Al Qura Madaris-E-Deeniya

Al Qura Madaris-E-Deeniya কওমি,জেনারেল,আলিয়ার সকল শিক্ষার্থীদের জন্য একটি ব্যাতিক্রমী ধারার আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

📢 জরুরি ঘোষণা–বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে বেফাক বোর্ড পরীক্ষার ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স চা...
08/09/2026

📢 জরুরি ঘোষণা–

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে বেফাক বোর্ড পরীক্ষার ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স চালু করতে চাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ!

কোর্সটি হবে ৩ মাসের, ইনশাআল্লাহ। খুবই স্বল্প এককালীন ফি-তে ভর্তি নেয়া হবে। আগ্রহী আপুরা কমেন্ট করুন, যত রেসপন্স বাড়বে ইনশাআল্লাহ তত দ্রুত বিস্তারিত জানানো হবে। এবং আপনাদের জন্য থাকবে বিশেষ কিছু সুবিধা। যা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

Al Qura Madaris-E-Deeniya – এডমিন প্যানেল

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবারঢাকা, ১ সেপ্টেম্বর ...
01/09/2026

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার:

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে পরিচালিত ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার শেষ হবে।

গত ২০ সফর ১৪৪৮ হিজরী, ৪ আগস্ট ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার থেকে অনলাইনে এ বছরের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাধারণ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আগামীকাল ও পরশুই শেষ সুযোগ।

অতএব, ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক যে সকল পরীক্ষার্থী এখনো নিবন্ধন সম্পন্ন করেনি, তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ মাদরাসার মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

একই সঙ্গে দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত, মাদরাসা এডমিন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ মাদরাসার সকল যোগ্য পরীক্ষার্থীর নিবন্ধন যথাসময়ে সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কোনো যোগ্য পরীক্ষার্থী যাতে নিবন্ধন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

নিবন্ধনের সাধারণ সময়:
২০ সফর ১৪৪৮ হিজরী / ৪ আগস্ট ২০২৬ ঈসাব্দ থেকে
২০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ পর্যন্ত।

বর্ধিত সময়:
২১ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ৪ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ থেকে
৩০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ পর্যন্ত।

সাধারণ সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে বর্ধিত সময়ে নির্ধারিত নিয়ম ও প্রযোজ্য ফি অনুযায়ী নিবন্ধনের সুযোগ থাকবে। তবে ৩০ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১৩ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দের পর নিবন্ধনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আল-হাইআতুল উলয়ার অধীন সকল বোর্ডের দায়িত্বশীলগণকেও নিজ নিজ বোর্ডের অধীন দাওরায়ে হাদীস মাদরাসাসমূহকে বিষয়টি অবহিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

পরীক্ষার্থী, মাদরাসা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমার প্রতি গুরুত্বারোপ করে শেষ মুহূর্তের জটিলতা এড়াতে যথাসম্ভব দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।

Al Qura Madaris-E-Deeniya

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন একটি চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজের মাঝখানে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্...
31/08/2026

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন একটি চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজের মাঝখানে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্রম করে উপরের দিকে উঠে গেল।

এরপর মাঝখানের রেখার দু পাশ থেকে ছোট ছোট কয়েকটি রেখা টানলেন, যার কিছু কিছু মাঝের রেখাকে স্পর্শ করল।

এরপর নবীজি (সা.) বললেন, চতুর্ভুজের মাঝের রেখাটি মানুষ। আর চতুর্ভুজটি হলো তার আয়ু, যা তাকে ঘিরে রেখেছে। আর বাইরের দিকে অতিক্রম করে যাওয়া রেখাটি তার আশা-আকাঙ্ক্ষা।

আর ছোট ছোট রেখাগুলো তার বিপদাপদ। যদি সে এগুলোর একটি এড়িয়ে যায়, তবে অন্যটি তাকে আক্রমণ করে। আর অন্যটি এড়াতে পারলে আরেকটি এসে আক্রমণ করে।

সত্যি তাই, আমরা সুনির্দিষ্ট এক আয়ুর বৃত্তে বন্দি হয়ে আছি। আর এই বৃত্তবন্দি অবস্থায় আমরা এমন সব অলীক স্বপ্ন দেখি, যেখানে পৌঁছাতে হলে আয়ুর রেখাকে অতিক্রম করতে হয়।

অলীক সেই স্বপ্নের বন্দরে আমাদের জীবনতরী নোঙর করা হয় না, তার আগেই মৃত্যু এসে আমাদের পথ রোধ করে দাঁড়ায়।

বোখারি বর্ণিত হাদিসটি যতবার পড়ি, নবীজির প্রজ্ঞা ও পাঠদান পদ্ধতি দেখে হতবাক হয়ে যাই। আমাদের এই ক্ষণস্থায়ী জীবন, জীবনের চাওয়া-পাওয়া এবং নিত্য স্পর্শ করা এর বিপদ-আপদ বোঝাতে তিনি কী চমৎকার এক চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন!

এই ক্ষণস্থায়ী জীবনের নিগূঢ় রহস্য এর থেকে ভালো করে, ছবি এঁকে, চোখে আঙুল দিয়ে তুলে ধরা বুঝি আর সম্ভব নয়।

আজ থেকে প্রায় পনেরোশ বছর আগে, মরুভূমির রুক্ষ মাটির বুকে, যে সকল মরুচারীর সামনে এই চতুর্ভুজটি তিনি এঁকেছিলেন, সেই মধুর সময়ের স্মৃতি ও শিক্ষাটুকু নিশ্চয়ই তারা সুগন্ধি ফুলের মতোই বুকের কোণে আগলে রেখেছিলেন আজীবন।

আমাদের নবীজি (সা.) প্রকৃত অর্থেই সর্বকালের সেরা শিক্ষক ছিলেন। শ্রোতাদের মনস্তত্ত্ব তার মতো করে আর কেউ অনুভব করতে পারত না।

আমাদের হাদিস পাঠের অভিজ্ঞতায় আলোচ্য বর্ণনাটি নবীজির অসামান্য প্রজ্ঞার এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে সব সময়।

قال الإمام القرطبي  رحمه الله :مَن كثرت ذنوبه فعليه بسقي الماء ، فقد غفر الله ذنوب من سقى الكلب ، فكيف بمَن سقى مؤمناً ....
21/08/2026

قال الإمام القرطبي رحمه الله :
مَن كثرت ذنوبه فعليه بسقي الماء ، فقد غفر الله ذنوب من سقى الكلب ، فكيف بمَن سقى مؤمناً .

تفسير القرطبي ( ٢١٥/٧ )

অনুবাদ:

ইমাম আল-কুরতুবি (রহ.) বলেছেন:

যার অনেক পাপ আছে, তার উচিত পানি পান করানো। কারণ, আল্লাহ সেই ব্যক্তির পাপ ক্ষমা করে দিয়েছেন যে একটি কুকুরকে পানি দিয়েছিল, সুতরাং যে ব্যক্তি একজন মুমিনকে পানি দেয়, তার পাপ তো আরও বেশি ক্ষমা করবেন।

সূত্র: (তাফসীর আল-কুরতুবি, ৭/২১৫)

#অনুবাদ | Al Qura Madaris-E-Deeniya

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىجو رحمن ہے، عرش پر قائم ہےThe Most Merciful who is above the Throne established. 💞Al...
16/08/2026

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى
جو رحمن ہے، عرش پر قائم ہے
The Most Merciful who is above the Throne established. 💞

Al Qura Madaris-E-Deeniya - এডমিন প্যানেল

একজন সাহাবীর রাতে ঠিকমতো ঘুম হতো না! তিনি ঘুমানোর অনেক চেষ্টা করতেন, অনেক দুআ পড়তেন। তবুও তাঁর ঘুম আসতো না। তাঁর নাম ছিল...
15/08/2026

একজন সাহাবীর রাতে ঠিকমতো ঘুম হতো না!

তিনি ঘুমানোর অনেক চেষ্টা করতেন, অনেক দুআ পড়তেন। তবুও তাঁর ঘুম আসতো না। তাঁর নাম ছিলো যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু; বিখ্যাত ওহী লেখক সাহাবী।

তিনি রাসূলুল্লাহ ﷺ –এর কাছে গিয়ে তাঁর অনিদ্রার কথা জানান।

রাসূলুল্লাহ ﷺ যায়িদ ইবনে সাবিতকে একটি দুআ শিখিয়ে দিলেন।

দুআটি হলো- “আল্লাহুম্মা গারাতিন নুজুমু, ওয়া হাদাআতিল উয়ুনু, ওয়া আনতা হাইয়ুন কাইয়ুমুন, লা তা'খুযু কা ছিনাতুন ওয়ালা নাওম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, আহদি' লাইলি ওয়া আনিম আইনি।” (তাবরানী: ৪৮১৭)

যার অর্থ হলো- “হে আল্লাহ! আকাশের তারাগুলো নিভে যাচ্ছে, কিন্তু আমার চোখ এখনো জাগ্রত। আর আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, ঘুম বা তন্দ্রা আপনাকে পরাভূত করতে পারে না। হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখে ঘুম এনে দিন।”

কী সুন্দর দুআ!

এই দুআর আমল করার পর যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর অনিদ্রা সমস্যা কেটে যায়।

আরবিতে দুআ:

اللَّهُمَّ غَارَتِ النُّجُومُ، وَهَدَأَتِ العُيُونُ، وَأَنْتَ حَيٌّ قَيُّومٌ، لَا تَأْخُذُكَ سِنَةٌ وَلَا نَوْمٌ، يَا حَيُّ يَا قَيُّومُ، أَهْدِئْ لِي لَيْلِي، وَأَنِمْ عَيْنِي.

লিখা: বইয়ের পাতা হতে
এডমিন প্যানেল: Al Qura Madaris-E-Deeniya

🔰 ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা—১৪৪৮ হি./২০২৭ ঈ.-এর অনলাইন কার্যক্রম-সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি: ​এতদ্বারা বেফাকুল মাদারিসিল আর...
14/08/2026

🔰 ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা—১৪৪৮ হি./২০২৭ ঈ.-এর অনলাইন কার্যক্রম-সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি:

​এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার দায়িত্বশীলদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেফাকের সার্বিক কার্যক্রমকে অধিকতর সহজ, দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৮ হিজরি) থেকে বেফাকের নিম্নোক্ত সেবাসহ পর্যায়ক্রমে অন্যান্য সকল কার্যক্রম অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে, ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে চালু হতে যাওয়া সেবাসমূহ হলো—

🗒️​পরীক্ষার্থী নিবন্ধন ও নিবন্ধন ফি প্রদান:
​মাদরাসা ইলহাক
​মারহালা পরিবর্তন
​মাদরাসার তথ্য সংশোধন
​মারকায নির্বাচন, পরিবর্তন ও আবেদন

💸 ​ইলহাকি ফি ও মারহালা পরিবর্তন ফি প্রদান:
​১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

📣 অনলাইন কার্যক্রম সম্পাদনের জন্য:

bems.befaqbd.org-এ প্রবেশ করে প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করতে হবে। বেফাকের যাবতীয় তথ্য ও নোটিশের জন্য অফিসিয়াল ওয়েবসাইট befaqbd.org অথবা ভেরিফায়েড ফেসবুক পেজ facebook.com/wifaqbd এবং ভিডিও টিউটোরিয়ালের জন্য ইউটিউব চ্যানেল youtube.com/ দেখুন। নিবন্ধন ফরম বেফাকের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে হবে।

💡 ​বিশেষ নির্দেশনা:

১. অনলাইন কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও OTP (One-Time Password) কোড বেফাকে প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। তাই ইলহাকের সময় মোবাইল নম্বর প্রদান করা না হয়ে থাকলে অথবা পূর্বে প্রদত্ত নম্বর পরিবর্তিত হয়ে থাকলে তা দ্রুত হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি অবশ্যই সচল এবং মাদরাসার দায়িত্বশীল ব্যক্তির ব্যবহারে থাকতে হবে। মোবাইল নম্বর হালনাগাদের জন্য মুহতামিমের সিল ও স্বাক্ষরসংবলিত আবেদনপত্র বেফাক কার্যালয়ে জমা দিতে হবে অথবা নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে: ০১৪৫৮৭৭৪৪১৬/ ০১৪৫৮৯২৮৯৭৯

​২. অনলাইন কার্যক্রমে অভিজ্ঞ, দক্ষ ও দায়িত্বশীল একজনকে মাদরাসার অ্যাডমিন হিসেবে দায়িত্ব প্রদান করতে হবে। তিনি মাদরাসার যাবতীয় অনলাইন কার্যক্রম যথাযথভাবে সম্পাদন ও তদারকি করবেন।

​৩. মারকায অ্যাডমিন অধীনস্থ মাদরাসাসমূহকে অনলাইন কার্যক্রম সম্পর্কে অবহিত করবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

​৪. মারকাযের অধীনস্থ মাদরাসাসমূহের পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় অনলাইন কার্যক্রম স্ব-স্ব মারকায অ্যাডমিনের দিকনির্দেশনা ও সমন্বয়ে সম্পাদন করতে হবে। কোনো বিষয় জটিল বা আবোধ্যগম্য মনে হলে সংশ্লিষ্টরা বেফাক অফিসের সার্বিক সহযোগিতা নিতে পারবেন।

​বেফাকের কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।...............

➤ ​৫০তম কেন্দ্রীয় পরীক্ষা—১৪৪৮ হি./২০২৭ ঈ.-এর নিবন্ধনের যোগ্যতা ও শর্তাবলী:

⭕ ​শর্ত:

​(ক) পরীক্ষার্থীর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা এবং দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি, মত ও পথ এর অনুসারী হওয়া।
​(খ) লেবাস-পোশাক, বেশভূষা, ও চাল-চলনে রাসুল সা.-এর সুন্নাতের ওপর কায়েম ও দায়েম থাকা।
​(গ) বোর্ড কর্তৃক পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন পূর্ণাঙ্গরূপে মেনে চলা।

⇨ ​মারহালা: ফযীলত পরীক্ষা দেয়ার শর্ত (দ্বিতীয় ছবিটি পড়ুন)
⇨ মারহালা: সানাবিয়া উলইয়া ইলমুত কিরাত পর্যন্ত পরীক্ষা দেয়ার শর্ত (দ্বিতীয় ছবিতে দেখুন)

❗দ্রষ্টব্য:

⇨​নিবন্ধনের সকল তথ্য হুবহু জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করতে হবে।

⇨​পরীক্ষার্থীর নিবন্ধন ফরম এবং জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র অনলাইনে সাবমিট করতে হবে।

⇨​ছাত্রদের ছবি আপলোড করতে হবে; ছবি ছাত্রীদের জন্য প্রযোজ্য নয়।

⇨​ফযীলত মারহালায় বেফাক ব্যতীত অন্যান্য বোর্ডের পরীক্ষার্থীর জন্য স্ব-স্ব বোর্ডের সানাবিয়া উলিয়া পাসের সনদ/নম্বরপত্রের সত্যায়িত কপি অনলাইনে সাবমিট করতে হবে।

⇨​ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত মারহালায় ছাত্রদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সানাবিয়া (কাফিয়া) কিংবা তদূর্ধ্ব এবং ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কুদুরী কিংবা তদূর্ধ্ব মারহালায় উত্তীর্ণের (প্রাতিষ্ঠানিক/বোর্ডের) 'সনদ' অথবা 'নম্বরপত্র' অনলাইনে সাবমিট করতে হবে।
​অনিয়মিত পরীক্ষার্থীরা মেধা স্থান প্রাপ্ত হবে না।

⇨​শুধু অনিয়মিত যিমনি পরীক্ষার্থী ব্যতীত অন্য পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট মারহালার সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং পরবর্তী মারহালার পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে মধ্যভাগে এক বছরের গ্যাপ প্রযোজ্য হবে।

[ ফরম পূরণ কি কি প্রয়োজন পড়বে জানতে তৃতীয় ছবিতে দেখুন ]

এডমিন প্যানেল: Al Qura Madaris-E-Deeniya

#বেফাক_৫০তম_কেন্দ্রীয়_পরীক্ষা

আরবী প্রবাদ বাক্য শিখুন পাঁচ মিনিটে–ক্রেডিট: আন-নাফে একাডেমী
09/08/2026

আরবী প্রবাদ বাক্য শিখুন পাঁচ মিনিটে–

ক্রেডিট: আন-নাফে একাডেমী

বিগত বছরগুলোতে ' মুতাওয়াসসিতাহ্ হতে ফযীলত ' পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ''সুন্দর হাতের লিখা ও উপস্থাপনার" জন্য ৪ নাম্বার ...
06/08/2026

বিগত বছরগুলোতে ' মুতাওয়াসসিতাহ্ হতে ফযীলত ' পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ''সুন্দর হাতের লিখা ও উপস্থাপনার" জন্য ৪ নাম্বার নির্ধারিত ছিলো। এবার 'ইবতিদায়্যাহ্' অর্থাৎ ৫ম শ্রেণির জন্যও 'সুন্দর লিখার' জন্য ৪ নাম্বার বরাদ্দ।

মোট ১১টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে যে কোন ৮টির।

সে মতে এবার প্রশ্নের মান বন্টন হবে–
৮ × ১২= ৯৬ + ৪ (লিখার জন্য) টোটাল: ১০০ মার্ক

🎉 ভর্তি চলছে, ক্যাডেট, কওমি ও মাদানী নেসাবে 🎉🎗️বাচ্চাদের দ্বীন শিক্ষা হলো শৈশব থেকেই ঈমান, কুরআন, সালাত, নৈতিকতা ও ইসলাম...
05/03/2026

🎉 ভর্তি চলছে, ক্যাডেট, কওমি ও মাদানী নেসাবে 🎉

🎗️বাচ্চাদের দ্বীন শিক্ষা হলো শৈশব থেকেই ঈমান, কুরআন, সালাত, নৈতিকতা ও ইসলামের মৌলিক বিষয়গুলো শেখানো, যা তাদের চরিত্র গঠন এবং আল্লাহভীরু মানুষ হিসেবে গড়ে তোলে। এটি ঘরের পরিবেশ, ছোটদের বই, মা-বাবার সাহচর্য এবং সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা/মক্তব) মাধ্যমে শুরু করা উচিত।

🎗️বাচ্চাদের দ্বীন শিক্ষার মূল দিকসমূহ:–⤵️

—ইমান ও আকীদা: ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি ভালোবাসা, একত্ববাদ (তাওহীদ) এবং রিসালাতের জ্ঞান দেওয়া ।
—কুরআন ও সুন্নাহ: সহজ নূরানী পদ্ধতিতে কুরআন তিলাওয়াত শেখানো এবং নবী-রাসূলদের (সা.) জীবনী ও গল্প শোনানো।
—আমল ও ইবাদত: ৭ বছর বয়স থেকে সালাত, পবিত্রতা অর্জন (ওযু-গোসল) এবং ইসলামের ৫টি ভিত্তির জ্ঞান ও আমল শেখানো।
—নৈতিকতা ও আদব: সত্য বলা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং সততার শিক্ষা দেওয়া।

"শিশুকাল হলো কোমল সময়, তাই এই সময়ে শেখানো দ্বীনি জ্ঞান অন্তরে গভীরভাবে প্রোথিত হয়। "

তাই আমাদের লক্ষ্য আপনার শিশুকে দ্বীনি শিক্ষায় গড়ে তোলা। আমাদের সকল কোর্স ঘরে বসে বা মারকাযে এসে আপনার সন্তান প্রয়োজনীয় ইলম অর্জন করতে পারবে ইনশাআল্লাহ!!

---------------------------------🔸প্রি ক্যাডেট নাজেরা বিভাগ🔸

⏺️ শিশু শ্রেণী হতে ৪র্থ শ্রেণী পর্যন্ত
⏺️ ভর্তি: ৪০০০৳ (অফলাইন), ৩০০০৳ (অনলাইন)
⏺️মাসিক ফি: ২৫০০৳ ( ডে কেয়ার – ৩৫০০৳)
⏺️ক্লাস : সপ্তাহে ৫দিন, রবিবার হতে বৃহস্পতিবার
⏺️সীট সীমিত
⏺️ ভর্তি চলমান থাকবে ৩০শে এপ্রিল পর্যন্ত
⏺️ নূরানী ট্রেনিং প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন উস্তাযা দ্বারা পরিচালিত
⏺️ স্পেশালিষ্ট: হাতে ধরে পড়া ও লিখা শিখানো হবে। আরবী, বাংলা, ইংরেজি, উর্দু ও কুরআনে সমান পারদর্শী করানো আমাদের লক্ষ্য, আলহামদুলিল্লাহ।
⏺️ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন ⏺️অথবা কল করুন — 01922-703603 (what's up)

⭕ ভর্তির শর্তাবলী:

মাদরাসায় থাকাকালীন এবং ক্লাস চলাকালীন সময়ে প্রাতিষ্ঠানিক সকল নিয়ম ও শর্ত মেনে চলতে হবে। প্রতি মাসের ৭ তারিখের ভিতর "মাসিক হাদিয়া'' পরিশোধ করতে হবে। পরিশোধে বিলম্ব হলে ইনবক্সে বা অফিসে জানিয়ে দিতে হবে পূর্বেই, অন্যথায় 'অটোমেটিক সেফটি প্রক্রিয়াকরণের' ফলে ভর্তি বাতিল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

🧾 ভর্তি প্রসেসিং:

➡️ অনলাইন : যে ক্লাস বা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক " ভর্তি ফি' ও যাবতীয় খরচ বিকাশ করে পেমেন্ট স্ক্রিনশট অথবা বিকাশে ব্যবহৃত নাম্বারের শেষ ৫ ডিজিট পেইজে ইনবক্স করুন অথবা কল করুন what's up নাম্বারে।। তারপর ফরম ফিলাপ করে আপনার ভর্তি নিশ্চিত করুন। কোর্সের কিতাব সংগ্রহ করতে পেইজে ইনবক্স করুন।

➡️ অফলাইন: "ভর্তি ফি" সহ আনুষাঙ্গিক খরচ নিশ্চিত হয়ে মারকাযে এসে ফরম ফিরলাম করে ভর্তি নিশ্চিত করুন। ভর্তির পূর্বে অবশ্যই মারকাযের নিয়মাবলি ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার অনুরোধ রইলো।

🟢 কোর্সে অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম ১০ জন ভর্তির সময় পাবে বিশেষ ছাড় ও সুবিধা। তাই দেরী না 'স্বল্প ফি'তে ভর্তি' হতে ১০জনের কোটা পূরণ হবার পূর্বেই আপনার ভর্তি নিশ্চিত করুন।

[ যে কোন জিজ্ঞাসায় বা কোর্স সম্পর্কিত প্রশ্নে পেইজে ইনবক্স করুন। শেয়ার করে দ্বীন শিক্ষায় আপনিও হতে পারেন আমাদের সহযোগী। জাযাকিল্লাহ খাইরান! ]

#আলিমা_শর্ট_কোর্স
্ষ #ভর্তি





#মাদ্রাসা #কওমি #জামিয়া

🔖Course Creator: Al Qura Madaris-E-Deeniya

Address

Section 14
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Qura Madaris-E-Deeniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Qura Madaris-E-Deeniya:

Shortcuts

Share

Category