কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়

কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় এটি কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল পেইজ যা বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভা। অদ্য কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বি...
19/08/2026

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভা।

অদ্য কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তাজউদ্দিন মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক জনাব মোঃ আসহাবুর রহমান শাওন, সাংবাদিক জনাব নির্মল এস পলাশ মহোদয়।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করেন জনাব মোঃ আলী মর্তুজা, জনাব মধুমিতা দেশমুখ্য, জনাব গৌরী রানী দেব, জনাব মোঃ মুমিন মিয়া মহোদয়।
অভিভাবক বৃন্দের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন সৈয়দ আমিরুল ইসলাম কয়সর, নিরঞ্জন দেব, অসিত পাল প্রমুখ।

সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক-অভিভাবকের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার গুণগত পরিবর্তন ও একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

১০ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানীত অভিভাবকদের জ্ঞাতার্থে। চিঠিটি শিক্ষার্থীদের হাতে আজ দেওয়া শুরু হয়েছে। সুধী,আগামী ১৯/০...
17/08/2026

১০ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানীত অভিভাবকদের জ্ঞাতার্থে। চিঠিটি শিক্ষার্থীদের হাতে আজ দেওয়া শুরু হয়েছে।

সুধী,
আগামী ১৯/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকার সময় কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০ম শ্রেণীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আপনার উপস্থিতি একান্ত কাম্য।

প্রাক-নির্বাচনী এবং অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬ খ্রি. এর ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।ওয়েবসাইট ঠিকানাঃ কমেন...
06/08/2026

প্রাক-নির্বাচনী এবং অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬ খ্রি. এর ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইট ঠিকানাঃ কমেন্টে দেওয়া আছে।
ওয়েবসাইটে প্রবেশ করে ডানপাশের 3 Line এ ক্লিক করে Result মেনু থেকে Academic result এ ট্যাপ করলে সংযুক্ত ছবির মত পেইজ পাওয়া যাবে, সেখানে পরীক্ষার নাম, শ্রেণি, শাখা, বিভাগ, রোল দিয়ে সার্চ করলে রেজাল্ট পাওয়া যাবে।
ধন্যবাদ সবাইকে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ খ্রি. যথাযোগ্য মর্যাদায় পালন।অদ্য কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিনিয়র...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ খ্রি. যথাযোগ্য মর্যাদায় পালন।
অদ্য কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সিনিয়র শিক্ষক মধুমিতা দেশমুখ্য ম্যাডামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক দেলওয়ার হোসেন স্যারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এর আগে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

02/08/2026

নোটিশ

এতদ্দ্বারা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে আগামী ৫ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রচনার বিষয়ঃ জুলাই গণঅভ্যুত্থান (বাড়ি থেকে লিখে নিয়ে আসবে)
আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপস্থিতে অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল ১০ আগস্ট ২০২৬ খ্রি।
27/07/2026

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল ১০ আগস্ট ২০২৬ খ্রি।

জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। স্থানঃ বিদ্যালয় হলরুম।আয়োজনেঃ কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়
21/07/2026

জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
স্থানঃ বিদ্যালয় হলরুম।
আয়োজনেঃ কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়

এসএসসি ২০১৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী সৈয়দা মাহমুদা আক্তার কলি এবং মাহবুব হোসেন মাহিন এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের স...
15/07/2026

এসএসসি ২০১৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী সৈয়দা মাহমুদা আক্তার কলি এবং মাহবুব হোসেন মাহিন এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হুওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
মানবিক ডাক্তার হয়ে দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।
তোমাদের জন্য শুভকামনা রইল।

14/07/2026

বিএনসিসি ক্যাডেটদের দেখতে চাই।
কমেন্ট করে জানিয়ে দাও তোমার এসএসসি পাশের সন এবং ক্যাডেট হিসেবে অভিজ্ঞতা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়া প্যাসিফিক এআই...
12/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী তিন সদস্যসহ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্য ও অন্যান্যদের একটি প্রতিনিধি দল।

স্বর্ণপদকজয়ী সাইদুজ্জামান আরাফ কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী।

আজ ১২ জুলাই (রবিবার) বিকেল সাড়ে ৫টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি তাদের পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী ও সৃজনশীল কাজে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

প্রতিনিধিদল আগামী ২–৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে। প্রধানমন্ত্রী তাদের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ত্রিদিব রায় আর্য কে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাজা আব্দুল্লাহকে বই উপহার দেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী তরুণদের খুঁজে বের করে তাদের যথাযথভাবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, মেধাবীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Address

Kamalgonj
Maulvi Bazar
3220

Alerts

Be the first to know and let us send you an email when কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share