আন-নূর ইসলামি পাঠাগার। নগর, কমলগঞ্জ। An-Nur Islami Pathagar.

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • আন-নূর ইসলামি পাঠাগার। নগর, কমলগঞ্জ। An-Nur Islami Pathagar.

আন-নূর ইসলামি পাঠাগার। নগর, কমলগঞ্জ। An-Nur Islami Pathagar. জ্ঞানার্জনের প্রত্যয়ে।

বই পরিচিতি-০২হে যুবক! জান্নাত তোমার প্রতীক্ষায়।লেখক : শাইখ মুস্তফা আহমাদ মুতাওয়াল্লীপ্রকাশনী : আর রিহাব পাবলিকেশনবিষয়...
08/01/2021

বই পরিচিতি-০২
হে যুবক! জান্নাত তোমার প্রতীক্ষায়।
লেখক : শাইখ মুস্তফা আহমাদ মুতাওয়াল্লী
প্রকাশনী : আর রিহাব পাবলিকেশন
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা।
অনুবাদক: সাইফুল্লাহ আল মাহমুদ

হে যুবক! তোমার রবের দিকে ফিরে এসো। ফিরে এসো জান্নাতের পথে। ফিরে এসো সফলতার পথে। তুমি ফিরে এসো সুখ-শান্তির পথে।
হে যুবক! জীবনে অনেক গুনাহ করেছো! অনেক পাপ করেছো! অনর্থক কাজে নিজের জীবনের মহামূল্যবান সময় নষ্ট করেছো!
হে প্রিয় যুবক! তোমাকেই বলছি—এখন কি সময় হয়নি তোমার তুমি তোমার রবের দিকে ফিরে আসার! এখনো কি সময় হয়নি তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করার! ঐ দয়ার প্রভু তোমার দিকে তাকিয়ে আছে। ঐ জান্নাত তোমার প্রতিক্ষা করছে। জান্নাতের হাজারো নেয়ামত তোমার প্রতিক্ষায়ই আছে। তোমার প্রভু তোমাকে তার দিকে অনুতপ্তের জন্য ডাকছে।

হে যুবক! তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো! পৃথিবির এমন কোনো খারাপ কাজ নেই তুমি করোনি, তুমি মনে মনে ভাবছো—আল্লাহ তায়ালা তোমাকে ক্ষমা করবেন না? তুমি কি আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাশ হয়ে গেছো? না যুবক, এমনটা নয়; পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا.
“জেনে রাখুন, আল্লাহ সেসব লোকদের তাওবাই কবুল করেন, যারা না জেনে বা ভুল করে মন্দ কাজ করে ফেলে এবং পরক্ষণেই ভীষণ অনুতপ্ত হয়ে তওবা করে; এরাই সেসব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তো সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়।” [সুরা নিসা : ১৭]

০১. মনের উপর লাগাম।লেখকঃ ইমাম ইবনুল জাওযী রহ.।বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু যাও...
04/11/2020

০১. মনের উপর লাগাম।
লেখকঃ ইমাম ইবনুল জাওযী রহ.।

বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু যাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খায়েশের গোলামি করেন, আপনি তখন জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবেন। শিকারি কুকুর আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কুকুর দেখলেই বিষয়টা বুঝবেন। শিকারি কুকুরের আলাদা সম্মান আছে। দাম আছে। কারণ, ইচ্ছার ওপর লাগাম টানার ক্ষমতা আছে তার। শাস্তির ভয়ে কিংবা মনিবের কৃতজ্ঞতাস্বরূপ তারা মনিবের শিকার নিজের কাছে নিরাপদে রাখে।

নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের স্বভাবকে ইচ্ছেমতো নাচায়। সমঝদার মানুষ হিসেবে বলুন তো: খায়েশের লেজ ধরে একবার চলা শুরু করলে, ভবিষ্যতে এর যে খারাপ পরিণাম হবে সেটা সহ্য করা সহজ, নাকি শুরুতেই খায়েশ চেপে ধরার কষ্ট সহ্য করা সহজ?
খায়েশের অনুসরণের সবচেয়ে করুণ পরিণাম হচ্ছে মানুষ সেই খারাপ কাজটা করতে একসময় আর কোনো মজা পায় না। কিন্তু অভ্যাসবশত করে যায়। নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারে না। এ ধরনের খারাপ কিছুতে অভ্যস্ত হলে তা আসক্তিতে রূপ নেয়। মদপান কিংবা অবাধ যৌনসম্পর্কে যারা আসক্ত তাদের অবস্থা এমনই। খায়েশের মুখে লাগাম আঁটবেন কীভাবে?
মনের লিমিটলেস খায়েশের উপর লাগাম আঁটার নানান কলাকুশল নিয়ে প্রত্যেক যুগেই বিজ্ঞ আলিমরা তাদের জাতিকে ওয়াজ নসিহত করে গিয়েছেন।
এমনি এক আলিম, ইমাম ইবনুল জাওযী রহ., যিনি তাঁর যুগের মানুষদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রচনা করেছেন অসংখ্য কিতাব। তাঁর সেই অসংখ্য রচনার ভিতর একটি বিখ্যাত কিতাব হচ্ছে ‘আত-তিব্বুর রুহানী’, বাংলায় যা রূপ নিয়েছে ‘মনের ওপর লাগাম’।
বইয়ের ৩০টি অধ্যায় নিয়ে এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

03/11/2020

পাঠাগারে সংবলিত অর্ধশতাধিক বইয়ের ধারাবাহিক পরিচিতি, তথ্যভিত্তিক পর্যালোচনা ও পাঠকদের সুচিন্তিত মতামত এবং বুক রিভিউ ধারাবাহিকভাবে পেইজে প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।

Send a message to learn more

ইসলামি জ্ঞানার্জনের মাধ্যমে সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে নতুন পথচলা শুরু হলো (১৮ অক্টোবর ২০২০ইং) "আন-নূর ইসলামী পাঠাগার" নগ...
03/11/2020

ইসলামি জ্ঞানার্জনের মাধ্যমে সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে নতুন পথচলা শুরু হলো (১৮ অক্টোবর ২০২০ইং) "আন-নূর ইসলামী পাঠাগার" নগর, কমলগঞ্জ এর।

ইসলামী সমাজ বিনির্মাণে, সমাজের দ্বীনি জ্ঞান পিপাসুদের জ্ঞানার্জনের খোরাকি হিসেবে ও দ্বীনি জ্ঞানার্জনের মাধ্যমে আদর্শিক সমাজ গঠনে কাজ করবে আন-নূর ইসলামি পাঠাগার।
১৮ অক্টোবর রোজ রবিবার বাদ এশা, নগর জামে মসজিদের সম্মানিত ইমাম মাঃ জুয়েল আহমদের উপস্থিতিতে পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
এলাকার তরুনদের এমন সৃজনশীল উদ্যোগে খুশি প্রকাশ করে সবসময় পাশে থাকার এবং সহযোগিতারও আশ্বাস দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের নন্দিত কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জমির আলী, সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ পারভেজ, সহ-অর্থ সম্পাদক রায়হান উদ্দিন মকুল, সমাজকর্মী মোঃ আমিনুল ইসলাম বাহার ও মোঃ ইয়াকুব আলী। এলাকার মুরুব্বি ও অন্যান্যদের উপস্থিতিতে জামে মসজিদের ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, এলাকার প্রবাসী ও এলাকার বিত্তশালীদের সহায়তায় আমরা প্রথম ধাপে ৫০ অধিক মূল্যবান বই নিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় পরবর্তীতে ধারাবাহিকভাবে আরোও ইসলামী মূল্যবান বই পাঠাগারের তালিকাভুক্ত হবে।

Address

Nagar, Kamalgonj
Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন-নূর ইসলামি পাঠাগার। নগর, কমলগঞ্জ। An-Nur Islami Pathagar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category