Basic Textile BD

Basic Textile BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Basic Textile BD, Educational consultant, Dhaka, Mirpur.

টেক্সটাইল জগতের বিস্তারিত নিয়ে আমাদের এই পথচলা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কনসেপ্ট, ফেব্রিক নলেজ এবং ইন্ডাস্ট্রিয়াল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। স্বপ্ন যখন টেক্সটাইলে, প্রস্তুতি হোক শুরু থেকেই! 🧵👕📚

"প্রিয় পোশাকটি কি দ্রুত রঙ হারিয়ে ফেলছে? সমাধান লুকিয়ে আছে এক ছোট্ট অভ্যাসে!"আপনি কি জানেন, সামান্য এক অভ্যাসে আপনার শখে...
17/04/2026

"প্রিয় পোশাকটি কি দ্রুত রঙ হারিয়ে ফেলছে? সমাধান লুকিয়ে আছে এক ছোট্ট অভ্যাসে!"
আপনি কি জানেন, সামান্য এক অভ্যাসে আপনার শখের পোশাকটি নতুনের মতো থাকতে পারে বছরের পর বছর? কাপড় উল্টো করে ধোয়ার বৈজ্ঞানিক কারণ এবং এর সুবিধাগুলো জানুন

রঙের সুরক্ষা: সরাসরি ডিটারজেন্টের সংস্পর্শে এসে কাপড়ের বাইরের পাশের রঙ দ্রুত ফ্যাকাশে হয় না।

প্রিন্ট ও এমব্রয়ডারি: পোশাকের সামনের নকশা বা কারুকাজ অন্য কাপড়ের ঘর্ষণ থেকে রক্ষা পায়।

ফেব্রিক লাইফ: কাপড়ের উপরের তন্তু বা আঁশগুলো ছিঁড়ে যাওয়া বা 'পিলিং' (গুটি ওঠা) হওয়া থেকে বেঁচে যায়।
আপনার শখের পোশাকটি নতুনের মতো রাখতে আজ থেকেই এই অভ্যাস শুরু করুন!

প্রিয় পোশাকটি কি কয়েকবার ধোয়ার পরেই পুরনো দেখাতে শুরু করেছে? দামী ব্র্যান্ডের কাপড় হোক বা শখের কোনো ড্রেস, সামান্য কিছু ...
16/04/2026

প্রিয় পোশাকটি কি কয়েকবার ধোয়ার পরেই পুরনো দেখাতে শুরু করেছে? দামী ব্র্যান্ডের কাপড় হোক বা শখের কোনো ড্রেস, সামান্য কিছু ভুলে এর রঙ এবং টেক্সচার নষ্ট হয়ে যায়। পোশাক নতুনের মতো রাখতে ও পোশাকের আয়ু বাড়াতে ৩টি জাদুকরী টিপস!

১. পোশাক উল্টো করে ধোয়া (The Inside-Out Rule)
২. অতিরিক্ত ক্ষারযুক্ত ডিটারজেন্ট বর্জন ও ঠান্ডা পানি
৩. কড়া রোদ থেকে সাবধান!

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে টেক্সটাইলের অবদান যে প্রতিদিন হাজারো মানুষের জীবন বাঁচাচ্ছে, তা কি আমরা জানি? টেক্সটাইল শুধু ফ্য...
15/04/2026

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে টেক্সটাইলের অবদান যে প্রতিদিন হাজারো মানুষের জীবন বাঁচাচ্ছে, তা কি আমরা জানি? টেক্সটাইল শুধু ফ্যাশনে সীমাবদ্ধ নেই, বরং এটি চিকিৎসা খাতের এক অত্যাধুনিক প্রযুক্তি (Advanced Technology)।

চলুন জেনে নিই মানুষের জীবন রক্ষায় টেক্সটাইলের কয়েকটি যুগান্তকারী ব্যবহার:

অপারেশনের সুতা (Surgical Sutures): সার্জারির পর রোগীর কাটা অংশ জোড়া লাগাতে যে বিশেষ সুতা ব্যবহার করা হয়, তা মূলত বায়োকম্প্যাটিবল টেক্সটাইল ফাইবার। আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি কিছু সুতা তো ক্ষত শুকানোর পর শরীরের ভেতরেই আপনাআপনি মিশে যায়!

কৃত্রিম রক্তনালী (Artificial Blood Vessels): হার্ট অ্যাটাক বা দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত ধমনী বা শিরার বদলে চিকিৎসকরা এখন টেক্সটাইল ফাইবার দিয়ে বোনা 'কৃত্রিম রক্তনালী' সফলভাবে প্রতিস্থাপন করছেন, যা রোগীদের দিচ্ছে নতুন জীবন।

হার্নিয়া মেশ (Hernia Mesh) ও ইমপ্লান্টস: হার্নিয়া অপারেশনে পেটের দুর্বল পেশিকে সাপোর্ট দিতে বিশেষ ধরনের টেক্সটাইল 'মেশ' বা জালি ব্যবহার করা হয়। এছাড়া মানবদেহের কৃত্রিম লিগামেন্ট বা জয়েন্ট তৈরিতেও টেক্সটাইল ফাইবারের ব্যবহার রয়েছে।

মাস্ক ও সার্জিক্যাল গাউন (Masks & PPE): যেকোনো সংক্রামক ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের প্রথম ঢাল হলো মাস্ক এবং চিকিৎসকদের পিপিই। 'নন-ওভেন' টেক্সটাইল প্রযুক্তিতে তৈরি এসব সরঞ্জাম ছাড়া আধুনিক চিকিৎসাসেবা কল্পনাই করা যায় না।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন শুধু সুতা আর পোশাক তৈরির কারিগরি নয়, এটি চিকিৎসা বিজ্ঞানের এক নীরব হিরো।

জিন্সের পকেটের এই ছোট ‘তামার বোতাম’ আসলে কোনো ডিজাইন নয়! জানেন এর আসল কাজ কী? 🤔👖 অনেকেই ভাবেন এগুলো হয়তো স্রেফ সৌন্দর্যে...
14/04/2026

জিন্সের পকেটের এই ছোট ‘তামার বোতাম’ আসলে কোনো ডিজাইন নয়! জানেন এর আসল কাজ কী? 🤔👖
অনেকেই ভাবেন এগুলো হয়তো স্রেফ সৌন্দর্যের জন্য কিংবা শোপিস। কিন্তু না! এই ছোট রিভেটগুলোর পেছনে লুকিয়ে আছে দেড়শ বছরের পুরনো ইতিহাস এবং একটি দারুণ কাজ।

কেন এগুলো লাগানো হয়?
১৮৭০-এর দশকে যখন খনি শ্রমিক বা কল-কারখানার শ্রমিকরা জিন্স পরতেন, তখন তাদের পকেটে ভারী সরঞ্জাম রাখার ফলে পকেটের কোণাগুলো খুব দ্রুত ছিঁড়ে যেত। এই সমস্যার সমাধান নিয়ে আসেন জ্যাকব ডেভিস এবং লেভি স্ট্রস (Levi Strauss)।

১. পকেট ছিঁড়ে যাওয়া রোধ: তারা পকেটের সেই ‘স্ট্রেস পয়েন্ট’ বা চাপের জায়গাগুলোতে ছোট তামা বা ব্রোঞ্জের রিভেট লাগিয়ে দেন। এর ফলে পকেট আর ছিঁড়ে যেত না।

২. স্থায়িত্ব বৃদ্ধি: মূলত জিন্সের স্থায়িত্ব শতগুণ বাড়িয়ে দিতেই এই টেকনিকটি উদ্ভাবন করা হয়েছিল। ১৮৭৩ সালে তারা এই ডিজাইনের পেটেন্ট করিয়ে নেন।

মজার তথ্য:
বর্তমানে কাপড় তৈরির প্রযুক্তি অনেক উন্নত হওয়ায় পকেট ছেঁড়ার ভয় তেমন নেই, তবুও ঐতিহ্যের প্রতীক হিসেবে এবং জিন্সের সেই সিগনেচার লুক ধরে রাখতে আজও বিশ্বজুড়ে প্রতিটি জিন্সে এই রিভেটগুলো ব্যবহার করা হয়।
টেক্সটাইল জগতের এমন সব চমৎকার রহস্য আর অজানা তথ্য জানতে Basic Textile BD-এর সাথেই থাকুন!

শুভ নববর্ষ ১৪৩৩! পুরনো বছরের সব গ্লানি আর বিফলতা মুছে যাক, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি। আমাদের টেক্সটাইল শ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!

পুরনো বছরের সব গ্লানি আর বিফলতা মুছে যাক, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি। আমাদের টেক্সটাইল শিল্প আর ঐতিহ্যের রঙে রাঙানো হোক বাঙালির প্রতিটি মুহূর্ত।

"পুরনো যত গ্লানি, ভুলে গিয়ে গেয়ে উঠি নতুনের গান। শুভ নববর্ষ ১৪৩৩"

#পহেলাবৈশাখ

আপনার শখের জিন্স কি পরিবেশের ক্ষতি করছে? আমরা সবাই জিন্স পরতে ভালোবাসি, কিন্তু এর পেছনের অবিশ্বাস্য খরচের খবর কি রাখি?🤔এ...
29/03/2026

আপনার শখের জিন্স কি পরিবেশের ক্ষতি করছে?

আমরা সবাই জিন্স পরতে ভালোবাসি, কিন্তু এর পেছনের অবিশ্বাস্য খরচের খবর কি রাখি?🤔

একটি জিন্স তৈরিতে লাগে( ৩,৭৮১লিটার) প্রায় ৪০০০ লিটার পানি! যা আপনার ১,০০০ দিনেরও বেশি তৃষ্ণা মেটাতে পারতো।কাপড় তৈরির এই জটিল প্রক্রিয়ায় পানির সঠিক ব্যবহার এবং টেকসই প্রযুক্তির গুরুত্ব, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি।এই তথ্যটি কি আপনার আগে জানা ছিল? কমেন্টে আমাদের জানান! 👇

আসল সুতি(Cotton) কাপড় চিনবেন কীভাবে? 🤔 বাজার থেকে দামী কাপড় কিনছেন, কিন্তু সেটা কি সত্যিই ১০০% সুতি? নাকি সিন্থেটিকের মি...
28/03/2026

আসল সুতি(Cotton) কাপড় চিনবেন কীভাবে? 🤔
বাজার থেকে দামী কাপড় কিনছেন, কিন্তু সেটা কি সত্যিই ১০০% সুতি? নাকি সিন্থেটিকের মিশেল? সাধারণ ক্রেতা হিসেবে ঠকে যাওয়া এড়াতে জেনে নিন ৩টি কার্যকরী ঘরোয়া উপায়:

✅ ১. আগুনের পরীক্ষা (Burn Test): কাপড়ের এক কোণা থেকে সামান্য সুতা নিয়ে পুড়িয়ে দেখুন। আসল সুতি সুতা পোড়া, কাগজের মতো গন্ধ ছড়াবে এবং এর ছাই আঙুলে চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যাবে।
✅ ২. পানি শোষণ ক্ষমতা: খাঁটি সুতি কাপড় খুব দ্রুত পানি শুষে নেয়। কাপড়ে কয়েক ফোঁটা পানি ফেলে দেখুন, যদি সাথে সাথে শুষে না নেয়, তবে বুঝবেন এতে পলিয়েস্টারের বা অন্য কিছুর মিশ্রণ আছে।
✅ ৩. কুঁচকানো পরীক্ষা (Crush Test): হাতের মুঠোয় কাপড়টি কিছুক্ষণ চেপে ধরে রাখুন। যদি ছাড়ার পর অনেক বেশি ভাজ বা কুঁচকানো দাগ পড়ে, তবে বুঝে নিন এটি আসল সুতি। কারণ ভালো মানের সুতি কাপড় খুব সহজেই কুঁচকে যায়।

টেক্সটাইল সম্পর্কিত এমন আরও প্রয়োজনীয় তথ্য ও সচেতনতামূলক টিপস পেতে আমাদের সাথেই থাকুন!

কিছু জরুরি পথনির্দেশনা 🚦আমাদের প্রতিদিনের পথচলায় ছোট ছোট কিছু ভুল অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আপনার এবং আপনার পরিবা...
28/03/2026

কিছু জরুরি পথনির্দেশনা 🚦
আমাদের প্রতিদিনের পথচলায় ছোট ছোট কিছু ভুল অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের বিষয়গুলো সবসময় খেয়াল রাখুন:
🚢 ফেরিতে ওঠার সময়: গাড়ির ভেতরে বসে না থেকে বাইরে অবস্থান করুন।
⛽ গ্যাস নেওয়ার সময়: পাম্পে গ্যাস নেওয়ার সময় অবশ্যই গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে দাঁড়ান।
🚂 রেল ক্রসিং ও ট্রেন: লেভেল ক্রসিংয়ে গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যান এবং ট্রেনের ছাদে ওঠা থেকে বিরত থাকুন।
🏍️ গতি নিয়ন্ত্রণ: অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না, সবসময় হেলমেট ব্যবহার করুন।
🛣️ মহাসড়কে সতর্কতা: ছোট গাড়ি বা ধীরগতির যানবাহন নিয়ে হাইওয়েতে ওঠার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

আমাদের একটু সচেতনতা পারে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে। নিজে নিয়ম মানুন এবং অন্যকেও সচেতন করুন।
আল্লাহ সবাইকে হিফাজত করুন। আমিন। 🤲

#সতর্কবার্তা #নিরাপদ_সড়ক #সচেতনতা

কীভাবে তৈরি হলো বিশ্বের প্রথম "কৃত্রিম রক্তনালী"?🤔টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন পৌঁছে গেছে মানুষের হৃদপিণ্ড পর্যন্ত। সেলাই ...
24/03/2026

কীভাবে তৈরি হলো বিশ্বের প্রথম "কৃত্রিম রক্তনালী"?🤔

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন পৌঁছে গেছে মানুষের হৃদপিণ্ড পর্যন্ত। সেলাই মেশিন আর নিটিং মেশিনের মাধ্যমে কীভাবে তৈরি হলো বিশ্বের প্রথম "কৃত্রিম রক্তনালী"

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সার্জন “ডা. আর্থার ভুরহিস” ১৯৫২ সালে লক্ষ্য করেছিলেন যে হৃদপিণ্ডের ভেতরে থাকা একটি সুতা (Suture) বা তন্তুর ওপর রক্তকণিকাগুলো জমা হয়ে একটি পাতলা আবরণ তৈরি করছে। এখান থেকেই তার মাথায় বুদ্ধি আসে যে, টেক্সটাইল ফেব্রিক বা কাপড় দিয়ে যদি টিউব বানানো যায়, তবে সেটি রক্তনালী হিসেবে কাজ করতে পারে। সে একটি সেলাই মেশিন ব্যবহার করে 'Vinyon-N' (এক ধরণের সিনথেটিক কাপড়) দিয়ে বিশ্বের প্রথম কৃত্রিম রক্তনালী তৈরি করেছিলেন।

পরবর্তীতে ১৯৫৪-৫৫ সালের দিকে উইলিয়াম এডওয়ার্ড শিন (William Edward Shinn) নামে একজন টেক্সটাইল বিশেষজ্ঞ একটি বিশেষ নিটিং মেশিন (Knitting Machine) উদ্ভাবন করেন, যা দিয়ে আরও উন্নত এবং স্থিতিস্থাপক (Flexible) রক্তনালী তৈরি করা সম্ভব হয়।

টেক্সটাইলের এমন বিস্ময়কর উদ্ভাবন সম্পর্কে আপনার মতামত কী? কমেন্টে জানান! 👇



#টেক্সটাইল_ইঞ্জিনিয়ারিং #বিজ্ঞানের_ইতিহাস #জানেন_কি #চিকিৎসাবিজ্ঞান #টেক্সটাইল_তথ্য

টেক্সটাইল কি শুধুমাত্র গার্মেন্টস এই সীমাবদ্ধ ?🤔 চলুন সহজ ভাষায় জানি এর বিস্তার।  ব্যান্ডেজ থেকে শুরু করে স্পেসস্যুট, এম...
23/03/2026

টেক্সটাইল কি শুধুমাত্র গার্মেন্টস এই সীমাবদ্ধ ?🤔 চলুন সহজ ভাষায় জানি এর বিস্তার।
ব্যান্ডেজ থেকে শুরু করে স্পেসস্যুট, এমনকি রাস্তা নির্মাণেও ব্যবহৃত হচ্ছে টেক্সটাইল। আমাদের আজকের ইনফোগ্রাফিক থেকে জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল পরিধি সম্পর্কে ।

Apparel (পোশাক): আমাদের দৈনন্দিন টি-শার্ট, জিন্স থেকে শুরু করে ফরমাল ড্রেস।
Home Textiles (গৃহস্থালি): বিছানার চাদর, পর্দা, কার্পেট এবং তোয়ালে।
Medical Textiles (চিকিৎসা খাত): ব্যান্ডেজ, সার্জিক্যাল গাউন, কৃত্রিম রক্তনালী এবং মাস্ক তৈরিতে।
Geo-textiles (ভৌগোলিক ব্যবহার): রাস্তা নির্মাণ, বাঁধ রক্ষা এবং মাটি ক্ষয় রোধে ব্যবহৃত বিশেষ শক্তিশালী কাপড়।
Technical Textiles (প্রযুক্তিগত ব্যবহার): অগ্নিনির্বাপক কর্মীদের বিশেষ পোশাক, বুলেটপ্রুফ জ্যাকেট এবং মহাকাশচারীদের স্পেসস্যুট।
Automotive (যানবাহন): গাড়ির সিট বেল্ট, এয়ারব্যাগ এবং টায়ারের ভেতরের কর্ড।

সুতরাং,রঙিন এই পৃথিবীতে মানুষের প্রতিটি পদক্ষেপকে সুন্দর এবং আকর্ষণীও করে তোলার পিছনের বিজ্ঞানই “টেক্সটাইল”
প্রতিদিন নিয়মিত এমন মজার মজার তথ্য পেতে "Follow" দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ🥰🥰

Address

Dhaka
Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Basic Textile BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share