Noakhali Zilla School Science Club

Noakhali Zilla School Science Club Welcome to Noakhali Zilla School Science Club's official page.

আগ্রহীরা ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো।সকলের জন্য শুভকামনা রইলো🤍
25/07/2023

আগ্রহীরা ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো।
সকলের জন্য শুভকামনা রইলো🤍

BdJSO Online Platform.

শুরু হয়ে গেল গনিত উৎসব ২০২৩ এর নিবন্ধন।নিবন্ধনের শেষ সময় ২৩ ডিসেম্বর।গনিতপ্রেমীরা চটপট নিবন্ধন করে ফেল।
06/12/2022

শুরু হয়ে গেল গনিত উৎসব ২০২৩ এর নিবন্ধন।
নিবন্ধনের শেষ সময় ২৩ ডিসেম্বর।
গনিতপ্রেমীরা চটপট নিবন্ধন করে ফেল।

গণিত উৎসব ২০২৩ এর নিবন্ধন শুরু, via Articles https://ift.tt/fS73erd

৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নোয়াখালী জিলা স্কুল 👊
24/11/2022

৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নোয়াখালী জিলা স্কুল 👊

“Learn from yesterday, live for today, hope for tomorrow. The important thing is not to stop questioning.”~Albert Einste...
18/08/2022

“Learn from yesterday, live for today, hope for tomorrow. The important thing is not to stop questioning.”
~Albert Einstein

নোয়াখালী জিলা স্কুল সায়েন্স ক্লাবের পক্ষ থেকে গত ৮.০৮.২০২২, ১১.০৮.২০২২ এবং ১৭.০৮.২০২২ তারিখ বিজ্ঞান বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এতে নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পাঠ্যবই অধ্যায়নের পাশাপাশি বিজ্ঞানচিন্তার বিকাশে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীরা তাদের এই বিজ্ঞান চিন্তা কে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে বলে আমরা মনে করি।

আজ ২৩/০৩/২০২২ খিঃ রোজ বুধবার নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাব আয়োজিত "বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২" এর পুরষ্কার বিতরণ...
23/03/2022

আজ ২৩/০৩/২০২২ খিঃ রোজ বুধবার নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাব আয়োজিত "বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২" এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জিলা স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর স্যার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব আশিষ কুমার ভৌমিক স্যার। এছাড়াও স্কুলের সকল শিক্ষকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের শুভেচ্ছা বক্তব্য শেষে পুরষ্কার বিতরণ শুরু হয়। বিজ্ঞান অলিম্পিয়াডের বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী সকল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং বিজয়ীদের জানাই অনেক অনেক অভিনন্দন। অনুষ্ঠানের শেষে নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এই সফল ও নির্বিঘ্ন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

22/03/2022

নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাব আয়োজিত "বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২" এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের কে আগামীকাল পুরস্কার বিতরণি উৎসবে সকাল ৯টায় স্কুল অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আজ ২১/০৩/২০২২ খ্রিঃ রোজ সোমবার স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ ও প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে নোয়াখালী জিলা স্ক...
21/03/2022

আজ ২১/০৩/২০২২ খ্রিঃ রোজ সোমবার স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান বিভাগের শিক্ষকগণ ও প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাব আয়োজিত সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং রুবিক'স কিউব প্রতিযোগিতায় ছাত্রদের অসামান্য আগ্রহ ও অংশগ্রহণ নিঃসন্দেহে আমাদের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা রাখি আগামীতে এভাবেই আমরা সফল হবো!🖤

16/03/2022

অত্র বিদ্যালয়ের প্রাতঃ এবং দিবা শাখার প্রতিযোগীদের আগামী ২১ মার্চ ২০২২ সকাল ৮:০০ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
প্রতিযোগিতার স্থানঃ কক্ষ নং ১,২,৩,৪
সময়ঃসকাল ৮:০০ টা। ধন্যবাদ!

15/03/2022

আসসালামু আলাইকুম সবাইকে!
আশা করি সকলেই ভালো আছেন।আগামী ২১ মার্চ ২০২২-এ Noakhali Zilla School Science Club এর পক্ষ থেকে বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় থাকছে ৩টি সেগমেন্ট।
১. ম্যাথ অলিম্পিয়াডঃ ২টি ক্যাটাগরি
জুনিয়র ক্যাটাগরিঃ ৫ম-৭ম শ্রেনী
সেকেন্ডারি ক্যাটাগরিঃ ৮ম-১০ম শ্রেনী
অংশগ্রহণ ফিঃ ১০ টাকা
২. ফিজিক্স অলিম্পিয়াডঃ একটি ক্যাটাগরি
সেকেন্ডারি ক্যাটাগরিঃ ৮ম-১০ শ্রেনী
অংশগ্রহণ ফিঃ ১০ টাকা
৩. রুবিক্স কিউব কম্পিটিশনঃ এই প্রতিযোগিতা ৫ম-১০ম শ্রেনী সকলের জন্য উন্মুক্ত।
বিঃদ্রঃ কারো কাছে কিউব না থাকলেও সে অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে কিউব সরবরাহ করা হবে!
অংশগ্রহণ ফিঃ ১০ টাকা
এই ৩ টি সেগমেন্টের বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় ক্রেস্ট এবং সার্টিফিকেট।

প্রতিযোগিতার সময় এবং স্থান পরবর্তী পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
যেকোনো প্রয়োজনে Noakhali Zilla School Science Club পেইজে ইনবক্স করুন।

আরো বিস্তারিত জানতে:
[Md.Shariar Chowdhury Jehan]
Contact:01875149980

[Samad Rafid]
Contact:01814251163

শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার সৌরভকে ব্যাপিত করার প্রয়াসে নোয়াখালী জিলা স্কুলের কতিপয় বিজ্ঞানপ্রেমী ছাত্রদের দ্বার...
26/01/2022

শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার সৌরভকে ব্যাপিত করার প্রয়াসে নোয়াখালী জিলা স্কুলের কতিপয় বিজ্ঞানপ্রেমী ছাত্রদের দ্বারা গঠিত হয় 'নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাব' যারা কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করণে।
নোয়াখালী জিলা স্কুল সাইন্স ক্লাবের এই কার্যক্রমে অংশ নিতে পারেন‌ আপনিও!
আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ডেডিকেটেডলি কাজ করবেন তারা আমাদের সাথে জেনারেল মেম্বার হিসেবে যুক্ত হতে পারেন এবং যারা জেনারেল মেম্বারের মধ্যে ভাল করবেন তারাই আমাদের সাথে যুক্ত হবেন এক্সিকিউটিভ ও প্যানেল মেম্বার হিসেবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আমাদের কাজ করার অভিজ্ঞতা দারুণ হবে সেই আশাই করি।
নিম্নোক্ত ফর্মটি পূরণ করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
ফর্ম লিংকঃ
https://forms.gle/McUtWpVf8PADWnmL9

প্রতিবছরের মতো এবারও হতে যাচ্ছে  “ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড”। ১২তম  ডাচ্‌-বাংলা ব্যাংক-প্র...
09/01/2022

প্রতিবছরের মতো এবারও হতে যাচ্ছে “ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড”। ১২তম ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডেও প্রতিযোগীরা নিজেদের দক্ষতার জানান দেবে এবং এরই সাথে ৫২তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।

১২তম “ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের নিয়মাবলীঃ

নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.bdpho.org

তিনটি ক্যাটাগরীতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরী এঃ ৬ষ্ঠ-৭ম শ্রেনী
ক্যাটাগরী বিঃ ৮ম- ৯ম শ্রেনী
ক্যাটাগরী সিঃ ১০ম-দ্বাদশ শ্রেনী

নিবন্ধনের ক্ষেত্রে ২০২১ সালের শ্রেনী ব্যবহার করতে হবে।

নিবন্ধনের শেষ তারিখঃ আগামী ১৫ই জানুয়ারী,২০২২।

৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ কুইজ এবং অলিম্পিয়াড উভয় সেগমেন্টেই চ্যাম্পিয়ন নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা।কুইজ প্রতি...
11/10/2021

৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড-২০২১ কুইজ এবং অলিম্পিয়াড উভয় সেগমেন্টেই চ্যাম্পিয়ন নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা।
কুইজ প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন- নীলেশ সাহা, মাহমুদুল হাসান ও ইফতেখার আহমেদ।
অলিম্পিয়াড সেগমেন্টে চ্যাম্পিয়ন-শাহরিয়ার হোসেন ও রাগিব আশহাব(যৌথভাবে) এবং রানার্সআপ হয়েছে তনয় পাল।

বিজয়ী সকলকে NZSSC পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা🖤🤍

Address

Noakhali Zilla School, Maijdee Court
Maijdee Court
3800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Zilla School Science Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category