ইকরা কোচিং সেন্টার

ইকরা কোচিং সেন্টার শিক্ষার শিকড় তেতো হলেও এর ফল মিষ্ট

01/06/2026
বাংলাদেশের সর্বশেষ জেলা ও উপজেলাগুলো, যা খুবই গুরুত্বপূর্ণ।
01/06/2026

বাংলাদেশের সর্বশেষ জেলা ও উপজেলাগুলো, যা খুবই গুরুত্বপূর্ণ।

এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ 'ডাক্তার' লিখতে পারবেন না: হাইকোর্ট
12/03/2025

এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ 'ডাক্তার' লিখতে পারবেন না: হাইকোর্ট

04/03/2025

আমাদের কোচিং এর বৈশিষ্ট্য সমূহ :
★বর্তমান শিক্ষার সকল কারিকুলাম এর ভিত্তিতে পাঠদান ও পরীক্ষার সুব্যবস্থা।
★NAPE ফরমেট ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ।
★ মেধাবিদের জন্য বিশেষ ছাড় ।
★দুর্বল শিক্ষার্থীদের অধিক যত্ন সহকারে আলাদা ক্লাস প্রদান ।
★শিক্ষার্থীদের আত্নবিশ্বাসী করে গড়ে তোলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো।
★বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকল বিষয় যত্নসহকারে পড়ানো।
★ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে পরিকল্পিত পাঠ্যক্রম কর্মসূচি ও হাতের লেখা প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব প্রদান।
★দূর্বল ছাত্র/ছাত্রীদের অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা।
★ইংরেজী ও গণিত বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ।
★ক্লাস টিউটোরিয়ালসহ মাসিক পরীক্ষা গ্রহণের বিশেষ ব্যবস্থা।
★ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতা গঠনে বিশেষ তৎপর।
★শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ।
★নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মনোরম পরিবেশে পাঠদানের সুব্যবস্থা রয়েছে।

02/03/2025

"টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।"

-রেদোয়ান মাসুদ

13/01/2025

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে ঐতিহাসিক মর্যাদা লাভ করে। চিঠিটি অনেকেরই পড়া। তবুও আজ কষ্ট করে না হয় আরেকবার পড়লেন, যদি নতুন কিছু অনুধাবন করা যায়-

মাননীয় মহোদয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।

আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।

তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।

সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।

আমার পূত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।

ইতি আপনার বিশ্বস্ত,

আব্রাহাম লিঙ্কন

এই অমুল্য কথাগুলো সকল শিক্ষকদের হৃদয় ধারণ করে প্রত্যেক শিক্ষার্থীদের শিক্ষা দেয়া উচিত, তবেই গড়ে উঠবে আগামীর সোনার বাংলাদেশ ❤️❤️❤️

Address

রাজপাড়া, ভূনবীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার3214
Maulvi Bazar
3214

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকরা কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share