Paul's Classroom

Paul's Classroom Welcome to Paul's Classroom. In simple terms, making Mathematics easy is the goal of this channel.

YouTube:-https://www.youtube.com/

F.B Group:- https://facebook.com/groups/1112776989939970/

WhatsApp: +8801602068243

বৃত্ত:  ৬ষ্ঠ থেকে এসএসসি,চাকরি পরীক্ষা  সবকিছুতে বৃত্ত থেকে প্রশ্ন হয়।1️⃣ কেন্দ্র (Centre):যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র...
20/10/2025

বৃত্ত:
৬ষ্ঠ থেকে এসএসসি,চাকরি পরীক্ষা সবকিছুতে বৃত্ত থেকে প্রশ্ন হয়।

1️⃣ কেন্দ্র (Centre):
যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কিত হয়, তাকে বৃত্তের কেন্দ্র বলে।

2️⃣ ব্যাসার্ধ (Radius):
কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যেকোনো বিন্দু পর্যন্ত যোগ করা রেখাখণ্ডকে ব্যাসার্ধ বলে।

3️⃣ ব্যাস (Diameter):
কেন্দ্র দিয়ে অতিক্রম করে বৃত্তের পরিধির দুইটি বিন্দুকে যুক্ত করা রেখাখণ্ডকে ব্যাস বলে।
👉 ব্যাস = ২ × ব্যাসার্ধ

4️⃣ পরিধি (Circumference):
বৃত্তের চারপাশের বাঁকা রেখাকে পরিধি বলে।

5️⃣ জ্যা (Chord):
বৃত্তের পরিধির দুইটি বিন্দুকে যুক্ত করা রেখাখণ্ডকে জ্যা বলে।

6️⃣ খণ্ড (Arc):
বৃত্তের পরিধির কোনো অংশকে খণ্ড বলে।

7️⃣ খণ্ডিতাংশ (Segment):
বৃত্তের একটি জ্যা ও তার উপরিতলীয় খণ্ড দ্বারা সীমাবদ্ধ অংশকে খণ্ডিতাংশ বলে।

8️⃣ খণ্ডাংশ (Sector):
দুটি ব্যাসার্ধ ও তাদের মধ্যবর্তী খণ্ড দ্বারা সীমাবদ্ধ অংশকে খণ্ডাংশ বলে।

9️⃣ স্পর্শক (Tangent):
যে সরলরেখা বৃত্তকে এক বিন্দুতে স্পর্শ করে কিন্তু ছেদ করে না, তাকে স্পর্শক বলে।

10️⃣ ছেদক (Secant):
যে সরলরেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে, তাকে ছেদক বলে।

🖊️বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:
✏️বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল =πr²
🖊️বৃত্তের পরিধি =২πr

বৃত্ত সম্পর্কিত কিছু ধারণাঃ
🖋️একই সরলরেখায় অবস্থিত তিনটি
বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা
যায়না।
🖊️দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত
আকা যায়।
🖊️একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর
সংযোজক রেখাকে জ্যা বলা হয়।
🖊️বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে
π বলে।
✏️বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর
দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে।
🖊️বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র
থেকে সমদূরবর্তী।
🖊️বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের
নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা
বড়।
✏️বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম
জ্যা।
🖊️বৃত্তের যে কোন জ্যা এর
লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী।
🖋️কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই
বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের
কেন্দ্রে অবস্থিত হবে।
※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।

আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।

18/10/2025

যেভাবে ঘরে বসেই নিজেই মোবাইল দিয়ে বোর্ড চ্যালেন্জের জন্য আবেদন করুন অতি সহজেই।
আবেদনের সময়সীমা ১৭-২৩ অক্টোবর।

18/10/2025


ঘরে বসে নিজেই ফোন দিয়ে বোর্ড চ্যালেন্জ-র আবেদন করতে পারবেন। অতিশীঘ্রই ভিডিও আসছে।।...

16/10/2025

আরো খুঁজেন: Physics, Chemistry, Biology
সপ্তাহে ৫ দিন, ২ ঘণ্টা
৩০০০ টাকা 😆

16/10/2025

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৮.৮৬, জিপিএ -৫ পেয়েছে ২৭০৭ জন।

16/10/2025

HSC 2025 - গড় পাশের হার ৫৮.৮৩%!

16/10/2025

আজকে এইচএসসি রেজাল্ট দেবে, যারা বড় ভাই বোন গার্ডিয়ান আছেন তারা যেন কারোর মেন্টাল টর্চারের কারণ না হন!
কারো যদি রেজাল্ট খারাপও হয় কাঙ্ক্ষিত ফল না আসে, তবে আপনার খারাপ লাগার চাইতেও যে রেজাল্ট করছে তার খারাপ লাগা বেশি।

সম্ভব হলে মোটিভেট করেন, মুভ অন করতে হ্যাল্প করেন, সামনে এডমিশন আছে, এডমিশন ক্যান্ডিডেট হলে তারে সব শোক কাটায়ে পড়াশোনায় ঢোকানার ব্যাবস্থা করেন।

মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই টাইপ কাহিনী করতে যেয়ে হুদাই ওদের চোখে কালার হতে যায়েন না, আপনার সন্তান হোক / ছোট ভাই, বোন যাই হোক। সে রেজাল্ট খারাপ করলে তার খারাপ লাগা তার ই, আপনার যতোই খারাপ লাগুক সেটা তার খারাপ লাগার কাছে ৫০% ও না।

হ্যাঁ এমনও হতে পারে জিপিএ-৫ এর জায়গায় 4.71 / 4.81/ 4.86/ 4.94 কিংবা প্লাসের সংখ্যা কমলে রেজাল্ট 4.50এর নিচেও নামতে পারে, ,,, পরীক্ষাটা যেহেতু আপনি দেন নাই তাই আপনি জাজমেন্টাল ও হইয়েন না, ধন্যবাদ ।

সবার কাঙ্খিত ফলাফলের প্রত্যাশায়✨🪄

_ Paul's Classroom ©

এ বছর রসায়নে নোবেলজয়ী ওমর ইয়াঘির জীবনটা কি অবিশ্বাস্য।আমরা জীবন নিয়ে কতো অভিযোগ অনুযোগ করি। অথচ এবারের রসায়নে নোবেল বি...
11/10/2025

এ বছর রসায়নে নোবেলজয়ী
ওমর ইয়াঘির জীবনটা কি অবিশ্বাস্য।
আমরা জীবন নিয়ে কতো অভিযোগ অনুযোগ করি। অথচ এবারের রসায়নে নোবেল বিজয়ী ওমর ইয়াঘি ছিলেন ফিলিস্তিনি শরনার্থী। থাকতেন জর্ডানের আম্মানের একটি শরনার্থী ক্যাম্পে। তাঁর বাবা মায়ের মধ্যে কেউই পড়াশোনা জানতেন না।‌
তিনি নিজেই বলেছিলেন, 'আমি নিম্নবিত্ত এক শরনার্থী পরিবারে বড় হয়েছি। আমরা একটি ছোট ঘরে ডজনখানেক মানুষ থাকতাম। ঘরটাও ছিলো একপ্রকার গোয়াল ঘর।‌ কারণ গবাদিপশুগুলোও আমাদের সঙ্গে একই ঘরে থাকতো।'
তাঁদের বংশেও‌ পড়াশোনার তেমন প্রচলন ছিলোনা। কেবল নিজের চেষ্টাতেই তিনি এগিয়ে গেছেন।
নিজের প্রচেষ্টা আর অধ্যাবসায় যে কতোটা তীব্র হতে পারে তা তিনি প্রমাণ করলেন। আবার নোবেল পাওয়ার সঙ্গে সঙ্গে স্মরণ করলেন নিজের পূর্বপুরুষদের। বললন, 'দখলদার ইসরায়েল ফিলিস্তিনেন শত শত বিজ্ঞানীকে নারকীয়ভাবে খুন করেছে।'
ওমর ইয়াঘি দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে রসায়নে নোবেল পেলেন। এর আগে পেয়েছিলেন মিসরীয় রসায়নবিদ আহমেদ জেওয়াইল।
আহমাদ ইশতিয়াক

20/08/2025

[উৎপাদক বিশ্লেষণ ]

26/07/2025

পরিস্থিতি যেমন-ই হোক পড়ালেখা চালিয়ে যেতে হবে, appreciate পাওয়ার দাবিদার।। 😂🐸

21/07/2025

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে ঘটা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Paul's Classroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category