গ্লোরিয়াস ইনোভেশন স্কুল

গ্লোরিয়াস ইনোভেশন স্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গ্লোরিয়াস ইনোভেশন স্কুল, School, Sreemangal, Maulvi Bazar.

🌙 Eid Ul Adha Mubarak 🌙On this blessed occasion of sacrifice, faith, and unity,✨ Glorious Innovation School ✨extends hea...
28/05/2026

🌙 Eid Ul Adha Mubarak 🌙

On this blessed occasion of sacrifice, faith, and unity,
✨ Glorious Innovation School ✨
extends heartfelt wishes to all students, parents, teachers, and well-wishers.

May this Eid bring peace, happiness, prosperity, and countless blessings to you and your family.
May the spirit of sacrifice inspire us to spread kindness, compassion, and harmony in our lives.

🕌 Eid Mubarak!
— Glorious Innovation School

25/05/2026
১৭ মে, ২০২৬ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল, মুসলিমবাগস্থ গ্লোরিয়াস ইনোভেশন স্কুল এর ১ম প্রান্তিক মূল্যায়ন -২০২৬ ...
20/05/2026

১৭ মে, ২০২৬ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল, মুসলিমবাগস্থ গ্লোরিয়াস ইনোভেশন স্কুল এর ১ম প্রান্তিক মূল্যায়ন -২০২৬ এর ফলাফল প্রকাশ ও মা সমাবেশ-১, অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত এবং সফল ভাবে সম্পন্ন হয়।

অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব সেলিনা আক্তার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক জনাব মো: ইমদাদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো: শামীম মিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ সিলেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জনাব মো: নাদির হোসেন এবং অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব রুমি আক্তার।
অনুষ্ঠানের প্রারম্ভে কৃতকার্য সকল শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি যারা ১ম প্রান্তিক মূল্যায়নে ভাল করতে পারেনি তাদেরকে পরবর্তী মূল্যায়নে ভাল করার পরামর্শ দিয়ে মূল্যায়নের সার্বিক ফলাফল তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শাহেলা সায়মা। পরিশেষে শিক্ষার্থীদের হাতে রিপোর্ট কার্ড এবং পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া মা সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মোছা: শামসুন্নাহার সুমা এবং জনাব হাফসা আক্তার।

আলহামদুলিল্লাহ, ২৬ এপ্রিল ২০২৬ ইং, রোজ রবিবার থেকে গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা শুরু...
26/04/2026

আলহামদুলিল্লাহ, ২৬ এপ্রিল ২০২৬ ইং, রোজ রবিবার থেকে গ্লোরিয়াস ইনোভেশন স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে।

নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হওয়া আজকের পরীক্ষায় অংশগ্রহণ করে।

সকাল ১১ ঘটিকায় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্মানিত পরিচালক জনাব Md. Shamim Miah। কক্ষ পরিদর্শন শেষে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

আসুন, আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠি এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করি।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছ...
20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। সকলের ত্যাগ, ধৈর্য ও সংযম কবুল হোক মহান আল্লাহর দরবারে—এই কামনা করি।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন হোক আরও সুদৃঢ়। আমরা যেন পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা রইল।

সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

— প্রতিষ্ঠাতা ও পরিচালক

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"৫২-র ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদদের প্রতি গ্লোরিয়াস ই...
21/02/2026

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"

৫২-র ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদদের প্রতি গ্লোরিয়াস ইনোভেশন স্কুল-এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলা আমাদের অহংকার, বাংলা আমাদের অস্তিত্ব। এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক— নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার সঠিক মর্যাদা ও শুদ্ধ চর্চা ছড়িয়ে দেওয়া।

রক্তে ভেজা সেই বর্ণমালা বেঁচে থাকুক প্রতিটি শিশুর কন্ঠে। 🇧🇩

#২১শে_ফেব্রুয়ারি #শহীদ_দিবস #মাতৃভাষা_দিবস #গ্লোরিয়াস_ইনোভেশন_স্কুল

Address

Sreemangal
Maulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্লোরিয়াস ইনোভেশন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category