10/06/2026
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
বৃষ্টির কারণে গত ৫ জুন আয়োজিত অনুষ্ঠান স্থগিত হওয়া অনুষ্ঠানটি আজ বিকাল ৫টায় ২নং রাবার বাগান এলাকায় অনুষ্ঠিত হয়। বিন্দু বিদ্যানিকেতন আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ নিয়ে কথা বলেন এলাকার কারবারি ( পাড়া প্রধান) উজ্জ্বল ত্রিপুরা, ২নং বারার বাগান যুব সমাজের সভাপতি ও স্কুলের অভিভাবক কমিটির সদস্য রিপ্রুচাই মারমা। স্কুলের প্রধান শিক্ষক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক হ্লামংচিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীর পাঠ্যবই থেকে কবিতা আবৃত্তি, মারমা - ত্রিপুরা- চাকমা গান, নাচ উপস্থাপন করে। উপস্থাপিত হয় Ujjal Uchchash এর রচনা ও নির্দেশনার মূকাভিনয় নাটক " গাছই জীবন"।
আঁকা ছবি, পোষ্টার, গান- নাচ- কবিতা ও আলোচনার মাধ্যমে গাছ ও প্রকৃতি সচেতনতার কথা বারবার উঠে আসে।