে। এখন আপনি
সুতাটির অপর প্রান্ত ধরে বরফটিকে উপরে
উঠালে দেখবেন বরফটি সুতার সাহায্যে
ঝুলছে।
এখন ভাবছেন এটা কিভাবে হল? তাহলে চলুন,
এর কারণটা জেনে নিই।
এটা তো আমরা সকলেই জানি শূন্য ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়।
এই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পানির
ফ্রিজিং পয়েন্ট বা হিমাংক বলে। পানির এই ফ্রিজিং
পয়েন্টকে চাইলে কমিয়ে শূন্য ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রার নিচে নিয়ে আসা যায়।
উপরের ম্যাজিকটিতে ঠিক এই ধরণের ঘটনা
ঘটে। বরফের উপর সুতা রেখে তার উপরে
লবণ ছিটিয়ে দেয়ার ফলে পানির হিমাংক শূন্য
ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কমে আসে।
ফলে বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
থাকলেও তা গলতে শুরু করে। যার ফলে
সুতাটি বরফের ভিতরে ঢুকতে থাকে। যখন
লবণের ক্রিয়া শেষ হয়ে যায়, তখন আবার
হিমাংক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে
আসে এবং বরফ সুতার চারপাশে জমতে শুরু
করে। ফলে যখন বরফ জমাট বেঁধে যায়,
তখন সুতাটিকে উপরে তুললে বরফও সুতার
সাথে উপরে উঠে আসে এবং ঝুলতে
থাকে।

Address

Mirpur

Telephone

01858988958

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা আদমজী কলেজের "লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category