Rakib's Intensive Care

Rakib's Intensive Care Actually, education is main point of our life. So every man has to learn huge knowledge. Insallah , I must try to easy education.

30/08/2025

আসসালামু আলাইকুম।
প্রিয় এফবি বন্ধুগণ,
আমার বন্ধু রিয়াজ এর বাবা কুর্মিটোলা হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি আছেন।
আজকে জরুরি ভিত্তিতে ৩ ব্যাগ AB পজিটিভ রক্ত প্রয়োজন।

ঢাকায় কারো পরিচিত থাকলে প্লিজ রেসপন্স করুন।

যোগাযোগ :
+8801621044319, 01840-228989

27/08/2025

জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের প্রতি (সময় থাকতেই) গুরুত্ব প্রদান করো:
১. বার্ধক্য আসার আগে যৌবনের;
২. রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার;
৩. দারিদ্র্য আসার আগে সচ্ছলতার;
৪. ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের;
৫. মৃত্যু আসার আগে জীবনের।

(ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ তবে তারা হাদিসটি তাদের গ্রন্থে বর্ণনা করেননি। আল মুসতাদরাক-৪র্থ খণ্ড, মুসান্নাফ ইবনে আবি শাইবা-৭ম খণ্ড, তিরমিযী, মিশকাত)।

08/08/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম ১২ মাসে (গঠনকাল থেকে এক বছরের মধ্যে) সরকারের ১২টি সাফল্যের একটি বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। নিচে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হলো:

1. শান্তি ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠা — জুলাই গণঅভ্যুত্কূলে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নৈতিক নেতৃত্ব এ প্রক্রিয়ার প্রধান চালিকা শক্তি ছিল ।

2. অর্থনৈতিক পুনরুজ্জীবন — খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১৪ % থেকে অর্ধেকে নামিয়ে এনে, সামগ্রিক মূল্যস্ফীতি ৮.৪৮ % (৩৫ মাসের সর্বনিম্ন) করা হয়েছে; প্রবাসী আয় রেকর্ড $৩০.৩৩ বিলিয়ন, রপ্তানি ৯ % বৃদ্ধি এবং টাকার ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থা; ব্যাংক খাত স্থিতিশীল হয়েছে ।

3. বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতি — যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার সফল সমাপ্তি, হান্ডা গ্রুপের $২৫ মিলিয়নের টেক্সটাইল বিনিয়োগ (২৫ হাজার কর্মসংস্থান); দ্বিগুণ FDI প্রবাহ; চীনা বিনিয়োগকারীদের আগ্রহ ।

4. গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ — সংস্কার কমিশন গঠন, ৩০+ রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য ও ‘জুলাই সনদ’ চূড়ান্ত—যা ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ বন্ধ করবে ।

5. জুলাই হত্যাকাণ্ডের বিচার — চারটি বড় মামলা বিচারাধীন এবং শেখ হাসিনার বিচার আরম্ভ ।

6. নির্বাচন পরিকল্পনা ও নির্বাচনী সংস্কার — ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন নির্ধারণ; প্রবাসী, প্রথমবারের ভোটার ও নারীর ভোটাধিকার নিশ্চিত; ডিজিটাল মতামত প্ল্যাটফর্ম চালু; ৮ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন পরিকল্পনা ।

7. প্রতিষ্ঠানিক ও আইনি সংস্কার — বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষা; পুলিশি সংস্কারে মানবাধিকার সেল, বডিক্যাম, স্বচ্ছ জিজ্ঞাসাবাদ, UN মানের প্রতিবাদ-প্রোটোকল; আইনি সংস্কারে গ্রেফতারির তথ্য ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানো, আইনজীবীর অ্যাক্সেস, চিকিৎসা সুরক্ষা, অনলাইন জিডি চালু ।

8. গণমাধ্যম ও ইন্টারনেট স্বাধীনতা — দমনমূলক সাইবার আইন বাতিল; সাংবাদিকদের মামলা বাতিল; সমালোচনার স্বাধীনতা; ইন্টারনেটকে মৌলিক অধিকার ঘোষণা ।

9. পররাষ্ট্রনীতি পরিবর্তন — বহুমাত্রিক কূটনীতি গড়ে তোলা; যুক্তরাষ্ট্র, চীন, EU-সহ অংশীদারদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং সংকট মোকাবেলার সহযোগিতা; SAARC পুনর্জাগরণ ও ASEAN সদস্যপদ প্রচেষ্টা ।

10. প্রবাসী ও শ্রমিকদের অধিকার — আমিরাতে ভিসা পুনরায় চালু; মালয়েশিয়ায় একাধিক প্রবেশ ভিসা; অবৈধ শ্রমিকদের বৈধতা; জাপানে ১ লাখ তরুণ পাঠানোর উদ্যোগ; ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়ায় শ্রমিক প্রেরণ পরিকল্পনা ।

11. শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা — শহীদ ও আহতদের তালিকা; ৭৭৫ শহীদ পরিবার পেয়েছে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র ও ভাতা; ১৩৮০০ আহত বিপ্লবী পান ১৫৩ কোটি টাকা; গুরুতর আহতদের জন্য বিদেশে চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা ।

12. সমুদ্র ও অবকাঠামো উন্নয়ন — বঙ্গোপসাগরকে ‘জলভিত্তিক অর্থনীতির মূল সম্পদ’ ঘোষণা; চট্টগ্রাম বন্দরে দক্ষতা বৃদ্ধি (প্রতিদিন +২২৫ কনটেইনার); উপকূলীয় উন্নয়ন; গভীর সমুদ্রের মৎস্য ও শিল্প প্রকল্পের জন্য বৈশ্বিক অংশীদারতা ।

বামরা আসলে সাদিক কায়েমের শত্রু নয়, ইসলামের শত্র।
05/08/2025

বামরা আসলে সাদিক কায়েমের শত্রু নয়, ইসলামের শত্র।

17/07/2025
09/07/2025

একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইন্টারভিউয়ের করুণ গল্প (পড়তে ৫ মিনিট সময় লাগবে)

জুন ২০২৫-এর শেষ সপ্তাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কলা অনুষদের ২০২৪-২৫ সেশনের এক ছাত্রীর ইন্টারভিউ নিচ্ছিলাম। কথোপকথনের মধ্য দিয়ে উঠে এলো তার জীবনসংগ্রামের মর্মস্পর্শী চিত্র:

বিশেষ দ্রষ্টব্য – কথায় আঞ্চলিকতা ছিলো ,তাই কিছুটা পরিমার্জিত।

আমি: কেমন আছো?
ছাত্রী: ভালো আছি স্যার।

আমি: তোমার বাসা কোথায়?
ছাত্রী: বেনাপোল, যশোর

আমি: বাবা কী করেন?
ছাত্রী: ভ্যান চালান।

আমি: কী ধরনের ভ্যান? অটো না প্যাডেল ভ্যান?
ছাত্রী: পায়ে চালান স্যার।

আমি: দিনে কত টাকা পান?
ছাত্রী: সবদিন সমান না স্যার। কখনো ১৫০, কখনো ২০০ টাকা।

আমি: কয় ভাইবোন?
ছাত্রী: ৩ ভাইবোন, আমিই বড়।

আমি: কোথায় থাকো?
ছাত্রী: মেসে থাকি স্যার। হলে সিট থার্ড ইয়ারের আগে পাবো না।

আমি: মেসে ভাড়া কত?
ছাত্রী: ৫৫০ টাকা। ২ মাসের টাকা বাকী আছে স্যার।

আমি: কী বলো! রাজশাহীতে মেয়েদের মেসের ভাড়া তো কমপক্ষে ১২০০ থেকে ১৫০০ টাকা, সেটাও টিনের ঘর। তুমি কিভাবে ৫৫০ টাকায় থাকো?
ছাত্রী: স্যার, আমি আসলে মেসের ছাদে একটা টিনের রুমে থাকি, যেখানে পুরানো ভাঙা জিনিস রাখে। তার পাশে একটা চৌকি পেতে থাকি।

আমি: খাওয়া-দাওয়া কোথায় করো? রান্না করো নাকি মেসে খাও?
ছাত্রী: স্যার, নিজে রান্না করি খাই।

আমি: কাল কী রান্না করেছ?
ছাত্রী: আজকে ২ দিন রান্না করিনি স্যার।

আমি: তাহলে আজ কী খেয়েছ? (তখন দুপুর ৩টা)
ছাত্রী: কিছু খাইনি স্যার।

আমি: গতকাল রাতে কী খেয়েছ?
ছাত্রী: কিছু না। গতকাল বিকেলে চা আর বিস্কুট খেয়েছি। রাতে খাইনি।

আমি: গতকাল দুপুরে?
ছাত্রী: কিছু না স্যার।

আমি: গতকাল সকালে?
ছাত্রী: স্যার, আগের দিনে ভাত রান্না করেছিলাম, কিছু ভাত রেখেছিলাম। সকালে দেখি পচে গেছে। ওই ভাতটা একটা ঝাল (কাঁচা মরিচ) দিয়ে খেয়েছি।

আমি: এখন গিয়ে কী খাবে?
ছাত্রী: চা আর বিস্কুট।

আমি: কেন? অসুস্থ হবে না?
ছাত্রী: স্যার, আমি বেশিরভাগ দিনে তাই খাই। আমাদের একটা চায়ের দোকান ছিলো, এইগুলো খেয়েই আমরা দিন পার করতাম। তাই অভ্যাস হয়ে গেছে।

আমি: প্রতিমাসে থাকা খাওয়া ও।পড়াশোনায় তোমার কত টাকা লাগে?
ছাত্রী: ১৫০০ থেকে ১৮০০ টাকা।

আমি: বাবা কত দেয় মাসে?
ছাত্রী: যখন যা লাগে দেয়।

আমি: একসাথে দেয়?
ছাত্রী: না। কখনো ২০০ টাকা, কখনো ১০০ টাকা করে পাঠায়।

আমি: শেষ কবে ভালো করে (পেট ভরে) খেয়েছ?
ছাত্রী: স্যার, পেট ভরে খেলে আমার পেটে ব্যথা হয়, বমি হয়। তাই খাই না। 😢

আমি: তোমার মা-বাবা কেমন আছে?
ছাত্রী: মা-বাবা দুইজনই অনেক অসুস্থ। নিজেরা ডাক্তারের কাছে যায় না, ওষুধ খায় না। ভালো একটা তরকারি-মাছ কিনে না। 😭

আমি: তুমি পড়াশোনা কেন করছ? পড়াশোনা না করে বিয়ে-শাদি করলে বাবার একটু চাপ কমতো।
ছাত্রী: স্যার, আমার বাবার স্বপ্ন যেন আমি ভালো কিছু করি। উনি বলেছেন, রক্ত বিক্রি করে হলেও আমাকে পড়াবেন।😭

এরপর আমি ছাত্রীর বাবাকে কল করি

বাবার সাথে ফোনালাপ:
আমি: সালাম, আপনি কেমন আছেন? আমি আপনার মেয়ের বিশ্ববিদ্যালয় থেকে কথা বলার জন্য ফোন দিয়েছি।
বাবা: জ্বি, আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ রাখছেন ভালো।

আমি: আপনি কোথায় আছেন?
বাবা: আমি রাস্তায়, ভ্যানে, বাড়ি যাচ্ছি।

আমি: আপনি কী করেন?
বাবা: আমি ভ্যান চালাই।

আমি: পায়ের ভ্যান নাকি মোটর ভ্যান?
বাবা: পায়ের ভ্যান। এতো টাকা পামু কই মোটর লাগাইতে? এমনি কিস্তির টাকা শেষ হয় না।

আমি: আপনি কি ভ্যানে মাল টানেন নাকি মানুষ?
বাবা: মানুষ স্যার। কিন্তু এখন আর লোকজন আমার ভ্যানে উঠতে চায় না। রোদে গরম লাগে, বৃষ্টিতে ভিজে যায়।

আমি: আজকে কত টাকা রোজগার হল?
বাবা: ১৩০ টাকা। সেটা দিয়ে গরুর গোস্ত কিনছি। অনেক দিন বাসায় বাচ্চারা গোস্ত নিয়ে যেতে বলে, পারিনি তাই আজকে কিনলাম।

আমি: কতটুকু দিলো ১৩০ টাকার?
বাবা: ১২০ টাকার কিনেছি, ১০ টাকার মসলা। মোট ৪ টুকরা হলো, তার মধ্যে ১টা হাড়। বাসায় সবাই এক টুকরা করে পাবে। সাথে আলু দিয়ে জোল হবে।

আমি আর কান্না চেপে রাখতে না পেরে কল কেটে দিলাম, কিছু না বলেই। সেদিন রাতে আল্লাহর কাছে অভিযোগ নিয়ে অনেক কেঁদেছি।
Anowar Hosen

22/10/2024

১৮তম নিবন্ধন: মৌখিক পরীক্ষায় প্রার্থীদের যে সার্টিফিকেটগুলো আনতে হবে

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী রোববার (২৭ অক্টোবর) থেকে শুরু হবে। ভাইভায় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে আনতে হবে।

'মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম, স্নাতক এবং প্রযোজ্য ক্ষেত্রে স্নাতকোত্তরের সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। এছাড়া যাদের বিএড সম্পন্ন করা আছে, তাদের সেই সনদও আনতে হবে।'

পরীক্ষা সংক্রান্ত এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

জানা গেছে, এবার ১০টি বোর্ডে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে তিনজন করে দায়িত্বে থাকবেন। এদের মধ্যে একজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং এনটিআরসিএ’র একজন কর্মকর্তা থাকবেন। প্রতিদিন ৬০০ জন প্রার্থীর ভাইভা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে একটি বোর্ড প্রতিদিন ৬০ জনের ভাইভা নেবেন।

সংগৃহীত।।

💥 ব্রেকিং নিউজ২৮ তম হতে ৪২তম বি.সি.এস. এর নিয়োগবঞ্চিত ২৬৯ কর্মকর্তার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ।
15/08/2024

💥 ব্রেকিং নিউজ

২৮ তম হতে ৪২তম বি.সি.এস. এর নিয়োগবঞ্চিত ২৬৯ কর্মকর্তার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ।

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Rakib's Intensive Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category