Kashinath Alauddin High School & College Ex-Students Reunion-2026

Kashinath Alauddin High School & College Ex-Students Reunion-2026 This is an official page for KAHSC's ex-students reunion-2026.

09/02/2026

বিজ্ঞপ্তি

আমাদের স্কুল এন্ড কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ গত ১০ই জানুয়ারি এক অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে শেষ পর্যায়ে স্থগিত ঘোষণা করা হয়েছিল। যাহা আপনারা সবাই অবগত আছেন। এ নিয়ে আয়োজক কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, আগামী রমজানের ঈদের পরে সুবিধা জনক সময়ে একটি সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে আমাদের অবিলিকৃত ক্রেষ্ট সমূহ হস্তান্তর, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৬ এর সমাপনী ঘোষনা করা হবে।
এতে আপনাদের সদয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।

আহ্বায়ক ও সদস্য সচিব

26/01/2026

প্রাণের প্রতিষ্ঠান কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজকে ঘিরে
ভালোবাসা আর স্মৃতির এক ছোট্ট কিন্তু আন্তরিক প্রয়াস।

এই ডকুমেন্টারিটি আমাদের শেকড়ের গল্প, আমাদের পরিচয়ের গল্প।

পুরো ডকুমেন্টারির কাজটি আমাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

এই যাত্রায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা নানাভাবে সহযোগিতা করেছেন—
সবার প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

#কাশীনাথআলাউদ্দিনহাইস্কুলএন্ডকলেজ #প্রাণেরস্কুল #শেকড়েরগল্প #স্মৃতি #ডকুমেন্টারি #অনুভূতি #হৃদয়েরগল্প #স্কুললাইফ

আসসালামুআলাইকুম আমার প্রিয় ভাই, বন্ধু এবং প্রিয়জন।প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।।কাশীনাথ আল...
12/01/2026

আসসালামুআলাইকুম আমার প্রিয় ভাই, বন্ধু এবং প্রিয়জন।

প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।।

কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলা অবশ্যই প্রয়োজন।

১। আমরা যারা আয়োজনের সাথে ছিলাম আমরা দিন-রাত এক করে পরিবার, অফিস ব্যবসা বাদ দিয়ে প্রোগ্রাম সফল করার জন্য চেষ্টা করে গিয়েছি।

২। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং ব্যাচভিত্তিক সহযোগিতার মাধ্যমে এবং কোনধরনের বড় স্পনসর ছাড়া ৩ দিনের প্রোগ্রাম আয়োজন করেছি।

৩। অনেকেই বলে যাচ্ছেন যে আমরা রিইউনিয়নের নামে ব্যবসা করেছি এবং টিকিট বিক্রি করেছি, ভাইয়েরা এই কথা যারা বলে বেড়াচ্ছে তাদের মনমানসিকতার যে অবনমন হয়েছে সেটার একটা বহিঃপ্রকাশ।

৪। অনেক বড়-ছোট ভাই আছেন যারা গভঃ স্কুলের, উনারা আমাদের দুই স্কুলকে নিয়ে ট্রল করছেন, আপনারা এইটা ভুলে যাবেন না যে আমরা দুই স্কুল অতীত থেকে ভিন্নমত পোষণ করলেও আমাদের দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অনেক অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে, যেমন আমার ২/৩ অংশ বন্ধু হচ্ছে এই স্কুলের যারা আমরা ছোটকাল থেকে একসাথে বেড়ে উঠেছি, কাজেই অনেক বড়-ছোট-বন্ধু বিভিন্ন পোস্ট করছেন এই গুলা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।। মনে রাখবেন আপনাদের বিপদে আমরা এবং আমাদের বিপদে আপনারাই ছিলেন (সব স্কুলের ২০০৩ ব্যাচের বন্ধুরা এই শহরের মধ্যে সুনামের সাথে বন্ধুত্ব বজায় রেখে আছে)।।

৫। অনেকেই বলছেন আমরা ব্যার্থ, কিন্তু এক লালনের কনসার্ট ছাড়া বাকি ৯৯% প্রোগ্রাম আমাদের সফল হয়েছে।। এমনকি লালন স্কুলে অবস্থান নিয়েছিল ২ ঘন্টার উপরে এবং উনারা খুবই সহযোগিতা করেছে।।

৬। অনেকেই কমিটির মানুষকে দোষারোপ করছেন, আমাকে অনেকে হেয় করার চেষ্টা করেছে, অনেকেই আয়নাবাজি করেছে তার সব প্রমাণ রয়েছে। প্রশাসন যদি আমাদের কমিটিকে প্রোগ্রাম স্থগিত করার চাপ না দিতো তাহলেতো কোন প্রকার সমস্যা ছিলো না।। পরবর্তীতে আমরা সবাই অবগত হয়েছি এবং বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি শহরের অবস্থা কি ছিলো।। এই অবস্থায় কিভাবে প্রোগ্রাম চালিয়ে নেয়া সম্ভব আপনারাই জানাবেন, স্টেজের উপর ইট এসে পড়েছে, আমাদের প্রিয় শিল্পী দেবযানি একটুর জন্য রক্ষা পায়, যদি ওকে আমি না সড়াতাম তাহলে সেটা তার শরীরে আঘাত করতো, সেই ইট এসে পড়ে আমার পায়ে এবং আমি আঘাতপ্রাপ্ত হই।।

৭। অনেকেই চেয়ার ভাংগার ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন, ধন্যবাদ জানাই আপনাদের কারণে তাদের চিন্নিত করার দ্বায়িত্ব প্রশাসন থেকে নেয়া হয়েছে।। অনেকে আগুন সন্ত্রাস চালানোর চেষ্টাও করেছেন এইটাও চিন্নিত করা হবে।।

সর্বশেষে এইটা বলি যে, এইটা শুধুমাত্র আমাদের এক্সস্টুডেন্টদের প্রোগ্রাম ছিলো এবং যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদের নিয়ে ছিলো এবং যারা পরিবার নিয়ে রেজিষ্ট্রেশন করেছিলেন তাদের জন্য ছিলো কিন্তু বহিরাগতরা তাদের ইজ্জত সম্মানকে উষ্টিগত করে প্রোগ্রামে ঢোকার এবং আমাদের ক্ষতিসাধন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে।। কিন্ত আমাদের কমিটি সেইটা সফল হতে দেয়নি।। আমি যতটুকু জেনেছি, সেনাবাহিনী বা পুলিশ শুধুমাত্র যারা চেয়ার ভাংগার সাথে জড়িত ছিলো তাদেরকে আঘাত করেছে কিন্তু এতে কমিটির কারো আদেশ বা নির্দেশ ছিলো না।।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক মহিলা এবং শিশু তাদের যাতে কোন ক্ষতি না হয় সেইদিক বিবেচনায় ছিলো।

আমাদের অনুষ্ঠানে যারা অনাধিকার প্রবেশ করতে চেয়েছিলেন তাদের কাছে প্রশ্ন আপনাদের প্রোগ্রামে আমরা সব কাশীনাথীয়ানরা প্রবেশ করতে চাই তাহলে কি স্বানন্দে আমাদের প্রবেশ করতে দিবেন যদি দেন আমরা প্রস্তুত থাকবো।।

আমরা সফল আলহামদুলিল্লাহ
।। যারা ব্যার্থ করতে চেয়েছিলেন তারাই নিজের ইজ্জত সম্মান হারিয়েছেন।। কারণ নিজের বাবাকে বাবা না ঢেকে অন্যের বাবাকে বাবা ঢাকতে গিয়েছিলেন।।

প্রত্যেক স্কুলের ছাত্রের কাছে তার নিজ নিজ স্কুলই হচ্ছে বাবা-মা।।

আশা করি সবাই মিলে বিষয়টা অনুধাবন করতে পারবো।।

দয়া করে আমার পোস্ট দেখে কেউ চুলকাবেন না।। এই রিইউনিয়ন ছিলো আমাদের কাছে সন্তানের মতো, বিগত ৮ বছর ধরে আমরা এইটা বাস্তবায়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি।। যারা এর বিরোধিতা করেছেন উনারা কখনোই বুঝতে পারেননি প্রোগ্রাম বাস্তবায়ন হবে আর এখন ধর্মের তকমা লাগাচ্ছেন যে পাপ থেকে বেচে গিয়েছেন।। সেই সকল বড় ভাইদের বলি আমাদের অনেকের কাছেই কিন্তু আপনাদের পাপের প্রমাণ আছে এবং সামনে আসবে।। কাজেই সাধু সাবধান।।

শেষ করছি আমার সেই সকল ভাইদের কাছে অনুতপ্ত হয়ে যারা বিনা কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন।।

ভালো থাকুন সবাই, ইনশাআল্লাহ খুব শ্রীগ্রই আমরা বিশেষ কিছু নিয়ে আসছি আপনাদের জন্য।। মনের ভিতর জমে রাখা রাগ-ক্ষোভ ফেলে দিয়ে মনে রাখুন আমরা সবাই ভাই ভাই।।

আসসালামুআলাইকুম।

08/01/2026
আমাদের বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ইভেন্টকে সফল ও স্মরণীয় করে তুলতে যারা পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেক...
08/01/2026

আমাদের বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ইভেন্টকে সফল ও স্মরণীয় করে তুলতে যারা পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।

বিশেষ ধন্যবাদ জানাই আমাদের Event Partner Colours Wedding Management & Event Planner কে।

আপনাদের পেশাদারিত্ব, পরিশ্রম, সৃজনশীল পরিকল্পনা ও নিরলস সাপোর্টের কারণেই এই আয়োজন পেয়েছে নতুন রঙ, নতুন প্রাণ এবং অসাধারণ এক রূপ।

আমাদের আনন্দ, স্মৃতি আর মিলনমেলার এই যাত্রায় অংশীদার হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

Colours — You added the colours to our memories!

07/01/2026

Campus✨

07/01/2026
সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️এতো ব্যস্ততার মাঝেও সময়, শ্রম আর আন্তরিকতা দিয়ে Reunion-এর প্রস্তুতিতে পাশে থাকার জন্য।আজকের দিন...
06/01/2026

সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️
এতো ব্যস্ততার মাঝেও সময়, শ্রম আর আন্তরিকতা দিয়ে Reunion-এর প্রস্তুতিতে পাশে থাকার জন্য।

আজকের দিনটা খুবই ব্যস্ত ছিল,
কিন্তু সবার পরিশ্রম আর টিমওয়ার্ক দেখে সত্যিই গর্ব লাগে। 🙌

Kashinat Alauddin High School & College Reunion 2026 সফল করার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি আর এই বন্ধনটাই আমাদের শক্তি।

আজ কষ্ট করছি,
আগামীকাল স্মৃতি তৈরি করবো।

Jamayel Chowdhury

Address

Kashinath Alauddin High School And College, Moulvibazar
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashinath Alauddin High School & College Ex-Students Reunion-2026 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category