02/10/2026
আসসালামু আলাইকুম/আদাব।
প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,
মৌলভীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে সহচর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আসুন, এক নজরে জেনে নিই—স্কাউটিং আসলে কী? কেনই বা একজন শিক্ষার্থী হিসেবে আপনি রোভার স্কাউট গ্রুপে যোগ দেবেন?
🟥 স্কাউটিং হচ্ছে বিশ্বব্যাপী যুবসমাজের জন্য প্রচলিত একটি অরাজনৈতিক, শিক্ষামূলক ও গতিশীল যুব আন্দোলন, যা প্রাপ্তবয়স্ক নেতৃবৃন্দের সহায়তায় পরিচালিত হয়।
যুবসমাজের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের মাধ্যমে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই স্কাউটিং আন্দোলনের মূল লক্ষ্য।
তাই নিজেকে সর্বোচ্চ উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে একজন বিশ্বনাগরিক (Global Citizen) হিসেবে গড়ে তুলতে আজই স্কাউটিংয়ে যোগ দিন।
🟥 মৌলভীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ আপনাকে দিচ্ছে—
◽ রোভার স্কাউট প্রোগ্রাম সম্পন্ন করার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি ও চিফ স্কাউটের কাছ থেকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের সুযোগ।
◽ সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের সুযোগ।
◽ দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জনের সুযোগ।
◽ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প, জাম্বুরি, রোভার মুট, হজ ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ, যা আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
◽ ওয়ার্ল্ড স্কাউট কনফারেন্স, ওয়ার্ল্ড স্কাউট ইয়ুথ ফোরাম, এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্স, এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ।
➡️ এছাড়াও আপনার দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে একগুচ্ছ কোর্স ও প্রশিক্ষণের সুযোগ।
🔳 স্কাউটিং বিষয়ক কোর্সসমূহঃ
১. কোর্স ফর রোভার মেট
২. ইউনিট লিডার বেসিক কোর্স
৩. ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স
৪. ইউনিট লিডার স্কিল কোর্স
৫. ফার্স্ট এইড বিষয়ক কোর্স
৬. পাইওনিয়ারিং বিষয়ক কোর্স
🔳 দক্ষতা অর্জন সম্পর্কীয় কোর্সসমূহঃ
১. বেসিক কম্পিউটার কোর্স
২. অফিস ম্যানেজমেন্ট কোর্স
৩. নিউজ ও প্রোগ্রাম প্রেজেন্টেশন কোর্স
৪. দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কোর্স
৫. UNDP ও বাংলাদেশ স্কাউটসের যৌথ আয়োজনে সিভিক এডুকেশন বিষয়ক কোর্সে অংশগ্রহণের সুযোগ
৬. কনটেন্ট রাইটিং ওয়ার্কশপ
৭. ফটোগ্রাফি কোর্স
৮. সম্পাদনা বিষয়ক কোর্স
৯. ক্রাইম প্রিভেনশন বিষয়ক কোর্স
১০. সাংবাদিকতা বিষয়ক শর্ট কোর্স
১১. ডেস্কটপ পাবলিশিং ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কোর্সসহ জাতীয় সদর দপ্তর, সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে নানাবিধ কনফারেন্স ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
🔷 পরিশেষে বলতে চাই, একজন শিক্ষার্থী হিসেবে নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্রষ্টা ও দেশের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হয়ে স্বেচ্ছাসেবামূলক এই অরাজনৈতিক যুব আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করুন এবং একজন সৎ, আত্মমর্যাদাশীল, দক্ষ ও দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।
📢 ভর্তি ফরম সংগ্রহের সময়সূচি
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রতিদিন সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত রোভার স্কাউট ডেন থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে।
🌐 অনলাইনে ভর্তি আবেদন: https://sites.google.com/view/mbgc-rover-scouts/admission
অনলাইনে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা উপরের লিংকে প্রবেশ করে ভর্তি ফরম পূরণ করবে। অনলাইন আবেদন সম্পন্ন করার পর ভর্তি ফরমের PDF ডাউনলোড করে নিচে দেওয়া যোগাযোগ নম্বরগুলোর মধ্যে যেকোনো একটি নম্বরে WhatsApp-এর মাধ্যমে পাঠাতে হবে।
📞 যোগাযোগ:
০১৩০৮-৫৮১০৭১
০১৩০৬-৬৩১০৩৩
০১৭২৮-০৬৮৫৪২