14/12/2024
আগামীকাল ১৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ হতে জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী বোর্ড সমাপনী পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে। এসএসসি ভোকেশনাল নবম শ্রেণির সকল পরীক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো। আর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যথাযথভাবে পরীক্ষা সংক্রান্ত কাজ সম্পাদন করার জন্য অনুরোধ করা হল।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ
চকউলী, মান্দা, নওগাঁ।
14/12/2024
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৪ এর সময়সূচি প্রকাশ।
14/12/2024
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি।
12/05/2024
BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, RAJSHAHI
RESULT OF SSC EXAMINATION, 2024
Institution: CHAKULI BAHUMUKHI HIGH SCHOOL AND COLLEGE (EIIN: 123209)
Centre: MANDA - D, Thana/Upazilla: MANDA, Zilla: NAOGAON
No. of Students: { Examinee: 40, Appeared: 40, Passed: 38, Percentage of Pass: 95.00, GPA 5: 0 }
29/07/2023
এসএসসি ২০২৩ পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের বিজ্ঞপ্তি
আবেদন শুরুর তারিখঃ ২৯/০৭/২০২৩ইং
আবেদনের শেষ তারিখঃ ০৪/০৮/২০২৩ইং
আবেদন করতে ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
এমটি কম্পিউটার
প্রোঃ মোঃ মোফাজ্জল হোসেন
পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ।
মোবাইল নং- 01719-452132
29/07/2023
একাদশে ভর্তি আবেদন শুরু ১০ আগস্ট
আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
তবে পাস করা শিক্ষার্থীর চেয়ে ৮ লাখ আসন বেশি থাকলেও মানসম্মত কলেজে আসন সংকট রয়েছে বলে দাবি করছেন শিক্ষা গবেষকরা।
শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। এবার পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। এখন শিক্ষার্থীদের চিন্তা একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, ভর্তিতে কোনো আসন সংকট হবে না। একাদশ শ্রেণিতে আসন আছে ২৫ লাখের মত। যা পাস করা শিক্ষার্থীর চেয়ে ৮ লাখ বেশি।
অধ্যাপক তপন কুমার সরকার আরও জানান, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। দুই একদিনের মধ্যে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হবে।
শিক্ষা গবেষকরা বলছেন, আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজে আসন কম। সেই সঙ্গে এসএসসির পর শিক্ষার্থীদের একটি বড় অংশকে কারিগরি শিক্ষার দিকে নিয়ে আসা উচিত।
এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা করছে বোর্ড।
শেয়ার করুন
28/07/2023
BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, RAJSHAHI
RESULT OF SSC EXAMINATION, 2023
Institution: CHAKULI BAHUMUKHI HIGH SCHOOL AND COLLEGE (EIIN: 123209)
Centre: MANDA - D, Thana/Upazilla: MANDA, Zilla: NAOGAON
No. of Students: { Examinee: 50, Appeared: 50, Passed: 50, Percentage of Pass: 100.00, GPA 5: 16 }
07/03/2023
২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি
07/12/2022
অত্র কলেজে ভর্তি ইচ্ছুকদের অনলাইনে অথবা কলেজে এসে ভর্তির আবেদন করার জন্য বলা হলো।
অধ্যক্ষ,
চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ,
মান্দা, নওগাঁ।
মোবাইল নং 01309123209
একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন কাল থেকে
বিভিন্ন কলেজ-মাদরাসায় একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এবারও তিন দফায় আবেদন গ্রহণ করে একাদশে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ১ ফেব্রুয়ারি একাদশে ক্লাস শুরু করবেন সদ্য এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা। বুধবার এসব তথ্য জানিয়ে একাদশে ভর্তির নীতিমালা জারি করা হয়েছে।
অনলাইনে আবেদন :
জানা গেছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থী ৩২৮ টাকা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
তবে, যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।
তিন ধাপে আবেদন ও ফল প্রকাশ :
জানা গেছে, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, আবেদনের যোগ্য হলে তাদেরও এ সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর প্রথম ধাপের আবেদন যাচাই বাছাই ও আপত্তি-নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষার ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে ২৬ ডিসেম্বর। একই দিন আবেদন করা শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তনের সময় পাবেন। আগামী ৩১ ডিসেম্বর প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।
৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।
ভর্তি ও ক্লাস শুরু :
আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি চলবে। ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
গ্রুপ নির্বাচন যেভাবে :
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
একাদশে ভর্তিতে কোটা :
কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নূন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারী সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তিল সুযোগ পাবেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে। সংশিষ্ট কর্মকর্তা দপ্তর প্রধান হলে সেক্ষেত্রে তার একধাপ ওপরের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে। মোট আসনের ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তানের জন্য সংরক্ষিত থাকবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান শনাক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
মেধাক্রম নির্ধারণ :
সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন বছরের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। যদি তারপরেও প্রার্থী বাছাইয়ে জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
স্কুল এন্ড কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
কলেজে ভর্তি ফি :
ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের কলেজে ভর্তির ফি হবে ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনের ভর্তির ফি ২ হাজার ও উপজেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনে ভর্তির ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজের জন্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার ননএমপিও কলেজে বাংলা ভার্সনে ভর্তির জন্য ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ের কলেজের বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। আর উপজেলা পর্যায়ের কলেজে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি কলেজগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তির ফি নেবে। দরিদ্র, মেধারী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলোকে ফি যতদূর সম্ভব মওকুফে ব্যবস্থা নিতে হবে।
যেসব কলেজ শিক্ষার্থী ভর্তি করতে পারবে না :
স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এ ধরণের কলেজ বা মাদরাসা কোন অবস্থাতেই ছাত্র-ছাত্রী ভর্তি করতে পারবে না। পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ-সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত ক্যাম্পাস এবং অননুমোদিত কোন বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে না।
পাঠকদের জন্য একাদশে ভর্তির নীতিমালা তুলে ধরা হলো।
নীতিমালা দেখতে ক্লিক করুন :
http://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/27118982_6949_4e2b_a476_6daea1b9f272/%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8.pdf
সংবাদটি শেয়ার করুন