ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ২০১০ব্যাচ

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ২০১০ব্যাচ

ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ২০১০ব্যাচ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ২০১০ব্যাচ, School, Maulvi Bazar.

🌸 এসএসসি ২০১০ ব্যাচ মানেই শুধু একটি ব্যাচ নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতির নাম। 🌸এই স্কুলের মাঠে দৌড়ানো, ব...
23/04/2026

🌸 এসএসসি ২০১০ ব্যাচ মানেই শুধু একটি ব্যাচ নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতির নাম। 🌸

এই স্কুলের মাঠে দৌড়ানো, বন্ধুদের সাথে হাসি-আড্ডা, ক্লাস ফাঁকি, শিক্ষকদের বকুনি, পরীক্ষার ভয়—সবকিছু মিলেই আমাদের শৈশব, আমাদের বেড়ে ওঠা।

আজ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসে—জীবন আমাদের অনেক দূরে নিয়ে গেছে। কিন্তু “ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়” নামটা শুনলেই আমরা আবার সেই পুরোনো দিনে ফিরে যাই। মনে হয়, আমরা এখনও সেই একই বেঞ্চে বসে আছি, একই স্বপ্ন দেখছি।

সময় বদলেছে, দূরত্ব বেড়েছে, ব্যস্ততা বেড়েছে—কিন্তু আমাদের বন্ধন একটুও কমেনি। কারণ এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, এটি হৃদয়ের টান, এটি শেকড়ের টান।

🎉 বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি শুধু একটি অনুষ্ঠান নয়—এটি আমাদের শৈশবকে আবার ছুঁয়ে দেখার সুযোগ, হারিয়ে যাওয়া দিনগুলোকে আবার ফিরে পাওয়ার অনুভূতি।

তাই এসএসসি ২০১০ ব্যাচের সকল বন্ধুদের প্রতি হৃদয় থেকে অনুরোধ—চলুন, আমরা সবাই একসাথে এই শতবর্ষ আয়োজনকে সফল করি।

একই সাথে বিদ্যালয়ের সকল ব্যাচের বড় ভাই, ছোট ভাই, বন্ধু ও প্রিয়জনদের প্রতিও বিনীত অনুরোধ—সবাই একসাথে এগিয়ে আসুন। কারণ এই স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, আমাদের পরিচয়, আমাদের গর্ব।

❤️ আমাদের স্কুল, আমাদের শেকড়, আমাদের অহংকার।
চলুন, শতবর্ষ উদযাপন হোক ভালোবাসা, স্মৃতি আর গর্বে ভরা।







অদ্য (২২/০৪/২৬) ইং তারিখ ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা বিদ্যালয়ের প...
22/04/2026

অদ্য (২২/০৪/২৬) ইং তারিখ ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উদযাপন কমিটির সভাপতি জনাব আশরাফ হায়দার স্যারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

♦️বিঃদ্রঃ- চলতি সনের ডিসেম্বর মাসে এ অনুষ্টান অনুষ্টিত হবে- ইনশাআল্লাহ। এতে উদযাপন কমিটির কাজকে আরো ত্বরান্বিত করার জন্য দেশ ও প্রবাসে অবস্থানরত বিদ্যালয়ের সাবেক সকল ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন ও আর্থিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
©

ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় 2010 SSC ব্যাচ। আমরা সকল বন্দু মিলে এই করুনার মহামারিতে আমরা উদ্যোগ নিয়ে প্রায় শেষ পর্যায়ে। ই...
26/04/2020

ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় 2010 SSC ব্যাচ। আমরা সকল বন্দু মিলে এই করুনার মহামারিতে আমরা উদ্যোগ নিয়ে প্রায় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা আমাদের ইউনিয়নের ১২০ টি পরিবারকে উপহার সামগ্রী আগামী শুক্রবার বিতরণ করব। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সফল ভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ জানাই আমাদের দেশ ও বিদেশের প্রত্যেক বন্দুকে।

(বি.দ্রঃ অনেকের ছবি সংগ্রহ করতে পারিনি,দুঃখিত)
🤝🤝🤝

সবার ছবি এখনো কালেকশন হয় নাই।
26/04/2020

সবার ছবি এখনো কালেকশন হয় নাই।

25/04/2020

Welcome you all to this family where some guys are eagerly ready to assist you mentally,physically and what you need with affection and care....

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ২০১০ব্যাচ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category