Meherpur Govt. College / মেহেরপুর সরকারী কলেজ

Meherpur Govt. College / মেহেরপুর সরকারী কলেজ আমাদের প্রিয় মেহেরপুর সরকারী কলেজের ?

02/05/2026

দারুন

15/02/2024
🤣🤣🤣!এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে ! বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ...
09/08/2022

🤣🤣🤣!
এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ভালুকা আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ভালুকা আসছে !
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু কে?
আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ) ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে !
আমি এখন ট‍্যাবলেট খাইবাম! পানি দে!😆😆

©️সংগৃহীত

23/08/2021

আমাদের যাত্রাপথ অতি সংক্ষিপ্ত

একবার এক বাসের ছিটে এক বৃদ্ধা মহিলা বসে ছিলেন, পরবর্তী স্টেশনে এক অল্প বয়সী মেয়ে খুব হন্তদন্ত হয়ে তার পাশের ছিটে উঠে বসলো এবং তার ব্যাগের আঘাত বৃদ্ধার মুখে লাগলো কিন্তু বৃদ্ধ মহিলা কিছুই বললেন না।
কিছুক্ষন পরে অল্প বয়সী মেয়েটি তাকে প্রশ্ন করলো তুমি আমাকে কিছু বললে না কেন?
বৃদ্ধ মহিলা উত্তর দিল আমার যাত্রাপথ সীমিত, পরের স্টেশনেই আমি নেমে যাবো এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়ও এটা নয়, একারণে আমি কিছু বলিনি।
আমাদের জীবনের যাত্রাপথও অনেক সীমিত ও অনিশ্চিত, কেউ জানিই না, সেই পথের সমাপ্তি কোথায়?
সীমিত এই যাত্রাপথে কেউ আপনার মন ভেঙে দিতে পারে, শান্ত থাকুন ।
কেউ কোন কারন ছাড়াই আপনাকে ইনসাল্ট করতে পারে, আপনি মন থেকে ঝেড়ে ফেলুন কারন আমাদের এই একসঙ্গে যাত্রাপথ খুব সংক্ষিপ্ত।
কেউ আপনাকে ঠকাতে পারে, আপনার অর্থ ও সম্পদের ক্ষতি সাধন করতে পারে, বিচলিত হবেন না।
আপনার পড়শি বা কলিগ আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে, একটা দীর্ঘশ্বাস ছাড়ুন, ভুলে যান এবং ক্ষমা করুন।
আমরা সবাই যদি উপলব্ধি করি আমাদের সকলের যাত্রাপথ খুব সংক্ষিপ্ত তাহলে অকারনে এতো যুক্তিতর্ক, মারামারি, হানাহানি কিছুই থাকতো না।
❤ The journey is too short ❤
Let us appreciate friends and family.
Let us be respectful, kind and forgiving.
In return, we will be filled with gratitude and joy. After all, our trip together is very short.
Share your smile with everyone.
Our trip is very short...

26/07/2021

খুবই হৃদয়বিদারক ঘটনা, এরকম ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটছে।
ঘটনাটা আমাকে ভয়াবহ ডিপ্রেশনে ফেলে দিলো।
গতরাতে মেয়েটি ইনবক্সে নক দিলো। কথা হলো। আমাদের কথোপকথন নিচেঃ
মেয়েঃ ভাইয়া প্লিজ হেল্প মি
আমিঃ কি বিষয়ে?
মেয়েঃ ভাইয়া সাইবার ক্রাইমে আপনার পরিচিত কেউ আছে?
আমিঃ হ্যা আছে। কিন্তু সমস্যাটা কি?
মেয়েঃ ভাইয়া আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ব্ল্যাকমেইল করছে।
আমিঃ কি রকম ব্ল্যাকমেইল?
মেয়েঃ ওর সাথে আমার দুই বছর রিলেশন ছিলো তারপর তিনমাস আগে ব্রেকাপ হয়েছে। এখন হঠাৎ করে ও আমাকে হুমকি দিচ্ছে
আমিঃ কি হুমকি দিচ্ছে?
মেয়েঃ ও বলতেছে এখন ওর সাথে আবার রিলেশন না করলে ও আমার প্রাইভেট ছবি ফেসবুকে আপলোড করে দেবে। কিন্তু এখন আমার একজনের সাথে নতুন রিলেশন হয়েছে
আমিঃ আপনারা কেনো প্রেমে পড়লেই প্রাইভেট ছবি ভিডিও এগুলো শেয়ার করেন? আপনাদের আক্কেল হবে কবে?
মেয়েঃ ভাইয়া আমি তখন বুঝতে পারিনি। কিন্তু এই ছবি যদি আমার বর্তমান বয়ফ্রেন্ড দেখে তবে আমাদের রিলেশনটা ভেঙে যাবে। পাশাপাশি সামাজিক ভাবেও আমি মুখ দেখাতে পারবো না। আমাকে আত্মহত্যা করতে হবে। প্লিজ ভাইয়া আমাকে বাচান
আমিঃ আচ্ছা আমি সাইবার ক্রাইমের একজন কর্মকর্তার সাথে কথা বলছি। দেখি কি করা যায়। প্লিজ সুইসাইডের কথা ভুলেও ভাব্বেন না।
মেয়েঃ ভাইয়া প্লিজ আমাকে আপনার ছোটবোন মনে করে আমার জীবনটা বাঁচান
আমিঃ আর প্লিজ ভাই প্রেমিক তো ভালো নিজের আপন জামাইকেও কখনো প্রাইভেট ছবি বা ভিডিও দেবেন না। চাইলেই চটকানা দেবেন।
মেয়েঃ আর কোনদিন দেবোনা ভাইয়া। আসলে তখন একটা জবের জন্য দিয়েছিলাম ওকে
আমিঃ জবের জন্য প্রাইভেট ছবি দিতে হয় প্রেমিককে! সরি রে ভাই ওটা কি জব ছিলো নাকি অন্য কিছু?
মেয়েঃ নাহ ভাইয়া জবের জন্যই দিয়েছিলাম। ও ওর এক বন্ধুকে আমার জবের জন্য পাঠাবে বলেছিলো
আমিঃ আমি কিছুই বুঝতেছি না। ও আপনার কেমন প্রেমিক ছিলো যে জবের জন্য বন্ধুর কাছে নিজের প্রেমিকার প্রাইভেট ছবি পাঠায়
মেয়েঃ ভাইয়া ওটা ওর বন্ধুদের কোম্পানির নিয়ম। সেখানে জব করতে গেলে সবাইকেই বায়োডাটার সাথে ছবি জমা দিতে হয়।
আমিঃ কয়টা ছবি দিয়েছিলেন?
মেয়েঃ ভাইয়া একটাই দিয়েছিলাম। একটা ভোটার আইডির একটাই ছবি চেয়েছিলো
আমিঃ মানে... ভোটার আইডির ছবি...
মেয়েঃ হ্যা ভাইয়া সেটাই তো বলতেছি। এখন ওর কাছে আমার ভোটার আইডির ছবি আছে। সেটা নিয়েই হুমকি দিচ্ছে। আপনি তো জানেনই ভোটার আইডির ছবির অবস্থা... ভাইয়া আমি সত্যিই আত্মহত্যা করবো ওটা পাবলিক হয়ে গেলে
আমিঃ হোয়াট দ্যা ফাক বেইবী... তোমার দ্রুত মইরা যাওয়া উচিত। সাইবার ক্রাইম না, আমি র‍্যাবকে কল করতেছি তোমাকে ক্রসফায়ার দেবার জন্য।
মেয়েঃ এইগুলা কি বলতেছেন ভাইয়া...
আমিঃ আরেকবার ভাইয়া বলবি তো তোর কানসার উপরে থাপড়ামু ফাউল। আমার ঘুমটা নষ্ট করছিস....।
আহারে জীবন...
সংগৃহীত

05/03/2021

নিচের শব্দগুলি দেখো। প্রাথমিকভাবে এগুলি পড়তে কিছুটা অসুবিধা হবে। তবে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক শব্দগুলি সঠিকভাবে বুঝতে পারবে।

7H15 M355453

53RV35 7O PR0V3

H0W 0UR M1ND5 C4N

D0 4M4Z1NG 7H1NG5!

1MPR3551V3 7H1NG5!

1N 7H3 B3G1NN1NG

17 WA5 H4RD BU7

N0W, 0N 7H15 LIN3

Y0UR M1ND 1S

R34D1NG 17 4U70M471C4LLY

W17H0U7 3V3N

7H1NK1NG 4B0U7 17,

B3 PROUD! 0NLY

C3R741N P30PL3 C4N

R3AD 7H15!

PL3453 F0RW4RD 1F

U C4N R34D 7H15

এটি মস্তিষ্ককে পরীক্ষা-নিরীক্ষার একটি খুব ভাল।

উদাহরণ: তুমি যদি এটি পড়তে পারো তবে তোমার মন এখনও তরুণ এবং পার্কিনসন রোগ নাই।
এটি একটি প্রকৃত নিউরোলজিকাল স্ক্রিনিং টেস্ট।

26/10/2020

# # #বাংগালী বড় জটিল জিনিস,,,,,,,,,!!!
#সাগরে নৌকা নিয়ে ঘুরতেছে এক আমেরিকান, এক পাকিস্তানী আর এক বাংলাদেশী।
#হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এল। দৈত্য প্রচন্ড রাগী কন্ঠে বললঃ তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস। এখন আমি তোদের মেরে ফেলব!
#ওরা তো ভয়ে হাউ-মাউ করে কাঁদতে লাগল। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হল। দৈত্য বললঃ ঠিক আছে, তোদের একটা চান্স দিচ্ছি। তোরা কোন কিছু সাগরের পানিতে ফেলে দিবি।
যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের মেরে ফেলব। আর যদি না তুলে আনতে না পারি
ছেড়ে দেব।
#আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলল।দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল,আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল।
#এবার পাকিস্তানের লোকটি একটা সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব
দিয়ে সেটা তুলে আনল, আর পাকিস্তানী কে মেরে
ফেলল।
#এবার বাংলাদেশী লোকটির পালা।সে প্যান্টের চেন খুলে সাগরে-হিস্যু করে দিলো😁। এখন ঠেলা সামলাও, বাঙ্গালি কি জিনিস?

26/10/2020

হোটেলে মুরগির মাংস খেতে খেতে এক খদ্দের হোটেল মালিককে বললেন - "বাঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"

হোটেল মালিক - "হবেনা কেন স্যার, পোষা মুরগি, আর যা খাওয়াই - কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "

"কি ? মুরগি কে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"

খদ্দের মুরগির মাংসের দাম তো দিলেনইনা, উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন। কারণ খদ্দের ছিলেন Income Tax Officer।

কদিন বাদে আরেকজন খদ্দের মুরগির মাংস খেয়ে খুব খুশি বললেন -"বা! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?"

হোটেল মালিক এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন, বললেন "আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।"

"কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of Cruelty to Edible Birds এর আধিকারিক!! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে।"

এবারও আরো দু হাজার টাকা গেল দোকানদারের।

কদিন বাদে আরেকজন খদ্দেরের একই প্রশ্নে হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব, "একদম বলতে পারবোনা স্যার। রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।"

08/08/2020

পাড়ার এক বাচ্চাকে জিজ্ঞাসা করলাম অনলাইনের পড়াশুনা কেমন চলছে? উত্তরে বলল স্যারকে ব্লক করে দিয়েছি। :-O

26/06/2020

If you are correct, I'll delete your answer.

You walk into Dr. Dolittle's room and see a bed. On his bed, there are 2 dogs, 4 cats, a giraffe, 5 cows, and a duck.There are also 3 chickens flying. How many legs are on the floor?

05/04/2020

এনটিভির নিউজ দেখলাম। রাস্তায় মানুষের মাঝে কোন ফিলিংস নাই করোনা নিয়ে। প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ রাস্তায়। আমগো মতন তাদের টাইম নাই সারাদিন ঘরে বসে করোনা নিয়ে গবেষণা করার। ফলাফল চীন, ইরান, ইতালি, ফ্রান্স, আমেরিকার বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তি এই দেশেই হবে। তুই মরবি, তোর পরিবার মরবে, তোর গুষ্টি মরবে, তোর প্রতিবেশী মরবে, তোর এলাকার সবাই মরবে, দেশের সবাইরে তুই একাই মারবি। যেখানে এই মড়ক মোকাবেলা করতে ১০০% মানুষের সচেতনতা লাগবে। কিন্তু আমাদের ১০% মানুষেরও কোন ফিলিংস নাই। ফিলিংস কেমনে আসবে !!! ভয় না পাইলে তো ফিলিংস আসে না।

Address

Meherpur Govt. College
Meherpara
7100

Alerts

Be the first to know and let us send you an email when Meherpur Govt. College / মেহেরপুর সরকারী কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category