25/10/2025
🇧🇩✈️বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির সহজ ভর্তি ও স্কলারশিপের সুযোগ
ইতালিতে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভর্তি প্রক্রিয়া সহজ, DSU স্কলারশিপ সুবিধা ভালো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রেশিওও তুলনামূলক বেশি। নিচে জনপ্রিয় কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো:
🇮🇹 ১. University of Padova
🌍 বিশ্বসেরা র্যাঙ্কিংয়ে শীর্ষে
✅ ভিসা রেশিও: ভালো (তবে প্রতিযোগিতা বেশি)
✅ স্কলারশিপ: Full tuition + Living cost
✅ জনপ্রিয় কোর্স: Science, Medicine, Technology
🇮🇹 ২. University of Florence
🌍 ইতালির অন্যতম মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়
✅ ভিসা রেশিও: ভালো (বিশেষ করে Masters এর ক্ষেত্রে)
✅ স্কলারশিপ: DSU সহজলভ্য + আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাপোর্ট সিস্টেম শক্তিশালী
✅ জনপ্রিয় কোর্স: Architecture, Political Science, Humanities, Engineering
🇮🇹 ৩. University of Bologna
🎓 ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
✅ Scholarship: Unibo Action 1 & 2 (Tuition + allowance)
✅ ভিসা রেশিও: ভালো (ডকুমেন্টেশন শক্তিশালী হতে হবে)
🇮🇹 ৪. University of Pisa
✅ ভিসা রেশিও: অনেক ভালো
✅ DSU স্কলারশিপ পাওয়া সহজ
✅ জনপ্রিয় কোর্স: Engineering, Computer Science, Economics
•✅ আবেদন ফি: নেই বা খুব কম
🇮🇹 ৫. University of Siena
✅ ভিসা রেশিও: ভালো
✅ ইংরেজি মাধ্যমে পড়াশোনা
✅ বিশেষত্ব: Humanities ও Social Science
✅ DSU স্কলারশিপ: সহজলভ্য
🇮🇹 ৬. University of Messina
✅ ভিসা রেশিও: খুব ভালো
✅ ফুল স্কলারশিপ (DSU) + ফ্রি হোস্টেল
✅ কোর্স: Engineering, Science, Law
✅ টিউশন ফি: ০ থেকে খুব কম
🇮🇹 ৭. University of Calabria
✅ ভিসা রেশিও: শক্তিশালী
✅ বিশেষত্ব: Fully funded স্কলারশিপ
✅ আবেদন প্রক্রিয়া: সহজ ও দ্রুত অফার লেটার প্রদান
🇮🇹 ৮. University of Campania Luigi Vanvitelli
✅ ভিসা রেশিও: ভালো
✅ Low competition → DSU পাওয়ার সম্ভাবনা বেশি
✅ জনপ্রিয় কোর্স: Medical, Design, Engineering
🇮🇹 ৯. University of Palermo
✅ DSU স্কলারশিপে ফুল ফান্ডেড সুযোগ
✅ ভিসা রেশিও: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক
🇮🇹 ১০. University of Cassino and Southern Lazio
✅ ভিসা রেশিও: ভালো এবং প্রতিযোগিতা তুলনামূলক কম
✅ DSU স্কলারশিপ: সহজে পাওয়া যায়
✅ জনপ্রিয় কোর্স: Engineering, Economics, Law, Education
✅ বিশেষত্ব: ছোট শহরের বিশ্ববিদ্যালয় হওয়ায় খরচ তুলনামূলক কম
🔎 করণীয় পরামর্শ
যেখানে DSU স্কলারশিপ সুবিধা ভালো, সেগুলোতে আগে ফোকাস করুন।
শক্তিশালী SOP, CV, এবং ফিনান্সিয়াল প্রুফ প্রস্তুত রাখুন।
Pen & Passport
16/10/2025
মাত্র ৮৫ হাজার থেকে ১ লক্ষ টাকা খরচ করে, আপনি ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন। ইতালির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবেন, এবং ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি দিতে হয় না। পাশাপাশি প্রতিবছর ১০ লক্ষ টাকা স্কলারশিপের সুযোগ রয়েছে।
ইতালিতে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাদের আবেদন থেকে ভিসা পর্যন্ত মোট খরচ হবে সর্বাধিক ১ লক্ষ টাকা। এই ১ লক্ষ টাকা আপনার যে যে কাজে খরচ হবে:
১) 🎓 বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে আপনার ০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আবেদন ফি নাই অথবা আবেদন ফি ফ্রি। যদি আপনি ওরকম ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে আপনার কোনো ফি লাগবে না। কিন্তু ওরকম ইউনিভার্সিটির সংখ্যা খুব কম। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে আবেদন ফি ১০ থেকে ৩০ ইউরো। ওরকম যদি আপনি ৩টি ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে আপনার ৫০ থেকে ৬০ ইউরোর মতো খরচ হতে পারে। আবার আরো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আবেদন ফি ৫০ ইউরো বা তারও বেশি। যদি আপনি তিনটি ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে আপনার খরচ ১০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।
২) 📄 তারপর আপনি যখন অ্যাডমিশন লেটার/অফার লেটার গ্রহণ করবেন, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার এনরোলমেন্ট ফি দিতে হতে পারে। এই ফি ১৫০–২৫০ ইউরো পর্যন্ত হতে পারে, তবে মনে রাখবেন প্রতিটি ইউনিভার্সিটিতে এই ফি দিতে হয় না।
৩) 📝 প্রতিটি শিক্ষার্থীকে CIMEA অথবা DOV করতে হয়। তবে অধিকাংশ শিক্ষার্থী CIMEA করে থাকে, কারণ এই প্রক্রিয়াটি সহজ। CIMEA করতে আপনার ৩০০ ইউরো খরচ হবে।
৪) 🛡️ ১ বছরের ট্রাভেল ইন্স্যুরেন্স প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। ইন্স্যুরেন্স যদি আপনি ইতালি থেকে কিনেন তাহলে ১৪০ ইউরো খরচ হবে, আর বাংলাদেশ থেকে কিনলে ২৫–৩০ হাজার টাকা খরচ হবে।
৫) 🏨 প্রতিটি শিক্ষার্থীকে ভিসার জন্য ন্যূনতম ১ মাসের হোটেল বুকিং দেখাতে হবে। হোটেল বুকিং করতে আপনার কোনো খরচ নেই।
৬) 🛂 সর্বশেষ VFS ও ভিসা ফি দিতে হবে সর্বাধিক ১৫ হাজার টাকা।
✅ পরিশেষে বলা যায়, আপনার সর্বনিম্ন ৮৫ হাজার টাকা থেকে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত প্রসেসিং খরচ হতে পারে।
আগামী মাস থেকে ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ সেশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে । যারা ইতালিতে স্টুডেন্ট ভিসার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য প্রয়োজনীয় নথিপত্র নিম্নে উল্লেখ করা হলো।
✅মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নথি:
1. বৈধ পাসপোর্ট
2. ব্যাচেলর ডিগ্রির মূল সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট
• যদি কারও মূল সনদপত্র না থাকে, তবে প্রোভিশনাল সনদপত্র গ্রহণযোগ্য। তবে মূল ট্রান্সক্রিপ্ট অবশ্যই আবশ্যক।
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়।
3. MOI (Medium of Instruction) অথবা IELTS
• যাদের MOI রয়েছে, তাদের জন্য IELTS আবশ্যক নয়।
4. দুটি সুপারিশপত্র (Recommendation Letters)
5. মোটিভেশন লেটার
• প্রতিটি বিষয়ের জন্য আলাদা মোটিভেশন লেটার প্রদান করতে হবে।
6. শিক্ষাগত সিভি (Europass CV প্রস্তাবিত)
7. পাসপোর্ট সাইজের ছবি
✅ব্যাচেলর প্রোগ্রামে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় নথি:
1. বৈধ পাসপোর্ট
2. এসএসসি ও এইচএসসি মূল সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট
3. IELTS – ন্যূনতম ব্যান্ড স্কোর ৬
4. মোটিভেশন লেটার
• প্রতিটি বিষয়ের জন্য আলাদা মোটিভেশন লেটার প্রদান করতে হবে।
5. শিক্ষাগত সিভি (Europass CV প্রস্তাবিত)
6. পাসপোর্ট সাইজের ছবি
08/10/2025
বিদেশে উচ্চশিক্ষার সেই গোপন ৬টি সূত্র, যা প্রয়োগ করে এই মারাত্মক ১০টি ভুল এড়িয়ে ফেলুন ❌ (৫০% ডিসকাউন্টে)!! 💰
কথা দিচ্ছি ইবুক টি পড়ার পরে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে সঠিক ইনফরমেশনের জন্য আর কোথাও কান পাত্তে হবে না!!!
ভুল ইউনিভার্সিটিতে এপ্লাই করা, 🤦♀️ ভুল কাগজপত্র তৈরি করা, অথবা ভিসা ইন্টারভিউতে একটি ভুল উত্তর দেওয়া! 😥 এই ছোট ভুলগুলোর জন্য আপনার ৳৮০,০০০ টাকা লস হতে পারে, এমনকি ৳২০ লক্ষ টাকার স্কলারশিপও হাতছাড়া হতে পারে। 💔
🤫আপনার এজেন্সির ফাইল থেকে উঁকি দিচ্ছে লক্ষ লক্ষ টাকার গোপন তথ্য! 🕵️♀️ জানেন কি, এজেন্সিগুলো আপনাকে কোন তথ্যগুলো সম্পূর্ণ দেয় না?
🌟এই ই-বুকটি সেই ৬টি গোপন সূত্র ফাঁস করে দিয়েছে, যা আপনাকে এজেন্সির বিশাল চার্জ থেকে বাঁচাবে এবং আপনার আর্থিক দুশ্চিন্তা দূর করবে। 💸 এটি একটি অ্যাডমিশন থেকে ভিসা পর্যন্ত 'ডায়মন্ড স্ট্যান্ডার্ড' গাইড। 🌟
🙅♂️আর ঝুঁকি নেবেন না! 🙅♂️
🎉আমাদের গ্র্যান্ড ওপেনিং অফারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো এড়ানোর এই মাস্টারপ্ল্যানটি পাচ্ছেন ৫০% বিশাল ডিসকাউন্টে! আপনার লাখ টাকা সেভ করার সুযোগ।
✅ ১৭টি দেশের সম্পূর্ণ গাইডলাইন
✅ ভিসা/স্কলারশিপের গোপন টিপস
✅ কম রেজাল্ট নিয়েও কোথায় যাবেন, তার সুনির্দিষ্ট পথ
✅ বিদেশে গিয়ে বৈধভাবে আয় করার এবং নিজের পকেট খরচ নিজেই বহন করার কৌশল ও জব সার্চ প্ল্যাটফর্মের তালিকা।
✅পরিবারসহ অ্যাপ্লাই করার কৌশল
✅ফ্রি প্রোফাইল এসেসমেন্ট এর গোপন কৌশল
অফার সীমিত সময়ের! দাম বাড়ার আগেই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন।
👇 ভুল করার আগেই সমাধান পেতে ক্লিক করুন:
👉 কমেন্টে দেয়া লিঙ্কে!!!
08/10/2025
🇦🇺 “অস্ট্রেলিয়ায় PR – কি শুধু পড়াশোনা করলেই হবে?”
অনেকেই আস্ক করে— “ভাইয়া, আমি যদি এই সাবজেক্টে পড়ি তাহলে কি PR পাবো?”
ধরেন সবাই যদি IT, Nursing বা Business পড়ে, তাহলে কি অস্ট্রেলিয়া সবাইকে PR দিয়ে দেবে? 🤔
উত্তর হলো— না।
কারণ অস্ট্রেলিয়ার PR সিস্টেম হলো Points-based immigration system। শুধু ডিগ্রি থাকলেই হবে না, বরং বয়স, ইংরেজি, এক্সপেরিয়েন্স—সব মিলিয়েই হিসাব হয়।
👉 PR পাওয়ার আসল ফ্যাক্টরগুলো হলো—
1. Points System – মিনিমাম 65 লাগলেও ইনভাইটেশন পেতে অনেক সময় 85-90+ দরকার হয়।
2. Occupation List – পড়াশোনা বা কাজের ক্ষেত্র অবশ্যই Skilled Occupation List-এ থাকতে হবে।
3. Age – 25-32 বছর = 30 points (সর্বোচ্চ), বয়স বাড়লে পয়েন্ট কমে যায়।
4. English Test – IELTS 7 each = 10 points, 8 each = 20 points।
5. Work Experience – অস্ট্রেলিয়ায় কাজের এক্সপেরিয়েন্সে সর্বোচ্চ 20 points।
6. Education – Bachelor/Master = 15 points, PhD = 20 points।
7. Extra Points – Regional study (5), Australian study (5), Skilled partner (10), State nomination (5-15)।
✅ তাহলে আসল টার্গেট কী? কিভাবে নিজের পয়েন্ট বাড়ানো যায় সেটাই মূল বিষয়।
• SOL (Skilled Occupation List) দেখে চাহিদার সাবজেক্টে পড়া
• ডিগ্রি শেষ করে সংশ্লিষ্ট ফিল্ডে Job পাওয়া
• Professional Year Program করা (IT, Accounting, Engineering-এর জন্য)
• Skill Assessment ক্লিয়ার করা
• ইংরেজি স্কোর ভালো করে বাড়তি পয়েন্ট আনা
🔑 Bottom line: শুধু subject বেছে নিলেই হবে না, বরং সঠিক সাবজেক্ট + কাজের অভিজ্ঞতা + ইংলিশ স্কোর + প্রফেশনাল স্টেপস মিলিয়েই PR-এর পথ তৈরি হয়।
08/10/2025
SOP–CV এর গোপন ফর্মুলা -- ৮০% স্টুডেন্ট জানে না (নিচে PDF লিঙ্ক দিলাম)
বিদেশে মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে শুধু IELTS বা CGPA নয়—আপনার আসল অস্ত্র হলো SOP আর CV।
SOP কেন গুরুত্বপূর্ণ? এটি আপনার একাডেমিক ও ব্যক্তিগত গল্প। কেন এই বিষয় বেছে নিয়েছেন, কী আপনাকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী—সবকিছু বোঝাতে হবে। একটি শক্তিশালী SOP কম স্কোরের ঘাটতি পূরণ করতে পারে।
CV কেন আলাদা? এটি আপনার শিক্ষা, গবেষণা, স্কিল ও অর্জনের সারসংক্ষেপ। দুই পাতার বেশি নয়; তথ্য হতে হবে সংক্ষেপে, পরিষ্কার ও প্রাসঙ্গিক।
কিভাবে তৈরি করবেন? Draft লিখুন → Template ব্যবহার করুন → অন্তত তিনবার রিভিশন করুন → সম্ভব হলে সিনিয়র বা শিক্ষকের মাধ্যমে চেক করান। মনে রাখবেন, একটি শক্তিশালী SOP ও CV আপনার ভর্তি ও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।
17/03/2022
UK তে উচ্চশিক্ষায় আগ্রহী?
ফ্রি ভিসা প্রসেসিং ও যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
☎️ 01711-428774 [WhatsApp]