Iqra Academy Care and Computer Training Center

Iqra Academy   Care and Computer Training  Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iqra Academy Care and Computer Training Center, Education, Kalitara Bazar, Sadar Noakhali, Maijdee Court, Maijdee Court.

20/03/2024
লন্ডন চিড়িয়াখানায় বেচে দেওয়া বাংলাদেশের শেষ গন্ডার ‘বেগম’–এর ছবি। এঁকেছেন ইংরেজ শিল্পী মিঃ কিউলমান। ১৮৬৮ সালের জানুয়ারি...
05/05/2023

লন্ডন চিড়িয়াখানায় বেচে দেওয়া বাংলাদেশের শেষ গন্ডার ‘বেগম’–এর ছবি।
এঁকেছেন ইংরেজ শিল্পী মিঃ কিউলমান।

১৮৬৮ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামের দক্ষিণের কোনো এক স্থানে পাওয়া যায় এটি। ৫,০০০ পাউন্ডে স্থানীয়রা এটি বিক্রি করে দেয় ব্রিটিশদের কাছে যা মৃত্যুর আগ পর্যন্ত ছিল ব্রিটিশ চিড়িয়াখানায়।
বেগমের মৃত্যুর সাথে সাথে চিরতরে বিলুপ্ত হয়ে যায় বাংলার সমৃদ্ধ গন্ডার প্রজাতির ইতিহাস।

দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক লিঃ এর খালি চেক।ভাবা যায়, ব্রিটিশ আমলেও নোয়াখালীর নামে ব্যাংক ছিল। অনলাইনে অনেক ঘেটেও এই ব্যাং...
02/05/2023

দি নোয়াখালী ইউনিয়ন ব্যাংক লিঃ এর খালি চেক।
ভাবা যায়, ব্রিটিশ আমলেও নোয়াখালীর নামে ব্যাংক ছিল। অনলাইনে অনেক ঘেটেও এই ব্যাংকের বিষয়ে তেমন কোন তথ্য পেলাম না। কেউ বিস্তারিত জানলে জানাবেন।

23/04/2023

দৈনন্দিন কথপোকথনে এই ইংরেজি বাক্যগুলোর অনেক প্রয়োজন:
✪ আল্লাহ না করুক - May it not happen.
✪ কে রে তুই?- Who the hell are you?
✪ এটা পানির চেয়েও সহজ-
It’s easier then easy.
✪ ইদানিং তোমাকে দেখাই যায় না -
You are hardly seen nowadays.
✪ খিল খিল করে হেস না -
Don’t burst into a giggle.
✪ তোমাকে যেন কোথায় দেখেছিলাম!
I think, I saw you somewhere!
✪ হায়! আমি তোমাকে কিভাবে বুঝাবো!
Oh! How can I make you understand
✪ মানুষকে ভালোবাসতে শেখো -
Try to learn how to love the people around you.
✪ আমাদের তাড়াতাড়ি করতে হবে।
we will have to hurry.
✪ মাঝে মাঝে এসো- Visit us often.
✪ আমি যেভাবে বলি সেভাবে কর - Do as I say.
✪ আপনাকে দেখতেই আমি এখানে এসেছি ।
I’m here to see you.
✪ যা হবার হবে - Things to happen will happen.
✪ এই আনন্দ তো আমার! - Pleasure is mine.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত
সম্পর্কে আরো জানতে চাই।
I would like to know more about the creation of
Almighty Allah.

02/04/2023

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়

(আজকের পোস্টটি শুধুমাত্র কানাডার জন্য নয়, যেকোনো দেশে পড়তে গেলে, এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে)
,
,
১ আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশব্বিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত এই লিখাটি লিখেছেন শেখ সাইফুল ইসলাম।

এক সাগর রক্ত পেরিয়ে এসেছে যে স্বাধীনতা, তাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।
26/03/2023

এক সাগর রক্ত পেরিয়ে এসেছে যে স্বাধীনতা, তাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

এতো সুন্দর লেখাটা!!"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এব...
12/01/2023

এতো সুন্দর লেখাটা!!

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য্যে হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

লিখা-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

29/11/2022

........

১৭৫৭ সালে অপরিনামদর্শী সিরাজউদ্দৌলার পতনের আগ পর্যন্ত সুবা বাংলা ছিল গোটা দুনিয়ার মধ্যে ঐশ্বর্যশালী একটি দেশ। তখনকার অনে...
17/09/2022

১৭৫৭ সালে অপরিনামদর্শী সিরাজউদ্দৌলার পতনের আগ পর্যন্ত সুবা বাংলা ছিল গোটা দুনিয়ার মধ্যে ঐশ্বর্যশালী একটি দেশ। তখনকার অনেক ইউরোপিয়রা বলেছেন, বাংলার মানুষের প্লেটে কম করেও তিন ধরনের পদ বা খাবার থাকত। ঘি, মাখন খাওয়া তাদের জন্য সাধারণ বিষয় ছিল। তাদের গায়ে যে পোষাক ছিল তা ইউরোপিয়ানদের কাছে ভাবনারও অতীত। বাংলার পন্য নিয়ে বাংলার বণিকরা তখন পূর্বদেশ মানে ইন্দোনেশিয়া পর্যন্ত পৌছে যেতো।

নবাবের পতনের পর তিন দফা নতুন নবাব প্রতিস্থাপনের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার খাজনা উঠানোর বিষয়টি মাত্র লাখ দেড়েক রূপিতে কিনে নেন রবার্ট ক্লাইভ। এরপর রবার্ট ক্লাইভ হিসাব করে দেখান, দেড় লাখ রূপি দেবার পরও কোম্পানির প্রায় ১৬ লাখ রূপি। বাস্তবে সেটি কোটি রূপিতে ছাড়িয়ে যায়।

তো, এরপর থেকে ফসলে, পন্য উদ্বৃত্ত একটি জনপদ স্রেফ শশ্মান হয়ে যায়। সব থেকে বেশি সংকটে পড়ে ঢাকা। একটা বাণিজ্যিক শহর গোরস্তানে পরিণত হয় ব্রিটিশ অত্যাচারে। কোম্পানির হাতে রাজস্ব উত্তোলনের দায়িত্ব থাকায় কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত রাজস্ব উত্তোলন শুরু হয়। বাংলা ১১৭৬ সাল আর ১৭৭০ ইংরেজি। সিরাজের পতনের মাত্র ১৩ বছরের মাথায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। সোনার বাংলা গোরস্থানে পরিণত হয়। এই দুর্ভিক্ষে ১ কোটি লোক মারা যায়। এটা দুনিয়ার নিকৃষ্টতম দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণ ফসল উৎপাদন কম নয়, দুর্ভিক্ষের কারণ সে বছর মাত্রাতিরিক্ত খাজনা আদায়। যে বছর দুর্ভিক্ষ হলো তার আগের বছর আদায়কৃত রাজস্ব ছিল দেড় কোটি রূপি। আর যে বছর দুর্ভিক্ষ হলো সে বছর আগের বছরের তুলনায় ৫ লাখ ২২ হাজার রূপি বেশি আদায় হয়েছিল।

ঢাকার মসলিনের কদর ছিল আকাশ ছোঁয়া। ব্রিটেন থেকে কোম্পানি কলের তৈরি কাপড় আনলেও সেটা এখানে চলত না। তারপর তারা আমাদের তাঁতীতের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে দেয় যাতে তারা মসলিন বুনতে না পারে।

গোটা মুঘল আমলে সুবা বাংলা ১৯টি, পরে ৩৪টি ছোট ছোট নবাব ও রাজাদের অধীনে শাসন হয়েছে। সেই শাসনের বেশিরভাগ সময় মুঘল শাসনের বিষয়টি অনেক আলগা ছিল। বাংলা মুঘল শাসনের অধীনে ছিল ২৩০ বছর। এই ২৩০ বছরে বাংলায় দুর্ভিক্ষ হয়নি। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম হেরে যাবার পর দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানী কিনে নেয় কোম্পানি। এরপর মাত্র ৬ বছরের মাথায় ১৭৭০ সালে বা বাংলা ১১৭৬ সনে দুর্ভিক্ষ হ

এ ১০০ টি শব্দ শিখলে কুরআনের ৩৫ হাজার শব্দ শেখা হয়ে যাবে। বাকি শব্দগুলো শেখার জন্যে আমাদের বইটি আজই সংগ্রহ করুন।বইয়ের নাম...
15/09/2022

এ ১০০ টি শব্দ শিখলে কুরআনের ৩৫ হাজার শব্দ শেখা হয়ে যাবে।

বাকি শব্দগুলো শেখার জন্যে আমাদের বইটি আজই সংগ্রহ করুন।

বইয়ের নাম: 'কুরআনের শব্দাবলি'
লেখক: জোবায়ের আল মাহমুদ
পৃষ্ঠা সংখ্যা: ১০৪, কাগজ: ৮০ গ্রাম অফ হোয়াইট

মূল্য: ১২০ টাকা
যত কপিই নেন না কেন, সারাদেশে হোম ডেলিভারি মাত্র ৫০ টাকা

আগে টাকা দিতে হবে না। বইটা হাতে পাবার পরেই বইয়ের মূল্য পরিশোধ করুন।

বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা নিচের লিঙ্কে গিয়ে আমাদেরকে লিখে দিন।
https://forms.gle/JtGP3BFpp2edzAWc6

আমাদের বইয়ে ক্রিয়াপদের হ্যাঁ বাচক রূপান্তর দেওয়া আছে। এখান থেকে শিখে নিন না ক্রিয়াপদের না-বাচক রূপান্তর।সহজ উপায়ে কুরআন ...
15/09/2022

আমাদের বইয়ে ক্রিয়াপদের হ্যাঁ বাচক রূপান্তর দেওয়া আছে। এখান থেকে শিখে নিন না ক্রিয়াপদের না-বাচক রূপান্তর।

সহজ উপায়ে কুরআন বুঝতে আমাদের বইটি আজই সংগ্রহ করুন।

বইয়ের নাম: 'কুরআনের শব্দাবলি'
লেখক: জোবায়ের আল মাহমুদ
পৃষ্ঠা সংখ্যা: ১০৪, কাগজ: ৮০ গ্রাম অফ হোয়াইট
মূল্য: ১২০ টাকা

যত কপি ইচ্ছা নিন, ডেলিভারি চার্জ একই। সারাদেশে হোম ডেলিভারি মাত্র ৫০ টাকা।

আগে টাকা দিতে হবে না। বইটা হাতে পাবার পরেই বইয়ের মূল্য পরিশোধ করুন।

বইটি সংগ্রহ করতে আপনার ঠিকানা নিচের লিঙ্কে গিয়ে আমাদেরকে লিখে দিন।
https://forms.gle/JtGP3BFpp2edzAWc6

Address

Kalitara Bazar, Sadar Noakhali, Maijdee Court
Maijdee Court

Telephone

+8801759261753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Academy Care and Computer Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category