07/05/2026
মাদক বিরোধী সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
অনুষ্ঠিত ''বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়" প্রঙ্গনে।
আয়োজনে : সচেতন সমাজ (প্রশিকা)
তারিখ- ০৭-০৫-২৬ রোজ বৃহস্পতিবার।
উপস্থিত ছিলেন সচেতন সমাজ এর কর্মকর্তাবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল শিক্ষক, ছাত্র বৃন্দ ও মিডিয়ার প্রতিনিধি দল।
"মাদক থেকে মুক্ত হয়ে সমাজ গড়ব নতুন করে " এই শপথ নিয়ে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করেন।
07/05/2026
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে (০৬-০৫-২৬) বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ার মান বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
16/04/2026
বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত
এস এস সি ২০২৬ ব্যাচ এর বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-
সেই সাথে
সহঃ শিক্ষক মীর জামিনুল বাশার কে ও বিদায় সংবর্ধনায় স্মারক তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মোঃ নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ফরিদা ইয়াসমিন, অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, মিনু রানী দাস, প্রধান শিক্ষক জনাব মো: নজরুল ইসলাম,এসএমসি সদস্যবৃন্দ, শিক্ষক বৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ।
সকলের জন্য রইলো শুভকামনা।
26/03/2026
স্বাধীনতা দিবস উদযাপন ২০২৬
08/03/2026
বিদায় বেলায় অনিতা রানী চক্রবর্তী (ম্যাডাম)-
বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিতা রানী চক্রবর্তী আজ প্রাতিষ্ঠানিক বিদায় নিলেন।ভোলানাথ পরিবার তাকে কখনো ভুলতে পারবে না। অনিতা ম্যাডামের জন্য রইলো শুভকামনা।
তার হাতে সম্মামনা স্মারক তুলে দেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক , জনাব মো: নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।
21/02/2026
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি! সকল ভাষা শহীদের অমর আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।
31/01/2026
১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬
আয়োজনে : বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়
24/01/2026
বাণী অর্চনা ২০২৬
বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়
30/12/2025
বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫