10/05/2026
"পৃথিবীর সবচাইতে দামী আর সুন্দর শব্দ হলো 'মা'। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার ছায়া আর দোয়া থাকুক সারাজীবন। শুভ মা দিবস!"❤️
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English Garage, Language school, Jam-Jam Shopping Centre, 97 West Kafrul, Agargaon Taltala (Building next to Swapno Super Shop), Mirpur.
চলুন একসাথে ইংরেজি শিখি। বর্তমান দুনিয়ায় ইংরেজিতে কথা বলতে না পারলে আপনার দামও কম।
তাই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে!🫴🤝
৯৭, জমজম শপিং সেন্টার (দ্বিতীয় তলা), আগারগাঁও, তালতলা (স্বপ্ন সুপার শপের পাশের বিল্ডিং)
10/05/2026
"পৃথিবীর সবচাইতে দামী আর সুন্দর শব্দ হলো 'মা'। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার ছায়া আর দোয়া থাকুক সারাজীবন। শুভ মা দিবস!"❤️
10/05/2026
চলুন কিছু Common Fixed Prepositions জেনে নেই।
(তালিকা ১)
১. Look at me (আমার দিকে তাকাও)
২. Listen to me (আমার কথা শোনো)
৩. Wait for me (আমার জন্য অপেক্ষা করো)
৪. Smile at me (আমার দিকে তাকিয়ে হাসো)
৫. Laugh at me (আমাকে নিয়ে হেসো না/উপহাস করো না)
৬. Shout at me (আমার ওপর চিৎকার করো না)
৭. Depend on me (আমার ওপর নির্ভর করো)
৮. Think about me (আমার কথা ভাবো)
৯. Believe in me (আমার ওপর বিশ্বাস রাখো)
১০. Care about me (আমার যত্ন নাও/আমাকে গুরুত্ব দাও)
১১. Agree with me (আমার সাথে একমত হও)
১২. Talk to me (আমার সাথে কথা বলো)
১৩. Speak to me (আমার সাথে কথা বলো)
১৪. Write to me (আমাকে লেখো)
১৫. Apologize to me (আমার কাছে ক্ষমা চাও)
(তালিকা নাম্বার ২)
১. Come with me (আমার সাথে এসো)
২. Stay with me (আমার সাথে থাকো)
৩. Work with me (আমার সাথে কাজ করো)
৪. Play with me (আমার সাথে খেলো)
৫. Walk with me (আমার সাথে হাঁটো)
৬. Sit with me (আমার সাথে বসো)
৭. Fight with me (আমার সাথে যুদ্ধ/ঝগড়া করো)
৮. Go with me (আমার সাথে যাও)
৯. Travel with me (আমার সাথে ভ্রমণ করো)
১০. Study with me (আমার সাথে পড়াশোনা করো)
১১. Deal with me (আমার সাথে লেনদেন/ব্যবহার করো)
১২. Connect with me (আমার সাথে যুক্ত হও)
১৩. Share with me (আমার সাথে ভাগ করে নাও)
১৪. Cooperate with me (আমাকে সহযোগিতা করো)
১৫. Stand by me (আমার পাশে দাঁড়াও)
10/05/2026
ইংরেজিতে ৪৪টি সাউন্ড শেখার সঠিক ক্রম: পার্ট ২
Just feel it!
প্রথম পর্বে আমরা জেনেছি ৪৪টি সাউন্ড কেন প্রয়োজন। আজ আমরা এই সাউন্ডগুলোর সঠিক সিকুয়েন্স বা ক্রম সম্পর্কে জানবো। উচ্চারণ আরও সুন্দর করতে এই সিরিয়াল অনুযায়ী প্র্যাকটিস করা জরুরি।
১. শর্ট ভাওয়েল সাউন্ডস (Short Vowels)
প্রথমে ছোট আকারের ভাওয়েল সাউন্ডগুলো শিখুন। যেমন: sit, bed, cat, hot, cup, book শব্দগুলোর ভেতরের ধ্বনি।
২. লং ভাওয়েল সাউন্ডস (Long Vowels)
এরপর শিখুন দীর্ঘ স্বরগুলো। যেমন: seat, car, door, girl, moon শব্দগুলোর ভেতরের লম্বা টান দেওয়া ধ্বনি।
৩. ডিপথংস বা ডাবল ভাওয়েল (Diphthongs)
দুইটি ভাওয়েল মিলে একটি সাউন্ড তৈরি করে। যেমন: boy, say, go, cow, my শব্দগুলোর উচ্চারণ।
৪. কনসোনেন্ট সাউন্ডস (Consonants)
সবশেষে ২৪টি ব্যঞ্জনধ্বনি শিখতে হবে। এখানে প (p), ব (b), ট (t), ড (d) এর মতো সহজ ধ্বনি থেকে শুরু করে শ (sh), চ (ch), থ (th) এর মতো জটিল ধ্বনিগুলো প্র্যাকটিস করুন।
কেন এই ক্রম অনুসরণ করবেন?
সহজ থেকে জটিলের দিকে গেলে আপনার জিভ এবং মুখ ইংরেজি শব্দের সাথে দ্রুত অভ্যস্ত হবে। আমাদের English Garage-এ আমরা ঠিক এই সিকুয়েন্সেই আপনাদের প্র্যাকটিস করাই।
আপনার Actor + Action ফর্মুলা ব্যবহার করে কথা বলা শুরু করুন আজই। নিয়মিত ৫ মিনিটের চর্চাই আপনার উচ্চারণে বড় পরিবর্তন আনবে।
10/05/2026
ইংরেজিতে মাত্র ২৬টি অক্ষর, কিন্তু শব্দ (Sounds) কেন ৪৪টি? 🤔
অনেকেই মনে করেন ইংরেজিতে শুধু ২৬টি Letter শিখলেই উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে।
কিন্তু আসল রহস্য হলো এই ৪৪টি Sounds! আপনি যদি এই ৪৪টি ধ্বনি বা Sound আয়ত্ত করতে পারেন, আপনার উচ্চারণ হবে একদম Natural এবং প্রাণবন্ত।
এক নজরে ৪৪টি Sounds:
২০টি Vowel Sounds: (এর মধ্যে ১২টি Pure Vowels এবং ৮টি Diphthongs বা দ্বৈত স্বর)।
২৪টি Consonant Sounds: (যা আমাদের কথা বলার সময় স্পষ্টতা নিয়ে আসে)।
কেন এগুলো শিখবেন?
১. আপনার উচ্চারণের জড়তা কাটবে।
২. নতুন কোনো শব্দ দেখলে নিজে নিজেই সঠিক উচ্চারণে পড়তে পারবেন।
৩. লিসেনিং পাওয়ার বাড়বে, অর্থাৎ বিদেশীদের কথা সহজে বুঝতে পারবেন।
আমাদের English Garage-এ আমরা এই ৪৪টি সাউন্ড একদম প্র্যাকটিক্যাল উপায়ে শিখিয়ে থাকি যাতে আপনার "Action" অর্থাৎ কথা বলা হয় আরও আত্মবিশ্বাসী!
আপনার উচ্চারণ উন্নত করতে এই ৪৪টি সাউন্ডের চর্চা শুরু করুন।
প্রতিদিন অন্তত ৫-১০ মিনিট চর্চাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে!
10/05/2026
➡️When দিয়ে প্রশ্ন করা শিখি।✅
১. When do you wake up?
তুমি কখন ঘুম থেকে ওঠো?
২. When do you go to school?
তুমি কখন স্কুলে যাও?
৩. When is your birthday?
তোমার জন্মদিন কবে?
৪. When do you eat breakfast?
তুমি কখন নাস্তা করো?
৫. When do you do your homework?
তুমি কখন তোমার হোমওয়ার্ক করো?
৬. When do you play with your friends?
তুমি কখন তোমার বন্ধুদের সঙ্গে খেলো?
৭. When do you go to bed?
তুমি কখন ঘুমাতে যাও?
৮. When is your exam?
তোমার পরীক্ষা কবে?
৯. When does your school start?
তোমার স্কুল কখন শুরু হয়?
১০. When do you watch TV?
তুমি কখন টিভি দেখো?
09/05/2026
Alhamdulillah!
ইংলিশ গ্যারাজের প্রথম অফলাইন ব্যাচ।
আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি।
এই অল্প সময়ে অচেনা একটি প্রতিষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে।
আস্থা রেখেছেন আমাদের ওপরে।
আমরা আস্থার প্রতিদান দিতে চাই।
দোয়া করবেন আমাদের ব্যাচের প্রত্যেকের জন্য। তারা যেন সঠিকভাবে ইংরেজি শিখতে পারে এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারে।
চলুন কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখি।✅
1. Before (বিফোর) – আগে
2. After (আফটার) – পরে
3. Early (আর্লি) – খুব সকালে বা তাড়াতাড়ি
4. Late (লেইট) – দেরি বা বিলম্বে
5. Soon (সুন) – শীঘ্রই
6. Always (অলওয়েজ) – সব সময়
7. Never (নেভার) – কখনো না
8. Often (অফেন) – প্রায়ই
9. Daily (ডেইলয়) – প্রতিদিন
10. Weekly (উইকলি) – সাপ্তাহিক
11. Many (মেনি) – অনেক (গণনা করা যায় এমন)
12. Much (মাচ) – অনেক (গণনা করা যায় না এমন)
13. Few (ফিউ) – অল্প বা সামান্য
14. Little (লিটল) – ছোট বা সামান্য
15. Some (সাম) – কিছু
16. More (মোর) – আরও বা বেশি
17. Less (লেস) – কম
18. Enough (এনাফ) – পর্যাপ্ত বা যথেষ্ট
19. Full (ফুল) – পূর্ণ
20. Empty (এম্পটি) – খালি
21. Again (অ্যাগেইন) – আবার
22. Often (অফেন) – প্রায়ই
23. Rarely (রেয়ারলি) – কদাচিৎ বা খুব কম
24. Usually (ইউজুয়ালি) – সাধারণত
25. Already (অলরেডি) – ইতিমধ্যে
26 Recently (রিসেন্টলি) – সম্প্রতি
27. Today (টুডে) – আজ
28. Tonight (টুনাইট) – আজ রাত
29. Yesterday (ইয়েস্টারডে) – গতকাল
30. Tomorrow (টুমোরো) – আগামীকাল
31. Fast (ফাস্ট) – দ্রুত
32. Slow (স্লো) – ধীর বা আস্তে
33. Quickly (কুইকলি) – তাড়াতাড়ি
34. Slowly (স্লোলি) – ধীরে ধীরে
35. Hardly (হার্ডলি) – প্রায় না বা খুব কষ্টে
36. Almost (অলমোস্ট) – প্রায়
37. Totally (টোটালি) – সম্পূর্ণভাবে
38. Partly (পার্টলি) – আংশিকভাবে
39. Only (অনলি) – কেবল বা শুধু
40. Mainly (মেইনলি) – প্রধানত
41. High (হাই) – উচ্চ বা বেশি
42. Low (লো) – নিচু বা কম
43. Huge (হিউজ) – বিশাল
44. Tiny (টাইনি) – অতি ক্ষুদ্র
45. Heavy (হেভি) – ভারী
46. Light (লাইট) – হালকা
47. Whole (হোল) – সম্পূর্ণ বা পুরো
48. Single (সিঙ্গেল) – একক বা একটি
49. Double (ডাবল) – দ্বিগুণ
50. Extra (এক্সট্রা) – অতিরিক্ত
ভবিষ্যতের কথা বলতে গেলেই আপনি আটকে যাচ্ছেন!
চলুন আজকে Will পাওয়ার ব্যবহার করে আগামীতে কিছু করবো টাইপের কথা বলি।
It’s not just English; it’s a habit. 🧠
I see so many learners start strong and then stop. The difference between those who speak fluently and those who don’t? Consistency.
In this video, I've shown you how to build future sentences and, more importantly, how to build the habit of learning.
Don't wait for "someday." Start with 10 minutes of practice today.
What is one thing you WILL achieve this month? Let’s hear it! 📢
08/05/2026
See!
চর্চা থেমে নেই❤️
08/05/2026
ইংরেজিতে কথা বলতে গেলে বাধা এবং তাদের সমাধান!
বাধাগুলো পেয়েছি আজকের ক্লাসে উপস্থিত লার্নার দের থেকে।
সবকিছু মিলিয়ে সমাধান দেয়ার চেষ্টা করেছি খুবই সাধারণভাবে যাতে করে বুঝতে পারে।
এগুলোর মধ্যে থেকে আপনার সমস্যা কোনটি?
কি কারণে আপনি কথা বলতে পারেন না?
কোন সমস্যাটি আপনাকে বেশি আটকে রাখে?
সমাধানে আসতে চাইলে আপনাকেই চেষ্টা করতে হবে।
যতটুকু সমস্যা তার চেয়ে বেশি আপনার ভেতরে সম্ভাব্যতা আছে। সেগুলোকে কাজে লাগান।
সমস্যার জায়গায় ফোকাস না করে আপনার যে দক্ষতা আছে সেগুলোর দিকে নজর দেন।
স্বপ্ন যখন ইংরেজিতে কথা বলা তখন চেষ্টা করা শুরু করতে হবে। ❤️
আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল✌️🤗
08/05/2026
শুক্র কিংবা শনি!
শেখার যাত্রা থেমে না থাকুক।
অনেক সময় নিয়েছেন সিদ্ধান্ত নিতে তবে এবার পাল্টান।
আজ না করে আগামীকাল করার মানসিকতা থেকে ফিরে আসার চেষ্টা করুন।
নিজের সময়কে সঠিক জায়গায় ইনভেস্ট করুন।
নতুন নতুন স্কিল অর্জন এবং চর্চায় সময় দিন।
জীবন সুন্দর হবে🤗