Rafat Rajib

Rafat Rajib

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rafat Rajib, Tutor/Teacher, Mirpur, Mirpur.

Online (LIVE) Excel Course: forms.gle/L5YC13nmwCLrhypEA
or
Offline Excel Training: forms.gle/EUzPSaeUHrHLpgpb7
or
CV Writing Service: wa.me/+8801534958570

YouTube Channel:
www.youtube.com/c/skillfulbangladesh?sub_confirmation=1 Rafat Rajib is a Microsoft Certified Excel Expert and professional resume writer who empowers professionals, job seekers, and organizations to work smarter with data and

26/03/2026

গত কদিন বেশ কয়েকজন নক করেছেন সিভি রাইটিং সার্ভিসের জন্য। তবে বর্তমান ব্যস্ততার জন্য নতুন অর্ডার নেয়ার সুযোগ হচ্ছিল না কারণ আমার লার্নারদের মধ্য থেকেই দেখা যায় যে বেশ কয়েকজন সিভি রাইটিং সার্ভিস নিতে চায় তো তাদের কাজ শেষ করে নতুন কাজ নেওয়াটা একটু কঠিন।

গত মাসেও বেশ কিছু সিভি তৈরি করে হ্যান্ড ওভার করেছি।

এ কদিনে ই বেশ কিছু প্রফেশনালস/ জব সিকার নক করেছেন কারণ ঈদের পরপর বেশ কিছু অপর্চুনিটি ক্রিয়েট হবে তাই অনেকেই আপডেট করার জন্য নক করেছে।

কয়েকজনের সিভি দেখে মনে হয়েছে যে যেভাবে সিভি ফুটিয়ে তোলার দরকার সেখানে একটা বড় গ্যাপ আছে। তো আপনাদের জন্য যাতে সুবিধা হয় কিছু পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি মিলিয়ে নিবেন আপনার মাঝেও সমস্যা গুলো আছে কিনা।

বর্তমান সময়ে ম্যানুয়ালি সিভি বানিয়ে কর্পোরেট জব ল্যান্ড করা প্রায় অসম্ভব...

প্রায় 98% ফরচুন 500 কোম্পানি এখন ক্যান্ডিডেট বাছাই করতে এটিএস (অ্যাপলিকেন্ট ট্র্যাকিং সিস্টেম) সফটওয়্যার ব্যবহার করে। আর একজন রিক্রুটার আপনার সিভির পেছনে গড়ে মাত্র ৬-৭ সেকেন্ড সময় দেয়।

তাই, আপনার সিভি যদি প্রথম দেখাতেই ইমপ্যাক্ট ফেলতে না পারে, তবে রিজেকশনই আসবে।

সিভি রাইটিং এর কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো খেয়াল রাখুন, কাজে লাগবে:

1. *পজিশনিং এবং পার্সোনাল ব্র্যান্ড রিসেট*:
আপনার সিভির 'প্রফেশনাল সামারি' দেখেই রিক্রুটার ঠিক করে নেয় আপনাকে নিয়ে সে আর সামনে আগাবে কি না।

2. *অ্যাচিভমেন্ট কনভার্সন*:
"আমি এই কাজ করতাম"—সিভিতে এই কথাটার কোনো দাম নেই। বরং "আমার কাজের কারণে কোম্পানির এই লাভ হয়েছে"—এইভাবে লিখুন।

3. *এটিএস কিওয়ার্ড অ্যালাইনমেন্ট*:
আপনার টার্গেট জবের ডেসক্রিপশনের সাথে সিভির কিওয়ার্ড ম্যাচ না করলে এটিএস বট সিভি প্রথমেই রিজেক্ট করে দিবে।

4. *টোন আপগ্রেড*:
সিনিয়র পজিশনের জন্য সিভির ল্যাঙ্গুয়েজ হতে হবে একদম কনফিডেন্ট আর লিডারশিপ লেভেলের।

5. *10-সেকেন্ড স্ক্যান অপটিমাইজেশন*:
রিক্রুটাররা ৬-৭ সেকেন্ডের বেশি সময় দেয় না, তাই সিভির সবচেয়ে স্ট্রং পয়েন্টগুলো যেন প্রথমেই চোখে পড়ে, সেটার জন্য কাজ করতে হবে।

# # # সিভি চেক করার টুলস:
- Resumeworded. com: প্রফেশনালদের কাছে এটা অনেক পপুলার এবং গোল্ড স্ট্যান্ডার্ড। এটি ২০টির বেশি রিয়েল-ওয়ার্ল্ড ক্রাইটেরিয়া দিয়ে আপনার সিভি চেক করে ফিডব্যাক দিবে।

- Jobscan. co: স্পেসিফিক জব ডেসক্রিপশন এর সাথে আপনার সিভির 'ম্যাচ রেট' কত সেটা নিখুঁতভাবে বের করতে এটি বেস্ট টুল।

আপনি কি আপনার সিভি প্রফেশনাল ভাবে রাইটিং করতে চান? 01302610897 হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন আমি ফ্রি টাইমে রিপ্লাই করব।

খুব বেশি অর্ডার নিতে পারবো না কারণ আগামী তিন সপ্তাহ আমি একটি ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে যুক্ত থাকব তাই অনেক ব্যস্ততা যাবে।

তাই কাজের ফাঁকে ফাঁকে, যে সিভিগুলোতে আসলে ভ্যালু এড করার মত এমন কিছু স্পেসিফিক সিভি তৈরি নিয়ে কাজ করবো এবার।

20/03/2026

সকল মুসলিম ভাই ও বোনকে জানাই ঈদ মোবারক। ঈদের সুন্নত:

১. দুই ঈদের রাতে গুরুত্বসহ ইবাদত করা। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ قَامَ لَيْلَتَيِ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ , لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ

যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে জাগরিত থেকে আল্লাহর ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবে, তাহলে তার দিল কেয়ামতের দিন মরবে না। (ইবন মাজাহ ১৭৮২) (কেয়ামতের আতঙ্কের কারণে অন্যান্য লোকের অন্তর ঘাবড়ে গিয়ে মৃতপ্রায় হয়ে যাবে। কিন্তু দুই ঈদের রাতে ইবাদতকারীর অন্তর তখন ঠিক থাকবে, ঘাবড়াবে না।)

২. মিসওয়াক করা। ইবনুল মুসাইয়াব রহ. বলেন, السواك في يوم العيد سنة ঈদের দিন মিসওয়াক করা সুন্নাত। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৩/৩০৮)

৩.গোসল করা। (ঈদুল আজহায় গোসলের পূর্বে নখ, চুল ইত্যাদি পরিষ্কার করবে না। বরং প্রত্যেকে নিজের কুরবানী করার পর এগুলো পরিষ্কার করবে)

নাফি রহ. বলেন ,

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى

ইবনে উমর রাযি. থেকে বর্ণিত যে, তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস: ৬০৯)

ইমাম নববী রহ. বলেন,

اتفاق العلماء على استحباب الاغتسال لصلاة العيد. والمعنى الذي يستحب بسببه الاغتسال للجمعة وغيرها من الاجتماعات العامة موجود في العيد بل لعله في العيد أبرز

ঈদের নামাযের জন্য গোসল করা মুস্তাহাব মর্মে আলেমদের মতৈক্য উল্লেখ করেছেন। যে কারণে জুমার নামায ও অন্যান্য সাধারণ সম্মিলনের জন্য গোসল করা মুস্তাহাব ঠিক একই কারণ ঈদের ক্ষেত্রেও পাওয়া যায়। বরং ঈদের ক্ষেত্রে সে কারণটি আরও বেশি স্পষ্ট।

৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ﷺ -এর এমন একটি জুব্বা ছিল যেটা তিনি দুই ঈদের সময় ও জুমার দিন পরতেন। (সহিহ ইবনে খুযাইমা ১৭৬৫)

৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।ইমাম বাইহাকী সহিহ সনদে বর্ণনা করেন যে, ইবনে উমর রাযি. ঈদের জন্য তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরতেন। ( বায়হাকী : ১৯০১)

৬. সুগন্ধি ব্যবহার করা।(মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০)

৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টিজাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।বুরাইদা রাযি. থেকে বর্ণিত, নবী করীম ﷺ ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পূর্বে খেতেন না। সালাত থেকে ফিরে এসে কুরবানীর গোশত খেতেন। (আহমদ : ১৪২২) আনাস রাযি. থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না, আর খেজুর খেতেন বে-জোড় সংখ্যায়। (বুখারী : ৯০০)

৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، مَنْ فَعَلَهُ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا

আমাদের এ দিনে আমরা সর্ব প্রথম যে কাজটি করবো তা হল (ঈদের) নামাজ আদায় করবো। এরপর ফিরে এসে আমরা কুরবানী করবো। যে ব্যাক্তি এভাবে তা আদায় করল সে আমাদের নীতি অনুসরণ করল। (বুখারী ৫১৪৭)

৯.ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। ইবনু উমর রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদকাতুল ফিত্‌র আদায় করার নির্দেশ দেন। (বুখারী ১৪২১)

১০.পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। (তিরমিযী ১৮৭ )

১১. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। (বুখারী ৯৫৬, আবু দাউদ ১১৫৮)

১২. এক রাস্তায় মুসল্লায় (ঈদগাহে) যাওয়া, অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা। একাধিক রাস্তা না থাকলে এক পাশ দিয়ে গমন ও অন্য পাশ দিয়ে প্রত্যাবর্তন করা। (বুখারী ৯৮৬)

১৩. ঈদের দিনে তাকবীর দেওয়া। এটি ঈদের দিনের মহান সুন্নত।

ওয়ালিদ বিন মুসলিম বলেন, আমি আওযায়ি ও মালেক বিন আনাসকে দুই ঈদের দিন উচ্চস্বরে তাকবির দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি। তাঁরা উভয়ে বলেছেন: হ্যাঁ। আব্দুল্লাহ্‌ বিন উমর রাযি. ঈদুল ফিতরের দিন ইমাম আসার আগ পর্যন্ত উচ্চস্বরে তাকবির দিতেন।

আবু আব্দুর রহমান আস্‌-সুলামি থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, তাঁরা ঈদুল আযহার তাকবিরের চেয়ে ঈদুল ফিতরের ব্যাপারে বেশি কঠোর ছিলেন। ওকী বলেন, বুঝাতে চাচ্ছেন: তাকবিরের ব্যাপারে।( ইরওয়াউল গালিল ৩/১২২)

ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঈদগাহে আসা পর্যন্ত ও ইমাম আসা পর্যন্ত তাকবীর দেওয়ার বিষয়টি সালাফদের মাঝে মশহুর ছিল। একদল গ্রন্থাকার এ বিষয়টি বর্ণনা করেছেন। যেমন- ইবনে আবু শাইবা, আব্দুর রাজ্জাক, ফিরইয়াবি ‘আহকামুল ঈদাইন’ গ্রন্থে একদল সালাফ থেকে বর্ণনা করেছেন। এ বর্ণনাগুলোর মধ্যে রয়েছে যে, নাফে বিন জুবাইর নিজে তাকবীর দিতেন এবং লোকদের তাকবীর না দেওয়া দেখে বিস্মিত হয়ে বলতেন: আপনারা কি তাকবীর দিবেন না?

ইবনে শিহাব আয-যুহরী বলেন, লোকেরা বাড়ী থেকে বের হওয়ার সময় থেকে ইমাম আসার আগ পর্যন্ত তাকবীর দিতেন।

ঈদুল ফিতরের তাকবীর দেওয়ার সময় হচ্ছে- ঈদের রাত থেকে শুরু করে ঈদের নামাযের ইমাম হাযির হওয়া পর্যন্ত।

তাকবীর দেওয়ার পদ্ধতি-

মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ সনদে ইবনে মাসউদ রাযি. থেকে উদ্ধৃত হয়েছে যে, তিনি তাশরিকের দিনগুলোতে এভাবে তাকবির দিতেন,

اَللهُ أَكْبَرْ اَللهُ أَكْبَرْ ، لٓا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرْ اَللهُ أَكْبَرْ ، وَلِلهِ الْحَمْد

(উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)(অনুবাদ: আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ্‌ ছাড়া সত্য কোন উপাস্য নেই। আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ মহান। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য।)

১৪. শুভেচ্ছা বিনিময় করা।

ঈদের শিষ্টাচারের মধ্যে রয়েছে পরস্পরের মাঝে উত্তম পদ্ধতিতে শুভেচ্ছা বিনিময় করা। সে শুভেচ্ছার ভাষা যে ধরণেরই হোক না কেন। যেমন কেউ কেউ বলেন, تقبل الله منا ومنكم (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) (অনুবাদ: আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন)। কিংবা عيد مبارك (ঈদ মোবারক) কিংবা এ ধরণের অন্য যে কোন বৈধ ভাষায়।

জুবাইর বিন নুফাইর থেকে বর্ণিত তিনি বলেন, ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীবর্গ যখন একে অপরের সাথে সাক্ষাত করতেন তখন বলতেন: تُقُبِّل منا ومنك (তুকুব্বিলা মিন্না ও মিনকা) (অনুবাদ: আমাদের আমল ও আপনার আমল কবুল হোক)। (আল-ফাতহ ২/৪৪৬)

১৫. মুসল্লায় (ঈদগাহে) গিয়ে ঈদের সলাতের পূর্বে অথবা পরে কোন নফল সলাত। আদায় করা মাকরূহ। এমনকি আজকের দিনের ইশরাক নামায পড়াও মাকরূহ।

অবশ্য কারো ইচ্ছে হলে ঈদের নামাযের পর বাসায় ফিরে ইশরাক পড়তে পারবে।

19/03/2026

দেখতে দেখতে বন্ধু আমার তার চলে যাবার সময় হয়ে গেল। মাত্র ১ মাসের জন্য এসেছিল দেখা করতে।

বন্ধু আমার তার নিজের সব কাজ বাদ দিয়ে রোজ আমাকে বোঝাতো-
" রাফাত একটু ভালো হ, নামাজটা ভালো করে ধর, মিথ্যা ছেড়ে দে, গুনাহ ছাড়।"

আমি বন্ধুকে স্বান্তনা দিতাম। জোরাজোরি করলে বলতাম আজকে না দোস্ত কালকে থেকে ইনশাআল্লাহ...

সে জানতো আমি অলস তাও সে প্রতিদিন একবার করে আমার জন্য চেষ্টা করে গেছে কিন্তু ভালো হতে তো পারিনি! তার কথা রাখতে পারিনি!

ভেবেছি, বন্ধুতো সাথে আছে বেশ কিছুদিনের জন্য। আমি আগে নিজের কাজগুলো সেড়ে নেই, কিন্তু ভুলে গিয়েছিলাম তাকেও চলে যেতে হবে! সে সব সময় আমাকে পাশে থেকে বোঝাতে পারবেনা তারও ফ্লাইট শিডিউল করা, তাকেও ফেরত চলে যেতে হবে ভিনদেশে। সে তো ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট নিয়ে শর্ট টাইমের জন্য এসেছিল!

আজ তা-ই হলো... বন্ধু আমার আজকে রাতে অথবা আগামী কাল চলে যাবে হয়তো হায়াতে থাকলে আবার এক বছর পর দেখা হবে।

বন্ধু! তোর অনেক কথা রাখতে পারিনি। আমাকে সময় দিয়েছিস বুঝিয়েছিস কিন্তু আমি তো খুব একটা পরিবর্তন হতে পারিনি।

তবে বন্ধু আমার হতাশ না! সে আমাকে বলেছে যে বন্ধু তোকে তো রোজ বলেছি তুই শুনিস নাই। আমি না থাকলেও আমার তোর সাথে কাটানো এই ৩০ দিনের কথাগুলো একটু মনে রাখিস! চেষ্টা করতে থাক ইনশাআল্লাহ তুই পারবি।

আমার মতো নালায়েকের উপর সে এখনো ভরসা করে!

আমাকে মাফ করে দিস বন্ধু "প্রিয় মাহে রমাদান"।

(রমাদান চলে যাচ্ছে তাই মনটা ভালো নাই। যাই হোক, আপনারা আমার এক্সেলে বানানো রমাদান ট্র্যাকার কে কে ব্যবহার করেছেন? হয়তো ডেইলি আমল করতে পারেননি, তবে, অল্প হলেও কে কে ফাইলটি ব্যবহার করেছেন? কেমন লেগেছে ফাইলটি ব্যবহার করে কমেন্টে জানাবেন।)

07/03/2026

মাত্র ৫০০ টাকায় ভর্তি হয়ে যাবার আজকেই শেষ সুযোগ।
পাওয়ারপয়েন্ট কোর্সটিতে এমন অফার আর পাবেন না! ভর্তি হতে চাইলে 01302610897 হোয়াটস্যাপে নক দিয়ে রাখুন অথবা কমেন্ট চেক করুন!

06/03/2026

" রাফাত ভাইয়া আমাদের জন্য অফলাইন ট্রেনিং আবার কবে আনবেন "... এই কমন প্রশ্নটি অনেকবার পেয়ে থাকি।

আপনাদের জন্য সুখবর হলো ইনশা আল্লাহ ঈদের পর বনানীতে একটা অফলাইন ট্রেনিং শুরু করতে যাচ্ছি।

একটু কাস্টমাইজ করে একই সাথে মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্ট দুটি বিষয়ের উপরই ট্রেনিং নিতে চাচ্ছি যেখানে ৫ ঘন্টা করে মোট ১০ ঘণ্টার ২টি অফলাইন সেশন থাকবে সাথে অনলাইন সেশনও থাকবে।

এ ট্রেনিং এটেন্ড করতে পারেন যারা আপনারা চাকরিজীবিরা আছেন, বিশেষ করে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন এবং মোটামুটি এক্সেল এবং পাওয়ার পয়েন্ট নিয়ে আইডিয়া আছে, যারা অফিসে কাজ করার সময় এই দুইটি বিষয় নিয়ে স্ট্রাগল করছেন তারাই শুধু যেন এই সেশনে জয়েন করেন।

যাদের নিজেদের পার্সোনাল ল্যাপটপ আছে শুধুমাত্র তারাই নক করবেন কারণ ট্রেনিং সেশনে আপনাকে আপনার ল্যাপটপ সাথে নিয়ে আসতে হবে লাইভ প্র্যাকটিস করার জন্য।

তবে, বলে রাখি: আমি যেখানে ট্রেনিং নিবো ট্রেনিং রুম খুব বেশি বড় না। মাত্র ৮জনের সিট এবং ট্রেনিং রুমে ছবিটি আমি নিচে দিয়ে রাখছি।

তাই যারা আগে সিট কনফার্ম করবেন শুধুমাত্র তাদের জন্যই এই সেশনটা থাকবে।

লোকেশন খুব সুন্দর জায়গায় বনানী সুপার মার্কেট এর একদম সাথে।

আপনাদের সাথে আলাপ আলোচনা করেই ক্লাস টাইম সেট করব তবে মোটামুটি সুবিধা হবে যদি ২ শুক্রবার দুপুর ৩টা থেকে ৮টা অফলাইন সেশন রাখতে পারি।

আর অনেকগুলো টপিক শেখাবো দেখে কয়েকটি ক্লাস অনলাইনেও রাখছি যাতে করে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট নিয়ে আপনাদের কোন কনফিউশন না থাকে।

মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপর মাইক্রোসফট সার্টিফাইড হওয়ার পরে মনে হচ্ছে আপনাদের ট্রেনিং দেয়ার ক্ষেত্রে দায়িত্বটা আরও বেড়ে গিয়েছে।

আমি চেষ্টা করব মডার্ন ওয়ার্ল্ড প্রেজেন্টেশন এবং একই সাথে এক্সেলের আপডেটেড ট্রিক্স গুলো যেন আপনাদেরকে শেখাতে পারি।

যারা এক্সেল এবং পাওয়ার পয়েন্ট মোটামুটি ভালো জানেন এমন কিছু পার্টিসিপেন্ট যদি এই সেশনে জয়েন করেন আমি বিশেষ করে বেশি খুশি হবো।

আরেকটি বিষয় হলো শুধুমাত্র শেখার মন-মানসিকতা না, চেষ্টা করবেন নিজেদের ভেতর নেটওয়ার্কিং করার।

৮ জন পার্টিসিপেন্ট আটটি ভিন্ন অর্গানাইজেশন থেকে আসবে সেক্ষেত্রে একজন আরেকজনের সাথে নিজেদের ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ এর মাধ্যমে একটা সুন্দর প্রফেশনাল সম্পর্ক তৈরি করার সুযোগ থাকবে। আমি যখন ট্রেনিং করতাম বিভিন্ন কর্পোরেট প্রফেশনালসদের সাথে পরিচিত হতে পারাটা আমার একটা বড় টার্গেট ছিল।

তাই, আপনারা যারা ইন্টারেস্টের দ্রুত আমাকে "অফলাইন ট্রেনিং" লিখে 01302-610897 হোয়াটসঅ্যাপে নক করবেন।

05/03/2026

আলহামদুলিল্লাহ!
গত কয়দিন খুবই ব্যস্ত ছিলাম মাইক্রোসফট সার্টিফিকেশন পরীক্ষার প্রস্তুতি নিয়ে, এই জন্য অনলাইনে একটিভ ছিলাম না। অনেকে এক্সেল ও পাওয়ারপয়েন্ট ট্রেনিং নিয়ে জানতে চেয়েছিলেন, কিন্তু উত্তর দিতে পারিনি।

আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমি দ্বিতীয়বারের মতো মাইক্রোসফট থেকে সার্টিফাইড হয়েছি!
২০২৪ সালের মার্চ মাসে Certified Excel Expert হয়েছিলাম, আর আজকে হয়েছি Certified PowerPoint Expert!

প্রথমবারের মতো সরাসরি গিয়ে পরীক্ষা দিয়ে এক চান্সেই পাস করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ সফলতা দিয়েছেন!

আমার এই খুশিকে আপনাদের সাথে ভাগ করে নিতে আপনাদেরকে একটা স্পেশাল অফার দিতে চাই—শুধু এবারের জন্য! (এমন অফার আর কখনো হয়তো দিতে পারবো না!)

আমার আপকামিং যেকোনো কোর্স (এক্সেল/পাওয়ারপয়েন্ট) এর আগামী ব্যাচ-এ ফি শুধু ৫০০ টাকা করে দিচ্ছি! যারা আমার লাইভ অনলাইন কোর্স ফি সম্পর্কে জানেন তারা বুঝতেই পারছেন কি পরিমান হিউজ একটি ডিসকাউন্ট দিচ্ছি!

যারা এক্সেল/ পাওয়ারপয়েন্ট কোর্স এনরোল করবেন, আমাকে 01302-610897 হোয়াটস্যাপ এ নক করবেন—প্রসেস জানিয়ে দেব, ইনশাআল্লাহ!

Photos from Rafat Rajib's post 02/03/2026

আলহামদুলিল্লাহ ৩৭ জন প্রফেশনালস ও ফ্রেশার্সদের নিয়ে PowerPoint Mastery for Professionals কোর্সটির প্রথম ব্যাচ শেষ হয়েছেI এক্সামের পর সেরা দুজন টপ পারফর্মার লার্নার হয়েছেন Zinat Hossain আপু ও Neshat Binta Shaheed আপুI

আমি আপনাদের কাছে Neshat Binta Shaheed আপুকে স্পেশালি জবের জন্য রেকমেন্ড করবো ভালো একজন জব ক্যান্ডিডেট হিসেবে কারণ তার কমিউনিকেশন স্কিল খুবই ভালোI আমি পার্সোনালি BITM এ এডভান্সড এক্সেল ট্রেইনিং নিতে গিয়ে বিষয়টি খেয়াল করেছিI

উনার আপডেটেড সিভি আমার কাছে আছেI কারো কাছে এইচ আর/ এডমিন জবের স্কোপ থাকলে আমার থেকে উনার সিভি নিতে পারেনI

প্রত্যেকের সার্টিফিকেট দিয়ে দেয়া হয়েছে এই লিংকে: https://drive.google.com/drive/folders/1O5NWKQFrvczoqsgisR79NdEt1m5ktx89?usp=sharing

পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশা আল্লাহ আগামী ৬ই মার্চI যারা এক্সেলের পাশাপাশি নিজের কর্পোরেট প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে চান তারা এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারেনI

এই ব্যাচ মিস করে ফেললে আবার ১ মাস আপনাকে পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু!

আর ৪ জন সুযোগ পাবেনI নেক্সট ব্যাচে ভর্তি হতে চাইলে লিংক চেক করুন: https://forms.gle/nNgxyDEMGdoRT3nD7

02/03/2026

ভিডিওটিতে যে প্রেজেন্টেশন শেয়ার করেছি তা আমার লার্নার Zinat Hossain আপু নিজ হাতে তৈরী করেছেনI পাওয়ারপয়েন্ট কোর্স শেষে লার্নারদের মাঝে একটি টপিক দিয়ে কম্পিটিশন রেখেছিলাম যে কে সবথেকে ভালো প্রেজেন্টেশন তৈরী করে দিতে পারেI

আমি শুধু কিছু বুলেট পয়েন্টে টপিক ও কি কি কন্টেন্ট তা দিয়েছি, প্রেজেন্টেশন এনিমেনশন, ট্রানজিশন, থিম মোডিফিকেশন সব কিছু তারা তাদের আইডিয়া দিয়ে তৈরী করেছেI কোর্সে যা যা শিখিয়েছি ওই ট্রিকগুলি ব্যবহার করতে বলেছিলামI

কার প্রেজেন্টেশন সব থেকে ভালো সেটিও লার্নাররাই ভোটিং এর মাধ্যমে একজন আরেকজনকে মার্ক দিয়েছেI তারা ১০০ তে জিনাত আপুকে এভারেজে ৭০ মার্ক দিয়েছেI

জিনাত আপু বর্তমানে একটি কনসালটেন্সি ফার্মের সাথে যুক্ত থাকার পাশাপাশি পিএইচডি করছেনI আপুকে তার সামনের ক্যারিয়ারের জন্য শুভকামনাI

আলহামদুলিল্লাহ PowerPoint Mastery for Professionals কোর্সটির প্রথম ব্যাচ শেষ হয়েছেI পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশা আল্লাহ আগামী ৬ই মার্চI যারা এক্সেলের পাশাপাশি নিজের কর্পোরেট প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে চান তারা এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারেনI

এই ব্যাচ মিস করে ফেললে আবার ১ মাস আপনাকে পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু!

আর ৪ জন সুযোগ পাবেনI নেক্সট ব্যাচে ভর্তি হতে চাইলে লিংক চেক করুন: https://forms.gle/nNgxyDEMGdoRT3nD7

25/02/2026

ভিডিওটির এনিমেশন সম্পূর্ণ পাওয়ারপয়েন্ট দিয়ে করেছিI কেমন হয়েছে?

19/02/2026

যদি আমার এই পোস্টটি আপনার চোখে পড়ে-

তারিখ: ১৯ই ফেব্রুয়ারি, বিকাল ৫টা বেজে ৩৮ মিনিটI ঢাকা সময় অনুযায়ী আর মাত্র ২০ মিনিট পর প্রথম ইফতার আলহামদুলিল্লাহ!

ইফতার করার পূর্বে এখনও কিছু সময় আছে, সুযোগ আছে, যদি এই পোস্টটি দেখে থাকেন তবে যে আমলগুলি মাগরিবের ওয়াক্তের জন্য করতে পারেন-

• ইফতারের পূর্বে মিসওয়াক ও ওযু
• আল্লাহর কাছে মাগফিরাত ও দোয়া করা
• বিসমিল্লাহ বলে ইফতার শুরু
• ইফতার শেষে দুআ
• মাগরিব সালাত আদায়
• ফরজ সালাতের পর জিকির
• ২০ বার দরূদ
• ২০ বার ইস্তেগফার
• কুরআন তিলাওয়াত (যতক্ষণ পারা যায়)
সন্ধ্যার জিকির

আমলগুলি করে ফেললে রমাদান ট্র্যাকার ফাইলটিতে G কলামে আজকের ডেট 19 এর নিচে Y সিলেক্ট করবেনI আর কোনো আমল ছুঁটে গেলে N সিলেক্ট করে দিয়েনI ইফতার ও মাগরিব সালাত পাবেন এক্সেলের Main Sheet এর G32 থেকে G41 সেল এI

আরেকটি বিষয়, ফাইলটিতে "আজকের টিপস ও লক্ষ্য জানতে ক্লিক করুন" অপশনে ক্লিক করলে দেখবেন আজকের জন্য একটি টিপস, একটি টাস্ক (ভালো কাজের) ও একটি হাদিস দেয়া আছেI একটু পড়ে নিয়েনI

যারা এখনও এক্সেল অটোমেটেড রমাদান ট্র্যাকার নেন আমার পূর্বের পোস্টগুলি চেক করবেন গুগল ড্রাইভ ডাউনলোড লিংক দিয়ে রেখেছিI আমার জন্য দুআ চাইI

19/02/2026

যদি আমার এই পোস্টটি আপনার চোখে পড়ে-

তারিখ: ১৯ই ফেব্রুয়ারি, বিকাল ৪টা বেজে ১৮ মিনিটI

প্রথম রমাদান আলহামদুলিল্লাহ! আসরের স্বলাত আর অল্প কিছুক্ষন পরI এখন সুযোগ আছে, যদি এই পোস্টটি দেখে থাকেন তবে আসরের আযান শুনবার সাথে সাথে আযানের জবাব দিনI

আযান শেষ হবার সাথে সাথে আজানের পর যে দুআ আছে তা পড়ে ফেলুনI দুআটি মুখস্থ না থাকলে রমাদান ট্র্যাকার এক্সেল ফাইলে হিসনুল মুসলিম শিট এ A429 নম্বর Cell এ খুঁজলেই পাবেনI

এক্সেল রমাদান ট্র্যাকার আসরের ওয়াক্তের জন্য যে যে আমল আমরা করতে পারি তা C24 cell থেকে C31 cell পর্যন্ত উল্লেখ করা আছে চেক করে নিয়েনI আর এখানেও লিখে দিলাম যেন মনে থাকে-

• আযানের জবাব
• মিসওয়াক
• আসর সালাত আদায়
• আসর সালাতের পর জিকির
• কিছু সময় সীরাতের বই পড়া
• ২০ বার দরূদ
• ২০ বার ইস্তেগফার
• কুরআন তিলাওয়াত (যতটুকু পারি)

আমলগুলি করে ফেললে রমাদান ট্র্যাকার ফাইলটিতে G কলামে আজকের ডেট 19 এর নিচে Y সিলেক্ট করবেনI আর কোনো আমল ছুঁটে গেলে N সিলেক্ট করে দিয়েনI

আরেকটি বিষয়, ফাইলটিতে "আজকের টিপস ও লক্ষ্য জানতে ক্লিক করুন" অপশনে ক্লিক করলে দেখবেন আজকের জন্য একটি টিপস, একটি টাস্ক (ভালো কাজের) ও একটি হাদিস দেয়া আছেI একটু পড়ে নিয়েনI

যারা এখনও এক্সেল অটোমেটেড রমাদান ট্র্যাকার নেন নাই কমেন্ট সেকশন চেক করবেন গুগল ড্রাইভ ডাউনলোড লিংক দিয়ে রেখেছিI আমার জন্য দুআ চাইI

19/02/2026

যদি আমার এই পোস্টটি আপনার চোখে পড়ে-

তারিখ: ১৯ই ফেব্রুয়ারি, দুপুর ১টা বেজে ৫ মিনিটI

প্রথম রোজা আলহামদুলিল্লাহ! যোহরের স্বলাত আর অল্প কিছুক্ষন পরI এখন সুযোগ আছে, যদি জেগে থাকেন তবে যোহরের আজান শুনলে আজানের জবাব দিনI আজান শেষে আজানের পর যে দুআ আছে তা করুনI দুআটি রমাদান ট্র্যাকার এক্সেল ফাইলে যোহরের ওয়াক্তে পাবেনI

এক্সেল রমাদান ট্র্যাকার এ সময়ের জন্য যে যে আমল আমরা করতে পারি তা দেয়া আছে চেক করে নিয়েনI আর এখানেও লিখে দিলাম যেন মনে থাকে-

• আজানের জবাব
• মিসওয়াক
• যোহর সালাত আদায়
• ফরজ সালাতের পর জিকির
• কিছু সময় সীরাতের বই পড়া
• ২০ বার দরূদ
• ২০ বার ইস্তেগফার
• কুরআন তিলাওয়াত (যতটুকু পারি)

আমলগুলি করে ফেললে রমাদান ট্র্যাকার ফাইলটিতে আজকের ডেট এর নিচে Y লিখে দিবেনI আর কোনো আমল ছুঁটে গেলে N সিলেক্ট করে দিয়েনI

আরেকটি বিষয়, ফাইলটিতে "আজকের টিপস ও লক্ষ্য জানতে ক্লিক করুন" অপশনে ক্লিক করলে দেখবেন আজকের জন্য একটি টিপস, একটি টাস্ক (ভালো কাজের) ও একটি হাদিস দেয়া আছেI

যারা এখনও এক্সেল অটোমেটেড রমাদান ট্র্যাকার নেন নাই আমার আগের পোস্টটি দেখবেন গুগল ড্রাইভ লিংক দিয়ে রেখেছিI আমার জন্য দুআ চাইI

Send a message to learn more

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Mirpur
Mirpur
1216