26/02/2026
আগামী ২৭/০২/২০২৬ তারিখে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া সকল স্বপ্নবাজদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে দোয়া ও অফুরন্ত শুভকামনা। 🌸
আজকের এই পথচলাটা শুধু একটি পরীক্ষা নয় এটা আপনাদের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই পরীক্ষার হলে প্রবেশ করবেন দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বেন, বুঝে নিয়ে তারপর উত্তর করবেন। অস্থির না হয়ে শান্ত মনে, ধীরে সুস্থে লিখবেন দেখবেন সব সহজ লাগছে।
মনে রাখবেন, আপনার পরিশ্রম, আপনার ত্যাগ আর নির্ঘুম রাতগুলোর মূল্য আল্লাহ অবশ্যই দিবেন। ইনশাআল্লাহ, সাফল্য আপনার দোরগোড়ায় কড়া নাড়বে। আল্লাহ আপনাদের সবার জন্য সহজ করে দিন এবং কাঙ্ক্ষিত ফলাফল দান করুন। 🤍
Trauma Nursing College 🤍