18/07/2026
আজ, ১৮ জুলাই ২০২৬ (শনিবার), NPI University of Bangladesh (NPIUB)-এর Faculty of Engineering এর Department of Computer Science and Engineering (CSE)-এর ১২তম ব্যাচের Thesis/Project Final Defense, Viva ও Project Presentation সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত মূল্যায়ন পর্বে শিক্ষার্থীরা তাদের গবেষণা ও উদ্ভাবনী প্রজেক্টসমূহ উপস্থাপন করে, যেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বাস্তবসম্মত সমাধান, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং গবেষণার ফলাফল তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উপস্থাপনা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং কারিগরি দক্ষতা মূল্যায়ন করেন অভিজ্ঞ পরীক্ষকবৃন্দ।
থিসিস মূল্যায়ন বোর্ডের সভাপতিত্ব করেন জনাব Kartik Chandra Mondal, বিভাগীয় প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর, CSE বিভাগ। এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মুশফিক আনোয়ার, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ মূল্যায়ন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ধরনের থিসিস ডিফেন্স ও প্রজেক্ট প্রেজেন্টেশন শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা, উপস্থাপনা কৌশল এবং পেশাগত প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করে। এর মাধ্যমে NPI University of Bangladesh শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন এবং শিল্পখাত ও উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
CSE বিভাগের ১২তম ব্যাচের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা এবং পেশাগত জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্যমণ্ডিত হোক।
Department of Computer Science and Engineering (CSE)
NPI University of Bangladesh (NPIUB)
18/07/2026
18/07/2026