04/09/2026
𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 (𝐃𝐚𝐲-𝟎𝟏)
𝑫𝒂𝒕𝒆:19-08-26
𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭: 𝐁𝐚𝐬𝐢𝐜 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐧𝐢𝐜𝐬, 𝐋𝐚𝐛 𝐈𝐧𝐬𝐭𝐫𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 & 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐮𝐩𝐩𝐥𝐲
আজ আমরা ইলেকট্রনিক্সের মৌলিক বিষয়, ল্যাবের প্রয়োজনীয় equipment, basic components, Digital Multimeter এবং DC ও Regulated Power Supply সম্পর্কে জানব। শেষে নিজের হাতে একটি DC power supply তৈরি ও test করব।”
𝐓𝐨𝐩𝐢𝐜 𝟏: 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐧𝐢𝐜𝐬 𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲 𝐄𝐪𝐮𝐢𝐩𝐦𝐞𝐧𝐭
Lab equipment-কে কাজ অনুযায়ী প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়।
① 𝐏𝐨𝐰𝐞𝐫:
• DC Power Supply: নির্দিষ্ট voltage ও current দেয়, যেমন 5V, 12V।
• Function Generator: Sine, Square, Triangle ইত্যাদি waveform তৈরি করে।
② 𝐌𝐞𝐚𝐬𝐮𝐫𝐞𝐦𝐞𝐧𝐭:
• Digital Multimeter (DMM): Voltage, Current, Resistance, Continuity, Diode ও Capacitance মাপে।
• Oscilloscope (DSO/CRO): Electrical signal-এর waveform দেখায় ও analyse করে।
• LCR Meter: Inductance (L), Capacitance (C) ও Resistance (R) মাপে।
③ 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧:
• Breadboard: Soldering ছাড়া temporary circuit তৈরি ও test করা যায়।
• Soldering Station: PCB-তে permanent component connection-এর জন্য ব্যবহৃত হয়।
• Jumper Wires: Breadboard-এ connection দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
④ 𝐓𝐨𝐨𝐥𝐬:
Screwdriver, Wire Cutter, Wire Stripping Tool, Nose Pliers ও Tweezers ইত্যাদি।
===========================
𝐓𝐨𝐩𝐢𝐜 𝟐: 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐧𝐢𝐜 𝐂𝐨𝐦𝐩𝐨𝐧𝐞𝐧𝐭𝐬
• Resistor: Current limit করে এবং voltage divide করে।
• Capacitor: Electrical energy store করে এবং প্রয়োজনে সেটি সাপ্লাই দেয়, Voltage ফিল্টার করে।
• Inductor: Magnetic field-এ energy store করে এবং current-এর sudden change বাধা দেয়।
• Diode: Current-কে একদিকে flow করতে দেয়।
• LED: Current flow করলে light emit করে।
• Transistor: মূলত Amplification ও Switching-এর কাজে ব্যবহৃত হয়।
• Voltage Regulator (78xx): নির্দিষ্ট ও constant DC output voltage দেয়।
মূল কথা: “বড় ও জটিল সব electronic circuit-ই মূলত এই basic components-এর সমন্বয়ে তৈরি।”
=============================
𝐓𝐨𝐩𝐢𝐜 𝟑: 𝐌𝐮𝐥𝐭𝐢𝐦𝐞𝐭𝐞𝐫 𝐎𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧
① Voltage Measurement
Multimeter-কে AC (V~) অথবা DC (V⎓) mode-এ রেখে voltage parallel-এ মাপতে হয়।
② Resistance & Continuity
Resistance মাপতে Ω mode ব্যবহার করতে হয়। Wire বা connection ঠিক আছে কিনা এবং short আছে কিনা দেখতে Continuity/Beep mode ব্যবহার করা হয়।
③ Diode & LED Testing
Diode mode-এ সাধারণ diode test করলে প্রায় 0.6V–0.7V forward voltage পাওয়া যায়। ভালো LED সঠিক polarity-তে probe ধরলে হালকা জ্বলে উঠতে পারে।
=============================
𝐓𝐨𝐩𝐢𝐜 𝟒: 𝐃𝐂 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐮𝐩𝐩𝐥𝐲
ধারণা: বাসার 220V, 50Hz AC voltage-কে electronic device-এর উপযোগী low-voltage DC-তে রূপান্তর করাই DC Power Supply-এর কাজ।
প্রয়োজনীয়তা: Mobile phone, laptop, audio systemসহ বিভিন্ন electronic device চালানোর জন্য একটি suitable এবং stable DC power source প্রয়োজন।
============================
𝐓𝐨𝐩𝐢𝐜 𝟓: 𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐭𝐞𝐝 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐮𝐩𝐩𝐥𝐲
কেন প্রয়োজন?
Rectifier-এর output সম্পূর্ণ smooth DC হয় না। এতে ripple বা Pulsating DC থাকে, যা sensitive electronic circuit-এর জন্য অনুপযুক্ত।
সমাধান:
Filter capacitor ব্যবহার করে ripple কমানো হয় এবং 78xx voltage regulator IC, যেমন 7805 বা 7812, ব্যবহার করে নির্দিষ্ট ও stable DC output পাওয়া যায়।