Bright Future Academy- BFA

Bright Future Academy- BFA BFA is an easy learning centre. So, stay with us to develop yourself.......

বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্...
27/08/2025

বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী
মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রীর নাম মিনু।

১৯৮০ সালে তাদের বিয়ে হয়েছিলো ভালোবেসেই, দুজন দুজনকে ভালোবাসতেন, আর সেই থেকেই মন দেয়া নেয়া তারপর বিয়ে। তারপর ফুট ফুটে এক কন্যা সন্তান আসে তাদের সংসারে।

ঠিক ৪ বছর পর ১৯৮৪ সালে তাদের মনের অমিল হওয়ার কারনে হুমায়ুন ফরিদী এক প্রকার নিজের ইচ্ছেতেই মিনুকে তা*লা*ক দেন, যা মিনুর উপরে আসমান ভেঙ্গে পড়ার মতো।

মিনু হতবাক হলেন। তাছাড়া তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে, অন্তত তার মুখের দিকে হলেও সংসারটি চালিয়ে যেতে পারতো হুমায়ুন ফরিদী।

সেই দিন মিনু সারা রাত কেঁদেছিলেন। আর মনে মনে বলতেন এই আমার প্রেম এই আমার ভালোবাসা, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমাকে ছেড়ে চলে গেলো।এক বুক জ্বালা আর কষ্ট নিয়ে পথ চলা শুরু হলো মিনুর।

আর এ দিকে হুমায়ুন ফরিদী একই বছর ভালোবেসে বিয়ে করলেন। বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে সুর্বণা মোস্তফাকে। আর দুর থেকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখতে লাগলেন অসহায় মিনু।

মিনুর সেই চাওয়ার অবসান ঘটল দীর্ঘ ২৪ বছর (দুই যুগ) পর। ২০০৮ সালে ঐ একই ভাবে সুর্বণা মোস্তফা হুমায়ুন ফরিদীকে তালাক দেন এবং তার চেয়ে বয়সে ১৪ বছরের ছোট নাট্য পরিচালক বদরুল আনাম সৌদ কে বিয়ে করেন।

আর মিনুর মতো হুমায়ুন ফরিদীও চাতক পাখির মতো চেয়ে চেয়ে তা দেখেছেন, কেঁদেছেন এবং হার্ট এ্যাটাকও করেছিলেন। আসলেই বিধির লিখন বোঝা বড় দায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র💙

Collected

27/06/2025

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?

21/06/2025
যেসব কারণে খাবেন কাঠবাদামপ্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫  যেসব কারণে খাবেন কাঠবাদামকাঠবাদাম খেতে কমবেশি সবাই ভালোবাসে। তবে ...
25/02/2025

যেসব কারণে খাবেন কাঠবাদাম
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫

যেসব কারণে খাবেন কাঠবাদাম
কাঠবাদাম খেতে কমবেশি সবাই ভালোবাসে। তবে অনেকের ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয়। আপনি জানেন কি, উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করে। কাঠবাদাম স্ন্যাকস হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার।

কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তস্বল্পতা দূর করে। এটি চুল ও ত্বকের জন্য ভালো। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একমুঠো করে কাঠবাদাম খেলে এই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে। কাঠবাদামের উপকারিতা:

শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে
শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে

মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি
কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এই বাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ রিবোফ্লাভিন ও এল ক্যারনিটিন। এই উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এটি স্মৃতিভ্রম রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন ৪-৬ টি কাঠ বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে। শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট উৎস হিসেবে কাঠবাদাম বিশেষ ভূমিকা রাখে। বাড়ন্ত শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার। এছাড়া এতে আলঝেইমার হবার সম্ভাবনাও কম।

ক্যানসার প্রতিরোধে
কাঠবাদাম কোলোন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি কোলনকে ভালো রাখতেও কাজ করে।

বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী
বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী

হার্টের সুস্থতায়
নিয়ম করে ভেজানো বাদাম খেলে হার্ট ভালো থাকে। কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে। যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন-ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। এটি অ্যার্টারিকে ক্ষতিকর প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয়। নিয়মিত বাদাম খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং ৫০% হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

ডায়াবেটিস প্রতিরোধ করে
কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গবেষণায় বলা হয়, খাবারের পর কাঠবাদাম খাওয়া ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে।

কাঠবাদাম শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণ করে।

ওজন নিয়ন্ত্রণের সহায়ক
বাদাম খাওয়ার পর খিদে কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। বিপাকের হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

কাঠবাদাম কোলোন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে

কোলেস্টেরলের মাত্রা কমে
কাঠবাদাম শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়। প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত করলে হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে। এছাড়া বাদামে প্রচুর পরিমাণ মনো-স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডও। কিন্তু কোনরকম ট্রান্স ফ্যাট থাকে না। ফলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকেরও আশঙ্কা কম থাকে।

কাঠবাদামে থাকা ফসফরাস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

হাড় ও দাঁত ভালো রাখে
কাঠবাদামে থাকা ফসফরাস, মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয়। ফসফরাস কেবল হাড় ও দাঁত কে মজবুত করে না বরং এটি অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধও সাহায্য করে। হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্থায়িত্বের ওপর ফসফরাস এর প্রভাব রয়েছে অনেকখানি। বয়স জনিত হাড় ও দাঁতের সমস্যার তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতেও ফসফরাস বেশ কার্যকরী।

পুষ্টির ঘাটতি দূর হয়
বাদামে রয়েছে প্রায় ৩.৫ গ্রাম ফাইবার, ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি২, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে।

কোষ্ঠকাঠিন্য কমায়
বাদামের ফাইবার শরীরের জন্য উপকারী। আর্জিনিন এবং হেলদি ফ্যাটের সঙ্গে এই ফাইবারের উপস্থিতি কার্ডিওভাসকুলার ডিজিজ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। ফাইবারযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

কোষের ক্ষমতা বৃদ্ধি পায়
বাদামে থাকা প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যাতে কোনও ক্ষতের সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর এর কোনও প্রভাব পরে না।

কাঠবাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

শক্তি বাড়ায়
প্রতিদিন একমুঠো কাঠবাদাম খাওয়া শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ, কপার ও রিবোফ্লাবিন শরীরে শক্তি জোগায়। এটি বিপাক প্রক্রিয়া ভালোভাবে হতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কাঠবাদাম অ্যালকেলাইন সমৃদ্ধ একটি খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন-ই রয়েছে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয়।

Bright Future Academy- BFA

18/02/2025
27/02/2024

আপনি কি জানেন?🙂

🟥মানসিক রোগের কিছু লক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে।

1. যদি আপনি অনুভব করতে পারেন আগের চেয়ে আপনার মুখস্ত শক্তি কমে গেছে পড়া মনে থাকছে না তাহলে বুঝতে হবে আপনি মানসিক সমস্যায় রয়েছেন।

2. অত্যধিক মুড সুইং,,,
ঘুমের পরিবর্তন (সাধারণত যে সময়টায় ঘুমানো উচিত সে সময় না ঘুমিয়ে অন্যসময়-এর ঘুমানো 12 13 ঘণ্টা ঘুমানো).

3. সব সময় ক্লান্তি বোধ কোনো কাজে মনোযোগ না দিতে পারা, কোন কিছুতেই ভালো না লাগা নিজেকে ছোট্ট বন্দি জায়গায় আটকে রাখা। ঘোরাঘুরি আড্ডা বিনোদন কোন কিছুতেই অনুভব না পাওয়া।

4. অত্যধিক দুশ্চিন্তা। সাধারণ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা।

5. হঠাৎ করে মুখের রুচি কমে যাওয়া কোন কিছু খেতে না চাওয়া আবার এতটাই রুচি বেড়ে যাওয়া সব সময় খাই খাই করা।

6. মৃ ত্যু কামনা করা শুরু করে

7. স্বাভাবিকের তুলনায় ওজন কমতে থাকে

8. নিজেকে সবসময় তুচ্ছ ফেইলর মনে করা

9. সঠিক সিদ্ধান্ত নিতে বারবার ভাবতে থাকে এবং নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।

এগুলার মধ্যে আপনার কোনটি রয়েছে?😨

https://t.me/BFAsrana
02/12/2023

https://t.me/BFAsrana

BFA is an easy learning centre. So, stay with us to develop yourself.......

Address

Ges Field Road
Manikchari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright Future Academy- BFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category