Nali Vim Chandra Secondary School

Nali Vim Chandra Secondary School Secondary School

স্থগিত এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর
17/07/2022

স্থগিত এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

17/06/2022
এসএসসি পরীক্ষার সময়সূচিঃ
27/04/2022

এসএসসি পরীক্ষার সময়সূচিঃ

অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠান - ২০২২ ইংতারিখঃ ঈদের ৩য় দিন.....
27/04/2022

অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠান - ২০২২ ইং

তারিখঃ ঈদের ৩য় দিন...

Result
30/12/2021

Result

নলী ভীম চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত "১৫ই আগস্ট জাতীয় শোক দিবস " উপলক্ষে আলোচনা ও দোয়ামাহফ...
15/08/2021

নলী ভীম চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত "১৫ই আগস্ট জাতীয় শোক দিবস " উপলক্ষে আলোচনা ও দোয়ামাহফিল অনুষ্ঠান।

.এস.এস.সি-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনাকিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে?প্রয়োজনীয় সামগ্...
25/07/2021

.
এস.এস.সি-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনা
কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে?

প্রয়োজনীয় সামগ্রী
১।একটি স্কেল
২। একটি পেন্সিল
৩। একটি কালো বলপয়েন্ট কলম
৪। A4 সাইজের কিছু কাগজ নাও

লেখার নিয়মঃ
১। A4 সাইজের কাগজের একপাশে লিখবে (কোনো ক্রমেই উভয় পাশে লিখবে না)
২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে
৪। প্রশ্নের সিরিয়াল (১,২,৩...../ক,খ,গ.....) ঠিকরেখে লিখবে

** কাভার পেইজ কিভাবে পুরণ করবেঃ
* * কাভার পেইজে তিনটা অংশ আছে
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে
** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে।

এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর
** এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে, ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো‌। যদি ২ হয়,তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে)

** শিরোনামঃ তুমি যদি "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, ' ইতিহাস পরিচিতি '। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।

** বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাএনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।" বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" হলে লিখবে বিষয় কোড "153"। (এটা ইংরেজীতেই লিখবে)
বিষয়ের নামঃ "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা"

** শিক্ষাবোর্ডের নাম ঃ এখানে শুধু জেলার নাম লিখবে না । যেমন (ঢাকা / যশোর / রাজশাহী)। বরং তুমি লিখবে (Dhaka Board/ Jashore Board / Rajsahi Board)। (এটা ইংরেজীতেই লিখবে)

** রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার এস.এস.সি এর রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার জে.এস.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ জে.এস.সি এবং এস.এস.সি একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে)

** শিক্ষার্থীর নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

** পিতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

** মাতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

** কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই!

** কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবোঃ এবার এসো A4 সাইজ পেইজ নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি। কালো বলপয়েন্ট কলম দিয়ে লেখা শুরু করি। "এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নাই ।

** অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো।

লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের হয়ে গেলো।
এভাবে এ্যাসাইনমেন্টগুলো তৈরী কর।

(কালেক্টেড)

Address

Nali Golbunia
Mathbaria
8560

Alerts

Be the first to know and let us send you an email when Nali Vim Chandra Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nali Vim Chandra Secondary School:

Shortcuts

Share

Category