25/04/2025
আজ একটা বিষয় লক্ষ্য করলাম....!
আমরা মানুষের স্মার্টনেস,হাসিখুশি কথাবার্তা, আউটলুক, সুমিষ্ট বাচনভঙ্গি, কিংবা বাইরের অবয়ব দেখে কত সহজেই অনুমান করে ফেলি লোকটা কতই না সুখী,,,!!
আমার জীবনটা যদি ওনার মত হতো,কিংবা আমি যদি ওনার মত চলতে পারতাম, বলতে পারতাম এই সেই....
আফসোস আর আফসোস!!
শেষ নেই আফসোসের,,,
বাট, আমি হলফ্ করে বলতে পারি,,, আপনি তাঁর খুব কাছাকাছি যদি যেতে পারেন, কিংবা খুব কাছ থেকে তাঁর অবস্থান পর্যবেক্ষণ করতে পারেন,,,
দেখবেন আপনার ধারণাই পাল্টে যাবে,নিজেকে নতুন করে আবিস্কার করতে পারবেন, নতুন এক স্বর্গীয় সুখে ভরে উঠবে আপনার মন প্রাণ,কারণ কি জানেন???
আপনি তখন খুব অবাক হয়ে অবলোকন করবেন যে,আপনি তাঁর চেয়ে শত না হাজার গুন সুখে আছেন,আপনার চেয়ে হাজার গুন কণ্টকাকীর্ণ তাঁর ভুবন!
তবু্ও অবলীলায় কত স্বাচ্ছন্দ্যে,সুখের অভিনয় করে চলেছে সে,দেখে হিংসে না করে উপায় নেই!
অভিনয় কেন বলছি জানেন?
আসলে পৃথিবীতে কেউই শতভাগ সফল কিংবা সুখী নয়!হতে ও পারবেনা,,এটা প্রকৃতি বিরুদ্ধ!!
তদুপরি, নিজের অবস্থানে থেকে, কে কিভাবে নিজেকে কতটা সন্তোষ দিতে পারছে, মানিয়ে নিতে পারছে,এটার উপর বেসিস করে তাঁর বোধশক্তিকে কাজে লাগিয়ে কতটা এডজাস্ট করতে পারছে, সেটাকেই অভিনয় হিসেবে ধরছি।
মোদ্দাকথা,সুখ পার্থিব কোন বস্তু কিংবা খেলনা নয়,আপনি কিনে নিলেন আর অমনি আপনার হয়ে গেল,,!!
যা সম্পূর্ণ অনুভবের এবং নিজেকে সকল পরিস্থিতিতে মানিয়ে নিয়ে স্বাভাবিক ভাবে প্রেজেন্ট করার বিষয়!!
যা একান্ত মানসিক গ্রহণযোগ্যতার বিষয়, অন্যথায় সর্বদা আফসোস আর হীনমন্যতায় ভুগা ছাড়া উপায় কি??
# আজ এই পর্যন্ত, লেখাটা একটু বড় হয়ে গেল মনে হয়,কষ্ট করে পড়ার জন্য,,
ধন্যবাদ।