নমিনেশন যে বা যারাই পাক, "হ্যাঁ জয়যুক্ত হয়েছে টাইপ" সংসদ চাই না। সংসদের টেবিল চাপড়ে ন্যায় ও সাম্যের কথা বলতে পারা মানুষগুলো কে সংসদে দেখতে চাই।
Borhan Sir
A Zone of Easy Learning.
17/10/2025
Hlw juniors....🥰
07/10/2025
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ayesha Siddika, Tanvirul Islam Alvi, Sharmin Mimi, Rafiul Raiyan, Fahad Islam Fahme, Shaiful Islam, Mukta Fatema
মহান আল্লাহর নামে শুরু করিতেছি। একই সাথে
সবার দোয়া ও শুভ কামনা প্রত্যাশা করছি।
🏠 Teacher's Square – নিজের ফ্ল্যাট নিজেই বানান!
📌 জমির শেয়ার কিনুন আজই,
আগামীতে নিজস্ব ফ্ল্যাটের মালিক হোন ইনশা'আল্লাহ।
--- #ইতোমধ্যে_জমির_অর্ধেক_অংশ,
#শেয়ার_ক্রয়কারীদের_নামে_রেজিষ্ট্রেশন_সম্পন্ন_হয়েছে।
#অবশিষ্ট_অংশের_শেয়ার_বিক্রি_চলছে।
---
📍 লোকেশন:
সাগুফতা আবাসিক এলাকা, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
📍 মিরপুর DOHS সংলগ্ন
📍 ঢাকা ক্যান্টনমেন্ট ও গ্রীন সিটির পাশে
📍 জমির চারপাশে ৩টি ৬০ ফুট প্রশস্ত রাস্তা
➡️ Mirpur DOHS
➡️ ECB চত্বর
➡️ উত্তরা – সবকিছুই ৫–১০ মিনিট দূরত্বে!
---
🏫 পার্শ্ববর্তী সেরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ:
🎓 BUP – Bangladesh University of Professionals
🎓 MIST – Military Institute of Science & Technology
🎓 আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
🎓 আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
🎓 মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল & কলেজ
🎓 মিরপুর ক্যান্টনমেন্ট গার্লস স্কুল & কলেজ
🎓 রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ✅
---
🏢 প্রজেক্ট প্ল্যান – Teachers' Square
📐 জমি – ১০ কাঠা
🏢 বিল্ডিং – G + ১৩ তলা
🏠 প্রতি ফ্লোরে – ৪টি ইউনিট
📏 প্রতি ফ্ল্যাট সাইজ – প্রায় ১৫০০+ স্কয়ার ফুট
---
🛋️ প্রত্যেক ফ্ল্যাটে থাকছে:
✔️ ৩টি বেডরুম
✔️ ৩টি টয়লেট
✔️ ৩টি বারান্দা
✔️ ১টি কিচেন
✔️ ১টি ডাইনিং
✔️ ১টি সুবিশাল ড্রয়িং রুম
---
✅ আপনার সুযোগ:
🔹 জমির শেয়ার কিনে প্রজেক্টের অংশীদার হোন
🔹 পরে আমরা সবাই মিলে যৌথভাবে ফ্ল্যাট নির্মাণ করবো
🔹 সরকারি কাগজপত্র ১০০% ক্লিয়ার
🔹 সরাসরি মালিকের কাছ থেকে — কোনো দালাল নয়
---
👨🏫 আমি নিজেই একজন শিক্ষক। এই প্রকল্পটি সমাজের শিক্ষিত, সৃজনশীল, সভ্য ও বিশ্বাসযোগ্য মানুষদের জন্য প্রযোজ্য।
---
📞 যোগাযোগ করুন:
👤 বোরহান স্যার (প্রজেক্ট ইনচার্জ)
📱 ০১৭৪৪-৩৮১৮০৫
📱 ০১৩১২-৩৮১৮০৫
---
❌ দয়া করে দালাল/মধ্যস্থতাকারী যোগাযোগ করবেন না।
✅ শুধুমাত্র প্রকৃত আগ্রহী ফ্ল্যাট ক্রেতারা যোগাযোগ করুন।
---
#মিরপুরফ্ল্যাট #সরাসরিমালিক।
20/08/2025
মরুর বুকে সবুজের সমারোহ সৃষ্টির কাজে আপনাদের স্বাগতম। সততা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এই কাজ করতে না পারলে একটা জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যেতে পারে। তাই কর্তব্যপরায়ণ ও দায়িত্ববান হওয়ার বিকল্প নেই। সৃষ্টিশীল ও মননশীল কাজে যোগদান করার জন্য আপনাদের অভিনন্দন...💛💙
17/08/2025
সফলতা অর্জনের মূলমন্ত্র...।।।
ঝুম বৃষ্টি...💛
13/08/2025
শেষ যাত্রার ভিড়: অন্তিম উপলব্ধির গল্প→
আমার ছোটবেলার একটা বিষয় আজও মনে গেঁথে আছে। তখন আমি সবে মানুষ আর সমাজকে বুঝতে শিখছি। খুব সাধারণ গ্রাম্য পরিবেশে বড় হয়েছি — যেখানে কেউ মারা গেলে সবাই জানাজায় ছুটে আসত। কিন্তু আমি খেয়াল করতাম, সব জানাজায় মানুষ সমানভাবে আসে না।
কখনো দেখতাম একজন বৃদ্ধ মারা গেছেন — মসজিদের সামনে বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, কেউ তাকে চেনেনি কিন্তু শুধু শুনেছে তিনি নাকি খুব ভালো মানুষ ছিলেন। নামাজ শেষে দোয়ার সময় কান্নায় ভেঙে পড়ছিলেন অনেকেই।
আবার, কিছু জানাজা হত নিরব, চুপচাপ। দুই-চারজন লোক, হুজুরের পেছনে দাঁড়িয়ে, জানাজা পড়ে আবার চলে যেত। অথচ মৃত্যুর পর তো সবাই সমান, তাই নয় কি?
এই বৈপরীত্য আমার মনে একটা গভীর প্রশ্ন তোলে —
👉 "কেন কারো জানাজায় এত মানুষ আসে, আর কারো জানাজা হয় একেবারে নিরব?"
সময় যত গেছে, বুঝতে পেরেছি — মানুষ যেভাবে জীবন কাটায়, সেভাবেই মৃত্যুর পরে মানুষ তাকে মূল্যায়ন করে।
যে ব্যক্তি জীবনে মানুষকে ভালোবাসে, সৎভাবে চলে, বিপদে সাহায্য করে — তার মৃত্যু যেন পুরো সমাজের জন্য একটি শূন্যতা তৈরি করে..🥲
আর যে শুধু নিজের স্বার্থে ছুটেছে, অন্যকে কষ্ট দিয়েছে, মিথ্যা বলেছে — সে মরে গেলে মানুষ হয়তো মুখে কিছু বলে না, কিন্তু হৃদয় খালি রাখে না।
এই উপলব্ধি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
---
🌱 একটি সিদ্ধান্ত: সৎভাবে জীবন কাটাবো
এই উপলব্ধি থেকেই আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম —
আমি এমন জীবন কাটাতে চাই, যেন মৃত্যুর পর মানুষ বলে:
👉 "এই মানুষটা আমাদের পাশে ছিল, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।"
তাই জীবনে যেদিন থেকে উপার্জন শুরু করি, সেদিন থেকেই চেষ্টা করি সৎভাবে চলতে।
ঘুষ না নেওয়া, অন্যায় না করা, মানুষের হক আদায় করা — এসব ছিল আমার নীতির অংশ।
আমি জানতাম, হারাম পথে উপার্জনে সাময়িক লাভ হতে পারে, কিন্তু তাতে বরকত নেই।
আবার আমি বিশ্বাস করতাম, “আল্লাহ যদি দেন, সৎ পথেই দেন — শুধু ধৈর্য দরকার।”
ধীরে ধীরে আল্লাহ তায়ালা রিজিকে বরকত দেন। আমি যখনই কিছু উপার্জন করি, তখনই ভাবি —
👉 “এর একটা অংশ কারও মুখে হাসি ফোটাতে পারলে, আমি ভাগ্যবান।”
🤝 মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা→
আমি চেষ্টা করি:
> শীতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করতে।
> মসজিদ বা মাদরাসায় কিছু দিয়ে সহায়তা করতে।
> দুঃস্থদের সহায়তা প্রদান।
> পড়াশোনা সম্পর্কিত উপকরণ বা অর্থ সহায়তা প্রদান।
এইসব ছোট ছোট কাজ আমার জীবনে এক অনন্য শান্তি এনে দেয়।
কেউ প্রকাশ্যে না জানুক, আমার রব জানেন — এটিই আমার জন্য যথেষ্ট।
👩👦 আমার মা, এবং একটি ফাউন্ডেশনের স্বপ্ন
আমার জীবনের প্রতিটি ভালো সিদ্ধান্তের পেছনে একজন মানুষ আছেন — তিনি আমার মা।
যিনি নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমার ভবিষ্যৎ গড়েছেন।
আমার কাছে মা শুধু একজন অভিভাবক নন — তিনি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ইনশা'আল্লাহ, মৃত্যুর পূর্বে আমি আমার মায়ের নামে একটি ফাউন্ডেশন গড়ে যাবো।
এই ফাউন্ডেশনের কাজ হবে:
🟡 দরিদ্র শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।
🔴 গরিব রোগীদের চিকিৎসায় সহায়তা।
🟣 খাদ্য ও শীত বস্ত্র বিতরণ।
🟢 সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা।
আমার উপার্জিত সম্পদের একটা অংশ আমি উইল করে রেখে যাবো এই ফাউন্ডেশনের জন্য —
যাতে আমি মৃত্যুর পরও সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে পারি, আর মায়ের নামেও চলতে থাকে অশেষ দোয়া।
---
🕊️ শেষ বিদায়ের কথা...
একদিন তো সবাইকেই চলে যেতে হবে।
আমিও জানি, আমার সেই শেষদিন একদিন আসবে।
কিন্তু আমি চাই, আমি যেন এমন কিছু রেখে যেতে পারি, যা মানুষকে আমাকে স্মরণ করাতে বাধ্য করে।
আমি চাই না বিলাসী জানাজা, আমি চাই দোয়ার জানাজা।
চাই যেন কেউ বলুক:
> “এই মানুষটা মনের দিক থেকে ধনী ছিল, শুধু টাকা দিয়ে নয় — ভালোবাসা দিয়ে দান করত।”
---
📌 উপসংহার: জানাজায় ফুল আসে না, দোয়া আসে
আমার জীবনের এই গল্প শুধু একটি উপলব্ধি থেকে শুরু —
একটি শিশুর চোখে দেখা জানাজার ভিড় আর নিঃসঙ্গতা।
আজ আমি বিশ্বাস করি:
👉 “ভালো মানুষ হওয়ার একটাই প্রমাণ — মৃত্যুর পরে মানুষ যদি তোমার জন্য দোয়া করে, তবে তুমি সফল।”
তাই আসুন, আমরা সবাই এমন জীবন গড়ি —
যাতে মৃত্যুর পর কেবল কবরে নয়, মানুষের দোয়ায়ও আমরা বেঁচে থাকি।
---
✍️ (এই লেখা আমার ব্যক্তিগত উপলব্ধি ও লক্ষ্যভিত্তিক। যদি কেউ অনুপ্রাণিত হন, তাহলে দোয়া করবেন — আল্লাহ যেন আমাকে আমার নিয়ত অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দেন। (আমিন)
09/05/2025
সম্ভবত সরল জীবন দর্শনই, সুন্দর জীবন ব্যবস্থার নিয়ন্ত্রক।
02/05/2025
বিজ্ঞান না কি গণিত কোনটি...?☺️
কোনটা বেশি টাফ বলে আপনার মনে হয়..?🤔
আমার তো মনে হয় বিজ্ঞান। বিজ্ঞানে একজন শিক্ষার্থীকে ভালো করতে হলে অবশ্যই তাকে গণিত ভালো জানতে হবে প্লাস এর সাথে বিজ্ঞানের যথেষ্ট জ্ঞান তো লাগবেই তবেই একটা স্টুডেন্ট বিজ্ঞানে ক্যাপাবেল হয়। অন্যদিকে গণিত তো মৌলিক বিষয়। এটাতে পারদর্শী হওয়ার জন্য আপনাকে শুধু গণিতটাই আয়ত্ব করতে হবে। তদুপরি সাইন্স লাভার ছাড়া বাকী শিক্ষার্থী প্লাস অভিভাবকদের বিজ্ঞান বিষয় নিয়ে মাথা ব্যাথা নাই বললেই চলে। আর অন্য সাবজেক্টের মতই বিজ্ঞানকে ট্রিট করে। এই বিষয়টা কে আমার কাছে মোটেও সমীচিন মনে হয় না। অত্যাধুনিক এ যুগে বিজ্ঞান সম্পর্কে এমন চিন্তা ধারা দেশকে আধুনিক মানের করে গড়ে তুলতে প্রধান অন্তরায়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mirpur
1216