Student Point Academic Care - SPAC

Student Point Academic Care - SPAC ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য অফলাইন এবং অনলাইন কেন্দ্রিক একাডেমিক প্রোগ্রাম।

02/03/2025

🌙 নূরের আলো: রমাদান ইসলামিক শিক্ষাক্রম 🕌

"হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।"
📖 (সূরা আল-বাকারা: ১৮৩)

আলহামদুলিল্লাহ! পবিত্র রমাদান উপলক্ষে স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক কেয়ার আয়োজন করছে এক ব্যতিক্রমী ফ্রি ইসলামিক শিক্ষা কর্মসূচি – "নূরের আলো", যা সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
এই আয়োজনের মাধ্যমে আমরা জানবো:

✨ সহীহ কুরআন তেলাওয়াত ও অর্থ
📜 ফরজ ও সুন্নাহ বিধান
🌿 প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর জীবনী

আজকের প্রথম ক্লাস অত্যন্ত উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, যেখানে শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে অংশগ্রহণ করেছে। এই প্রোগ্রাম পরিচালনা করছেন নোয়াখালী কেরামতিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, জনাব তাজুল ইসলাম হুজুর।

🌟 আলোকিত জীবনের পথে একসঙ্গে হাঁটুন!
এটি শুধু একটি কোর্স নয়, বরং দ্বীনের আলোয় নিজেদের জীবন সাজানোর এক অনন্য সুযোগ।

তাই আর দেরী না করে, এই রমাদানে সন্তানকে ইসলামিক শিক্ষায় উদ্ভাসিত কর‍তে আজই যুক্ত হোন আমাদের সাথে।
সকল শিক্ষার্থীদের জন্য এই কোর্স একদমই ফ্রি!

~ আজকের ক্লাসের কিছু মুহূর্ত কমেন্টে দেওয়া হল 👇

✨ S**C-এর তৃতীয় তলার শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ✨আজ S**C-এর জন্য এক গৌরবময় দিন! আমাদের তৃতীয় তলার শ...
22/02/2025

✨ S**C-এর তৃতীয় তলার শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ✨

আজ S**C-এর জন্য এক গৌরবময় দিন! আমাদের তৃতীয় তলার শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

♦️ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ:

🎤 প্রধান অতিথি: জনাব হাজী মফিজ উল্ল্যাহ, সভাপতি, আদর্শ ফোরকানিয়া কমপ্লেক্স।
🎤 বিশেষ অতিথি: জনাব মোসলেহ উদ্দিন রোমান, সাধারণ সম্পাদক, আদর্শ ফোরকানিয়া কমপ্লেক্স।
🎤 বিশেষ অতিথি: হাফেজ মাওলানা আব্দুল করিম, ইমাম, দত্তের হাট বাজার জামে মসজিদ।

♦️ অনুষ্ঠানের প্রধান আয়োজনসমূহ:

📌 বিভিন্ন পর্যায়ের অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা: দ্বিতীয় তলায় অভিভাবকদের এবং তৃতীয় তলায় শিক্ষার্থীদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হয়।

🎙️ শুভেচ্ছা বক্তব্য: S**C-এর সার্বিক লক্ষ্য ও অর্জন নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সাকিব শাহরিয়ার স্যার।

📢 ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা: প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা ও রমাদান কেন্দ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন জাহিদ হাসান স্যার।

🏆 পুরষ্কার বিতরণী অনুষ্ঠান: শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মারুফ হাসান স্যার।

♦️ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা:

🎖️জানুয়ারি মাসের ফলাফলের ভিত্তিতে পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী পুরষ্কৃত করা হয়।

🎖️এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের চমৎকার ফলাফলের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

🚀 S**C-এর নতুন মাইলফলক!

আমরা গর্বের সাথে জানাচ্ছি, নোয়াখালীতে আমরাই প্রথম একই সময়ে সর্বোচ্চ ৯টি ক্লাস পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছি! মর্নিং ও ডে শিফট উভয়ই সফলভাবে পরিচালিত হচ্ছে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষার সুযোগ তৈরি করছে।

এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থন। সমস্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা!

🌱 Small Steps, Big Dreams, Grow with S**C!

**C

**C

আজ স্প্যাকের জন্য একটি আবেগঘন দিন। আমাদের প্রিয় আহনাফ স্যার, যিনি দীর্ঘ এক বছর ধরে নিজের আন্তরিকতা, নিষ্ঠা, ও পরিশ্রম দি...
08/02/2025

আজ স্প্যাকের জন্য একটি আবেগঘন দিন। আমাদের প্রিয় আহনাফ স্যার, যিনি দীর্ঘ এক বছর ধরে নিজের আন্তরিকতা, নিষ্ঠা, ও পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন, আজ নতুন জীবনের পথে পা বাড়ালেন।

বিদায়ের এই মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের মনে মিশ্র অনুভূতি—একদিকে স্যারের সাফল্যের জন্য আনন্দ, অন্যদিকে তাঁর অনুপস্থিতির শূন্যতা। স্যারের শিক্ষাদান শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, কঠিন সময়ে সাহস জুগিয়েছেন।

স্প্যাক পরিবার চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে আহনাফ স্যারের অবদান স্মরণ করবে। নতুন পথচলায় তাঁর জন্য অফুরন্ত শুভকামনা।

স্যার, আপনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন!

#ধন্যবাদ_আহনাফ_স্যার
#স্প্যাক_পরিবার

Today is an emotional day for S**C. Our beloved Ahnaf Sir, who has dedicated himself for the past year with sincerity, dedication, and hard work, is now stepping into a new chapter of his life.

At this moment of farewell, there is a mix of emotions among teachers and students—joy for his success and a sense of emptiness in his absence. His teaching was never limited to textbooks—he taught us to dream, inspired us in tough times, and guided us towards success.

The S**C family will always remember his invaluable contributions with gratitude. Wishing him all the best for his new journey ahead!

Sir, you will always remain in our hearts!


**C_Family

"আপনার স্বপ্নপূরণের জন্য S**C-এর স্বনামধন্য শিক্ষকবৃন্দ প্রস্তুত। আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের সাথেই থাকুন!"
12/01/2025

"আপনার স্বপ্নপূরণের জন্য S**C-এর স্বনামধন্য শিক্ষকবৃন্দ প্রস্তুত। আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের সাথেই থাকুন!"

05/01/2025

স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক কেয়ারের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে ৫-ই জানুয়ারি থেকে। আপনার সন্তানের শিক্ষার মান উন্নয়নে আজই যুক্ত হয়ে যান আমাদের সাথে।

⭕⭕ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের একাডেমিক প্রোগ্রাম ⭕⭕🔳 আমাদের বৈশিষ্ট্যসমূহ 🔳✅ সীমিত আসনে মনোরম ও সুসজ্জিত ক্লাসর...
25/11/2024

⭕⭕ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের একাডেমিক প্রোগ্রাম ⭕⭕

🔳 আমাদের বৈশিষ্ট্যসমূহ 🔳

✅ সীমিত আসনে মনোরম ও সুসজ্জিত ক্লাসরুমে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।

✅এক ঝাঁক মেধাবী এবং অভিজ্ঞ স্কুল-কলেজের শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত

🔴 নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠদান ও অধ্যায় ভিত্তিক প্রাক্টিক্যাল ক্লাস।

🔴বৃত্তি পরীক্ষার জন্য উপযোগী করে স্পেশাল কেয়ার নেওয়া হয়।

✅অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা।

✅অর্ধ-বার্ষিক এবং বার্ষিক পরীক্ষার পূর্বে স্কুলের অনুরূপ করে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়।

🔴পবিত্র রমজান মাসে মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কুরআন তেলওয়াত শুদ্ধকরণ, ফরজ বিধি-বিধান, সীরাত প্রভৃতি ক্লাস নেওয়া হয়।

🔴প্রতিমাসে শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে অভিভাবকদের সাথে পরামর্শ ও সমন্বয়।

✅প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা হয়।

✅কেউ পড়া প্রদানে ব্যর্থ হলে, অভিভাবকের সাথে সমন্বয় করে অতিরিক্ত সময় প্রদান করে পড়া আদায় করা হয়।

🔴অফলাইনের পাশাপাশি অনলাইনেও সার্বক্ষণিক সাপোর্ট দেওয়া হয়।

🔴 মর্নিং এবং ডে-শিফটের ব্যবস্থা

☑️☑️ একাডেমিক কোর্সসমূহ:
✅✅ ষষ্ঠ থেকে অষ্টম : সকল বিষয় ও আরবি
✅✅ নবম ও দশম : বিজ্ঞান, মানবিক, ব্যবসা এবং আরবি

✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
একাদশ ও দ্বাদশ : আইসিটি ও ইংরেজি
🔴🔴 বিজ্ঞান : পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত
🔴🔴ব্যবসা : হিসাববিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি
🔴🔴মানবিক : অর্থনীতি

ভর্তি হতে যোগাযোগ :
সাকিব স্যার : 01757545802
মারুফ স্যার : 01879064908

ঠিকানা :
বনলতা (২য়) তলা, দত্তেরহাট, নোয়াখালী।

HSC 24-এর  সকল কৃতকার্য স্টুডেন্টদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।। All the best...ইনশাআল্লাহ সামনের দিনগুলো আরও ...
15/10/2024

HSC 24-এর সকল কৃতকার্য স্টুডেন্টদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।। All the best...ইনশাআল্লাহ সামনের দিনগুলো আরও সুন্দর হবে সেই প্রত্যাশাই করি।।।

মোট পরীক্ষার্থী: ৪০ জন
পাশের হার ১০০%
মোট জিপিএ ৫ : ১৩ জন

   একাডেমিক কোর্স... হ্যালো HSC 26☺️কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার ভালো ফলাফল নিশ্চিত করতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছ...
29/09/2024

একাডেমিক কোর্স...

হ্যালো HSC 26☺️
কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার ভালো ফলাফল নিশ্চিত করতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একাডেমিক কোর্স। A+ পাওয়ার লক্ষ্যে সম্পুর্ণ গাইডলাইন আমাদের থেকে তোমরা পাবে।

এর কোর্সসমূহ:
✅ পদার্থ ✅রসায়ন ✅উচ্চতর গণিত
✅ জীববিজ্ঞান ✅ ইংরেজি ✅ আইসিটি

এই ব্যাচে তোমাদের জন্য থাকছে...
✔️ বেসিক থেকে পড়ার সুযোগ।
✔️ অধ্যায়/টপিক ভিত্তিক পরীক্ষা।
✔️ বোর্ড প্রশ্ন অনুশীলন।
✔️ অধ্যায় শেষে শীট প্রদান।
✔️ দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আলাদা নজরদারি।
✔️ A+ নিশ্চয়নে প্রয়োজনীয় উপকরণ এবং লেকচার প্রদান।

মাসিক ফি :

◼️ HSC 2025 -
🔴 ১০০০ ( আইসিটি, ইংরেজি)
🔴 ২০০০ (পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান )

আমাদের কোচিং এ কম খরচে সকল বিষয়ে পড়ানো হয়।ফলে আলাদা কোথাও পড়তে হয়না। সময় এবং টাকা উভয়ই বেঁচে যাবে।

ফ্রি ক্লাস যাচাই করে তার পর ভর্তি হওয়ার সুযোগ আছে।

ভর্তি হতে যোগাযোগ করুন :
০১৮৭৯০৬৪৯০৮, ০১৭৫৭৫৪৫৮০২
বনলতা (২য় তলা), দত্তেরহাট, মাইজদী, নোয়াখালী

Address

Bonolota 2nd Floor, Dotterhat, Maijdee Court
Maijdee Court
3800

Telephone

+8801879064908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Point Academic Care - SPAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Student Point Academic Care - SPAC:

Shortcuts

Share