এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর।

  • Home
  • Bangladesh
  • Meherpara
  • এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর।

এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর। আধুনিক শিক্ষা পদ্ধতি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সকল শিক্ষক অঙ্গীকারবদ্ধ।

22/09/2026

**নোটিশ**

তারিখ: ২২/০৯/২০২৬ খ্রি.

এতদ্বারা এস. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩/০৯/২০২৬ খ্রি. বুধবার পবিত্র "ফাতেহা-ই-ইয়াজদাহম** উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

উক্ত ছুটির পরবর্তী কার্যদিবসে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রধান শিক্ষক
এস. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়
থানাপাড়া, মেহেরপুর সদর, মেহেরপুর।

17/09/2026

🦟 **ডেঙ্গু কী, কেন হয় ও কিভাবে প্রতিরোধ করা যায়—এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা** অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

**আয়োজনে: এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়।**

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় অত্র প্রতিষ্ঠানে অদ্য ০৩/০৯/২০২৬ তারিখ শিমুল...
14/09/2026

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় অত্র প্রতিষ্ঠানে অদ্য ০৩/০৯/২০২৬ তারিখ শিমুল তুলার চারা বিতরণ।
আয়োজনে : তুলা উন্নয়ন বোর্ড,চুয়াডাঙ্গা জোন।

10/09/2026

Rain Rain Go Away
Class: Three
Subject : English

অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে **এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়** পরিদর্শন করেন **মিজ নিলুফা রহমান, সহকারী পরিচালক, প্রশ...
03/09/2026

অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে **এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়** পরিদর্শন করেন **মিজ নিলুফা রহমান, সহকারী পরিচালক, প্রশিক্ষণ বিভাগ মহোদয় **

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের **FLN (Foundational Literacy and Numeracy)** কার্যক্রম যাচাই করেন এবং শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রম আরও ফলপ্রসূ ও মানসম্মত করার লক্ষ্যে অত্যন্ত মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

তাঁর আন্তরিক পরিদর্শন, গঠনমূলক মতামত ও মূল্যবান পরামর্শ আমাদের বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে।

**এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।** 🌷🍎🌹

অদ্য **২৭/০৮/২০২৬ খ্রি.** তারিখে **মেহেরপুর সদর উপজেলার UPETC-এর ইন্সট্রাক্টর জনাব আব্দুল মতিন স্যার** আমাদের বিদ্যালয়ের...
29/08/2026

অদ্য **২৭/০৮/২০২৬ খ্রি.** তারিখে **মেহেরপুর সদর উপজেলার UPETC-এর ইন্সট্রাক্টর জনাব আব্দুল মতিন স্যার** আমাদের বিদ্যালয়ের **প্রাক-প্রাথমিক ৪+ শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত** শ্রেণি কার্যক্রম অত্যন্ত আন্তরিকতা ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ, পাঠদান পদ্ধতি, শিক্ষকের কার্যক্রম এবং শিখন-শেখানো কার্যক্রমের বিভিন্ন দিক তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও গঠনমূলক পরামর্শ আমাদের শিক্ষকবৃন্দকে আরও দায়িত্বশীল ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।

এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব আব্দুল মতিন স্যারকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
তাঁর এই মূল্যবান সময়, আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।

🌸 **শিক্ষার মানোন্নয়নে এমন নিবিড় পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।** 🌸

27/08/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

26/08/2026

যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:)।

গতকাল ১৮/০৮/২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে ২য় প্রান্তিক মূল্যায়ন -২০২৬।
19/08/2026

গতকাল ১৮/০৮/২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে ২য় প্রান্তিক মূল্যায়ন -২০২৬।

Address

Thanapara
Meherpara
7100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801716877778

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর।:

Shortcuts

Share

Category