H. Jannatul Karim

H. Jannatul Karim সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।
সত্যের পক্ষে কলম ধরি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

13/07/2026

দেশ ডুবে যাচ্ছে, কিন্তু বিবেক কি এখনও জেগে আছে?

বন্যার পানিতে এখন পর্যন্ত অন্তত ৫১টি প্রাণ ঝরে গেছে। পাঁচটি বিভাগের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে অনাহার, বিশুদ্ধ পানির সংকট আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কারও ঘর নেই, কারও খাবার নেই, কারও সামনে শুধু বেঁচে থাকার লড়াই।

এমন সময়ে একটি রাষ্ট্রের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল এই মানবিক বিপর্যয় মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে নিয়ে সমন্বিত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা।

কিন্তু প্রশ্ন থেকেই যায়,যখন হাজারো পরিবার বন্যার সঙ্গে যুদ্ধ করছে, তখন সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা কি সত্যিই সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত? এইচএসসি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েও তাই অনেকেই প্রশ্ন তুলছেন। দুর্যোগের বাস্তবতা বিবেচনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কি না,সেটি নিয়েও জনমনে আলোচনা চলছে।

আরও কষ্টের বিষয়, এই ভয়াবহ মানবিক সংকট নিয়ে প্রত্যাশিত মাত্রার জনআলোচনা ও গণমাধ্যমের মনোযোগও অনেকের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। অথচ প্রতিটি প্রাণের মূল্য আছে, প্রতিটি কান্নার হিসাব আছে।

দুর্যোগ কখনো দল দেখে না, মত দেখে না, পরিচয় দেখে না। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো, দোষারোপ নয়, কার্যকর উদ্যোগ; উদাসীনতা নয়, মানবিকতা; নীরবতা নয়, দায়িত্বশীল পদক্ষেপ।

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আজ দয়া নয়,এটি আমাদের মানবিক ও নাগরিক দায়িত্ব।

21/06/2026

মাজারের ডেগের আগুনে অনেক সময় রাজনৈতিক হিসাব-নিকাশও গরম হয়।

20/06/2026

কিছু ডাক্তার এমন এক আশ্চর্য চিকিৎসা দর্শনে বিশ্বাস করেন, যেখানে রোগীর শরীরের রোগের চেয়ে রিপোর্টের উৎস বেশি গুরুত্বপূর্ণ।

রোগী হয়তো একই রক্ত, একই নমুনা, একই পরীক্ষা করিয়েছে; কিন্তু রিপোর্ট যদি "সঠিক" ল্যাবের না হয়, তাহলে বিজ্ঞানও যেন হঠাৎ অবৈধ হয়ে যায়!

তাই আবার টেস্ট, আবার খরচ, আবার ভোগান্তি।

দেখতে দেখতে মনে হয়, রোগ নির্ণয়ের চেয়ে আয় নির্ণয়ের প্রক্রিয়াটাই বেশি নিখুঁতভাবে চলছে।

এখন শুধু জানার বাকি, এই লোভজনিত জটিল মানসিক ব্যাধির জন্য কোনো প্রেসক্রিপশন আছে, নাকি বিবেকটাই স্থায়ীভাবে আইসিইউতে?

19/06/2026

বাজেট অধিবেশনে ব্যক্তিগত বাকযুদ্ধ নয়, প্রয়োজন অর্থনৈতিক পুনর্গঠনের রূপরেখা। সংস্কার কী, অতীতের শিক্ষা কী, বর্তমান করণীয় কী, দুর্নীতির প্রাতিষ্ঠানিক প্রতিকার কী? জাতি এসব প্রশ্নের উত্তর প্রত্যাশা করে। ব্যক্তিগত কটাক্ষ করতালির খোরাক হতে পারে, কিন্তু তা কখনো অর্থনৈতিক মুক্তির নকশা নয়।

19/06/2026

ঋণ খেলাপি বললে অনেকেই রাগ করেন। অথচ ব্যাংকের নোটিশগুলো এখনো তাকে ভালোবেসে খোঁজে। 😣

18/06/2026

প্রতিশোধে হাড্ডি জোড়া লাগে না-ঠিক। কিন্তু বারবার ধৈর্যের লেকচার শুনেও যে ক্ষত শুকায় না, সেটাও বাস্তবতা।

12/06/2026

নির্বাচনের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে দেশ চলবে মদিনা সনদের আলোকে, কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না। অথচ আজ প্রাথমিক শিক্ষায় নাচ-গান অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এটা কি আদর্শের প্রতি অঙ্গীকার, নাকি ভোটের সময় ধর্মকে ব্যবহার করে পরে ভিন্ন পথে হাঁটা?
জনগণের ঈমানি আবেগকে পুঁজি ক কমতায় গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের এই দ্বিচারিতা কি রাজনৈতিক মুনাফেকি ও ধর্মব্যবসার নগ্ন উদাহরণ নয়?

11/06/2026

নবজাতকের মৃত্যু কোনো পরিসংখ্যান নয়; এটি কিছু পরিবারের আজীবনের শোক। তাই যাদের অবহেলা, দায়িত্বহীনতা বা গাফিলতিতে এই প্রাণগুলো ঝরে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।
কিন্তু বিচারের নামে পুরো একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়াই ন্যায়বিচার নয়। রাষ্ট্রের দায়িত্ব অপরাধীকে শাস্তি দেওয়া, ব্যবস্থার ত্রুটি সংশোধন করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। প্রতিষ্ঠান ধ্বংস করে নতুন সংকট তৈরি করা নয়।
আদ-দ্বীন বহু দরিদ্র মানুষের চিকিৎসার ভরসা, অসংখ্য মানুষের কর্মসংস্থানের মাধ্যম। তাই এমন বিচার চাই, যেখানে অপরাধীরা রেহাই পাবে না, আবার নিরপরাধ রোগী ও কর্মীরাও অন্যায়ের শিকার হবে না। যেন ভবিষ্যতে আর কোনো পরিবার অবহেলার কারণে তাদের নবজাতকের নিথর দেহ বুকে জড়িয়ে কান্না করতে না হয়।

23/04/2026

ফ্যাসিস্ট আমলে মজলুমরা কত সুন্দর ঐক্যবদ্ধ ছিল!
জুলাইয়ের পরে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ এসেছিল,
কিন্তু স্বার্থের অন্ধত্বে জাতি আবারও বিভক্ত।
সত্যিই“সুখে থাকলে ভূতে কিলায়।”

15/04/2026

জান্নাতের দরজা খুলে দেয় দুইটি গুণ—
একটি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে,
আরেকটি মানুষের সাথে সম্পর্ক সুন্দর করে।
সেটি হলো তাকওয়া এবং সুন্দর আচরণ।
যার মধ্যে এই দুইটি আছে, তার জীবনই সৌভাগ্যের।
সুবহানাল্লাহ।

Address

Barlekha
Maulvi Bazar
3252

Alerts

Be the first to know and let us send you an email when H. Jannatul Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share