দারুল আত্ফাল এ্যরাবিক মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Meherpur
  • দারুল আত্ফাল এ্যরাবিক মাদ্রাসা

দারুল আত্ফাল এ্যরাবিক মাদ্রাসা আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যেন হয় পবিত্র কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক বিশুদ্ধ ইসলামিক জ্ঞান দ্বারা।

13/06/2025

📢 নোটিশ

দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসা

তারিখ: ১৩/০৬/২০২৫
নং: ০৫/২০২৫

বিষয়: ছুটি শেষে মাদ্রাসায় আগমন প্রসঙ্গে।

ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির পর সকল ছাত্র/ছাত্রী, অভিভাবক ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে,
আগামী ১৪ই জুন ২০২৫, শনিবার থেকে যথারীতি মাদ্রাসার সকল ক্লাস নিয়মিতভাবে শুরু হবে।

ছুটির পর প্রথম দিন থেকেই যথাসময়ে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণের জন্য সকল ছাত্র/ছাত্রীকে অনুরোধ করা যাচ্ছে। নিয়মিত ইউনিফর্ম, বইপত্র ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হলো।

👉 অনুপস্থিতি কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

আশাকরি সবাই নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে পড়াশোনায় মনোযোগী হবে।

আল্লাহ আমাদের সকলকে সফল করুন – আমিন।

বিনীত,
মুহতামিম
দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসা

আসসালামু আলায়কুম , দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদুল আযহার শুভেচ্ছা.......تقبل الله منا ومنكم.
06/06/2025

আসসালামু আলায়কুম , দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদুল আযহার শুভেচ্ছা.......
تقبل الله منا ومنكم.

আসসালামু আলাইকুম, আজকে বাচ্চারা ঘুরে এলো জমজম শপ থেকে।
25/05/2025

আসসালামু আলাইকুম, আজকে বাচ্চারা ঘুরে এলো জমজম শপ থেকে।

07/04/2025

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ঈদুল ফিতরের লম্বা ছুটি কাটানোর পর। আগামীকাল ৮/৪/২০২৫ তারিখে সকল শ্রেণীর ক্লাস চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

★ কিতাব বিভাগের ক্লাস শুরু হবে সকাল ৭ ঘটিকা থেকে বেলা ১১ ঘটিকা পর্যন্ত।

★ হিফয বিভাগের ক্লাস শুরু হবে সকাল ৭:০০ ঘটিকা থেকে বিকেল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

উক্ত সময়ে সকল শিক্ষার্থীবৃন্দকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার আহ্বান করা হলো।

আদেশক্রমেঃ
মাদ্রাসার কর্তৃপক্ষ

06/04/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক।

for Ga'za.
for Ga'za.

Educational Post

ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আপনার জীবনে শান্তি, সুখ, এবং সমৃদ্ধি আসুক। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনার পরিবারকে ভালো রাখ...
30/03/2025

ঈদুল ফিতরের এই পবিত্র দিনে আপনার জীবনে শান্তি, সুখ, এবং সমৃদ্ধি আসুক। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনার পরিবারকে ভালো রাখুন এবং সকল ইচ্ছা পূর্ণ করুন। ঈদ মোবারক!"

দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রারাসা....

27/02/2025

* আহলান ও সাহলান মাহে রমাদ্বান*
শীর্ষক আলোচনা মাহফিল
প্রিয় অভিভাবক
পবিত্র মাহে রমাদান আমাদের দোর গোড়ায়।ইবাদত-বন্দেগী, যিকির-আযকার এবং তাযকিয়া ও আত্মশুদ্ধির ভরা বসন্ত। রহমত, বরকত ও মাগফিরাতের এই রমাদান থেকে যাতে আমরা সর্বোচ্চ ফায়দা গ্রহণ করতে পারি সেজন্য দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসা আয়োজন করতে যাচ্ছে “রমাদান : ফাদায়েল ও মাসায়েল শীর্ষক আলোচনা মাহফিল।
*আলোচ্য বিষয়*:
👉রমাদান পরিচিতি
👉সিয়াম সাধনা : ফজিলত, করণীয় ও বর্জনীয়
👉রোজার আহকাম
👉কুরআন অধ্যয়ন: কেন করব, কীভাবে করব?
👉লাইলাতুল কদর, ইতিকাফ, যাকাত, সাদাকাহ, ফিতরাহ
👇👇
*তারিখ*: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রোজ শুক্রবার ।
🌅সময়: সকাল: ৯.৩০ মিনিটে।

আসসালামু আলায়কুম, বিস্তারিত জানতে ফোন করুন: 01995-607520
21/01/2025

আসসালামু আলায়কুম, বিস্তারিত জানতে ফোন করুন: 01995-607520

11/01/2025

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আজ (১১/০১/২০২৫) সকাল ১০ ঘটিকা থেকে ২০২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণির ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

ক্লাস চলবে....
নূরানী বিভাগ : ৯:০০ থেকে ১১:০০
কিতাব বিভাগ : ৯:০০ থেকে ১২:০০
হিফয বিভাগ : ৯:০০ থেকে ৪:০০

আলহামদুলিল্লাহ, আজকে দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসায় নবীনবরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত আয়োজনে যারা উ...
10/01/2025

আলহামদুলিল্লাহ, আজকে দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসায় নবীনবরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত আয়োজনে যারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সকলকেই উত্তম প্রতিদান দান করুন।

04/01/2025

নোটিশ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আগামীকাল দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসার শুধুমাত্র হিফয বিভাগের ক্লাস চালু থাকবে। সকাল ৯- বিকেল ৪ টা পর্যন্ত। ইনশাআল্লাহ....

সকল বাচ্চাদের ক্লাসে উপস্থিত হওয়ার আদেশ করা হলো।

03/01/2025

মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কি?

বিশেষত মাদ্রাসার শিক্ষার্থীরা যেখানে কুরআন-হাদীছ শিখবে, দৈনন্দিন জীবন চলার সুন্নাতী পদ্ধতি শিখবে, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখবে, রাসূল (ছাঃ)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আখলাকে হাসানার অধিকারী হয়ে সমাজকে আলোকিত করবে।

1.কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদাহ ভিত্তিক নতুন ধারার শিক্ষা ব্যবস্থা।
2.ছাত্রদের মেধার সাথে সামঞ্জস্যপূর্ণ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত উন্নত পাঠ্য সূচীর ভিত্তিতে পাঠ দান।
3.সর্বোচ্চ সংখ্যক ক্লাস গ্রহণ এবং আরবী, বাংলা, ইংরেজি ও গণিত লিখা-পড়া ও কথোপকথনে বিশেষ গুরুত্বারোপ।

দারুল আত্ফাল এ্যারাবিক মাদ্রাসা অভিভাবকদের চাহিদাকে সামনে রেখে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা কারিকুলামে শিক্ষা প্রদান করছে।

Address

Meherpur
Meherpur
7100

Opening Hours

Monday 07:00 - 12:00
Tuesday 07:00 - 12:00
Wednesday 07:00 - 12:00
Thursday 07:00 - 11:30
Sunday 07:00 - 12:00

Telephone

+8801873607520

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল আত্ফাল এ্যরাবিক মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুল আত্ফাল এ্যরাবিক মাদ্রাসা:

Shortcuts

Share

Category